08/10/2026
ব্যবসায় সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি হলো,
“মালিক হওয়া” এবং “অর্থনৈতিক সুবিধা পাওয়া”কে একই জিনিস মনে করা।
ধরুন, চারজন উদ্যোক্তার প্রত্যেকের কাছেই ১০০ টাকা আছে।
প্রথমজন ভাবলেন,
“১০০ টাকা দিয়ে আমি কী কিনতে পারি?”
দ্বিতীয়জন ভাবলেন,
“কেনার পর ব্যবসা চালানোর জন্য কত টাকা থাকবে?”
তৃতীয়জন প্রশ্ন করলেন,
“যে Asset থেকে আয় করব, সেটির মালিক হওয়া কি সত্যিই প্রয়োজন?”
চতুর্থজন আরও মৌলিক একটি প্রশ্ন করলেন:
“আমার ১০০ টাকা দিয়ে আমি কত টাকার Productive Capacity নিয়ন্ত্রণ করতে পারি?”
চারজনের Capital একই।
পার্থক্য টাকায় নয়।
পার্থক্য ছিল Capital সম্পর্কে তাদের চিন্তার architecture-এ।
Ownership-এর একটি Psychological Comfort আছে
মানুষ স্বাভাবিকভাবেই Ownership পছন্দ করে।
নিজের জমি।
নিজের ভবন।
নিজের গাড়ি।
নিজের মেশিন।
Ownership আমাদের নিরাপত্তার অনুভূতি দেয়।
কিন্তু ব্যবসা আবেগের ভাষায় Asset মূল্যায়ন করে না।ব্যবসার ভাষা অনেক বেশি নির্মম:
Assetটি কত Cash Flow তৈরি করছে?
একটি ১ কোটি টাকার মেশিন আপনার নিজের হতে পারে।
কিন্তু সেটি যদি বছরে মাত্র ৫ লাখ টাকার Economic Value তৈরি করে, তাহলে “আমার মেশিন” কথাটি আবেগগতভাবে সন্তোষজনক হলেও Capital Allocation-এর দৃষ্টিতে সেটি দুর্বল সিদ্ধান্ত হতে পারে।
অন্যদিকে একই মেশিন Lease করে ২০ লাখ টাকার incremental return তৈরি করা গেলে, Ownership না থাকলেও Economic Productivity বেশি হতে পারে।
অর্থাৎ,
Ownership একটি legal condition.
Productivity একটি economic condition.
দুটিকে গুলিয়ে ফেললেই Capital আটকে যেতে শুরু করে।
Cash-এরও Opportunity Cost আছে
ব্যবসায় নিজের টাকা ব্যবহার করাকে আমরা প্রায়ই “free money” মনে করি।কিন্তু নিজের Capital-ও free নয়।
কারণ আপনি যে ১ কোটি টাকা একটি ভবনে আটকে দিলেন, সেই ১ কোটি টাকা আর Inventory, Technology, Distribution, Marketing অথবা নতুন Branch-এ কাজ করতে পারছে না।
Capital-এর প্রতিটি সিদ্ধান্তের পেছনে তাই একটি অদৃশ্য প্রশ্ন থাকে:এই টাকা এখানে রাখার কারণে আমি অন্য কোথায় Return হারাচ্ছি?
এটাই Opportunity Cost.
এ কারণে intelligent entrepreneur শুধু জিজ্ঞেস করেন না,আমি কি এটা কিনতে পারব?
তিনি জিজ্ঞেস করেন,
এটা কেনাই কি আমার Capital-এর সবচেয়ে productive ব্যবহার?
এই দুই প্রশ্ন দেখতে কাছাকাছি।
কিন্তু একটি প্রশ্ন Affordability মাপে।
অন্যটি Capital Allocation মাপে।
এখানেই Leverage-এর জন্ম
Leverage-এর সবচেয়ে primitive interpretation হলো:
“অন্যের টাকা দিয়ে ব্যবসা করা।”
কিন্তু sophisticated interpretation হলো:
নিজের scarce capital-কে এমন জায়গায় ব্যবহার করা, যেখানে তার economic productivity সবচেয়ে বেশি।
তাই Debt নিজে কোনো Strategy নয়।Lease-ও Strategy নয়।Bank Loan-ও Strategy নয়।
এগুলো শুধু financial instruments।
Strategy নির্ধারিত হয় সেই Capital কোথায় যাচ্ছে এবং কী Return তৈরি করছে তার মাধ্যমে।
যদি ১০% Cost-এর Capital এমন Asset-এ যায় যা sustainably ১৮% return তৈরি করতে পারে, সেখানে leverage growth accelerate করতে পারে।
কিন্তু একই Capital যদি ৬% return তৈরি করে?
তখন leverage ব্যবসাকে বড় করছে না।
Leverage শুধু ভুল সিদ্ধান্তটিকেও বড় করছে।
এ কারণেই leverage-কে accelerator-এর সঙ্গে তুলনা করা যায়।
Accelerator গাড়ির দিক ঠিক করে না।
Direction ভুল হলে accelerator শুধু ভুল জায়গায় আরও দ্রুত পৌঁছে দেয়।তাই Capital Intelligence-এর আসল পরীক্ষা Growth নয়
অনেক ব্যবসা দ্রুত বড় হয়।
Revenue বাড়ে।
Asset বাড়ে।
Branch বাড়ে।
Debt বাড়ে।
বাইরে থেকে সবকিছু Growth মনে হয়।
কিন্তু sophisticated investor অন্য প্রশ্ন করেন:
প্রতি অতিরিক্ত ১ টাকা Capital ব্যবসায় ঢোকানোর পর কত অতিরিক্ত Economic Return তৈরি হচ্ছে?
এখানেই Revenue Growth এবং Value Creation আলাদা হয়ে যায়।একটি ব্যবসা বড় হতে পারে, কিন্তু Capital-efficient নাও হতে পারে।
আবার তুলনামূলক ছোট একটি ব্যবসা অসাধারণ হতে পারে, যদি অল্প Capital বারবার ঘুরে শক্তিশালী Cash Flow তৈরি করে।
তাই “Egg Selling Mindset”-এর গভীর শিক্ষা ডিম নয়। ঋণও নয়।
শিক্ষাটি হলো Capital-এর মালিকানা থেকে Capital-এর Productivity-তে চিন্তা স্থানান্তর করা।
Beginner entrepreneur জিজ্ঞেস করেন:
আমার কত টাকা আছে?
Growing entrepreneur জিজ্ঞেস করেন:
আমি কত Asset কিনতে পারি?
আর Capital allocator জিজ্ঞেস করেন:
আমার প্রতিটি টাকা কোথায় সবচেয়ে বেশি productive হবে?
এই শেষ প্রশ্নটিই ব্যবসার ভাষা বদলে দেয়।
কারণ শেষ পর্যন্ত,
Wealth তৈরি হয় আপনি কত Asset-এর মালিক, তা দিয়ে নয়।আপনার নিয়ন্ত্রণে থাকা Capital কত দক্ষতার সঙ্গে Value তৈরি করছে, তা দিয়ে।
তাই হয়তো ব্যবসায় সবচেয়ে sophisticated প্রশ্নটি হলো না,এটা কি আমার?
বরং,
এটা কি আমার Capital-কে আরও productive করছে