16/08/2026
একটি স্থাপত্য রূপ নেওয়ার পেছনে থাকে অনবরত ব্রেনস্টর্ম, রাতের পর রাত খাটুনি আর বহু মানুষের আবেগ। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ‘ গুয়াবাড়ী মসজিদ’’ প্রজেক্টটি নিয়ে আমাদের পুরো আর্কিটেক্ট টিম প্রায় ২ মাস কাজ করেছিল। সাইটের জমি, আবহাওয়া আর ক্লাইমেট কনসেপ্ট মেপে প্রতিটি ২ডি ও ৩ডি ডিটেইলিং তৈরি করা হয়েছিল। শুরুতে সবাই ভীষণ পছন্দ করলেও, শেষ পর্যন্ত প্রজেক্টটি আর বাস্তবে রূপ নেয়নি।
স্থাপত্যের ক্যারিয়ারে কিছু প্রজেক্ট ইট-পাথরে রূপ পায়, আর কিছু প্রজেক্ট রয়ে যায় শুধুই ক্যানভাসে। তবে এই ডিজাইনটির পেছনে আমাদের পুরো টিমের যে ডেডিকেশন ছিল, তা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।