Monjur Building Construction & Consultant

Monjur Building Construction & Consultant Dear Sir ,

Building Construction & Consultant . Plan, Structural Design ,Soil test, Cast-in-situ pile , Site Supervision etc.

02/10/2025

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।
খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
⏩Reff.......BNBC, Soil & tটেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।yy6

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের #প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রroad sssssasssswwwwasssssssssssssssssssasaaasasasaaadasaaaassssssseবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।

02/10/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! স্বপ্নছোয়া হৃদয়, Md Rajo
02/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! স্বপ্নছোয়া হৃদয়, Md Rajo

03/02/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?
========================================
একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%

31/01/2025

সাইট ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপুর্ণ কয়েকটি তথ্য:
১। 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।
২। চেয়ার এর স্পেসিং (এক চেয়ের থেকে আর এক চেয়ার, উভয়দিকে) সর্বোচ্চ এক মিটার।
৩। ডাওয়েল বারের সাইজ সর্বনিম্ন 12 মিলি
৪। চেয়ারের রড 12 মিলি এর নিচে হবে না
৫। লংবার 0.8% এর কম এবং 6% এর বেশি হবে না ক্রস সেকশনের
৬। চারকোনা কলামের রড কমপক্ষে 4 টি এবং সার্কুলার কলামে কম্পক্ষে 6 টি থাকতে হবে
৭। স্ল্যাবের মেইন রড 8 মিলি এর নিচে হবে না। তবে প্লেইন রড 10 মিলি এর নিচে হবে না। ডিস্ট্রিবিউশন রড 8 মিলি এর নিচে হবে না। রড স্লাবের পুরুত্বের আট ভাগের এক ভাগের চেয়ে বড় হবে না। অর্থাৎ স্ল্যাবের থিকনেস 160 মিলি হলে রডের সাইজ 20 মিলি এর বেশি হতে পারবে না
৮। 125 মিলি এর নিচে স্ল্যাব থিকনেস না হওয়াই ভাল
৯। কিউবের সাইজ টলারেন্স +2 মিলি। অর্থাৎ কোন দিকেই সাইজ স্ট্যান্ডার্ড থেকে +2 এর বেশি হতে পারবে না
১০। 1.5 মিটারের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা যাবে না
১১। ইটের পানি শোষণ ক্ষমতা 15% এর বেশি হতে পারবে না
১২। PH এর মান 6 এর নিচে হতে পারবে না
১৩। ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 N/mm2 কম হতে পারবে না
১৪। প্রতি মেট্রিক টন রডে 8 কেজা গুণা তার প্রয়োজন
১৫। কংক্রিট ঢালাইয়ের সময় 100 মিটারের জন্য কমপক্ষে এক সেট সিলিন্ডার টেষ্টের জন্য নিতে হবে।

30/01/2025

কিউরিং করার সময় ও নিয়ম: (একজন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই জানা উচিত)

১. ফাউন্ডেশন কাজ:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

২. ড্যাম্প প্রুফ কোর্স (DPC):
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৩. লিন্টেল ও সানশেড:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৪. জলছাদ (Waterproof Roof):
কিউরিং শুরু: ২৪ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৫. ইটের গাঁথুনি:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৬. ফ্লোর ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৭. প্লাস্টার:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৮. মোজাইক ফ্লোর:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

৯. প্যাটেন্ট স্টোন এবং সিমেন্ট কংক্রিট:
কিউরিং শুরু: ১৫ ঘণ্টা পর।
সময়কাল: ৭ দিন।

১০. নীট সিমেন্ট ফিনিশিং এবং স্কার্টিং:
কিউরিং শুরু: ১২ ঘণ্টা পর।
সময়কাল: ১৬ দিন।

১১. ছাদ ঢালাই:
কিউরিং শুরু: ২০ ঘণ্টা পর।
সময়কাল: ২১-২৮ দিন।
বিশেষ দ্রষ্টব্য:

গরম আবহাওয়ায় কিউরিং ১২-১৬ ঘণ্টা পর শুরু করা যেতে পারে।
যথাযথ কিউরিং সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।

