Dr Fazle Rabbee Science Club, Pabna Zilla School

Dr Fazle Rabbee Science Club, Pabna Zilla School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Fazle Rabbee Science Club, Pabna Zilla School, Science, Technology & Engineering, Abdul Hamid Road, Pabna.

৮ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে প...
12/06/2024

৮ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে পাবনা জিলা স্কুল এর ছাত্ররা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান অলিম্পিয়াড এ নির্ঝর ৫ম হয়েছে। আর কুইজ প্রতিযোগিতায় নাবিল, নির্ঝর ও নাজমুলের দল রানার্সআপ হয়েছে। এছাড়া বিশেষ গ্রুপে প্রজেক্ট প্রদর্শনী তে পাবনা পলিটেক ইনিস্টিউটের ছেলেরা ( মেহেদি, বাঁধন ও আসলাম) ৩য় স্থান অর্জন করেছে।

দেশব্যপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্...
18/07/2023

দেশব্যপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) আয়োজন করছে

“কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২৩”

আগ্রহী শিক্ষার্থীদের বিআরআইসিএমের ওয়েবসাইট www.bricm.gov.bd - এ অনলাইন নিবন্ধন করার জন্য আহবান জানানো যাচ্ছে।

নিবন্ধন লিংকঃ
http://eservice.bricm.gov.bd/index.php/ত্রাইনিং

প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে তিনটি গ্রুপেঃ
গ্রুপ-কঃ ৮ম শ্রেনী হতে ১০ম শ্রেনী
গ্রুপ-খঃ একাদশ শ্রেনী হতে দ্বাদশ শ্রেনী
গ্রুপ-গঃ স্নাতক হতে তদূর্ধ্ব

প্রতিযোগিতার বিষয়াবলীঃ
গ্রুপ-কঃ গনিত,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান,পরিবেশ বিজ্ঞান,আইসিটি ও মনস্তাত্বিক বিষয়াবলী

গ্রুপ-খঃ গনিত,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান,পরিবেশ বিজ্ঞান,আইসিটি ও মনস্তাত্বিক বিষয়াবলী

গ্রুপ-গঃ পরিমাপ বিজ্ঞান সংশ্লিষ্ট গনিত,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান,ফার্মাসিউটিক্যাল সাইন্স,জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, প্রানরসায়ন ও অনুজীব বিজ্ঞান,আইসিটি,পরিসংখ্যান এন্ড বায়োএনফরমেটিক্স এবং মনস্তাত্বিক বিষয়াবলী।

বিশেষ দ্রষ্টব্য:
*নিবন্ধনের শেষ তারিখ ২৩ জুলাই ২০২৩
*প্রথম রাউন্ড ২৮শে জুলাই,২০২৩
*প্রশ্নের ভাষা হবে বাংলা ও ইংরেজি
*নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য নয়

[পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী নিবন্ধিত অংশগ্রহনকারীর মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে]

ভয়ের কথা কী জানো? বাংলাদেশে বেকারত্বের হার ৪৭% এবং ২০৪১ সালের মধ্যে সেইটা ৮০% এ ঠেকে যেতে পারে! একই সাথে পুরো বিশ্বে যেখ...
21/06/2023

