Tultul NeuroStack

Tultul NeuroStack Empowering the Next Generation of Cognitive Engineers

নির্মল প্রভাতের স্নিগ্ধ আলোয় যখন হৃদয় ভরে ওঠে অনাবিল অনুভবে, তখনও অদৃশ্য বেদনারা নিঃশব্দে থেকে যায় অন্তরের গভীরে। তবুও ক...
20/03/2026

নির্মল প্রভাতের স্নিগ্ধ আলোয় যখন হৃদয় ভরে ওঠে অনাবিল অনুভবে, তখনও অদৃশ্য বেদনারা নিঃশব্দে থেকে যায় অন্তরের গভীরে। তবুও ক্ষমা, মমতা আর নতুন আশার আলোয় জীবন খুঁজে নেয় পুনর্জাগরণের পথ। সকল দুঃখ ছাপিয়ে আসুক প্রশান্তি, আর প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসা ও স্মৃতির কোমল দীপ্তিতে ভরা। ইদ মুবারাক।

- Mubtasim Ahsan Taha
CEO and Technical Lead At Tultul Programmer

Tech Talkies 3 : Quantum Mind Uploading, যখন মানুষ নিজেরই এক ডিজিটাল ছায়ার সামনে দাঁড়ায়....আমরা সবাই কখনও না কখনও ভাবি—ম...
19/11/2025

Tech Talkies 3 : Quantum Mind Uploading, যখন মানুষ নিজেরই এক ডিজিটাল ছায়ার সামনে দাঁড়ায়....

আমরা সবাই কখনও না কখনও ভাবি—মৃত্যু কি সত্যিই শেষ? মানুষের মস্তিষ্ক, আমাদের স্মৃতি, আবেগ, চিন্তা—সবই কি চিরকাল ধরে রাখা সম্ভব? এই স্বপ্নই নিয়ে বিজ্ঞান এগোচ্ছে। এ ধরনের ধারণার মধ্যে সবচেয়ে আলোচিত হলো Mind Uploading। সহজ কথায়, এটি একটি প্রক্রিয়া যেখানে মানুষের মস্তিষ্কের সব তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করা হয়। Quantum Mind Uploading ধারণা আরও এক ধাপ এগিয়ে নেয়: শুধু নিউরনের সংযোগ নয়, মস্তিষ্কের কোয়ান্টাম স্তরের তথ্যও সংরক্ষণ করার চেষ্টা করা হয়।

আপনার মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন আছে। প্রতিটি নিউরন গড়ে ১ হাজার থেকে ১০ হাজার সাইনাপ্সের মাধ্যমে অন্য নিউরনের সঙ্গে সংযুক্ত। এর ফলে আমাদের মস্তিষ্ককে একটি অবিশ্বাস্যভাবে জটিল নেটওয়ার্ক বলা যায়, যার মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য আদানপ্রদান হয়। প্রতিটি সাইনাপ্স আমাদের অভিজ্ঞতা, আবেগ, চিন্তা ও স্মৃতি সংরক্ষণ করে।

Quantum Mind Uploading-এর ক্ষেত্রে প্রতিটি সাইনাপ্সের অবস্থা, বৈদ্যুতিক ও রাসায়নিক পরিবর্তন, এমনকি মাইক্রোটিউবিউলের কোয়ান্টাম অবস্থা পর্যন্ত ধরতে হবে। সহজভাবে বললে, মস্তিষ্কের পুরো মানচিত্র কেবল রাস্তা-ঘাট নয়, প্রতিটি বাড়ির ভেতরের আলো, বৈদ্যুতিক তার এবং মানুষের চলাফেরাও ধরতে হবে।

হিসাব-নিকাশ: কতটা বড় চ্যালেঞ্জ?

