Grihayan Engineering & Construction

Grihayan Engineering & Construction We are Provide Building Structural Design, Architectural Design, Electrical & Plumbing Design....

শাটারিং (Shuttering) বা ফর্মওয়ার্ক (Formwork) হলো কংক্রিট ঢালাইয়ের সময় কংক্রিটকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ব্যবহৃত অস্থ...
05/09/2025

শাটারিং (Shuttering) বা ফর্মওয়ার্ক (Formwork) হলো কংক্রিট ঢালাইয়ের সময় কংক্রিটকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামো। এটি সঠিক আকৃতি, মাপ ও সমতলতা বজায় রাখে এবং কংক্রিট শক্ত হয়ে যাওয়ার পর খুলে ফেলা হয়।

এবার বিস্তারিতভাবে আলোচনা করি:

🔹 শাটারিং (Shuttering) কী?

শাটারিং হলো কাঠ, প্লাইউড, স্টিল, অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক দিয়ে তৈরি ছাঁচ বা কাঠামো যেখানে কংক্রিট ঢালা হয়। একে বাংলায় ছাঁচ কাঠামো বলা যায়।

🔹 শাটারিং এর মূল উদ্দেশ্য

1. কংক্রিটকে নির্দিষ্ট আকারে ধরে রাখা।
2. লোড (কংক্রিটের ওজন ও কম্পন) বহন করা।
3. কাঠামোর মাপ ও ডিজাইন অনুযায়ী কংক্রিটের সঠিক সেকশন তৈরি করা।
4. কংক্রিটের সঠিক লেভেল, সোজাসুজি ও মসৃণ ফিনিশিং নিশ্চিত করা।

🔹 শাটারিং এর প্রকারভেদ

1. কাঠ বা বাঁশের শাটারিং – গ্রামীণ ও ছোট প্রজেক্টে ব্যবহৃত হয়।
2. প্লাইউড শাটারিং – মসৃণ ফিনিশিং ও পুনঃব্যবহারযোগ্য।
3. স্টিল শাটারিং – মজবুত, পুনঃব্যবহারযোগ্য, বড় প্রজেক্টে ব্যবহৃত হয়।4. অ্যালুমিনিয়াম শাটারিং – হালকা ও দ্রুত ইনস্টলেশন সম্ভব।
5. প্লাস্টিক শাটারিং – ছোট বিল্ডিং ও মডুলার কাজে ব্যবহৃত হয়।

🔹 শাটারিং করার ধাপ

1. সারফেস প্রস্তুতি – জায়গা পরিষ্কার করে সমতল করা।
2. শাটারিং বসানো – কাঠ, স্টিল বা প্লাইউড দিয়ে কাঠামো তৈরি করা।
3. সেন্টারিং (Centering) ও সাপোর্ট দেওয়া – খুঁটি, পাইপ বা কাঠ দিয়ে শাটারিংকে সাপোর্ট দেওয়া।
4. তেল/শাটারিং অয়েল ব্যবহার – কংক্রিট লেগে না থাকার জন্য প্লাইউড/স্টিলের উপর তেল লাগানো হয়।
5. অ্যালাইনমেন্ট ও লেভেল চেক – মাপ ও সমতলতা নিশ্চিত করতে ওয়াটার লেভেল/থিওডোলাইট ব্যবহার।
6. রিইনফোর্সমেন্ট বসানো – শাটারিং এর ভেতরে রড বসানো।
7. কংক্রিট ঢালাই – শাটারিং এর ভিতরে কংক্রিট ঢালা ও কম্প্যাকশন করা।
8. কিউরিং শেষে খোলা – নির্দিষ্ট সময় পর শাটারিং খুলে ফেলা হয়।

🔹 শাটারিং খুলবার সময়সীমা (সাধারণ নিয়মে)

