Buniad Enterprise - বুনিয়াদ এন্টারপ্রাইজ

Buniad Enterprise - বুনিয়াদ এন্টারপ্রাইজ হার্ডওয়্যার । ঘরের রং । স্যানিটারি । টাইলস। ইলেকট্রিক |
সকল ধরণের নির্মাণ সামগ্রী সরবরাহকারী

ঘরের ভিতরের কালার কম্বিনেশন
24/03/2024

ঘরের ভিতরের কালার কম্বিনেশন

আপনি জানেন কি??আপনার স্বপ্নের ঘরের রং কিনতে গিয়ে, একজনের উপর বিশ্বাস করে নিজের অজান্তেই হয়তো প্রতারিত হচ্ছেন । হয়তো ক...
12/02/2024

আপনি জানেন কি??
আপনার স্বপ্নের ঘরের রং কিনতে গিয়ে, একজনের উপর বিশ্বাস করে নিজের অজান্তেই হয়তো প্রতারিত হচ্ছেন । হয়তো কমিশনের লোভে আপনাকে একটা নির্দিষ্ট দোকানেই নিয়ে যাচ্ছে বা রেফারেন্স দিচ্ছে।
তাই শুধুমাত্র একজনের উপর ভরসা না করে, আপনার ঘরের রং আপনি নিজেই কিনুন।

বিস্তারিত জানতে কল করুন কিংবা মিসকল দিন
01738014414
অথবা পেইজে মেসেজ দিন

ধন্যবাদ

টাইলসের (Tiles) এর বিস্তারিতঃনিজেই নিজের টাইলসের হিসাব করুন, একটা টাইলসও নষ্ট হবে না, একটা টাইলস বেশিও কিনতে হবে না!কি ক...
04/02/2024

টাইলসের (Tiles) এর বিস্তারিতঃ
নিজেই নিজের টাইলসের হিসাব করুন, একটা টাইলসও নষ্ট হবে না, একটা টাইলস বেশিও কিনতে হবে না!

