পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর

পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, Narayanganj.

হরিবোল
প্রনাম সকলের চরণে
পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া দর্শন সারাবিশ্বে প্রচার করার জন্য। সকলে এই পেইজ - কে শিয়ার করুন ও লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসুন আমরা সকলে মিলে মতুয়া দর্শন প্রচার করি। সারাবিশ্ব একদিন মতুয়া হবে।

রংপুরে নিহত হওয়া গণপতি চক্রবর্তীর আপন বড় ভাই গোপিনাথ চক্রবর্তী (৭০) কেঁদেকেঁদে বলছিলেন-‘আমার ছোট  ভাই গণপতির পরিবারের ...
26/08/2026

রংপুরে নিহত হওয়া গণপতি চক্রবর্তীর আপন বড় ভাই গোপিনাথ চক্রবর্তী (৭০) কেঁদেকেঁদে বলছিলেন-

‘আমার ছোট ভাই গণপতির পরিবারের চারজনের সবাই খুন হওয়ায় শুধু একটি পরিবার শেষ হয়নি। আমাদের পুরো বংশই নিশ্চিহ্ন হয়েছে। গণপতির ছেলে প্রীয়ম চক্রবর্তীই ছিলো আমাদের বংশের শেষ পুত্র সন্তান।’

গোপিনাথ চক্রবর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। পেশায় পুরোহিত এবং চার খুনের মামলার বাদী।

গোপিনাথ চক্রবর্তী বলেন, তারা চার ভাই ছিলেন। বড় দুই ভাই অনেক আগেই মারা গেছেন। তিনি আর গণপতি বেঁচে ছিলেন। তার কোন ছেলে সন্তান নেই। তার বড় দুই ভাইয়েরও কোন ছেলে সন্তান নেই। গণপতির ছেলে প্রীয়ম ছিলো তাদের বংশের একমাত্র ছেলে সন্তান। তাকে খুন করায় পুরো বংশই নির্বিংশ হয়ে গেল। ’প্রীয়ম বেঁচে থাকলে সেই আমাদের বংশকে বাঁচিয়ে রাখতো। এখন বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ রইলো না‌' তিনি বলেন।

গোপিনাথ বলেন, তার ছোট ভাই গণপতি যখন পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো তখন তাদের বাবা হেমন্ত চক্রবর্তী মারা যান। তিনি শৈশবকাল থেকে এলাকায় পুরোহিত্য করেন। ‘আমি পুরোহিত্যে মাধ্যমে উপার্জন করে গণপতিকে পড়াশুনা শিখিয়েছি। সে সরকারি চাকুরি পেয়েছিলো। আমাদের সকলের খেয়াল রাখতো গণপতি,’ তিনি বলেন। ‘প্রীয়ম যদি বেঁচে থাকতো তাহলে মনে বল পেতাম। আমার পিতা হেমন্ত চক্রবর্তীর বংশ শেষ। আমার মৃত্যুর পর আমাদের বংশে আর কোন পুরুষ থাকবে না,’ তিনি বলেন।

নিহত গণপতির ভাতিজি সপ্তমী চক্রবর্তী জানান,’ কাকাত ভাই প্রীয়ম ছিলো আমাদের চোখের মণি। সে ছিলো আমাদের বংশের একমাত্র ভাই। প্রীয়ম বেঁচে নেই এটা আমা ভাবতেই পারছি না।’
তিনি বলেন, তাদের কাকা গণপতি ও তার পরিবারের সবাই খুন হওয়ায় তার বাবা গোপিনাথ খুবই ভেঙ্গে পড়েছেন। তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।

শ্রাদ্ধ অনুষ্ঠান পরিচালনাকারী ধীমান ভট্টাচার্য্য বলেন, ‘মঙ্গলবার বিকেল পযর্ন্ত শ্রাদ্ধ অনুষ্ঠান চলে। নিহতের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। যেহেতু চারজনই খুন হয়েছে তাই চারদিনে সকল ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।’

26/08/2026
গুরুচাঁদ মন্দিরের চুড়ায় লাল-সাদা জয়পতাকা বিজয় নিশান চাই
26/08/2026

গুরুচাঁদ মন্দিরের চুড়ায় লাল-সাদা জয়পতাকা বিজয় নিশান চাই

ঘরকে মজবুত রাখতে হলে নড়বড়ে, পোকায় খাওয়া বা ঘুণে ধরা খুঁটি উপড়ে ফেলে নতুন খুঁটি বসাতে হয়—কিন্তু তার জন্য আসল ঘরটাই ...
25/08/2026

ঘরকে মজবুত রাখতে হলে নড়বড়ে, পোকায় খাওয়া বা ঘুণে ধরা খুঁটি উপড়ে ফেলে নতুন খুঁটি বসাতে হয়—কিন্তু তার জন্য আসল ঘরটাই ফেলে দিতে হয় না। ঘরের স্থায়িত্বের স্বার্থেই জরাজীর্ণ উপাদান বদলে নতুনকে স্থলাভিষিক্ত করা নিয়ম; ঘর ত্যাগ করা সমাধান নয়।

মতুয়া ধর্ম, দর্শন, সমাজ ও সম্প্রদায়ে যারা পাগল, গুরু (পথ-নির্দেশক), গোঁসাই, দলপতি, শ্রীপাটকর্তা, আশ্রমকর্তা কিংবা গবেষক পদে আছেন—তারা প্রত্যেকেই একেকটি দায়িত্বশীল খুঁটির মতো। কিন্তু সেই খুঁটিতে যদি ঘুণ ধরে, যদি তাতে স্বকীয়তা ও সত্য ধারণের শক্তি না থাকে; যদি লোভে পড়ে কিংবা প্রতিষ্ঠা পাওয়ার মোহে অন্য কারও সিদ্ধান্তকে নিজের বলে চালিয়ে দিয়ে নিজস্ব বিবেক ও স্বাধীন চিন্তাশক্তি বিকিয়ে দেওয়া হয়—তবে মতুয়া সমাজ সেই পথভ্রষ্ট খুঁটিগুলোকে উপড়ে ফেলে দিতে একবিন্দু দ্বিধাবোধ করবে না।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share