23/08/2026
বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি।
তারিখ: ২২ আগস্ট ২০২৬ খ্রি, শনিবার।
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব সামসুর রহমান খান, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; জনাব
মোঃ মাহমুদ হাসান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) [যুগ্মসচিব], কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা; জনাব প্রকৌশলী মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা; জনাব কাজী ফারুক আহমদ, পরিচালক (উপসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা; কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হানুল ইসলাম; রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ; প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব রূপক কান্তি বিশ্বাস এবং আইএলও-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এসময় বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সচিব দাউদ মিয়া, এনডিসি, প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, ল্যাবরেটরি, কারিগরি শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি মহোদয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও শিক্ষা পরিবেশের প্রশংসা করেন এবং কারিগরি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সচিব মহোদয়ের পরিদর্শন সংক্রান্ত অধ্যক্ষের বক্তব্য:
বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মাননীয় সচিব মহোদয়সহ কারিগরি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের এ পরিদর্শন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক। তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে সহায়তা করবে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য কারিগরি জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “সরকারের কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। আজকের এই পরিদর্শন আমাদের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”