কি কি থাকছে ?
১.টাইলস কি
২.টাইলস এর প্রকার
৩.ওয়াল টাইলস এর কাজ
৪.ফ্লোর টাইলস এর কাজ
৫.টাইলস কত পিস লাগবে তার হিসাব
৬.টাইলস এর জন্য মালামালের হিসাব
👷👷👷👷 #টাইলস কি ? 👷👷👷👷
টাইলস একটা ফিনিশিং আইটেম।
আগে ফ্লোরে নেট সিমেন্ট ফিনিসিং করতো আর এক্সপেনসিভ আইটেম বড়জোর মোজাইক আর এখন টাইলস অন্যতম ফিনিশিং আইটেম ।টাইলস হল সর্বাধুনিক ফ্লোর ফিনিসড এটা স্থাপনে জটিলতা নেই দেখতে সুন্দর এটা ফ্লোর ওয়াল দুজায়গাতেই করা হয়।টাইলস সাধারনত ফ্লোর,বাথরুম,কিচেনের ভেতর ই কমনলি লাগানো হয়।
👷👷👷👷 #টাইলস এর প্রকার 👷👷👷👷
আমরা এখন অনেক প্রকার টাইলস ব্যবহার করেঃ
থাকি যেমন:-
১। ফ্লোর ও ওয়াল টাইলস
২। রাস্টিক টাইলস
৩। পেভম্যান্ট টাইলস
৫। সিরামিক্স টাইলস
৪। সিটি-৫ টাইলস বা বির্ক
বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর
১২"x১২, ১৬"x১৬", ২০"x২০"
২৪"x২৪",৩২"x৩২",২৪"x৪৮" ইত্যাদি
ওয়াল ৮"x১২", ১০"x১৩", ১০"x১৬", ১২"x১৮",
১২"x২০", ১২"x২৪", ১২"x৪৮" এছাড়া চায়না অনেক
প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়।
টাইলসের কাজ করার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়
নিচে ধাপ গুলো দেয়া হল।
👷👷👷👷 ওয়াল টাইলস 👷👷👷👷
🏠 টাইলস ওয়ালের হলে সর্ব প্রথম টাইলস গুলো পানিতে ভেজান ১২ ঘন্টা কারন ইটের মত এগুলো ও পানি শোষন করে ।
🏠 ওয়াল ভেজান প্রয়োজন মত যেন ওয়াল টাইলসের মসলার পানি শোষন করতে না পারে
🏠 দেয়ালের বাড়তি ইট গুলো ভেংগে নিন আর রাফ হিসাব করে দেখেন পূর্ন টাইলস কোথায় পড়বে আর শর্ট পিস কোথায় পড়বে
🏠 শর্ট পিস সব সময় দরজার পিছনে দেবেন যাতে দরজা খুললে ঢাকা পড়ে যায়
🏠 স্যনিটারি লাইন পানি দিয়ে চেক করুন লিকেজ আছে কিনা বা প্রেসার কেমন না হলে পরে টাইলস ভাংগা লাগবে।
🏠 মসলা তৈরী করতে হবে ১:৪ ক্ষেত্র বিশেষে ১:৩ ও করা হয় এর পর দেয়ালে পায়া বা লেভেল করুন আর টাইলস লাগানো শুরু করুন।
🏠 খেয়াল রাখবেন সব টাইলস যেন সমান হয় আর ২ টাইলস এর মাঝে ১ সুতা ফাকা থাকে
🏠 টাইলস এর নীচে মসলা ঠিক মত মানে পুরো টাইলসএই যেন মসলা লাগানো হয় অন্যথা শুকালে আওয়াজ করবে আর অল্প আঘাতেই ওই অংশ ভেঙ্গে পড়বে।
🏠 টাইলস সময়ই মার্কিন কাপড় দিয়ে অবশ্যই পরিস্কার করে নেবেন সাথে সাথে না হলে করার পরে উঠবেনা বা অতিরিক্ত ঘষাঘষিতে টাইলস ডিসকালার বা ক্ষতিগ্রস্ত হবে।
🏠 শর্টপিস করার সময় টাইলস কার্টার দিয়ে খুব সাবধানে কাটতে হবে অন্যথা টাইলসের নিকেল উঠে যাবে।
🏠 মসলার থিকনেস ১/২" থেকে ক্ষেত্র বিশেষে ১" পর্যন্ত এলাও তবে সব নির্ভর করবে ওয়ালের লেভেলের উপর।
🏠 টাইলস করার ১২ ঘন্টা পর থেকে কিউরিং করবেন।
🏠 ৫/৭ দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করবেন এর পূর্বে করলে মসলার ভেতরকার গ্যাস বের হতে নানা পারলে টাইলস ফেটে যাবে।
🏠ওয়াল টাইলস সব সময় উপর থেকে নীচের দিকে করে আসলে টেকনিক্যলি সুবিধা পাওয়া যায়।
🏠 টাইলস নির্বাচনের সময় অবশ্যই সমান মাপের টাইলস নির্বাচন করবেন এবং একই রকমের টাইলস একবারে কিনে ফেলবেন।
