Nur Solar panel and engineering Company

Nur Solar panel and engineering Company এখানে সোলার প্যানেল বিক্রয় করা হয়। ?

26/12/2022

Contact us WhatsApp 01718934380

29/11/2022

অল্প খরচে আধুনিক প্রযুক্তিতে সোলার সিস্টেম স্থাপন করুন। আমরা ছোট বড় বাসা বাড়ি , শিল্প কারখানা, হসপিটাল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার , কৃষি সেচ, অটো চারজিং ষ্টেশন যে কোন স্থাপনায় সোলার সিস্টেম স্থাপন করি। আমরা বিদ্যুৎ খরচ কমাতে কাজ করছি আধুনিক প্রযুক্তির সৌর বিদ্যুৎ নিয়ে। এই সিষ্টেম থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ পাবেন এবং আপনার যাবতীয় সকল কিছু চালাতে পারবেন।
আগ্রহীগন যোগাযোগ করুন WhatsApp 01718934380

12/04/2020

সৌর পাম্প
যেসব বন্ধুরা সৌর পানির পাম্প সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন তাদর জন্য পোস্টটি।
কেন সৌর পাম্প?
1. স্বাধীন সৌর শক্তি তাই কোন বিদ্যুত বিল বা ডিজেল খরচ ছাড়াই বছরের পর বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন।
2. কৃষিতে লাভের পরিমান বেড়ে যাবে কারন কৃষির অধিকাংশ খরচই চলে যায় সেচ কাজে, স্থাপন করার পর থেকে সারা দিন চলবে আর কোন খরচ নাই।
3. লোড শেডিং বা ডিজেলের অভাবে সেচ কাজ যেমন ব্যহত হয়ে ফসলের ক্ষতি হয় সৌর পাম্প সেই ধরনের কোন সুযোগ নাই বললেই চলে। সূর্যের আলো যত তীব্র হবে, পানিও তত বেশি উঠবে।
4. বাংলাদেশের অনেক জায়গা যেখানে এখনও সেচের অভাবে জমি পতিত থাকে কারন পানির স্তর অনেক নিচে ডিজেল ইঞ্জিনে দিয়ে পানি তোলা সম্ভব না সেখানে সৌর বিদ্যেুতের মাধ্যমে সাবমারসিবল পাম্পের সাহায্যে সেচের আওতায় আনা যাবে। যদিও এক্ষেত্রে খরচ বেশী হবে।
5. বন্ধ ও চালু করার জন্য আলাদা লোকের দরকার হবে না। দিনের পর দিন চলবে সংক্রিয় ভাবে।
6. সাস্থসম্মত ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব সবুজ শক্তি ।
ধন্যবাদ ভালো লাগলে পেইজে লাইক শেয়ার দিবেন।

12/04/2020

সৌর বিদ্যুৎ ব্যবহারের ৭টি কারণ
1. বিদ্যুৎ চলে গেলে এটি আপনি বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রীষ্মকালে বাংলাদেশে লোডশেডিং বেড়ে যায়, সে সময় বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকলে, আপনি লোডশেডিং-এর সময়ও বিদ্যুতের ব্যবহার চালু রাখতে পারবেন।
2. সৌর ব্যবস্থার খরচ ক্রমেই হাতের নাগালে চলে আসছে -- বিগত দশকের প্রতিটি বছরেই সৌর বিদ্যুতের মূল্য ৩.৫% হারে কমে এসেছে ।
3. বাংলাদেশে এটিই সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির উৎস -- পানিবিদ্যুত এবং বাতাস সামান্য কিছু শক্তি সরবরাহ করতে পারে, কিন্তু সৌর বিদ্যুতের ব্যবস্থার অসীম।
4. Solar panels last সৌর প্যানেলের স্থায়ীত্ত -- বেশিরভাগ বিদ্যুৎ প্যানেল ২৫ বছর বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। কিন্তু একটি সোলার প্যানেল তৈরি করার পিছনে যে শক্তি ব্যয় হয় তা দুই থেকে তিন বছরের মধ্যে প্রাকৃতিক শক্তিতে রুপান্তর হয়।
5. এটি আইপিএস সিস্টেমের চেয়ে ভাল একটি বিকল্প ব্যবস্থা। -- আইপিএস এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থা-দুটোই খরচসাপেক্ষ, কিন্তু আইপিএস নতুন করে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম নয় যা সৌরশক্তি দ্বারা সম্ভব, আইপিএস বিদ্যুতের ঘাটতি পূরন করতে পারে না, কিন্তু সৌরশক্তি দ্বারা সবসময় নতুন ও পরিচ্ছন্ন শক্তি তৈরি করা যাচ্ছে।
6. কেবল ৪০ ভাগ বাংলাদেশী নাগরিক বিদ্যুৎ গ্রীডের আওতাই আছে -- যারা জাতীয় বিদ্যুতের আওতায় নেই, তাদের জন্য সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি সর্বোত্তম পন্থা। বাংলাদেশের জনপ্রতি এনার্জি ব্যবহার এর হার প্রায় (১৩৬ কিলোওয়াট-আওয়ার) সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি আশীর্বাদ স্বরূপ।
7. এটি আই.পি.এস. এর চাইতে অনেক বেশি এফিশিয়েন্ট/কার্যকর:

