10/11/2026
সাধারণ একটা ইটের খোয়ার সিসি ঢালাই চলতেছিল। এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছিলো। এক কন্টেন্ট ক্রিয়েটর পাশ দিয়ে যাওয়ার সময় ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছে,
"ত্রিশালে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হচ্ছে। পাথরের পরিবর্তে ইটের খোয়া দিয়ে ঢালাই করতেছে"
লোকজন কমেন্ট সেকশনে ইঞ্জিনিয়ারকে দোষারোপ করে গালিগালাজও করতেছে।
কয়েকজন আবার সেই লিংক আমাকে সহ বিভিন্ন ব্যক্তিত্বের কাছে শেয়ার করে পরিস্থিতি জানতে চাচ্ছে।
কয়েকজন আবার আরও কয়েকধাপ এগিয়ে। তারা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী তুলেছে।
এখন বোঝেন, এদেশে ফিল্ড লেভেলে পাবলিকের সাথে কাজ করার বর্তমান অবস্থাটা কেমন!