কলাম ও উল্লম্ব অংশ: ২৪–৪৮ ঘন্টা পর।

বিমের সাইড শাটারিং: ৩–৪ দিন পর।

স্ল্যাব শাটারিং: ৭ দিন পর।

বিম ও স্ল্যাবের সাপোর্ট (props):

১৪ দিন (সাধারণ কংক্রিট)

২১ দিন (বড় স্প্যান হলে)।

🔹 ভালো শাটারিং এর বৈশিষ্ট্য

* মজবুত ও স্থিতিশীল হতে হবে।

* কংক্রিট লিকেজ রোধ করতে হবে।

* মসৃণ ফিনিশিং দিতে হবে।

* সহজে খোলা ও পুনঃব্যবহারযোগ্য হতে হবে।

* সঠিক মাপ ও লেভেল নিশ্চিত করতে হবে।



Grihayan Engineering & Construction
01815-851220

02/09/2025

বাড়ি ডিজাইনের ৫টি বড় ভুল যা এড়িয়ে চলা উচিত.....

১. বাজেট না বুঝে ডিজাইন করা
২. প্রাকৃতিক আলো ও বাতাসের গুরুত্ব না দেওয়া
৩. ভবিষ্যতের সম্প্রসারণ পরিকল্পনা না রাখা
৪. ভুল মেটেরিয়াল ব্যবহার করা
৫. অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ না নেওয়া

👉Grihayan Engineering
01815-851220

কলাম ঢালাইয়ের ৪৮ ঘন্টা পর থেকে দিনে তিনবার ৭ থেকে ১৫ দিন একটানা কিউরিং করুন।
02/07/2025

কলাম ঢালাইয়ের ৪৮ ঘন্টা পর থেকে দিনে তিনবার ৭ থেকে ১৫ দিন একটানা কিউরিং করুন।

3- Storied Residential Building Slab Casting At "AHSAN HOUSE"Chadpur, Senbag, Noakhali .Design & Construction By ....Gri...
11/05/2025

3- Storied Residential Building Slab Casting At
"AHSAN HOUSE"
Chadpur, Senbag, Noakhali .

Design & Construction By ....
Grihayan Engineering & Construction
01815-851220

In Concrete,Workability is measured by:-1. slump Test2. Compaction Factor Test3. Vee Bee Test4. Flow Test.1. Slump Test:...
06/05/2025

In Concrete,
Workability is measured by:-
1. slump Test
2. Compaction Factor Test
3. Vee Bee Test
4. Flow Test.

1. Slump Test:-

The concrete slump test is a simple method to assess the workability of fresh concrete by measuring how much it settles after being poured into a cone and then lifted. A larger slump indicates higher workability, meaning the concrete is easier to mix, transport, and place.

Procedure:
1. Cone Preparation:
The test is conducted using a metal cone with specific dimensions.

2. Concrete Filling:
The cone is filled with fresh concrete in three layers, each compacted 25 times.

3. Cone Removal:
The cone is slowly lifted vertically, and the concrete will settle or slump.

4. Measurement:
The slump, the vertical distance between the top of the cone and the top of the settled concrete, is measured and recorded.

Interpreting the Results:
True Slump:
The concrete settles without significant deformation, indicating good workability.

Shear Slump:
The concrete shears off, indicating a stiff mix or a problem with the test.

Collapse Slump:
The concrete collapses completely, indicating a very wet or high-workability mix.

Factors Affecting Slump:

Water Content: The water-cement ratio significantly influences slump.

Aggregate Size and Shape: The size and shape of aggregates can affect the mix's workability.

Additives: Admixtures used in concrete can also impact its slump.