ভয়ের কথা কী জানো? বাংলাদেশে বেকারত্বের হার ৪৭% এবং ২০৪১ সালের মধ্যে সেইটা ৮০% এ ঠেকে যেতে পারে! একই সাথে পুরো বিশ্বে যেখানে পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে সেখানে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবেই প্রবেশ করতে পারে নি।
এই বিষয়টা মাথায় রেখেই iTesseract Technologies এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এসেছে National Steam Olympiad যেটি শুধু একটি অলিম্পিয়াড নয় বরং অলিম্পিয়াড এবং Hackathon fest এর মিশ্রণ!
প্রথমে iTesseract Technologies শিক্ষা মন্ত্রণালয়কে একটি হ্যাকাথন এর প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রনলালয় তাদের কে অলিম্পিয়াড নিয়ে কাজ করতে বলে। এবং শিক্ষা মন্ত্রণালয় এই অলিম্পিয়াড এর সাথে সরাসরি কাজ করছে!
এখন প্রশ্ন হচ্ছে STEAM কী?
STEAM হচ্ছে Science, Technology, Engineering, Arts, Mathematics এর combined implementation. আরো ভেঙ্গে বললে, স্টিম অথবা STEAM হল এক ধরনের শিক্ষা পদ্ধতি যেখানে ৫ টি মূল বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষা কারিক্যুলাম তৈরী ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ৫ টি বিষয় হল বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), ইঞ্জিনিয়ারিং (Engineering), কলা (Arts) এবং গনিত (Mathematics)।
চতুর্থ শিল্প বিপ্লব (4IR) সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতা সমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সকল শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১৫ ই মার্চ মোট ০৩ রাউন্ড (অনলাইন রাউন্ড, বিভাগীয় রাউন্ড, ফাইনাল রাউন্ড), ০৮ টি সেগমেন্টে ও ০৬ টি ভিন্ন ভিন্ন স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের জন্য থাকবে ১ম পুরস্কার হিসেবে ২ লাখ ১ম রানার আপ ও ২য় রানার আপ এর জন্য যথাক্রমে ১ লাখ ৫০ হাজার টাকা।
National STEAM Olympiad 2023 এ থাকছে বিভিন্ন সেগমেন্টে কুইজ এবং প্রজেক্ট উপস্থাপন করে নিজের মেধার পরিচয় দেওয়ার সুযোগ।
NSTEAMO এর আটটি সেগমেন্টে:
১. প্রযুক্তি
২. গণিত
৩. সাধারণ বিজ্ঞান
৪. আর্টস
৫. ব্লক চেইন ও ক্লাউড কম্পিউটিং
৬. আইসিটি ও ডিজিটাল সিকিউরিটি
৭. এআই রোবোটিক্স ও বিগডাটা
৮. ইঞ্জিনিয়ারিং
জিলা স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন এবং থ্রি থেকে ফাইভ এই দুই স্তরের শিক্ষার্থীরা প্রজেক্ট বা কুইজ এ অংশ নিতে পারবে। তোমরা কোন কোন সেগমেন্টে প্রজেক্ট বা কুইজ এ অংশগ্রহণ করতে পারবে সেইটা ইমেজ থেকে দেখে নাও।
অনলাইন রাউন্ডে প্রোজেক্ট উপস্থাপনের ক্ষেত্রে Project Proposal সাবমিট করতে হবে এবং কুইজের ক্ষেত্রে MCQ এর উত্তর করতে হবে।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এম.পি এবং প্রধান উপদেষ্ঠা ও আহ্বায়ক হিসেবে থাকছেন প্রখ্যাত বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন।
এই অলিম্পিয়াড এর আনুষ্ঠানিক সময় সূচি মার্চ থেকে সেপ্টেম্বর। তবে participant দের registration চলবে জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত। অংশগ্রহণের জন্য প্রথমে নেশনাল স্টিম অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে একাউন্ট রেজিস্ট্রেশন ও পরে ইভেন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
আমি অবশ্যই চাইবো পাবনা জিলা স্কুল থেকে অন্তত একজন হলেও যেন সেই জায়গায় পাবনা জিলা স্কুলকে represent করে আমাদের স্কুল এবং স্কুলের যশ যেন আরো সমৃদ্ধ করে।
যারা National STEAM Olympiad এ আগ্রহী, তাদের যাবতীয় ইনফরমেশন যেমন অংশগ্রহণের পদ্ধতি, সিলেবাস ইত্যাদির জন্য প্রয়োজনে অনলাইন মিটিং এর আয়োজন করা যাবে।
আগ্রহী শিক্ষার্থীরা National STEAM Olympiad সম্পর্কে যেকোনো প্রয়োজনে আমাকে টেক্সট করতে পারো।
আরো জানতে -
https://nationalsteamolympiad.com/
https://fb.me/e/2FQexZjCl

Courtesy-
Rakibul Hasan Ratul
Camps Ambassador, NSTEAMO,
Dhaka City College
facebook.com/rakibulhasanratulbd
wa.me/8801763908566 (text only)

17/06/2023

Dear Friends, BDOAA Alumni, Science Enthusiasts, and Supporters of Educ… Serat Mahmud Saad needs your support for Donate to help Bangladesh Team in IOAA 2023