11/04/2020

বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য আমরা মাঝে মাঝেই বিকল্প ব্যবস্থা খুঁজতে থাকি। অথচ আমরা অনেকেই জানি না, এই বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা বাড়িতে সোলার প্যানেল বসাতে পারি। সোলার প্যানেল বাড়িতে স্থাপন যেমন সহজ তেমনি সাশ্রয়ীও। মূলত সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি আহরণ করে তা বিদ্যুতে রূপান্তরিত করা হয়। তারপর সেই বিদ্যুৎ দিয়ে বাতি, পাখা, টেলিভিশন চালানো হয়। যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি বা ঘটতি আছে সেখানেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। শুধু বাসা নয় বিভিন্ন ব্যবসায়িক কাজেও ব্যবহার করা যায় এই সোলার প্যানেল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বাড়িতে সোলার প্যানেল বসানো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সোলার বিদ্যুতের সুবিধা ও সম্ভাব্য খরচের বিষয়ে আলোচনা করা হয়েছে।

সোলার বিদ্যুতের সুবিধা

-বিদ্যুৎ উৎপাদনে কখনো ঘটতি হবেনা কারণ সৌরশক্তি অপরিসীম।

-প্যানেল স্থাপনের পর বিদ্যুতের কোন বিল দিতে হবে না।

-বিদ্যুৎ ব্যবস্থা কখনও বিচ্ছিন্ন হবে না।

-সোলার প্যানেল রক্ষণাবেক্ষণ করা খুব সহজ।

-পরিবেশ দূষণ করেনা।

-প্যানেলের দীর্ঘস্থায়িত্ব বেশী তাই অনেক বছর ব্যবহার করা যায়।

-যেখানে পাওয়ার গ্রিড প্রসারিত ব্যয়বহুল, সেখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে।

দুই ধরনের প্যানেল রয়েছে

সৌর-তাপ প্যানেল ও ফটোভল্টাইক অথবা পিভি প্যানেল।

বাড়িতে কীভাবে সোলার প্যানেল বসাবেন

সবার আগে সোলার প্যানেল বসানোর জন্য এমন স্থান নির্ধারণ করতে হবে যেখানে দিনের অধিকাংশ সময় সূর্যের আলো পাওয়া যায়। সেজন্য জায়গাটি হতে হবে খোলামেলা এবং বড় বড় গাছ থেকে দূরে। এই ক্ষেত্রে বাড়ির ছাদই সবচেয়ে উত্তম স্থান। স্থান নির্ধারনের পর ধাতব কাঠামোর উপর আগে থেকে বসানো সোলার প্যানেলকে বিশেষ ভাবে তৈরি বেইজে বসাতে হবে। যেদিকে বশি সময় সূর্যের আলো পাওয়া যায় সেদিকে সোলার প্যানেলের সামনের অংশ রাখতে হবে। উত্তর গোলার্ধে সোলার প্যানেলকে দক্ষিণমুখী করে বসাতে হবে। তবে গ্রীষ্মকালে হেলানো কোনের পরিমাণ কম হলে ভাল। এজন্য সোলার প্যানেলকে প্রায় মাটির সমান্তরালে রাখতে হয়। আর শরৎ ও বসন্তকালে ভূমির অক্ষাংশের সমান কোণে কাত করে বসাতে হবে। এরপর সংযোগ তার দুটি মাটির ভিতর দিয়ে নিয়ন্ত্রক যন্ত্রের সাথে সংযোগ করতে হবে। সংযোগ বাক্সে ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার যথানিয়মে (প্যাকেটে উল্লেখিত নিয়ম) যুক্ত করতে হবে।

সম্ভাব্য খরচ

প্যানেল: মনোক্রিস্টালাইন প্রতি ওয়াট ৭০-৯০ টাকা, পলিক্রিস্টিলাইন প্রতি ওয়াট ৫৫-৬৫ টাকা

কন্ট্রোল বক্স: পি.এম.ডব্লিউ- ৩৫০-১০০০ টাকা, এম.পি.পি.টি- ১৫০০-৩৫০০ টাকা

ব্যাটারি: ভলভো- ৪২০০-২০০০০ টাকা, হ্যামকো- ৬৫০০-৩০০০০ টাকা

অন্যান্য: বাল্ব- ৮০-৩৫০ টাকা, ফ্যান- ৬৫০-৩৫০০ টাকা, তার- ২৫-৪৫ গজ।

10/04/2020
SolarCity !
10/04/2020

SolarCity !

Address

Khulna
Khulna
7200

Telephone

+8801718934380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Solar panel and engineering Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Solar panel and engineering Company:

Share