HSC construction & consultant

HSC construction & consultant for you my disgin

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সে...
19/04/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Isolates Footing/Piling& Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।

11/04/2023

তিনটি কবিরাহ্ গুনাহ্

মহান বিজয় দিবস 🇧🇩
16/12/2022

মহান বিজয় দিবস 🇧🇩

16/12/2022

বাড়ী নির্মানের আগে আমাদের এ বিষয় গুলি কেনো জানা প্রয়োজন?
Why do we need to know these things before building a house?

14/12/2022

০১/সয়েল টেস্ট কেনো...? ০২/পাইল স্থাপন কেনো....? আমরা একটু সাধারন ভাবে চিন্তা করি।
01/Why Soil Test...? 02/Why install piles....? We tend to think in general terms.

আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো, অনেকেই হয়তো বিষয়গুলো জানেন আবার অনেকে জানেন না। কনস্ট্রাকশনের কাজ করতে গেলে আমদের ...
12/09/2022

আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো, অনেকেই হয়তো বিষয়গুলো জানেন আবার অনেকে জানেন না। কনস্ট্রাকশনের কাজ করতে গেলে আমদের অপরিহার্য একটি উপকরণ হচ্ছে রড। আজ এই রডশিল্পের শুরু থেকে এ পর্যন্ত বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো।
কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে দেশের অর্থনীতির আকার। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। বাড়ছে কলকারখানা, অফিস ও আবাসন নির্মাণ। ফলে নির্মাণ সামগ্রীর চাহিদা বেড়েই চলেছে।
ইট-সুরকির কাজ করতে গেলে রডের বিষয়টি চলে আসে। বিশেষ করে, যখন মজবুত কাঠামো কিংবা বহুতল আবাসনের কথা ভাবা হয়, তখন রড হয়ে ওঠে আবশ্যকীয় উপাদান।
রড শিল্পের ইতিহাস
বাংলাদেশে রড শিল্পের ইতিহাস অনেক পুরনো। অবশ্য স্বাধীনতার পর প্রথম ২০ বছর এই শিল্পের খুব বেশি বিকাশ ঘটেনি। স্বাধীনতা-পরবর্তীকালে রড উৎপাদন হতো হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে। তবে ৯০ দশকে এসে এ খাতে বিপ্লব ঘটে। সে সময় বেসরকারি গৃহ নির্মাণকারী বা ডেভেলপার প্রতিষ্ঠানগুলো আধুনিক অবকাঠামো নির্মাণে এগিয়ে আসে। তখন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা রড উৎপাদনে আসেন। বলা চলে, ২০০০ সালের দিকে রড শিল্প একটি নতুন মাত্রা পায়।
❇️প্রকারভেদ
ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহারই বেশি। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। বাজারে ৪০, ৬০ ও ৭২ গ্রেডের রড বেশি দেখা যায়।
❇️চাহিদা
দেশে বছরে প্রায় ৫০ লাখ ম্যাট্রিক টন রডের চাহিদা রয়েছে। ১৫০টি রি-রোলিং মিল এবং ২৫টি অটো স্টিল মিল রয়েছে দেশে। এসব মিলে বছরে রড উৎপাদিত হয় প্রায় ৭৫ লাখ ম্যাট্রিক টন। বাংলাদেশে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে # বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম), # সালাম স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেড (এসসিআরএম), # চাকদা স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেড (সিএসআরএম), # কবির স্টীল রি-রোলিং মিলস (কেএসআরএম), # রতনপুর স্টীল রি-রোলিং মিলস (আরএসআরএম),
# জিপিএইচ ইস্পাত, # আনোয়ার ইস্পাত, # রহিম স্টীল মিলস, # শাহরিয়ার স্টীল মিলস লিমিটেড (এসএসআরএম), # জহির স্টীল অ্যান্ড রে-রোলিং মিলস লিমিটেড (জেডএসআরএম) প্রভৃতি প্রতিষ্ঠান বেশ নাম করেছে। এই শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে চার শতাধিক কারখানায় তৈরি হচ্ছে রড। এর মধ্যে ৩০টিরও বেশি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় পদ্ধতিতে রড তৈরি করে থাকে।
❇️কাঁচামাল
রড তৈরির অন্যতম উপকরণ বা কাঁচামাল স্ক্র্যাপ। আন্তর্জাতিক বাজারে এখন স্ক্র্যাপ জাহাজের দাম বেশি বলে রডের উৎপাদন খরচও কিছুটা বাড়া স্বাভাবিক। রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল বিলেট। এই বিলেট উত্তপ্ত করে ছাঁচে ফেলে রড তৈরি করা হয়। কয়েক বছর আগেও রড তৈরির কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী বিলেট তৈরি হতো না। ফলে বেশির ভাগ কারখানাকে বিলেট আমদানি করতে হতো। এতে খরচও বেশি পড়ত। আবার বিদ্যুৎ সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী বিলেট উৎপাদনে ধারাবাহিকতা রাখা যেত না। তবে বিদ্যুতের সমস্যা কেটে যাওয়ায় এবং সরকারি নীতিমালার কারণে এ খাতে নতুন নতুন কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তারা। এতে ধীরে ধীরে পাল্টে গেছে বিলেট আমদানির চিত্রও।
এখন রড ও রডজাতীয় পণ্য তৈরির কারখানাগুলো নিজেরাই পুরনো লোহা গলিয়ে বিলেট উত্পাদন করছে। নতুন নতুন বিনিয়োগে কারখানা স্থাপন করা হয়েছে। এতে বিলেট আমদানি কমে স্বনির্ভর হয়ে উঠছে বাংলাদেশ। প্রাথমিক কাঁচামাল থেকে রড তৈরি হওয়ায় মূল্য সংযোজনও বেশি হচ্ছে।
একটি রড লম্বা সাধারণত ৩৯.৫ ফিট হয়।
ডায়া
৮ মিলি।
১০ মিলি।
১২ মিলি।
১৬ মিলি।
২০ মিলি।
২২ মিলি।
২৮ মিলি।
৩২ মিলি ও
৪০ মিলি হয়ে থাকে।