👷👷👷👷 ফ্লোর টাইলস 👷👷👷👷
🏠 ফ্লোর টাইলস অনেকটা সহজ আবার কঠীন ও প্রথমে ফ্লোর চিপিং কর এবং ধুয়ে পরিস্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করতে হবে পুরোনো ফ্লোর হলে।
🏠 যদি হোমোজিনিয়াস টাইলস হয় তবে টাইলস ভেজানোর দরকার নেই
🏠 শুকনা মশলা ১:৩ রেশিওতে বানাতে হয় কারন ফ্লোরে অনেক কিছুর লোড পড়ে ও ব্যবহার হয় বেশী ।
🏠 যথারিতি স্যনিটারী লাইন যদি নীচ দিয়ে যায় তবে লিকেজ ও প্রেসার চেক কর এর পর লেভেল পায়া কর।
🏠 দরজার নীচে যেন ১/২" ক্লিয়ার থাকে সে মত পায়া হবে এর পর শুকনা মশলা ফ্লোরে ছড়িয়ে দিয়ে এর উপর টাইলস বসিয়ে লেভেল কর প্রয়োজন মত উঠানো, নামানো, সরানো যা প্রয়োজন করবে এর পর লেভেল ওকে হলে টাইলস সরিয়ে সিমেন্ট পানি মিশ্রিত গ্রাউটিং শুকনা মসলার উপর দিয়ে ঢেলে ভেজা বানাইয়ে নিয়ে মাঝে মাঝে কর্নি দিয়ে উক্ত মসলা কেটে কেটে রাফ করে দিবে এর পর টাইলস বসাতে হবে, প্রয়োজন মত রাবার হেমার দিয়ে হালকা হিট কর এবং লেভেল ফাইনাল কর ঠিক আগের নিয়মে ফাকা,পরিস্কার, কিউরিংকরতে হবে।
🏠 সব টাইলস যেন এক লাইনে থাকে শর্টপিস যেন দৃষ্টি কটু না লাগে এরুপ ব্যবহার করবে আর বাথরুম হলে স্লোপ দিতে হবে খুব ক্লোজ করে ধর ৫ ' এ ১"।
🏠 ফ্লোর টাইলস এর মসলার পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করবে তাই ছাদ ঢালাইয়ের সময় ই ছাদের টপ লেভেল সমান রাখতে হবে নতুবা টাইলস করার সময় মসলার পুরুত্ব বেড়ে যাবে এতে লোড ও নির্মান ব্যয় বেড়ে যাবে
🏠 ১ থেকে ১.৫" পুরুত্ব ফ্লোরের ক্ষেত্রে এলাওবেল।
🏠 বাথরুম কিচেনের বেলায় কমোডের অংশ,ওয়েষ্ট ওয়াটার পাইপের জায়গা,ফিটিংসের,ও হাউস, বার্নার স্ল্যাব এর জায়গায় টাইলস লাগাতে বিশেষ সতর্ক থাকতে হবে আর কোনার টাইলস জয়েন্টে দুটো টাইলস আর সাইড গুলো V শেইপে কেটে নেবে একে মুখোমুখি মিলে যাবে একে টাইলসের চোজ করা বলে।
👷👷👷👷 টাইলস হিসাব 👷👷👷👷
🏠 🏠 কত পিচ টাইলস লাগবে?
-----------------------------------------
#ফ্লোর
১৫০০ বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে তাহলে ৮% ওয়েস্টেজ সহ মোট পরিমান ১৬২০
বর্গফুটটাইলসের সাইজ ১২"x১২" হলে একটি টাইলসের এরিয়া
(১২"x১২")÷১৪৪ = ১ বর্গফুট
টাইলসের সংখ্যা= ১৬২০÷১= ১৬২০ পিচ.টাইলস
#ওয়াল
ওয়াল টাইলসে আমরা ১০% ওয়েজস্টেজ ধরি
তাহলে টাইলসের পরিমান
= ১৫০০x১.১০
= ১৬৫০ বর্গফুট
টাইলসের সংখ্যা= ১৬৫০÷১= ১৬৫০ পিচ.টাইলস
🏠 🏠 টাইলস এর জন্যে মসলার হিসাব
------------------------------------------
ওয়ালে আমরা ১" পুরুত্ব মসলা ধরে থাকি। ওয়ালে মসলার অনুপাত (১:২)। আর ফ্লোরে আমরা ১.৫" পুরুত্ব মসলা ধরে থাকি। ফ্লোরে মসলার অনুপাত (১:৩)।
🏛️ টাইলস তো হলো, এখন চলেন মসলার পরিমাণ বের করি। আমরা, ১৫০০ বর্গফুট ওয়াল টাইলসের মালামাল বের করবোঃ
প্লাষ্টারের ভেজা মসলার পরিমান
= ১৫০০x(১"÷১২)
= ১২৫ ঘনফুট
শুকনা মসলার পরিমান = ১২৫x১.৫
= ১৮৭.৫০ ঘনফুট
অনুপাতের যোগফল = (১+২)=৩
মালামাল
সিমেন্ট = (১৮৭.৫০x১÷৩)x০.৮
= ৫০.০০ ব্যাগ
বালি = (১৮৭.৫০x২÷৩)
= ১২৫.০০ ঘনফুট

