EcoRural Designers

  • Home
  • EcoRural Designers

EcoRural Designers বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন?
আপনার স্বপ্নের বাড়ির ফ্লোর প্লান অথবা 3D ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ।

08/04/2026
নারায়ণগঞ্জে আমাদের চলমান প্রজেক্টে বিম,কলাম,সিড়ির কাজ সফলভাবে শেষ পর্যায়ে। নকশা অনুযায়ী নির্ভুল লেভেল, মানসম্মত রড এব...
02/03/2026

নারায়ণগঞ্জে আমাদের চলমান প্রজেক্টে বিম,কলাম,সিড়ির কাজ সফলভাবে শেষ পর্যায়ে। নকশা অনুযায়ী নির্ভুল লেভেল, মানসম্মত রড এবং নির্ভরযোগ্য কংক্রিটের সমন্বয়ে প্রতিটি কলাম, বিম ও ঢালাইয়ে আমরা সর্বোচ্চ যত্ন নিশ্চিত করেছি। প্রতিটি ধাপে অভিজ্ঞ কারিগরের দক্ষতা, নিয়মিত সুপারভিশন এবং যথাযথ curing প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে—যাতে কাঠামো হয় মজবুত, টেকসই ও দীর্ঘস্থায়ী।

এখন আমরা প্রবেশ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে—স্ল্যাব শাটারিং ও ছাদ ঢালাই প্রস্তুতির কাজে। ইলেকট্রিক্যাল ও স্যানিটারি লাইনের প্রি-প্ল্যানিং সম্পন্ন করে সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো কাটাছেঁড়া বা কাঠামোগত দুর্বলতা না থাকে। পাশাপাশি গুণগত মান যাচাই ও নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা হচ্ছে প্রতিটি স্তরে।

প্রতিটি ধাপ সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বপ্নের এই ডুপ্লেক্স বাড়িটি আরও স্পষ্ট রূপ পাচ্ছে। যে নকশাটি একদিন কাগজে ছিল, তা এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বাস্তবের আকার নিচ্ছে—একটি আস্থার নির্মাণ, যেখানে থাকবে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও পরিবেশবান্ধব চিন্তার সমন্বয়।

আরও আপডেট নিয়ে খুব শিগগিরই জানাবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জে আমাদের চলমান প্রজেক্টে বিমের কাজ চলছে। নকশা অনুযায়ী সঠিক লেভেল, মানসম্মত রড ও নির্ভরযোগ্য কংক্রিটের সমন্বয়...
06/02/2026

নারায়ণগঞ্জে আমাদের চলমান প্রজেক্টে বিমের কাজ চলছে। নকশা অনুযায়ী সঠিক লেভেল, মানসম্মত রড ও নির্ভরযোগ্য কংক্রিটের সমন্বয়ে প্রতিটি কলাম, বিম ও ডালাইয়ে আমরা সর্বোচ্চ যত্ন নিয়েছি। ঢালাইয়ের প্রতিটি ধাপে অভিজ্ঞ কারিগর, নিয়মিত সুপারভিশন এবং প্রয়োজনীয় curing নিশ্চিত করা হয়েছে, যাতে কাঠামো হয় মজবুত, টেকসই ও দীর্ঘস্থায়ী।
এই পর্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি আরও এক ধাপ এগিয়ে যাবে পূর্ণতা ও বাস্তব রূপের দিকে। ধীরে ধীরে যে স্বপ্নের ঘরটি কাগজে আঁকা হয়েছিল, সেটি এখন দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে—দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এক আস্থার নির্মাণ।

22/12/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়!

🏗️ কনস্ট্রাকশন কাজের কোয়ালিটি চেক: মালিকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকোনো ভবন নির্মাণে কাজের মান (Quality) নিশ্চিত করার জন্য ...
18/12/2025

🏗️ কনস্ট্রাকশন কাজের কোয়ালিটি চেক: মালিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা

কোনো ভবন নির্মাণে কাজের মান (Quality) নিশ্চিত করার জন্য মালিকের সক্রিয় ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে ছাদ শাটারিং খোলার সময় অনেকেই ভুল করেন, যার ফলে কংক্রিট পুরোপুরি শক্ত হওয়ার আগেই লোড পড়ে যায় এবং ভবনের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

✅ শাটারিং খোলার সঠিক সময়সূচি

🔹 স্ল্যাব (ছাদ):
➡️ ১৪ – ২১ দিন পর

🔹 বিম (Beam):
➡️ ছোট বিম: ১৪ দিন
➡️ বড় বিম: ২১ দিন বা তার বেশি

🔹 কলাম (Column):
➡️ ২ দিন পর খোলা যায়

🔹 সিঁড়ি (Staircase):
➡️ ১০ – ১৪ দিন পর

💧 কিউরিং (Curing) কেন জরুরি?

কংক্রিটকে পূর্ণ শক্তিশালী করতে কমপক্ষে ২৮ দিন নিয়মিত পানি দেওয়া (Curing) অত্যন্ত জরুরি। সঠিক কিউরিং না হলে কংক্রিটের শক্তি কমে যায় এবং ভবনের স্থায়িত্ব নষ্ট হয়।

🛑 গুরুত্বপূর্ণ পরামর্শ

✔️ নিরাপদ ও টেকসই ভবনের জন্য
✔️ শাটারিং খোলার আগে তাড়াহুড়া না করে
✔️ সবসময় যোগ্য ইঞ্জিনিয়ারের পরামর্শ ও তত্ত্বাবধান নিন

ভবনের নিরাপত্তা কোনো আপসের বিষয় নয়।

14/12/2025

▫️ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশনঃ-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
▫️বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
▫️ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
▫️গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ-

১। এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
২। এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
৩। এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
৪। এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
৫। এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
৬। এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
৭। এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

We feel extremely happy to see our design come to life. it was a pleasure to work with BASMAH
11/12/2025

We feel extremely happy to see our design come to life. it was a pleasure to work with BASMAH

10/12/2025

Address

Kurigram

5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when EcoRural Designers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Engineering Company?

Share