Grihayan Engineering & Construction
01815-851220

বাংলাদেশ নিম্নলিখিতচার ধরনের সিমেন্ট পাওয়া যায়ঃ-----------------------------------------------------------------------১।...
06/05/2025

বাংলাদেশ নিম্নলিখিতচার ধরনের সিমেন্ট পাওয়া যায়ঃ-
----------------------------------------------------------------------
১। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট
২। হোয়াইট সিমেন্ট
৩। পোর্টল্যান্ড প্রজ্জোলনা বা ফ্লাই অ্যাশ সিমেন্ট
৪। ব্লাষ্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট
৫। বাংলাদেশ প্রায় ৯৮% সিমেন্ট তৈরি হয় মধ্যবর্তী পণ্য অর্থাৎ ক্লিংকার থেকে।
৬। কাঁচামাল- ক্লিংকার অর্থাৎ প্রথম ধাপ যা তৈরি হয় বাংলাদেশের বাইরে।
৭। ক্লিংকার- সিমেন্ট অর্থাৎ দ্বিতীয় ধাপ যা বাংলাদেশে তৈরি হয়।
৮। ক্লিংকারে চুন থাকে প্রায় শতকরা আটষট্টি ভাগ এছাড়া বালি, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি বিভিন্ন অনুপাতে থাকে।

ক্লিংকার ও জিপসামের অনুপাতঃ-

সিমেন্ট জিপসাম যোগ করা হয় যাতে সিমেন্ট জমাট বাঁধতে দেরি করে এবং কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। ক্লিংকার অ্যালূমিনা পরিমানে বেশি থাকলে সিমেন্ট দ্রুত জমাট বাঁধে। সিমেন্ট জিপসামের পরিমাণ নির্ভর করে C3A (ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট) এবং ক্ষারীয় পদার্থের পরিমানের উপর। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকার থাকে >=৯৭% এবং জিপসাম =

05/05/2025

আপনি বাড়ি নিমার্ন করার কথা ভাবছেন? কোনো প্রকৌশলী বা ফার্মের সাথে আলাপ করেছেন এ ব্যাপারে?
----------------------------------------------------------------------
বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে নিচের স্টেপগুলো ফলো করতে পারেন।

১। জায়গা নির্ধারন করে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্র নিতে হবে।
২। একটা ডিজাইন ফার্ম/ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করতে হবে (সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি)
৩। সয়েল টেস্ট করতে হবে (১/২ দুই তলা হলে হয়তো নাও দরকার হতে পারে এটা ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নিবেন)
৪। আর্কিটেকচারাল ডিজাইন
৫। স্ট্রাকচারাল ডিজাইন (অবশ্যই একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা স্ট্রাকচারাল ডিজাইন করাতে হবে)
৬। ইলেকট্রিক্যাল/প্লাম্বিং ডিজাইন
৭। ৩ডি ভিজ্যুয়ালাইজেশ ইত্যাদি
৮। কনস্ট্রাকশন কস্টিং বা সকল মালামালের হিসাব।
৯। যথাযথ কতৃপক্ষ যেমন পৌরসভা, রাজউক, সিডিএ, আরডিএ, কেডিএ, অথবা নিকটস্থ অথরিটি থেকে আপনার ড্রইং ডিজাইন পাশ করাতে হবে।
১০। এরপর একটি কনস্ট্রাকশন/কনট্রাকটর নিয়োগ করতে হবে।
১১। হিসেব অনুযায়ী মালামাল কিনতে হবে।
১২। প্রয়োজন হলে একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে।
১৩। ঢালাইয়ের পূর্বে দক্ষ প্রকৌশলী দিয়ে সাইট ভিজিট করাতে হবে।

Grihayan Engineering & Construction
01815-851220

১লা মে'২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা....Grihayan Engineering & C...
01/05/2025

১লা মে'২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা....