ইটের গাথুনী এবং প্লাস্টারের হিসাব অবশ্যই টাইম লাইনে রেখে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফি...
04/02/2024

ইটের গাথুনী এবং প্লাস্টারের হিসাব
অবশ্যই টাইম লাইনে রেখে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।গাথুনী এবং প্লাস্টারে ১ বস্তা সিমেন্টে ৪ বস্তা বালি। তবে ৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bundle

কংক্রিটে মৌচাক -:মৌচাক বলতে বোঝায় কংক্রিটের পৃষ্ঠে বা কংক্রিটের ভিতরের গহ্বর এবং শূন্যতা। মৌমাছির বাসার মতো দেখতে গহ্বর...
03/02/2024

কংক্রিটে মৌচাক -:

মৌচাক বলতে বোঝায় কংক্রিটের পৃষ্ঠে বা কংক্রিটের ভিতরের গহ্বর এবং শূন্যতা। মৌমাছির বাসার মতো দেখতে গহ্বর এবং শূন্যতার প্যাটার্নের কারণে এর নামকরণ করা হয়েছে মৌচাক।

কারণসমূহ
১. কংক্রিটের মিশ্রণ এর অনুপযুক্ত অনুপাতের কারণে মৌচাক ঘটে।
২. যখন কংক্রিটের কার্যক্ষমতা খারাপভাবে তত্ত্বাবধান করা হয় তখনও এটি উপস্থিত হয়।
৩. যখন কোনো কাঠামোর ঢালাই করা হয় এবং ভাইব্রেটর সঠিকভাবে পরিচালিত না হয়, তখন মৌচাক মারাত্মকভাবে ঘটে।
৪. ফর্মওয়ার্ক স্থাপনের সময় পরিষ্কার কভারটি সঠিকভাবে পরিচালনা না করলে এটি কাঠামোতেও সঞ্চালিত হয়।
৫. জল-সিমেন্ট অনুপাতের তুলনায় জলের অতিরিক্ত ব্যবহার মৌচাক এর কারণ হয় ।
৬. জল-সিমেন্ট অনুপাতের তুলনায় জলের কম ব্যবহার কংক্রিটে মৌচাকের সৃষ্টি করে।
৭. যদি কাঠের ফর্মওয়ার্ক ব্যবহার করা হয় এবং ফর্মওয়ার্কের জয়েন্টগুলি ফাঁক রেখে সঠিকভাবে বন্ধ না করা হয়, তাহলে মিশ্রন বের হওয়ার কারণে।
৮. কংক্রিট আংশিকভাবে ঢালা না হলে এবং স্থির হওয়ার সময় কম দিলে ঢালাইয়ের সময়ও মৌচাকের দেখা দেয়।
৯. অতিরিক্ত উচ্চতা থেকে কংক্রিট ঢালা যেমন, অনুমোদিত উচ্চতার চেয়ে বেশি মৌচাকের কারণ হয়।

একটি আদর্শ বাড়ির নির্মাণ ব্যয়ের শতকরা হিসাব (%) সাধারণ ধারনা দেয়ার জন্য নমুনা মাত্র। যেটার ধারনা থাকলে আপনি আপনার বাজে...
03/02/2024

একটি আদর্শ বাড়ির নির্মাণ ব্যয়ের শতকরা হিসাব (%) সাধারণ ধারনা দেয়ার জন্য নমুনা মাত্র। যেটার ধারনা থাকলে আপনি আপনার বাজেট নিয়ে একটি বাড়ি বানাতে নামতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজ বন্ধ রাখার সমস্যায় পরতে হয়না।
• সিভিল কাজ ভবন ব্যয়ের = ৭৫% , এখানে ফাউন্ডেশন ব্যয় = ১৫%
• পানি সরবরাহ ও স্যানিটারী ব্যয় ভবন ব্যয়ের = ১৫%
• বিদ্যুৎ ব্যয় ভবন ব্যয়ের = ৯%
• গ্যাসের ব্যয় ভবন ব্যয়ের = ১% ; মোট ব্যয় = ১০০%
একটি আদর্শ বাড়ির নির্মাণ ব্যয়ের নমুনা-২ ঃ ভবনের বিভিন্ন অংশের বর্ণনা
• ফাউন্ডেশনের ব্যয় (পিন্থ পর্যন্ত) ভবন ব্যয়ের = 20%
• সুপার স্ট্রাকচারের ব্যয় (ফাউন্ডেশনের উপরের অংশ) ভবন ব্যয়ের = ৮০%;মোট ব্যয়= ১০০%
একটি আদর্শ বাড়ির নির্মাণ ব্যয় [কাজের আইটেম অনুসারে]ভবনের স্ট্রাকচার অংশের বর্ণনা:---
• ফাউন্ডেশন ব্যয় (পিন্থ পর্যন্ত) (পাইলিং সহ) ভবন ব্যয়ের = ১০%
• ইটের গাঁথুনির ব্যয় (জলছাদ সহ) ভবন ব্যয়ের = ৩৪%
• ডি.পি.সি. (ড্যাম্প প্রুফ কোর্স) ব্যয় ভবন ব্যয়ের = ১%
• ফ্লোরের ব্যয় ভবন ব্যয়ের = ৫%
• ছাদের ব্যয় (সিঁড়ি সহ ) ভবন ব্যয়ের = 20%
• কাঠের কাজের ব্যয় (দরজা-জানালা) ভবন ব্যয়ের = ১৫%
• প্লাস্টার কাজের ব্যয় ভবন ব্যয়ের = 9%
• লারিং রং এবং পেইন্টিং ব্যয় (হোয়াইট ওয়াস, কালার ওয়াশ ইত্যাদি) ভবন ব্যয়ের = ৫%
• বিবিধ ব্যয় ভবন ব্যয়ের = ৩% ; মোট ব্যয় = ১০০%
নির্মাণ সামগ্রী ও মিস্ত্রী (লেবার) ব্যয়ের শতকরা নমুনা :-- নির্মাণ সামগ্রী ও মিস্ত্রী ব্যয়
• ব্যয়ের শতকরা হিসাব (%) ইটের ব্যয় ভবন ব্যয়ের = ২২%
• সিমেন্টের ব্যয় ভবন ব্যয়ের = 12%
• ষ্টীলের (লোহা) ব্যয় ভবন ব্যয়ের = 11%
• কাঠের (টিম্বার) ব্যয় ভবন ব্যয়ের = ১০%
• অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যয় ভবন ব্যয়ের = ১৫%
• লেবার (মিস্ত্রী) ব্যয় ভবন ব্যয়ের = ৩১%
• প্লাষ্টার কাজের ব্যয় ভবন ব্যয়ের = 9% ; মোট ব্যয় = ১০০%
বিঃদ্রঃ (ক) স্যানিটারী ও পানির সরবরাহের ব্যয় = ভবন ব্যয়ের ৮%
(খ) বিদ্যুৎ স্থাপনের ব্যয় = ভবন ব্যয়ের ৭%

