10/09/2026
গাঁথুনির আগে করণীয় ✅
১. চিপিং করতে হবে অর্থাৎ সারফেস রাফ/অমসৃণ করে নিতে হবে।
২. চিপিংয়ের পরে সব ঢিলা কংক্রিট ও ধুলা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
৩. কলামের সারফেস ভালোভাবে ভিজিয়ে SSD অবস্থায় আনতে হবে।
৪. গাঁথুনি শুরুর আগে সিমেন্ট স্লারি/বন্ডিং কোট ব্যবহার করা যেতে পারে। বাধ্যবাধকতা নেই।
তারপর যত দ্রুত সম্ভব গাঁথুনি করতে হবে।
🔶 তবে ভিডিওতে অনেক জায়গায় বেশ ঘন ঘন ও তুলনামূলক গভীরভাবে চিপিং করা হয়েছে। অতিরিক্ত গভীর হলে কলামের কংক্রিট কভার কমে যেতে পারে এবং ভবিষ্যতে সমস্যা হতে পারে।
#নির্মাণ #চিপিং #গাথুনি