23/04/2026
কংক্রিটে ভাইব্রেটরের সঠিক ব্যবহার
কংক্রিট ঢালার সময় ভাইব্রেটর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন? কারণ ভিতরের এয়ার ভয়েড বের না হলে হানিকম্বিং হয় এবং কংক্রিটের শক্তি কমে যায়।
⚙️ সঠিক ব্যবহার (How)
🔹 ভাইব্রেটর সবসময় vertical অবস্থায় (সর্বোচ্চ 10–15° ঢাল) ব্যবহার করতে হবে
🔹 প্রতি পয়েন্টে 10–20 সেকেন্ড ধরে রাখতে হবে (এয়ার বাবল বন্ধ হওয়া পর্যন্ত)
🔹 ভাইব্রেটর ঢোকানোর spacing: 6″–10″ c/c
🔹 কলাম ও শিয়ার ওয়ালের জন্য 25 mm (1″) ডায়া ভাইব্রেটর উপযুক্ত
🔹 এক লেয়ার থেকে নিচের লেয়ারে কিছুটা ঢুকিয়ে দিতে হবে (ভালো বন্ডিংয়ের জন্য)
⚠️ সতর্কতা (Avoid)
❌ রড বা শাটারের সাথে ভাইব্রেটর লাগানো যাবে না
❌ বেশি সময় ধরে রাখলে segregation হতে পারে