Creativity (Engineering)
28/07/2022

Creativity (Engineering)

A variety of residential buildings Room size:................... 1 / drawing room (13'-6 "* 13'-0") 2 / dining room: fro...
12/01/2022

A variety of residential buildings

Room size:...................

1 / drawing room (13'-6 "* 13'-0")

2 / dining room: from (11'-0 "* 12'-0")/(10'-0 "* 10'-0")

3 / Bed Room: From (10'-0 "* 15'-6")/( 10'-0 "* 13'-0")

4 / Kitchen: From (9'-10 "* 9'-10")/(8'-0 "* 9'-10")

5 / Guest Room: (10'-0 "* 11'-9") Stander Size

6 / Store Room: (8'-0 "* 9'-0")

8 / Bathroom: (5'-0 "* 8'-0")(5'-10 "* 4'-0")

6 / Staircase: (8'-0 "* 16'-0")

9 / dressing room: (6'-0 "* 8'-0")

10 / reading room: (10'-0 "* 11'-9")

11 / drawing-dining room: (18'-0 "* 15'-6")(13'-8 "* 13'-0")

04/08/2020

হায় রে মানুষ
রঙ্গিন মানুষ,

04/08/2020

তুমি আসমানে থাকো প্রভু,
আমি জমিনে,,,,,,,,,,,,,,,,।

03/08/2020

Concrete Bricks / Hollow Bricks.

 #প্রশ্নঃ ক্যাম্বার কি ও কেন দেওয়া হয়? #উওরঃ সড়কের আড়াআড়ি ঢালকে ক্যাম্বার বলে।মূলত ক্যাম্বার দেওয়ার মূল কারণ হচ্ছে সড়ক হ...
16/07/2020

#প্রশ্নঃ ক্যাম্বার কি ও কেন দেওয়া হয়?
#উওরঃ সড়কের আড়াআড়ি ঢালকে ক্যাম্বার বলে।
মূলত ক্যাম্বার দেওয়ার মূল কারণ হচ্ছে সড়ক হতে পানি নিষ্কাশনের জন্য।

Address

Gopalganj
8100

Telephone

+8801871815235

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC construction & consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HSC construction & consultant:

Share