Grihayan Engineering & Construction
01815-851220

বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ৫১ টি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়: 1. স্পেসিফিকেশন কি?উত্তরঃ কীভাবে, কী অনুপাতে কাজ করতে হব...
29/04/2025

বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ৫১ টি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়:

1. স্পেসিফিকেশন কি?
উত্তরঃ কীভাবে, কী অনুপাতে কাজ করতে হবে, তার বিস্তারিত যে নির্দেশিকায় লিখা থাকে, তাকে Specification বলে।

2. সিডিউল কী?
উত্তরঃ যে নির্দেশিকায় Specification, BOQ ও Rate সহ লিখা থাকে, তাকে
সিডিউল বলে।

3. Project Launch করতে হলে কী কী দরকার হবে?
উত্তরঃ জায়গা, ড্রইং, ডিজাইন, ডিসিশান, লোকবল ও প্রয়োজনীয় মালামাল।

4. Layout কী?
উত্তরঃ ড্রইং সিটে যে ড্রইং করা আছে, হুবুহুব সে ড্রইংটি field-এর মধ্যে measurement অনুসারে নামিয়ে আনাকে বা সেট করাকে Layout বলে। Layout করার সময় অবশ্যই সোজা wall থেকে আরম্ভ করতে হবে।

5. Grid line কাকে বলে?
উত্তরঃ কাজ করার সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরে দূরে উত্তর-দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয়, তাকে Grid line বলে, অথাৎ Grid line হচ্ছে
referance line. ইহা কখনও সেন্টার লাইন হতে পারে না।

6. Centre Line কাকে বলে?
উত্তরঃ Centre শব্দের অর্থ মাঝ বরাবর অর্থাৎ যে রেখা কলাম বা ফুটিং-এর ঠিক মাঝখান বরাবর টানা হয়, তাকে Centre Line বলে। Centre Line অবশ্যই ঐ member-এর Centre দিয়ে যাবে। ইহাকে Grid line হিসাবে ধরা যেতে পারে।

7. একটি কলাম, ফুটিং-এর কোন স্থানে বসবে?
উত্তরঃ কলামের Centre Line এবং ফুটিং এর Centre Line অবশ্যই এক বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণে এর ব্যতিক্রম হতে পারে, অন্যথায় নয়।

8. Layout করার সময় কিভাবে মাটাম পরীক্ষা করা যাবে?
উত্তরঃ সুতার সাহায্যে একটি সমকোনী ত্রিভূজ তৈরী করতে হবে, যার দুইটি বাহুর পরিমাপ যথাক্রমে ৩ ফুট, ৪ফুট এবং এর অতিভূজের পরিমাপ ৫ফুট, এর সাহায্যে যে কোন কর্ণার এ ৯০° চেক করা যাবে।

9. Pile layout কীভাবে করতে হবে?
উত্তরঃ Building layout final করার পর pile layout দিতে হবে। Drawing অনুসারে Pile Point দিতে হবে। Pile point ঠিক রাখার জন্য প্রতি point এ একটি করে 8/10mm rod একফুট পরিমাণ পুঁতে দিতে হবে। Rod টি I" বা 1½" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে, যেন Pile point টি ঠিক স্থানে এবং কাঁদার মধ্যেও বাহির করা যায়।

10. পাইল কত প্রকার ও কী কী?
উত্তরঃ কার্যপ্রণালীর উপর নির্ভর করে পাইলকে 3 ভাগে ভাগ করা যায়
(a) ফাংশন অনুযায়ী
(b) ড্রাইভিং অনুযায়ী
(c) অনুযায়ী
Classification (d) According to driving অনুযায়ী আবার পাইলকে ২ ভাগে ভাগ করা যায়ঃ- (i) Pre-Cast Pile (ii) Cast-in-Situ Pile

11. 18" ডায়া Pile-এর জন্য কতটুকু চিজেল ব্যবহার করতে হবে?
উত্তরঃ 16" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।

12. যে পাইপ দ্বারা Pile ঢালাই করা হয়, তার নাম কী?
উত্তরঃ ত্রিমি পাইপ।

13. ত্রিমি পাইপের ডায়া কত?
উত্তরঃ ত্রিমি পাইপের ডায়া 6" হতে 7"

14. কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উত্তরঃ কমপক্ষে আধা ঘন্টা অর্থাৎ যত সময় পানিতে কাঁদা আসে তত সময় ওয়াসিং
করতে হয়।

15. এগ্রিগ্রেড হিসাবে Pile-এ কী ব্যবহার করা হয় এবং proportion কত?
উত্তরঃ Pile-এ এগ্রিগ্রেড হিসাবে Stone chips/ Singles ব্যবহার করা হয়ে থাকে ইহার proportion সাধারনত 181,83 হয়ে থাকে।

16. কাট-অফ-লেভেল কেন কম রেসিওতে কাস্টিং করা হয়?
উত্তরঃ কাস্টিং করার পর কাট-অফ লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেই জন্য কম রেসিওতে অর্থাৎ 1:2:4 অথবা 1:386-এ কাস্টিং করতে হয়।

17. একটি Pile বোরিং করার পর কতটুকু দূরে পরের Pile টি করা যেতে পরে?
উত্তরঃ একটি পাইল হতে আর একটি বোরিং-এর দূরত্ব কমপক্ষে 6' হতে হবে, বেশী হলেও আরও ভাল হয়।

18. এক দিনে একটি মেশিনে সাধারণত কয়টি Pile করতে পারে?
উত্তরঃ 50 ফুটের নীচে হলে 3 টা, এবং 50 ফুটের উপরে হলে 2 টা করা যেতে পরে।

19. Pile-এর ভারবহন ক্ষমতা বলতে কী বুঝায়?
উত্তরঃ একটি Pile প্রতি বর্গফুটে যতটুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে Pile-এর ভারবহন ক্ষমতা বলে।

20. Pile কেন ব্যবহার করা হয়? Pre-cast Pile স্থানান্তর করার সময় কী কী লক্ষ্য
রাখতে হয়?
উত্তরঃ মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম হলে Pile ব্যবহার করতে হয়। Pre-cast Pile স্থানান্তার করতে দুইটি দিক বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমতঃ Pre-cast Pile স্থানান্তর করার সময় ভেঙ্গে যেতে পারে, সে জন্য Pile-এর C.G ঠিক করে ওয়্যার বাঁধতে হবে। দ্বিতীয়তঃ Pile টি স্থানান্তরের সময় accident হতে পারে, সে দিকে
লক্ষ্য রাখতে হবে।

21. ফুটিং-এর মাটি কাটার পূর্বে একজন ইঞ্জিনিয়ারকে কি চন্তা করতে হবে?
উত্তরঃ যে ফুটিং-এর গভীরতা বেশী সেই ফুটিং-এর মাটি সবার আগে কাঁটিতে হবে
এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।

22. Safe Bearing Capacity of Soil কি?
উত্তরঃ এক বর্গফুট জমির উপর যতটা ওজন নির্ভয়ে চাপানো যায় অর্থাৎ যতক্ষন পর্যন্ত ফাউন্ডেশন বসে যাওয়ার ভয় না থাকে, সেই সর্বোচ্চ ওজনকে বলা হয়, ঐ মাটির ভারবাহী ক্ষমতা বা Safe Bearing Power of Soil

23. শোরিং কী?
উত্তরঃ রাস্তা বা নেওলের মাটিকে বাঁধা দেওয়ার জন্য ইহার দুই পাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, এই পদ্ধতিকেই শোরিং বলে।

24. Vi****or roller-এর বিশেষত্ব কী?
উত্তরঃ rollerএকটি যন্ত্র বিশেষ। যাহা চালু করার পর অনবরত vibrate করতে থাকে ইহার ফলে ঘরের মেঝে, রাস্তার মাটি ও বালি proper compaction হয়।

25. Foundation কাকে বলে?
উত্তরঃ Foundation বিল্ডিং-এর সবচেয়ে নিচের অংশ, যাহা বিল্ডিং-এর উপর অর্পিত সমস্ত লোড বহন করে মাটির মধ্যে সমভাবে পৌঁছিয়ে দেয়। ফুটিং অবশ্যই শক্ত মাটির উপর বসাতে হবে।