নিউরন তথ্য: ৮৬ বিলিয়ন × 1 KB ≈ ৮৬ টেরাবাইট
সাইনাপ্স তথ্য: ১০¹⁴ × 5 bytes ≈ ৫০০ টেরাবাইট
কোয়ান্টাম অবস্থা (প্রতি নিউরন 100 KB): ৮.৬ পেটাবাইট

মোট Storage প্রয়োজন ≈ ৯ পেটাবাইট।
ধরে নাও, এটা হাজার হাজার ৪K সিনেমার সমান জায়গা।

মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় ১০¹⁶ operations করে।

Quantum simulation প্রয়োজনীয়তা ≈ ১০¹⁹ FLOPs।
এই কম্পিউটিং ক্ষমতা আজকের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারেরও অনেক বেশি।

AI supercomputer ১ exaFLOP এ ২০–৩০ MW বিদ্যুৎ খরচ করে।
Quantum mind uploading প্রায় ২০০–৩০০ MW বিদ্যুৎ লাগতে পারে—একটি ছোট শহরের সমান।

1.বাস্তবের ভয়:
আপনি কি কপি হলে নিজেরই মতো থাকবেন?
ধরুন আপনার পুরো মস্তিষ্ক ডিজিটালে কপি হলো। আপনার পুরনো শরীর মারা গেলেও, কপি “চলতে থাকে”। তবে, সেটি কি আসল আপনি, নাকি শুধুই আপনার অনুলিপি?

2.কৃত্রিম চেতনা ও অধিকার:
যদি এই কপি চালু হয়, তার অনুভূতি, ইচ্ছা ও চিন্তাভাবনা কি মানবিক অধিকার পাবে? নাকি শুধুই একটি সফটওয়্যার হবে, যাকে যে কেউ বন্ধ করতে পারবে?

3.স্মৃতি চুরি ও নিয়ন্ত্রণ:
ডিজিটাল মস্তিষ্ক হ্যাক করা সম্ভব হলে, আপনার সবচেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও চিন্তা কারও নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

4.চেতনার মান
আপনার চেতনা যদি ডিজিটাল ফর্মে রূপান্তরিত হয়, সেটি কি আসল অনুভূতি তৈরি করতে পারবে, নাকি কেবল তথ্যের একটি সঞ্চয় হবে?

এই বাস্তবতা ভয়ঙ্কর হলেও, বিজ্ঞানীদের কাছে এটি চ্যালেঞ্জ ও অনুপ্রেরণা।

বর্তমান প্রযুক্তিঃ
কিছু অংশের connectome mapping সম্ভব, কিন্তু পুরো মস্তিষ্ক ম্যাপ করা যায়নি।
MRI বা PET ডেটা coarse-level দেখায়; প্রতিটি সাইনাপ্স দেখা যায় না।
Quantum computer এখনও পর্যাপ্ত ক্ষমতা রাখে না।
সংক্ষেপে, আমরা কেবল মস্তিষ্কের উপকাঠামো পর্যায়ে আছি, চেতনার পূর্ণ অনুলিপি এখনও দূরবরজুক্ত

আপনি যদি কপি হয়ে থাকেন, আপনার চেতনা কি “আমি” বলতে পারবে? যদি একাধিক কপি থাকে, কোনটি আসল ব্যক্তি? চেতনাকে কি কেবল তথ্য হিসেবে সংরক্ষণ করা যায়, নাকি তার অনুভূতি ও অস্তিত্বও বাঁচানো সম্ভব?

এগুলো প্রযুক্তির চেয়েও গভীর প্রশ্ন। বিজ্ঞান যতই এগুক, এই ধরনের প্রশ্ন চিরকালই আমাদের ভাবাবে।

Quantum Mind Uploading সম্ভব হলেও চ্যালেঞ্জগুলো ভয়ঙ্কর বড়:

বিশাল Storage (~৯ PB)
অতি শক্তিশালী Compute (১০¹⁹ FLOPs)
Angstrom-level scanning
প্রচুর বিদ্যুৎ (২০০–৩০০ MW)

আমরা হয়তো একদিন মস্তিষ্ককে ডিজিটালে রূপ দিতে পারব, কিন্তু আজও আমাদের চেতনাকে বোঝার ও সংরক্ষণের দায়িত্ব হাতে আছে। এই রহস্যজনক, ভয়ঙ্কর, কিন্তু চিত্তাকর্ষক ধারণা আমাদের ভাবতে শেখা“আমি” কি শুধু তথ্য, নাকি চেতনা কিছু আলাদা জিনিস?