01/11/2022

আগামী নভেম্বরের ৩/৪ তারিখের মধ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা হতে যাচ্ছে। যারা সায়েন্স প্রজেক্ট/ উদ্ভাবনী আইডিয়া নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতে চাও , তারা মো: হাসিবুল হাসান স্যারের সাথে যোগাযোগ করো।

30/09/2022

শহিদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বী

পাবনা জেলা স্কুলের সম্মানিত শিক্ষক আমাদের সকলের প্রিয় মোঃ হাসিরুল হক স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও...
12/09/2022

পাবনা জেলা স্কুলের সম্মানিত শিক্ষক আমাদের সকলের প্রিয় মোঃ হাসিরুল হক স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন।

10/09/2022
14/08/2022

৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীদের প্রাণের শিক্ষক প্রয়াত মোঃ আয়নাল হক স্যারকে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, নৈতিক শিক্ষায় যিনি তার শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলেছেন এমন একজন শিক্ষকের অকাল প্রয়ান পাবনা জেলা স্কুলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা বিশ্বাস করি, স্যার চিরদিন তার সহকর্মী ও স্নেহের শিক্ষার্থীদের হৃদয়ে এক উজ্জল আদর্শ হয়ে থাকবেন। মহান আল্লাহ তায়ালা তাঁকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদেরকে স্যারের জন্য মন খুলে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।
স্যারের স্মরণে তার আরেক সহকর্মী জনাব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার স্যারের লেখা একটি কবিতা :
মনে পড়ে
-------------
স্যার,
তুমি চলে গেলে না ফেরার দেশে
হৃদয়ে তোমার মুখ উঠছে যে ভেসে।
বিদ্যালয়ে তোমার সাথে দেখা হলো মোর
বিদায়ের বাণী শুনলাম আমি, তখনও ছিলো ভোর
দৌড়ে গিয়ে যখন আমি দেখলাম তোমার লাশ
সবার চোখে শুধু পানি, মুখে নেই কারো হাস।
নিশ্চয়ই তুমি ভালো মানুষ ছিলে, ছিলে পরহেজগার
জান্নাত পাবে, শান্তি দিও হে পরওয়ার দেগার।
তোমার মুখের মিষ্টি হাসি দেখতে পাবোনা
তোমার মুখে কোরআনের বাণী শুনতে পাবোনা।
কী সুন্দর রান্না করে খাওয়ায়েছ তুমি মোদের
গরীব-দুঃখী-অভাবী যারা ভালোবাসতে তাদের।
সুন্নতি পোশাক পরিধান করে বিদ্যালয়ে আসতে;
সালামের পর সালাম পেতে, মুচকি তুমি হাসতে।
হৃদয়ে তোমার রাগ ছিলনা, না ছিল অহংকার
মাতা-কে তুমি দেখতে যেতে প্রতি শুক্রবার।
পায়ে পড়ে বলি, ওগো রহমান
স্যার যেনো মোদের জান্নাত পান।
সঁপে দিলাম তার ছোট্ট মেয়েকে
তুমি ছাড়া বলো দেখবে আর কে?
পরিশেষে বলি, ওগো দয়াবান
আমার বন্ধু, তোমার মেহমান।
ছবি কৃতজ্ঞতা : জনাব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার স্যার

Competition Experience Sharing কর্মশালার দ্বিতীয় পর্বের কিছু মূহুর্ত!এ সময় গণিত ও প্রোগ্রামিং নিয়ে বিশদভাবে আলোচনার পাশা...
04/08/2022

Competition Experience Sharing কর্মশালার দ্বিতীয় পর্বের কিছু মূহুর্ত!
এ সময় গণিত ও প্রোগ্রামিং নিয়ে বিশদভাবে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীরা আনন্দের সাথে কিছু গাণিতীক সমস্যা নিয়ে চিন্তা করে।
তারিখঃ ০৪-০৮-২০২২ইং

Competition Experience Sharing কর্মশালার কিছু মূহুর্ত! এ কর্মশালায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তাদের ...
28/07/2022

Competition Experience Sharing কর্মশালার কিছু মূহুর্ত!
এ কর্মশালায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা জুনিয়রদের সঙ্গে শেয়ার করে ও সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেয়।
তারিখঃ ২৮-০৭-২০২২ইং

Address

Abdul Hamid Road
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Fazle Rabbee Science Club, Pabna Zilla School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Fazle Rabbee Science Club, Pabna Zilla School:

Share