26/08/2024
অন্তর্বতীকালীন নতুন সরকার এসেছে মাত্র কয়দিন হল ।
এরই মধ্যে সবাই বলছে, 'এটা চাই, ওটা চাই, সবকিছু চাই ।'
কেউ বলে না, 'প্রতিদিন ১/২ ঘন্টা কাজ বেশি করে দেশটাকে গড়তে চাই' ।
কোরিয়া এবং জাপান একসময় বেশ গরীব ছিল । দেশপ্রেম, সততা আর অতিরিক্ত পরিশ্রম দিয়ে তারা তাদের দেশটাকে গড়ে ফেলে ফেলেছে ।
ঠিক তেমনি, আমাদের দেশে স্বপ্ন দেখার, স্বপ্ন দেখানোর আর নিঃস্বার্থ পরিশ্রম করার মানুষের খুবই প্রয়োজন এখন ।