NH Engineering & Architecture

NH Engineering & Architecture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NH Engineering & Architecture, Engineering service, Chattogram, Bangladesh, Hathazari.

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?========================================একটা বিল্ডিং প...
14/12/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?
========================================
একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%

৫ তলা বিল্ডিং এর নির্মান খরচ। ✅ গড় per-sq-ft খরচবাংলাদেশে সাধারণ রেসিডেন্সিয়াল নির্মাণের ক্ষেত্রে প্রতি বর্গফুট খরচ প্রা...
14/12/2025

৫ তলা বিল্ডিং এর নির্মান খরচ।

✅ গড় per-sq-ft খরচ

বাংলাদেশে সাধারণ রেসিডেন্সিয়াল নির্মাণের ক্ষেত্রে প্রতি বর্গফুট খরচ প্রায় ৳ ১,৮০০–২,৫০০।

বিজনেস ক্লাস/ লাক্সারি per-sq-ft খরচ হতে পারে ৳ ৩,৫০০–৮,০০০ পর্যন্ত — তবে এতে বেশি উন্নত মান বা ফিনিশিং + হাইরাইজ ধরা হচ্ছে।

🏠 উদাহরণ: ৫ তলা বিল্ডিং

ধরি, আপনি ৫ তলা বাড়ি বানাতে চান, এবং প্রতিটি তলায় মোট usable/floor-area (মোট বসার/রুমসহ) হয় ১,০০০ বর্গফুট। তাহলে:

মোট floor-area = ৫ × ১,০০০ = ৫,০০০ বর্গফুট

যদি আপনি ন্যূনতম মানে করেন (৳ ১,৮০০/ft²), তাহলে খরচ ≈ ৳ ৯,০০০,০০০ (ন৯০ লাখ)

যদি আপনি মধ্যমানের বা ভালো (৳ ২,৫০০/ft²) নেন, তাহলে খরচ ≈ ৳ ১২,৫০০,০০০ (≈১.২৫ কোটি)

যদি আপনি উন্নত মান / ভালো ফিনিশিং / আধুনিক হয় — এবং per-sq-ft ~ ৳ ৩,৫০০–৪,০০০ হয় — তাতে খরচ হতে পারে ≈ ১.৭৫ – ২.০ কোটি বা তার বেশি।

⚠️ খরচে প্রভাব ফেলা বিষয়গুলো

যেমন:

আপনার ফ্লোরআয়তন (floor-area) — আপনি প্রতিতলায় কত স্কয়ারফুট নিচ্ছেন।

ফিনিশিং মান (বেসিক, মিড বা প্রিমিয়াম) — গুণগত উপকরণ, টাইলস, জানালা/দরজা, বাথরুম, ইলেকট্রিক, প্লাম্বিং।

ফাউন্ডেশন ও ইস্ট্রাকচার — প্লটের মাপে, মাটির অবস্থা, ভূমিকম্প-সহ নিরাপত্তা মনোযোগ.

ডিজাইন, অনুমোদন, নকশা, চালান/শ্রম খরচ, অন্যান্য ফি (যেমন অনুমোদন ফি)। সম্প্রতি RAJUK অনুমোদন ও ল্যান্ড-ইউজ ক্লিয়ারেন্স ফি বেড়েছে, যা খরচের অংশ হবে।

সময় (inflation), রড–সিমেন্ট-টাইলস-রড ইত্যাদির দাম বৃদ্ধি।

🎯 সংক্ষেপে: আনুমানিক বাজেট

সাধারণ ফিনিশিংসহ, মাঝারি আকার (মোট ~৫,০০০ ft²) ৫ তলা — ≈ ৯০ লাখ – ১.২৫ কোটি

ভালো ফিনিশিং/উন্নত মান হলে — ১.৫ – ২ কোটি বা এর বেশি

14/12/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)
===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের

