Boiler Technology

Boiler Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boiler Technology, Science, Technology & Engineering, Bitac Bogura, Puran Bogra.

09/11/2025

বয়লার কেমিক্যাল
বয়লারে কী কী কেমিকেল ব্যবহার করা হয় এবং এগুলোর কাজ কী। বয়লারে সাধারণত যেসব কেমিকেল ব্যবহার করা হয়, সেগুলো “র (Raw)” ফরম্যাটে পাওয়া যায় না। বরং এসব কেমিকেল নির্দিষ্ট কোম্পানি বা ব্র্যান্ড থেকে মিশ্রিত (Blended) বা প্রি-ফর্মুলেটেড (Pre-formulated) অবস্থায় সরবরাহ করা হয়।
যে সকল কেমিকেল বয়লারে ব্যাবহার করা হয় তার মাঝে কয়েকটা হলোঃ
১। অক্সিজেন স্ক্যাভেঞ্জার: পানিতে থাকা অক্সিজেন দূর করে, যাতে মরিচা না ধরে।
২। pH কন্ট্রোল কেমিকেল:বয়লার ওয়াটারের pH ঠিক রাখে, যাতে করোশন না হয়।
৩। স্কেল প্রতিরোধক:

Thermax, NALCO, Chemtex, Kurita RFL Industrial Solutions, Confidence Water Treatment, Bangladesh Chemical Industries Corporation (BCIC), Techno Chem Solutions, Energypac Engineering Ltd এমন বিভিন্ন বাংলাদেশে কেমিকেল সাপ্লাই করে।

04/08/2025

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। অলসতা নহে

14/07/2025

বয়লার অপারেশন এন্ড মেইনটেন্যান্স ট্রেডের
#বয়লার_বেসিক_মেইনটেন্যান্স
ফায়ার টিউব বয়লার, back door & front door সাহায্যে, টিউবের ভিতরে কার্বন পরিষ্কার।

23/04/2025

Industrial visit

08/06/2024

১. বয়লার মাউন্টিংস বলতে কি বুঝি ?
উত্তর:- বয়লার মাউন্টিংস হচ্ছে বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠভাবে কাজ করতে পারে না!

২.পাঁচটি বয়লার মাউন্টিংস এর নাম লিখ।
উত্তর :- ৫টি বয়লার মাউন্টিংসের নাম:-
১। সেফটি ভালবস(Safety valves)।
২। স্টপ ভালবস(stop valves)।
৩। ফিড চেক ভালবস(Feed check valves)।
৪। প্রেশার গেজ(pressure gauge)।
৫। ওয়াটার লেভেল ইন্ডিকেটর

৩, বয়লার এ্যাকসোসরিজ বলতে কি বুঝি ?
উত্তর :- বয়লার এক্সেসরিজ হচ্ছে এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়!

৪. পাঁচটি বয়লার এ্যাকসোসরিজ এর নাম লিখ।
উত্তর:- ৫টি বয়লার এক্সেসরিজের নাম:
১। সুপার হিটার(Super Heater)।
২। এয়ার প্রি হিটার(Air pre-heater)।
৩। ড্রাফট(Draft)।
৪। ফিড পাম্প(Feed Pump)।
৫। ইকোনোমাইজার(Economizer)।

৫. সেফটি ভাল্ব কাকে বলে?
উত্তর:- সেফটি ভাল্ব:
বয়লারের মধ্যে ষ্টীমের অতিরিক্ত চাপকে যে ভাল্বের সাহায্যে বের করা হয় তাকে সেফটি ভাল্ব বলে।

৬. বয়লারে সেফটি ভাল্ব কেন ব্যবহার করা হয়?
উত্তর:- এটা স্বংক্রিয়ভাবে অতিরিক্ত চাপকে বের করে দেয় এবং বয়লারকে নিরাপদ সীমার মধ্যে কার্যকর রাখে। বয়লারের নিরাপত্তার জন্য দুটি সেফটি ভাল্ব রাখা হয় যাতে একটি নষ্ট হলে অপরটি দ্বারা সাময়িক ভাবে কাজ চালানো যায়।

৭. সেফটি ভাল্ব কত প্রকার ও কি কি?
উত্তর :- সেফটি ভাল্ব চার ধরনের হতে পারে।
যথা –
১. লিভার সেফটি ভাল্ব
২. ডেড ওয়েট সেফটি ভাল্ব
৩. হাই ষ্টীম এন্ড লো ওয়াটার সেফটি ভাল্ব
৪. স্প্রীং লোডেড সেফটি ভাল্ব

৮. ইকোনোমাইজার কি?
উত্তর:- ইকোনোমাইজার:-
পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য ইকোনোমাইজার ব্যবহার করা হয়।ইকোনোমাইজার দ্বারা পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপ ব্যবহার করে ফিড ওয়াটার কে উত্তপ্ত করা হয়।

28/05/2024
স্টুডেন্টদের সাথে 😜😜
28/05/2024

স্টুডেন্টদের সাথে 😜😜

হ্যান্ড টুলস
16/05/2024

হ্যান্ড টুলস

বয়লার অপারেশন এন্ড মেইনটেন্যান্স  ব্যাচ নং:০২টুলস পরিচিতি
15/05/2024

বয়লার অপারেশন এন্ড মেইনটেন্যান্স
ব্যাচ নং:০২
টুলস পরিচিতি

ASSET  o NHRDF স্টুডেন্টদের জব ফেয়ার
07/05/2024

ASSET o NHRDF স্টুডেন্টদের জব ফেয়ার

Address

Bitac Bogura
Puran Bogra
সান্তাহাররোড়,নিশিন্দারাকারবালা,বগুড়া

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boiler Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share