AGH EEE BD

AGH EEE BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AGH EEE BD, Engineering service, Khulna, Kaliganj.

ASSALAMU ALIKUM, AGH EEE BD পেজটির উদ্দেশ্য হলো Tecnical School, Engineering Student ও Technical Person -দের জন্য Technical বিষয়ের উপর নিয়মিত থিওরি ও প্রাকটিক্যাল Video Upload করে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

11/08/2025

ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং || Electrical House Wiring. house wiring EEE BD

02/08/2025

আইপিএস লাইন বাইপাস করে লোড চালাবেন | How to bypass IPS line

♦️ভিডিওটি থেকে যা শিখতে পারবেন :

#আইপিএস নষ্ট হলে কিভাবে লোড চালাবেন।
#আইপিএস নষ্ট হলে মেন লাইন কেন খুলে রাখবেন।
EEE BD.
.
.
.
.
.
#আইপিএস.
#আই পি এস মেরামত.
#আইপিএস নষ্ট হলে কি করবেন.
#আই পি এস লাইন বাইপাস
maintenance
line bypass

যদি আমাদের এই পেজটির Video দেখে আপনি উপকৃত হন, এটাই আমাদের স্বাথকর্তা। আর নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি Like এবং Flow দিয়ে রাখুন এবং শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন।

02/08/2025

ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষার সিলেবাস:

'সি' শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রেঃ

(ক) বিদ্যুৎ সম্পর্কিত প্রাথমিক ধারনা:

ইলেকট্রিসিটির সংজ্ঞা এবং উহার শ্রেণিবিভাগ- বিদ্যুৎ পরিবাহি, অপরিবাহি ও অর্ধপরিবাহি পদার্থের সাথে পরিচিতি-কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এর সংজ্ঞা এবং উহাদের একক সমূহের নাম, পরিমাপক যন্ত্রের নাম এবং বর্তনীর সাথে সংযোগ করিবার পদ্ধতি বৈদ্যুতিক বর্তনী বা সার্কিটের সংজ্ঞা এবং উহার প্রকারভেদ সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট, সিংগেল লাইন ডায়াগ্রাম এবং হাউজ ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান, বৈদ্যুতিক লোড, লোডের প্রকারভেদ এবং মোট লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা;

(খ) ওয়্যার ও ক্যাবল:

ওয়্যার ও ক্যাবল এর সংজ্ঞা পার্থক্য- প্রকারভেদ পি.ভি.সি (BYA/ BYM/NYY/FR/ HT ক্যাবল, ইত্যাদি) ক্যাবলের বৈশিষ্ট, সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র, ফ্ল্যাক্সিবল কর্ড/ ফ্ল্যাক্সিবল ক্যাবল, ওয়েদার প্রুফ ক্যাবল ও আরমার্ড ক্যাবলের সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র ক্যাবলের জয়েন্ট জয়েন্টের শ্রেণিবিভাগ এবং জয়েন্ট করিবার পদ্ধতি, ক্যাবলের ফেজ, নিউট্রাল এবং আর্থিং এর কালার কোড সমন্ধে জ্ঞান;

(গ) হাউজ ওয়্যারি:

হাউজ ওয়্যারিং এর সংজ্ঞা ও শ্রেণিবিভাগ বিভিন্ন প্রকার হাউজ ওয়্যারিং পদ্ধতি ও উহার সুবিধা, অসুবিধা, ব্যবহার ক্ষেত্র সুইচ, সকেট, সুইচ বোর্ড/ এসডিবি। ডিবি/ এমডিবি/এমসিবি/এমসিসিবি ও জয়েন্ট বক্স ক্যাবলের সাইজ নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্র ওয়্যারিং এ প্রয়োজনীয় মালামালের তালিকা, বৈদ্যুতিক ওয়্যারিং ডায়াগ্রামে ব্যবহৃত প্রতীক চিহ্ন সম্পর্কে ধারণা, ওয়্যারিং এর কাজ সমাপ্তির পর বিভিন্ন টেষ্ট পদ্ধতি, আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি, ওয়্যারিং এর কন্টিনিউটি। নিরবিচ্ছিন্নতা পরীক্ষা করিবার পদ্ধতি ও পোলারিটি টেস্ট করিবার পদ্ধতি;

(ঘ) হাউজহোল্ড এপ্লায়েন্স:

টিভি, বাতি, পাখা, কম্পিউটার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, হিটার, কুকার, পাম্পের জন্য ছোট মোটর, বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদির সংযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারনা;

(ঙ) সোলার সিস্টেম ও ব্যাটারি:

সোলার সিস্টেমের মূলনীতি, প্রকারভেদ-সোলার হোম সিস্টেম, অন গ্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম, প্যানেলের সিরিজ প্যারালেল সংযোগ সম্পর্কে জ্ঞান, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি-মূলনীতি, প্রকারভেদ, চার্জিং ডিসচার্জিং পদ্ধতি, ব্যাটারি সিস্টেম স্থাপন ও সংযোগ পদ্ধতি, হাইড্রোমিটারের ব্যহার, আইপিএস, ইউপিএস, ইত্যাদি সম্পর্কে ধারণা।

(চ) আর্থিং:

আর্থিং এর সংজ্ঞা প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার আর্থিং করিবার পদ্ধতি, পাইপ আর্থিং ও প্লেট আর্থিং;

(ছ) সার্ভিস কানেকশন ও বৈদ্যুতিক মিটার:

সার্ভিস কানেকশনের সংজ্ঞা শ্রেণিবিভাগ, সার্ভিস কানেকশন করিবার পদ্ধতি, সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ মিটার স্থাপন ও সংযোগ প্রদান।

(জ) সাধারণ হ্যান্ড টুলস, পরিমাপ যন্ত্রপাতি ও সেফটি ডিভাইসঃ

ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহার, তালিকা প্রস্তুত করা, ব্যবহারের ক্ষেত্র, ভোল্ট মিটার, এমিটার, মাল্টি মিটার, মেগার, আর্থ টেস্টার ইত্যাদির সংযোগ ও ব্যবহার পদ্ধতি, সেফটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয়তা;

(ঝ) নিরাপত্তা বিধি ও অন্যান্য:

বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধির প্রয়োজনীয়তা অবশ্য পালনীয় নিরাপত্তা বিধিসমূহ, বৈদ্যুতিক কাজে দণ্ডুর্ঘটনা সংঘটনের কারণ ও তার প্রতিকার, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদি ও বৈদ্যুতিক শকপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা পদ্ধতি।

Address

Khulna
Kaliganj

Alerts

Be the first to know and let us send you an email when AGH EEE BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share