26. Footing সাধারণত কত প্রকার?
উত্তরঃ Footing সাধারণত 3 প্রকার (a) Spread footing (b) Combined
ফুটিং, (গ) মাদুর/ ভেলা ফুটিং।

27. R.C.C কাকে বলে?
উত্তরঃ R.C.C মানে Reinforcement Cement Concrete অর্থাৎ concrete-এর সাথে Steel ব্যবহার করা হলে তাকে R.C.C বলে। ইহা টান ও চাপ উভয়ই সহা করতে পারে।

28. ফেরো Cement কী?
উত্তরঃ Expended metal বা coil rod দ্বারা খাচা তৈরি করে এর উপর cement ও Sylhet sand দিয়ে হালকা কাষ্টিং করাকে ফেরো-Cement বলে। ইহা 1" হতে 2" পর্যন্ত wall thickness তৈরি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

29. কিউরিং কী? কেন করা হয়?
উত্তরঃ কংক্রিট, Brick work ও plastering-এর মসল্লায় যাহাতে ডিহাইড্রেশন না হতে পারে তার জন্য ঐ স্থানে দিনে তিন/চার বার পানি দিতে হয়। এই পানি দেওয়াকে কিউরিং বলে। কিউরিং করার ফলে কংক্রিট বা মসল্লার মধ্যে ডিহাইড্রেশন হতে পারে না, ফলে মসল্লার মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে নির্মাণ সামগ্রী শক্ত ও মজবুত হয়। স্থান গুলো পানি দিয়ে ডুবিয়ে কিউরিং করা উত্তম, কিন্তু যেখানে (খাড়া মেম্বার গুলিতে) পানি দিয়ে ডুবানো সম্ভব নয়, সেখানে ভেজা চটের ছালা, কচুরিপানা বা খড়কুটা ইত্যাদি দিয়ে কিউরিং করা যেতে পারে।

30. সেগরিগেশন কী?
উত্তরঃ কংক্রিটে Water cement ratio বেশি হলে মিক্সার মেশিন হতে ফেলার পর বা উপর হতে ঢালাইকৃত স্থানে ফেলার পর সিমেন্ট-বালু, খোয়া হতে আলাদা হয়ে যায়, তাকে সেগরিগেশন বলে।

31. ব্লিডিং কী?
উত্তরঃ ব্লিডিং এক প্রকার সেগরিগেশন অর্থাৎ কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে যায়, তাকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট হানিকম ও ইহার উপরিতলে হেয়ার ক্র্যাক দেখা দিতে পারে।

32. 100 cft ( ঘনফুট) কাজের জন্য কংক্রিটের উপাদান গুলি বাহির কর, যার অনুপাত 1:284।
উত্তরঃ Dry condition = 100 cft. Wet condition 100 × 1.5 = 150 cft
সিমেন্ট = 150X1 x 0.8
1+2+4 150x2 = 17.5 ব্যাগ
Sand] = 1+2+4 = 48 cft

33. Column কত প্রকার ও কী কী?
উত্তরঃ Column প্রধানত 2 প্রকার যথা:- (a) Tied column. (b) Spiral column.

34. কংক্রিট-এর উপাদান গুলির নাম লিখ?
উত্তরঃ কংক্রিট-এর উপাদান ৪ টি যথা:

(ক) প্রধানউপাদান বা কোর্স এগ্রিগেট (স্টোন চিপস/ ব্রিক চিপস)
(খ) ক্ষুদ্রতম উপাদান বা ফাইন এগ্রিগেট (বালু)।
(গ) জমাট বাঁধানো উপাদান (সিমেন্ট)।
(ঘ) পানি।
উত্তরঃ 100
পাথর = 150x4 2+4 = 90 cft
Tied column ও Spiral column-এ
উত্তরঃ খাবার যোগ্য বা তার কাছাকাছি পানি ব্যবহার করতে হয়।