30/01/2025

#পাইলিং_শুরুর_পূর্বে_করনীয়ঃ
🔸চিজেলের ডায়াঃ চিজেলের ডায়া পাইলের ডায়া থেকে ২" কম হতে হবে সে অনুযায়ী ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে ।
🔸বোরিং পাইপের দৈর্ঘ্যঃ বোরিং পাইপের দৈর্ঘ্য পাইলের গভীরতার সমান বা বড় আছে কিনা তা চেক করে নিতে হবে ।
🔸ট্রিমী পাইপের দৈর্ঘ্যঃ পাইলের দৈর্ঘ্যের চেয়ে ট্রিমী পাইপের দৈর্ঘ্য ৬"-৯" ছোট রাখা হয় বা রডের খাঁচার দৈঘ্যেরে চেয়ে ৩" বড় রাখা হয় যেন পাইলের ক্লিয়ার কভার বজায় থাকে ।
🔸পাইলের পয়েন্ট সেন্টার করাঃ প্রথমে তে-পায়া দাড় করাতে হবে, তারপর চিজেল উঠিয়ে পাইলের পয়েন্ট ও চিজেলের মাঝখানের দাঁত একই লেভেলে আনতে হবে। এবং চিজেলের মাঝখানের দাঁতে পানি দিয়ে দেখতে হবে । পানি পাইল পয়েন্টের ঠিক রডের মাথার উপর পড়ে কিনা । যদি রডের মাথার উপর পানি পড়ে তাহলে পাইলিং করার অনুমতি দিতে হবে ।
🔸বোরিং ওয়াশ করাঃ কমপক্ষে আধা ঘন্টা বোরিং ওয়াশ করতে হবে । তবে যতক্ষন পার্যন্ত ময়লা পানি বের হয় ততক্ষন পর্যন্ত ওয়াশ করতে হবে । ওয়াশ করার জন্য অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে ।
🔸রডের খাঁচা তৈরি এবং ভাল ভাবে ওয়েল্ডিং করাঃ ড্রয়িং অনুযায়ী রডের খাঁচা তৈরি করে নিতে হবে । খাঁচার সাথে অবশ্যই কনক্রিটের তৈরি হুইলাকৃতির ব্লগ বা ১০মিমি রড দিয়ে চেয়ার লাগাতে হবে । চেয়ারের গায়ে কস্টেপ পেচিয়ে দিতে হবে যাতে মরিচা না ধরে । খাঁচার মেইন রড এবং বাইন্ডার রড এর প্রত্যোটা পয়েন্ট একটার পর একটা ভাল ভাবে ওয়েল্ডিং করতে হবে । অর্থাৎ একটা পয়েন্ট গুনা তার দিয়ে এবং পরের পয়েন্ট ওয়েল্ডিং করতে হবে ।
🔸কাস্টিং করাঃ বোরিং ওয়াশ করা হয়ে গেলে রডের খাঁচা বোরিং এর মধ্যে ঢুকাতে হবে । কাট-অফ লেভেল ঠিক রাখার জন্য খাঁচার মাথায় রডের হুক তৈরি করে ক্যাসিং পাইপের সাথে লাগিয়ে দিতে হবে।ট্রিমী পাইপ ঢুকানোর পর ঢালাইয়ের কাজ শুরু করতে হবে। খেয়াল রাখতে হবে ট্রিমী পাইপ এর নিচের মাথা যেন ঢালাইয়ের ভেতর থেকে বের হয়ে না আসে । কারন ঢালাইয়ের ভেতর বের হয়ে আসলে ট্রিমি পাইপের মধ্যে কাদা ঢুকে যাবে ফলে পাইলিং এর কাঙ্খিত উদ্দেশ্য ব্যহত হবে ।
মিস্ত্রীরা তাদের সময় বাচানোর জন্য দুইটা ট্রিমী পাইপ এক সাথে খুলতে চায় এ ধরনের কাজ মারাত্তক ক্ষতিকর । ঢালাই শেষের দিকে আসলে ক্যাসিং পাইপ কাট-অফ লেভেল থেকে ৪-৫ ফুট উপরে উঠায়ে দিয়ে মসলা দ্বারা সম্পুর্ন ভরে দিয়ে অর্থাৎ ঢালাইয়ের মসলা চোখে দেখে ক্যাসিং পাইপ উঠিয়ে ফেলতে হবে ।
#বি:দ্রঃ পাইলের মধ্যে যদি কাদা ঢোকে অথবা ফাঁকা থাকে তাহলে বিল্ডিং এর লোড পড়ার ফলে দেবে যাওয়ার সম্ভাবনা থাকে । এরুপ হওয়ার সম্ভাবনা থাকলে লোড টেস্ট করে নিতে হবে । অনেক সময় হুক ছুটে খাঁচা কাট-অফ লেভেলের নিচে নেমে যায়।এমন হলে মাটি কেটে পাইলের মাথা ভেঙ্গে রডের সাথে রড ওয়েল্ডিং করে পুনরায় ঢালাই করে তার উপর পাইল ক্যাপ করতে হবে।

30/01/2025

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 10:00 - 14:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801716584059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monjur Building Construction & Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monjur Building Construction & Consultant:

Share