A.S.S Trust Construction ltd

A.S.S Trust Construction ltd বাড়ির নির্মাণ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ সঙ্গী।
কনটাক্ট নাম্বার: 01319898224, 01968297518

05/07/2025

A.S.S Trust Construction ltd✅

ভান্নারা পূর্বপাড়া তিন তলা বাড়ির কাজ চলমান।জমির পরিমাণ: ৪ শতাংশ ৪ টি কমন রুম, ১ টি ড্রইং+ ডাইনিং রুম , অ্যাটাস্ট বাথরু...
25/05/2025

ভান্নারা পূর্বপাড়া তিন তলা বাড়ির কাজ চলমান।
জমির পরিমাণ: ৪ শতাংশ
৪ টি কমন রুম, ১ টি ড্রইং+ ডাইনিং রুম , অ্যাটাস্ট বাথরুম ৪ টা ।

যোগাযোগ করুন:

01319898224, 01968297518

আপনাদের দোয়া ও সমর্থনে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর। আমাদের সাথে থাকুন, আপনার স্বপ্নের নির্মাণে আমরা পাশে আছি।

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
25/05/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

Welcome A.S.S TRUST Construction Ltd.-এ!একটি স্বপ্ন, একটি ভিত্তি, একটি আস্থা—এভাবেই যাত্রা শুরু করল A.S.S TRUST Construc...
24/05/2025

Welcome A.S.S TRUST Construction Ltd.-এ!

একটি স্বপ্ন, একটি ভিত্তি, একটি আস্থা—এভাবেই যাত্রা শুরু করল A.S.S TRUST Construction Ltd.!

আমরা গাজীপুরের মউচাক এলাকার ভান্নারা বাজারে অবস্থিত একটি পেশাদার নির্মাণ প্রতিষ্ঠান, যেখানে আস্থাই আমাদের মূল শক্তি। আমাদের অভিজ্ঞ টিম গৃহনির্মাণ থেকে শুরু করে আধুনিক ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সমাধান পর্যন্ত সব কিছুতে নির্ভরযোগ্যতা ও মান নিশ্চিত করে।

আমাদের প্রধান সেবা সমূহঃ
• Structural Drawing
• Architectural Drawing
• Interior Design
• Site Supervision
• Soil Test and Piling
• Estimate
• Building Construction
• 2D and 3D Design

আমাদের ঠিকানা:
ভান্নারা বাজার, মৌচাক, গাজীপুর।

যোগাযোগ করুন:
📞 01319898224, 01968297518

আপনাদের দোয়া ও সমর্থনে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর। আমাদের সাথে থাকুন, আপনার স্বপ্নের নির্মাণে আমরা পাশে আছি।

Address

[Vannara Bazar Mouchak Gazipur 1 Street Office] [Jamalpur 2nd Office]
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.S.S Trust Construction ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share