06/07/2025
27/04/2025

নবীন সিভিল ইঞ্জিনিয়ার ভাইয়েরা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।
একমুখী স্ল্যাব এবং দ্বিমুখী স্ল্যাবের প্রধান পার্থক্য: একমুখী স্ল্যাব এবং দ্বিমুখী স্ল্যাবের মধ্যে পার্থক্য মূলত লোড ট্রান্সফারের দিক এবং রড বসানোর পদ্ধতিতে নিহিত। নিচে প্রধান পার্থক্যগুলো আলোচনা করা হলো:
১. লোড ট্রান্সফারের দিক
একমুখী স্ল্যাব:
• লোড প্রধানত একদিকে বহন করে।
• স্ল্যাবটি দুই বিপরীত পাশে সমর্থিত থাকে, এবং এর দীর্ঘ দিকটি সংক্ষিপ্ত দিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় হয় (দৈর্ঘ্য/প্রস্থ অনুপাত ≥ ২)।
• লোড শুধুমাত্র দুটি বিপরীত দিকে স্থানান্তরিত হয়।
দ্বিমুখী স্ল্যাব:
• লোড দুটি দিকেই বহন করে।
• স্ল্যাবটি চার পাশে সমর্থিত থাকে, এবং এর দৈর্ঘ্য/প্রস্থ অনুপাত ২-এর কম হয়।
• লোড চারদিকে সমানভাবে স্থানান্তরিত হয়।
২. রড বসানোর ধরন
একমুখী স্ল্যাব:
• প্রধান রড (বেশি লম্বা এবং শক্তিশালী) ছোট দিক বরাবর দেওয়া হয়, কারণ এই দিকেই বাঁক প্রতিরোধ করতে হয়।
• বণ্টন রড (ছোট ব্যাসের) প্রধান রডের লম্ব দিক বরাবর দেওয়া হয়, যা তাপমাত্রা ও সঙ্কোচনজনিত চাপ নিয়ন্ত্রণ করে।
দ্বিমুখী স্ল্যাব:
• দুটি দিকেই লোড স্থানান্তরিত হওয়ায় রড উভয় দিকে দেওয়া হয়।
• প্রধান রড উভয় দিকেই সমানভাবে বসানো হয়, ফলে এটি একটি গ্রিডের মতো বিন্যাস তৈরি করে।
৩. পুরুত্ব
একমুখী স্ল্যাব:
• সাধারণত পাতলা হয়, কারণ এটি শুধুমাত্র একদিকে লোড বহন করে।
দ্বিমুখী স্ল্যাব:
• সাধারণত বেশি পুরু হয়, কারণ এটি দুই দিকেই লোড বহন করে।
৪. সাপোর্ট কন্ডিশন
একমুখী স্ল্যাব:
• শুধুমাত্র বিপরীত দুই পাশে সমর্থিত থাকে।
দ্বিমুখী স্ল্যাব:
• চার পাশে সমর্থিত থাকে।
৫. রডের পরিমাণ
একমুখী স্ল্যাব:
• তুলনামূলক কম রড লাগে, কারণ লোড কেবল একদিকে স্থানান্তরিত হয়।
দ্বিমুখী স্ল্যাব:
• তুলনামূলক বেশি রড লাগে, কারণ উভয় দিকেই রড বসাতে হয়।
৬. ব্যবহার
একমুখী স্ল্যাব:
• বারান্দা, করিডোর, বা লম্বা এবং সরু কক্ষের জন্য ব্যবহৃত হয়।
দ্বিমুখী স্ল্যাব:
• বড় হলরুম বা এমন স্থানে যেখানে দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান হয়।

এই পার্থক্যগুলো বুঝে একজন প্রকৌশলী নির্ধারণ করতে পারেন কোন ধরনের স্ল্যাব কোন জায়গায় উপযুক্ত হবে।

24/04/2025

কিউরিং করার সময় ও নিয়মঃ-
----------------------------------------------------------------------
১। ফাউন্ডেশন কাজ:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

২। ড্যাম্প প্রুফ কোর্স (DPC):-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৩। লিন্টেল ও সানশেড:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৪। জলছাদ (Waterproof Roof):-
কিউরিং শুরু: ২৪ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৫। ইটের গাঁথুনি:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৬। ফ্লোর ঢালাই:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৭। প্লাস্টার:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৮। মোজাইক ফ্লোর:-
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৯। প্যাটেন্ট স্টোন এবং সিমেন্ট কংক্রিট:-
কিউরিং শুরু: ১৫ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

১০। নীট সিমেন্ট ফিনিশিং এবং স্কার্টিং:-
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ১৬ দিন।

১১। ছাদ ঢালাই:-
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ২১-২৮ দিন।

বিশেষ দ্রষ্টব্য:-
গরম আবহাওয়ায় কিউরিং ৮-১০ ঘণ্টা পর বা আগেই শুরু করা যেতে পারে।
যথাযথ কিউরিং সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।

গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

#নির্মানপরামর্শ #নির্মানউপদেষ্ঠা ゚

24/04/2025

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet.

24/04/2025

সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কমন চাকরির প্রশ্ন। (শেয়ার করে রাখুন)

১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।

২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?

৩।প্রশ্নঃ কাজের পূর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?
উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।

৪।প্রশ্নঃ ১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।

৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।

৬।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?
প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না ।

৭।প্রশ্নঃ 100 cft ও 100sft ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ লেবারের দরকার হয় ?

৮।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।

৯।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।

১০।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।

১১।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।

১২।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে

১৩। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।

১৪। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।

১৫। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।

১৬। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।

১৭। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।

১৮। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।

১৯। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২:২:৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।

২০। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।

২১। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।

২২। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।

২৩। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।

২৪। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টি Clamp লাগবে।

২৫। প্রশ্নঃ Door সাইজ ও চৌকাঠের সাইজ সাধারণ কত হয়?
উওরঃআপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।



Address

Chattogram, Bangladesh
Hathazari
ALWAYS OPEN

Website

Alerts

Be the first to know and let us send you an email when NH Engineering & Architecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share