26/07/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ২৬ জুলাই ২০২৬:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এর অধীনস্থ সাইবার সিকিউরিটি ক্লাব এর উদ্যোগে আজ লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা-এ "Staying Safe Online: Protect Yourself from Cybercrimes" শীর্ষক এক দিনব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোল্লা মাহফুজ-আল-হোসেন ও ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এর হেড প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জনাব তানভীর হাসান জোহা এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম, পিপিএম বর্তমান সময়ের সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি, অনলাইন প্রতারণা, তথ্য সুরক্ষা এবং ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি ক্লাবের সেক্রেটারি মো. দেলোয়ার হোসাইন সামি ক্লাবের কার্যক্রম, শিক্ষার্থীদের ভূমিকা এবং তরুণদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, ইন্টারঅ্যাকটিভ কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে শুধুমাত্র প্রযুক্তিগত নিরাপত্তা যথেষ্ট নয়; বরং সচেতন নাগরিকই একটি শক্তিশালী "Human Firewall" গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সাইবার সিকিউরিটি ক্লাব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মো. মহিবুল হাসান বলেন,
"আমাদের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; বরং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২,৩০০টিরও বেশি কলেজে ধারাবাহিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা। আমরা দেশের প্রতিটি শিক্ষার্থীর মাঝে সাইবার নিরাপত্তার একটি শক্তিশালী বেষ্টনী গড়ে তুলতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্যরা দক্ষতা, প্রশিক্ষণ ও আন্তরিকতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে প্রস্তুত। ভবিষ্যতে সরকার বা যেকোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমাদের সদস্যরা পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি।"
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব দেশের তরুণ প্রজন্মকে সাইবার হুমকি সম্পর্কে সচেতন করা, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে সাইবার সচেতনতা বিস্তারে দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দেশের প্রতিটি কলেজে সাইবার সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে ক্লাব নিরলসভাবে কাজ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
যোগাযোগ:
Md. Mohibul Hasan
President
Cyber Security Club
Institute of Forensic Science and Cybersecurity
ICT Building, 6th Floor
National University Bangladesh, Gazipur-1704.
Email: [email protected]
WhatsApp: +8801842519519 (Text Only)
Web: www.nu.ac.bd