35. কংক্রিট উপাদানের রাজা কে?
উত্তরঃ কোর্স এগ্রিগেট (স্টোন চিপস/ব্রিক চিপস) কে কংক্রিট উপাদানের রাজা বলা

36. 200 cft তে 2% rod ব্যবহৃত হলে রডের পরিমান বাহির কর কেজিতে)?
উত্তরঃ 200 x 2 x 490 = 1960 lbs (পাউন্ড) x 0.45 = 882kg.

37. R.C.C কাজে কী ধরনের পানি ব্যবহার করতে হয়?
উত্তরঃ 22/23 লিটার পানি লাগে।

38. R.C.C কাজে প্রতি ব্যাগ সিমেন্টে কতটুকু পানি লাগে?
Water = আমরা জানি, প্রতি ব্যাগে সিমেন্টে পানি লাগে = 23 লিটার

সুতরাং, 23 × 17.5 402.5 Litre, Say 402 litre

39. High strength steel-এর সাথে কি ধরনের concrete ব্যবহার করতে হয়?
উত্তরঃ High strength steel-এর সাথে high strength concrete ব্যবহার করা হয়।

40. Water cement ratio কী?
উত্তরঃ Water ও Cement-এর অনুপাতকে Water cement ratio বলে।

41. Water cement ratio পরিমাণ সাধারণত কত?
উত্তরঃ Water cement ratio মান 0.4 হতে 0.5 42. কনক্রিট - এর মিশ্রিত পানির ওজন।

42.1 ওয়াটার সিমেন্ট রেশিও কি ভাবে বাহির করা হয়?
উত্তরঃ Ratio =

কংক্রিটের জন্য স্লাম্প পরীক্ষাঃ------------------------------------------------------------------------স্লাম্প পরীক্ষা হ...
29/04/2025

কংক্রিটের জন্য স্লাম্প পরীক্ষাঃ-
-----------------------------------------------------------------------
স্লাম্প পরীক্ষা হল তাজা কংক্রিটের কার্যক্ষমতা (বা ধারাবাহিকতা) পরিমাপ করার জন্য একটি সহজ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে কংক্রিটের মিশ্রণে সঠিক জল-সিমেন্ট অনুপাত রয়েছে এবং স্থাপন করা এবং সংকুচিত করা সহজ।
স্লাম্প পরীক্ষার পদ্ধতিঃ-

১। প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ-

ক) স্লাম্প শঙ্কু (৩০০ মিমি উঁচু, নীচের ব্যাস ২০০ মিমি, উপরের ব্যাস ১০০ মিমি)
খ) ট্যাম্পিং রড (১৬ মিমি ব্যাস, ৬০০ মিমি লম্বা)
গ) বেস প্লেট
ঘ) পরিমাপ স্কেল

২। পরীক্ষার ধাপঃ-

ক) স্লাম্প শঙ্কুটি একটি সমতল বেস প্লেটে রাখুন।
খ) তিনটি স্তরে, প্রতিটি স্তর শঙ্কুর উচ্চতার প্রায় এক-তৃতীয়াংশে তাজা কংক্রিট দিয়ে শঙ্কুটি পূরণ করুন।
গ) ট্যাম্পিং রড ব্যবহার করে ২৫ বার রডিং করে প্রতিটি স্তর সংকুচিত করুন।
ঘ) উপরের পৃষ্ঠটি সমতল করুন এবং সাবধানে ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে শঙ্কুটি উল্লম্বভাবে তুলুন।
ঙ) স্লাম্প পরিমাপ করুন (কোণ এবং স্থির কংক্রিটের মূল উচ্চতার মধ্যে পার্থক্য)।

