Creative Design & Consultants

Creative Design & Consultants 1.Structural & Architectural Design, 2.Industrial Training Program, 3. Rajuk Approval,4.Interior Design & Decoration.

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হল আজ দুধকর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষসাহেব বাবু...
26/12/2022

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হল আজ দুধ
কর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।

মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষ
সাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।

শাশুড়ি আজ সাপের মত নকুল হল বউ
মৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।

ব্যভি*চার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া
জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।

খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে
বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।

বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই
ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।

চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ
সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।

মান বাঁচাতে মা করে তার নবজাতক খু*ন
মানুষ হয়ে হ*ত্যা করে মানবজাতির ভ্রূণ।

নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপ
এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।

সমাজের রূপ
Copy

09/10/2022

"ইলেট্রনিক মিডিয়ায় চিঠি দিও রোজ; খাম ভর্তি প্রেম দিও, রাখিও একটু খোঁজ।"

😊🖤🌸

11/09/2022
জেনে রাখা ভালো
06/09/2022

জেনে রাখা ভালো

আপনার বাড়ির কাজে সবচেয়ে বড় ভুল কি ছিল❓ যা এখনও আপনার মন খারাপ করে দেয়‼️
27/08/2022

আপনার বাড়ির কাজে সবচেয়ে বড় ভুল কি ছিল❓ যা এখনও আপনার মন খারাপ করে দেয়‼️

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।মেয়েটি ভাবছে, আমি নীচ...
29/05/2022

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।

মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।

আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি😰দিনে ১২ঘন্টা ঘুমিয়েও দেখেছি😴পরিক্ষায় ফেল করে দেখেছি😔ক্লাসে প্রথম হয়েও দেখেছি🥳আমি রোম...
27/05/2022

আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি😰
দিনে ১২ঘন্টা ঘুমিয়েও দেখেছি😴

পরিক্ষায় ফেল করে দেখেছি😔
ক্লাসে প্রথম হয়েও দেখেছি🥳

আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি😍
শিকড়ের টান দেখেছি।🥰
তিক্ত বিচ্ছেদ..ও দেখেছি😞

আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি 👎আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি✊

আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুজেছি। খুজে পায়নি কোথাও। কোথাও আমার অস্তিত্ব নেই।
আমি ভিখারির ন্যায় পথে পথে ঘুরেছি তবে কিসের সন্ধানে জানা নেই,😟
বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোন উপায়েই ভালো থাকা সম্ভব নয়।☝️

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখা =================================■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্...
24/05/2022

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখা
=================================

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

06/02/2022

সাল ২০৫০ শীতের রাত।আমি নাতী নাতনিদের গল্প শুনিয়ে ঘুম পাড়াচ্ছি।

- নানী, তারপর কি হলো?
- তারপর? তারপর প্রতিমাসে আমাদের নোটিশ দিতো যে অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ বাড়ানোর নির্দেশ। এভাবে চলতে চলতে বেশ কয়েক বছর পার হয়ে গেলো।

বড় এক দীর্ঘশ্বাস ফেলে,

- এভাবে চলতে চলতে একদিন আমার বিয়ে হয়ে গেলো। বিয়ের দু বছর পর তোদের মা আমার পেটে এলো। এরপর ও ছুটি বাড়তেই থাকলো। ওদিকে কলেজের রাস্তা ভুলে গেলাম। এদিকে তোদের মা স্কুলে যাবার সুযোগ পেলোনা কারণ ও নিজেও জন্মের পর থেকে এই নোটিশ দেখতে দেখতে বড় হতে লাগলো।
- নানী, তাপ্পর?
- তারপর এভাবে অপেক্ষা করতে করতে একদিন তোর মায়েরও বিয়ে হলো আর তোরা হলি।

- নানী, আমরাও কি স্কুলে যেতে পারবোনা?
- জানিনা নানুভাই। আজ আবার নিউজে দেখলাম ছুটি বাড়িয়েছে মাসের ২১ তারিখ পর্যন্ত।

Collected

Address

Patuakhali

Opening Hours

Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801717778161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Design & Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Design & Consultants:

Share