MB Construction

  • Home
  • MB Construction

MB Construction Build with Trust

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও  শুভেচ্ছা 🙏
04/09/2026

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏

09/08/2026

‎কাজের পূর্বে সাটারিং এর বিষয় চেক দিতে হয়:
‎
‎১. বাঁশ বেছে নিতে হবে, এবং যার দৈর্ঘ্য ৩০' এর কম হবে না।
‎২. বাশের গোড়া ৩/৪" ব্যাসের হবে এবং এর থিকনেস পর্যাপ্ত হবে।
‎
৩. ছাদের তলা, সাইড কলামের সাটারের জন্য আম কাঠ ব্যবহার করতে হবে, এবং তার পূরুত্ব যথাক্রমে হবে এবং অন্যান্য আকার প্রয়োজন অনুযায়ী হবে।
‎
৪. প্লেনশীট ১৮ BWG থিকনেসের হবে।
‎
৫. সাটারিং এর জন্য ৩২ BWG রুপবানশীট ও ২৪ BWG জি.আই তার ছাড়া ও তারকাটা, জুটটেপ, নাটবোল্ট, টার্ণবোল্ট পর্যাপ্ত পরিমান নিশ্চিত করতে হবে।

‎৬. প্লেনশীট ও কলাম সাটারের লুজ মটার পরিষ্কার করতে হবে এবং কর্নারে ভাজ থাকলে তা সোজা করতে হবে।
‎
‎কাজের সময়:
‎
‎১. ২'-০" হইতে ২'-৬" পরপর দুইদিকে সমান দূরত্বে বাশের প্রপস ব্যবহার করতে হবে।
‎
‎২. বাশের মাথায় রানার/ডাসা (৩"x২") সাইজের ব্যবহার করতে হবে।
‎
‎৩. ডাসার উপরে সর্বোচ ৬" দূরত্বে সাটারিং এর আম কাঠ ব্যবহার করতে হবে।
‎
‎৪. ১৮ BWG প্লেনশীট বিছাতে হবে এবং বিমের সাথের প্লেনশীট গুলো তারকাটা দিয়ে কাঠের সাথে আটকাতে হবে।
‎
‎৫. ৩২ BWG রুপবানশীট দিয়ে বিম ও কলামের সাটার জয়েন্ট লিক বন্ধ করতে হবে।
‎
‎৬. ছাদ, বিম ও কলামের তলা, সাইড যথাক্রমে হরাইজনটাল এবং ভারটিকাল লেভেল চেক করতে হবে।
‎
‎৭. লেভেল চেক করার জন্য কলাম এর রডের গায়ে লাল প্লাস্টিক টেপ লাগাতে হবে।
‎
‎৮. ৪'-০" উচ্চতায় বাশের প্রপসের সাথে হরাইজনটাল বাঁশ বেধে দিতে হবে।
‎
‎৯. সাটারিং লিক সম্পূর্নভাবে বন্ধ করতে হবে।
‎
‎কাজের পর:

‎১. কোন লুজ বাশের প্রপস থাকলে তা পরিবর্তন/টাইট করার ব্যবস্থা করতে হবে।
‎
‎২. প্রত্যেকটি জয়েন্ট লিক চেক করে দেখতে হবে।
‎
‎৩. কলাম ও বিমের সাইজ উভয় ঢালাইয়ের পূর্বে ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা দেখতে হবে।
‎
‎৪. কোন বাশের মাথা ফেটে গেলে তা পরিবর্তন করতে হবে।

স্পেশাল মেন্টর ইঞ্জিনিয়ার রানা মৃধা
এমবি কন্সট্রাকশন
‎বাড়ি নির্মাণ সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন 01715213673, 01685-459226

15/06/2026
14/06/2026

ছাদ ঢালাইয়ের আগে একজন ইঞ্জিনিয়ারের নিচের বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি,
কারণ এগুলো ভবনের স্থায়িত্ব, নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করে।

👉১. ডিজাইনের সঠিকতা নিশ্চিতকরণঃ
ছাদের নকশা (ড্রয়িং) এবং কাঠামোর ডিজাইন বিল্ডিং কোড অনুযায়ী সঠিকভাবে তৈরি হয়েছে কিনা।
ইঞ্জিনিয়ারের অনুমোদিত ড্রয়িং অনুযায়ী রডের বিন্যাস ও মাপ সঠিক কিনা।
ডেড লোড ও লাইভ লোডের হিসাব সঠিকভাবে করা হয়েছে কিনা।

👉২. কাঠামোগত উপকরণ পরিদর্শনঃ
ব্যবহৃত রড, সিমেন্ট, বালু, পাথর, এবং পানির গুণগত মান নিশ্চিত করা।
রডের ওভারল্যাপিং (lapping) এবং সঠিক বাঁক (bending) নিশ্চিত করা।
শাটারিং বা ফর্মওয়ার্ক সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা।

👉৩. ফর্মওয়ার্কের (Shuttering) স্থায়িত্ব নিশ্চিতকরণঃ
ফর্মওয়ার্কের কাঠামো শক্তপোক্ত কিনা এবং লিকেজ ফ্রি কিনা।
ফর্মওয়ার্কের নিচের সাপোর্ট বা সাপোর্টিং কাঠামো যথেষ্ট মজবুত কিনা।
ফর্মওয়ার্কের উপর প্রয়োজনীয় তেল বা রিলিজ এজেন্ট ব্যবহার করা হয়েছে কিনা।

👉৪. রডের (Reinforcement) স্থাপন নিশ্চিতকরণঃ
রডের যথাযথ স্পেসিং নিশ্চিত করা।
কংক্রিট কাভার ব্লক ব্যবহার করা হয়েছে কিনা।
নকশা অনুযায়ী রডের ডায়ামিটার সঠিক কিনা।

👉৫. কংক্রিটের গুণমান নিশ্চিতকরণঃ
কংক্রিটের মিশ্রণের অনুপাত (Mix Design) সঠিক কিনা (যেমন: M20, M25 ইত্যাদি)।
কংক্রিট মিক্স করার সময় যথাযথ পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে কিনা।
কংক্রিটের স্লাম্প টেস্ট (Slump Test) করা হয়েছে কিনা।

👉৬. মেশিন ও সরঞ্জাম নিশ্চিতকরণঃ
ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় ভিব্রেটর (Concrete Vi****or) সঠিকভাবে কাজ করছে কিনা।
কংক্রিট পাম্প বা মিক্সার মেশিন পর্যাপ্ত এবং কার্যক্ষম কিনা।

👉৭. ঢালাইয়ের তদারকিঃ
ঢালাইয়ের সময় কংক্রিট সমানভাবে বিতরণ করা হচ্ছে কিনা।
বায়ু ফাঁক (Air Void) এড়াতে যথাযথ ভিব্রেটিং করা হয়েছে কিনা।
ঢালাইয়ের পর সমতলতা নিশ্চিত করা।

👉৮. পরবর্তী রক্ষণাবেক্ষণ পরিকল্পনা (Curing)ঃ
ঢালাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যে পানিপ্রদান শুরু করতে হবে।
কিউরিং কমপক্ষে ৭-১৪ দিন সঠিকভাবে করা।

👉৯. কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণঃ
শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখা।
ঢালাইয়ের সময় নির্মাণ সাইটে প্রবেশ সীমিত করা।

ধন্যবাদ

Address

Charbata (Khaser Hat ), Subrana Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when MB Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed engineering company?

Share