৩। স্লাম্পের প্রকারভেদঃ-

ক) প্রকৃত স্লাম্প: অভিন্ন স্লাম্প, যা ভালো কার্যক্ষমতা নির্দেশ করে।
খ) শিয়ার স্লাম্প: কংক্রিটের একপাশে কাঁচি ভেঙে যায়, যা দুর্বল সংহতি নির্দেশ করে।
গ) ধসে পড়া স্লাম্প: কংক্রিট সম্পূর্ণরূপে ধসে পড়ে, যা অতিরিক্ত জল নির্দেশ করে।
ঘ) শূন্য স্লাম্প: আকৃতিতে কোনও পরিবর্তন হয় না, যা খুব কম কার্যক্ষমতা নির্দেশ করে (শুষ্ক মিশ্রণের জন্য ব্যবহৃত)।

৪৷ সাধারণ স্লাম্প মান (মিমি)

ক) পেভমেন্ট/রাস্তা: 25-50 মিমি
খ) রিইনফোর্সড বিম/স্ল্যাব: 50-100 মিমি
গ) সাধারণ ভবন নির্মাণ: 75-125 মিমি
ঘ) উচ্চ কার্যক্ষমতা (পাম্পড কংক্রিট): 100-175 মিমি

৫। নির্মাণে মান নিয়ন্ত্রণঃ-

মান নিয়ন্ত্রণ (QC) নিশ্চিত করে যে নির্মাণ প্রকল্পগুলি নকশার স্পেসিফিকেশন, নিরাপত্তা মান এবং স্থায়িত্বের প্রয়োজনীয়তা পূরণ করে।

🔹নির্মাণে QC-এর মূল দিকগুলি

১। উপাদান পরীক্ষা

কংক্রিট:- স্লাম্প পরীক্ষা, সংকোচনশীল শক্তি পরীক্ষা (ঘনক/সিলিন্ডার পরীক্ষা)।
ইস্পাত:- প্রসার্য শক্তি পরীক্ষা, বাঁক/রিবেন্ড পরীক্ষা।
ইট:- জল শোষণ পরীক্ষা, সংকোচনশীল শক্তি পরীক্ষা।
মাটি:- সংকোচন পরীক্ষা, আর্দ্রতা পরীক্ষা।

২। কারিগরি নিয়ন্ত্রণঃ-

ক) ফাটল রোধ করার জন্য কংক্রিটের যথাযথ নিরাময়।
খ) সঠিক মিশ্রণ অনুপাত নিশ্চিত করা।
গ) অনুমোদিত নির্মাণ পদ্ধতি এবং কৌশল অনুসরণ করা।

৩। কাঠামোগত অখণ্ডতা পরীক্ষাঃ-

ক) কংক্রিট তৈরির আগে শক্তিবৃদ্ধি বারগুলির পরিদর্শন।
খ) ফর্মওয়ার্ক এবং ভারাগুলির সঠিক সারিবদ্ধকরণ।
গ) কংক্রিটের অভ্যন্তরীণ ত্রুটি সনাক্ত করার জন্য অ-ধ্বংসাত্মক পরীক্ষা (NDT)।

৪। সুরক্ষা এবং সম্মতিঃ-

ক) ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) ব্যবহার।
খ) খনন, উত্তোলন এবং ভারা তৈরির জন্য সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা।
গ) স্থানীয় বিল্ডিং কোড এবং নিয়ম মেনে চলা।

৫। ডকুমেন্টেশন এবং রিপোর্টিংঃ-

ক) উপাদান পরীক্ষার ফলাফলের রেকর্ড বজায় রাখা।
খ) নিয়মিত সাইট পরিদর্শন রিপোর্ট।
গ) বিভিন্ন নির্মাণ কার্যক্রমের জন্য গুণমান নিশ্চিতকরণ চেকলিস্ট।

Address

Senbag
Noakhali

Telephone

+8801815851220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grihayan Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grihayan Engineering & Construction:

Share