28/03/2026
নিয়মিত এসি সার্ভিসিং এর প্রয়োজনীয়তা
নিজেদের জীবন যাত্রার সহজিকরণে আমরা যেই ধরনেরই বৈদ্যুতিক যন্ত্রাদি কিংবা গেজেট ব্যবহারকরী না কেন সেগুলোর প্রতিটিরই রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরুন, আপনার হাতের স্মার্টফোন এর কথাই যদি ধরি, তাহলে ডিভাইসটিতে আপনি “স্ক্রিন প্রটেক্টর” এর সাথে বিভিন্ন ধরনের কেসিংও ব্যবহার করেন। কেন করছেন? এই সবই করছেন শখের ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য।
এসিও এর ব্যাতিক্রম নয়। বরং, সঠিক আকারের যদি সেটিকে রক্ষণাবেক্ষণ না করেন তাহলে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে এবং সেই সাথে বড় আকারের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই রক্ষনাবেক্ষন এর জন্য নিয়মিত এসি সার্ভিসিং প্রয়োজন এবং এটি গুরুত্বপূর্ণ।
এসি সার্ভিসিং এর সুবিধাসমুহ
বিদ্যুৎ সাশ্রয়ঃ আমরা প্রায়ই অভিযোগ শুনে থাকি, বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে। আসলে কিছুটা সতর্ক থাকলে আপনি নিজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে এর জন্য আপনার এসিকে সবসময় পরিষ্কার রাখতে হবে। যেমন ধরুন, এসির এয়ার ফিল্টার, ফ্যান, কন্ডেনন্সর কয়েলগুলো যদি পরিস্কার রাখা হয় তাহলে এয়ারকুলিং সিস্টেম ভালো থাকে। এর মাধ্যমে, এসির উপর চাপ কম পরে এবং খুব ভাল করেই তখন কুলিং কাজ হয় যার কারনে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় কম হয়।
দীর্ঘতর স্থায়িত্বঃ বেশীরভাগ বৈদ্যুতিক সরঞ্জামকে যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে সেটির কাজ করার মেয়াদ অনেকাংশে বৃদ্ধি পায়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এসির যেকোনো অংশ ত্রুটিপূর্ণ হতে পারে যার কারনে এর কাজ করার ক্ষমতা যেমন কমে আসবে তেমনি বড় আকারের দুর্ঘটনারও সম্ভাবনা বৃদ্ধি পাবে।
রিপেয়ার এর খরচ কমে আসাঃ এসি ইন্সটল করার পর দীর্ঘসময়ের মধ্যে যেটি সেটিকে সার্ভিসিং না করানো হয় তাহলে এটির কুলিং ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থেকে। এক সময় দেখা যাবে, এসি সঠিকভাবে কাজ করছেনা। তখন এই রিপেয়ার কিংবা মেরামতের জন্য বাড়তি অর্থ খরচ করতে হতে পারে।
ভালো কুলিং কোয়ালিটিঃ নিয়মিত সার্ভিসিং এর মাধ্যমে এসি স্বাভাবিক পরিমানে বাতাস প্রবাহ করতে সক্ষম হয় যার ফলে আপনি পাবেন ভালো মানের এয়ার এবং কুলিং। যদি এসির ফিল্টারগুলো ধুলা-ময়লা যুক্ত থাকে তাহলে সেটি, বাতাস প্রবাহে বাধার সৃষ্টি করে ফলে ঘর ঠাণ্ডা হতে অতিরিক্ত সময় লাগা, অতিরিক্ত শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ অপচয় হবার মতন সমস্যা দেখা দিতে পারে।যোগাযোগ :01641-755590.