বার্জার ওয়েদার কোট অ্যান্টিডার্ট দেয়ালকে ধুলো ময়লার আক্রমণ থেকে রক্ষা করে দেয়ালকে রাখে নতুন বছরের পর বছর
03/02/2024

বার্জার ওয়েদার কোট অ্যান্টিডার্ট দেয়ালকে ধুলো ময়লার আক্রমণ থেকে রক্ষা করে দেয়ালকে রাখে নতুন বছরের পর বছর

31/01/2024
31/01/2024
সিঁড়ি ঢালাই করার ক্ষেত্রে একজন সাইট ইঞ্জিনিয়ারকে যে সব দিকগুলি খেয়াল রাখতে হবে-১/ সিঁড়ির ল্যান্ডিং এর উচ্চতা ডিজাইন অনুয...
31/01/2024

সিঁড়ি ঢালাই করার ক্ষেত্রে একজন সাইট ইঞ্জিনিয়ারকে যে সব দিকগুলি খেয়াল রাখতে হবে-
১/ সিঁড়ির ল্যান্ডিং এর উচ্চতা ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা তা চেক করতে হবে।প্রথম তলায় মেইন গেট এর দিকেই যদি সিঁড়ি থেকে থাকে সেই ক্ষেত্রে সিঁড়ির ল্যান্ডি যাতে ৬ ফুট এর উপরে থাকে সেদিক খেয়াল রাখতে হবে।
২/ ওয়েইস্ট স্ল্যাব এর পুরত্ব ঠিক আছে কিনা চেক করতে হবে,সর্বনিম্ন ৬ ইঞ্চি রাখাই ভালো।বিভিন্ন ধরণের ভবনের ক্ষেত্রে ওয়াইস্ট স্লাব (২৫-৪০) ডিগ্রী কোণে হেলানো হতে পারে ।
৩/ রাইজ এবং ট্রেড ঠিক আছে কিনা তা চেক করা খুবই জরুরী। রাইজ এবং ট্রেড এর স্ট্যান্ডার্ড মান হলো যথাক্রমে ৬ ইঞ্চি এবং ১০ ইঞ্চি।
৪/ ল্যন্ডিং স্ল্যাব এর প্রশস্থতা ঠিক ভাবে মেপে দেখতে হবে, ভুলের কারণে ফার্ণিচার উঠাতে সমস্যা হতে পারে। এবং সিড়ির প্রশস্থতা আবাসিক ও পাবলিক ভবনের জন্য সর্বনিম্ন যথাক্রম ৩ ফুট এবং ৫ ফুট রাখতে হবে।
৫/ নিচের ও উপরের রড গুলো আলাদা রাখার জন্য ব্লক ব্যবহার না করে রডের চেয়ার ব্যবহার করাই ভালো।
৬/ ক্লিয়ার কভার ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে।
৭/ ঢালাই এর ক্ষেত্রে ভাইব্রেটর নজেল ব্যবহার করতে হবে।
৮/ ঢালাই শেষে ভালো ভাবে কিউরিং করতে হবে।
৯/ ইলেক্ট্রিকাল লাইন গুলো আগেই বসিয়ে নিতে হবে কেননা পরে R.C.C ঢালাই না কাটাই ভালো এতে ভবণের স্ট্রেন্থ কমে যায়।
১০/ ল্যান্ডিং স্ল্যাব থেকে রড বের করে রাখতে হবে পরবর্তি কাজের জন্য।
পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রাখুন ,যেকোন সময় কাজে লাগতে পারে।

Address

Mirsarai
Mirsarai

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801738014414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buniad Enterprise - বুনিয়াদ এন্টারপ্রাইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share