আজ এ পর্যন্তই , দেখা হবে Tech Talkies - 4 এ টেকনোলজি জগতের নতুন কোনো রহস্যজনক বাস্তব বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সাথেই থাকুন।

~ Mubtasim Ahsan Taha
Technology Leader At Tultul Programmer

Next.js – আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ সমাধান (The Full Stack React Framework)ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় Next.js ...
24/08/2025

Next.js – আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ সমাধান (The Full Stack React Framework)

ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় Next.js এখন এক বিপ্লবী নাম। React-এর উপর ভিত্তি করে তৈরি এই ফ্রেমওয়ার্ক ডেভেলপারদের হাতে এনে দিয়েছে গতি, সহজতা এবং অসীম সম্ভাবনা। শুধু ফ্রন্টএন্ড নয়, বরং ব্যাকএন্ড সুবিধাগুলোও এটিকে করেছে আরও শক্তিশালী।

ফ্রন্টএন্ডের দিক থেকে Next.js সার্ভার-সাইড রেন্ডারিং (SSR), স্ট্যাটিক সাইট জেনারেশন (SSG), এবং ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন (ISR) এর মতো ফিচার সরবরাহ করে। এর ফলে ওয়েবসাইটগুলো হয় দ্রুত, SEO ফ্রেন্ডলি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা হয় অনেক উন্নত। ডাইনামিক রাউটিং এবং অপ্টিমাইজড ইমেজ ম্যানেজমেন্টের মাধ্যমে বড় ওয়েব অ্যাপও সহজে চালানো সম্ভব।

ব্যাকএন্ড ফিচারগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। Next.js-এ বিল্ট-ইন API Routes আছে, যার মাধ্যমে সরাসরি ব্যাকএন্ড এন্ডপয়েন্ট তৈরি করা যায়—কোনো আলাদা সার্ভার সেটআপ ছাড়াই। ডাটাবেসের সাথে কানেক্ট করা, অথেন্টিকেশন সিস্টেম তৈরি, অথবা পেমেন্ট ইন্টিগ্রেশন করা—সবই সম্ভব Next.js-এর ব্যাকএন্ড ক্ষমতা দিয়ে। Vercel কিংবা অন্য সার্ভারে ডিপ্লয় করলে প্রতিটি API রুট আলাদা আলাদা serverless function হিসেবে কাজ করে, ফলে স্কেল করা অনেক সহজ হয়ে যায়।

সব মিলিয়ে, Next.js এখন শুধু ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক নয়, বরং ফুলস্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এক অসাধারণ সমাধান। যারা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য Next.js শেখা মানে হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তির সাথে তাল মেলানো।

আপনি যদি NEXT-JS এর একটি Basic to Advance বই চান , মেসেজ করতে পারেন আমাদের পেজ এ অথবা পোস্ট এর কমেন্ট বক্সে কমেন্ট করুন 'Next JS' লিখে , তাহলেই NEXT JS এর Basic to Advance book চলে যাবে আপনার ইনবক্স এ । ধন্যবাদ ।

⚛️ React , আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের বিপ্লবReact বা React.js আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জগতে এক বিশাল পরিবর্তনের নাম। ফ্র...
16/07/2025

⚛️ React , আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের বিপ্লব

React বা React.js আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জগতে এক বিশাল পরিবর্তনের নাম। ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টের জগতে এটি এমন এক লাইব্রেরি, যা জাভাস্ক্রিপ্ট ভিত্তিক এবং ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত ও রেসপন্সিভ ইউজার ইন্টারফেস তৈরি করতে সহায়তা করে। এক কথায়, React হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনকে দ্রুত, কার্যকরী এবং স্কেলযোগ্যভাবে সাজিয়ে তুলতে পারেন।

React মূলত component-based architecture অনুসরণ করে। অর্থাৎ, একটি অ্যাপ্লিকেশনকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশ আলাদা আলাদা component হিসেবে তৈরি করা হয়। প্রতিটি component স্বাধীন, পুনরায় ব্যবহারযোগ্য এবং একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ইন্টারফেস তৈরি করে।

React এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর Virtual DOM। DOM মানে Document Object Model—যা ব্রাউজারে HTML রেন্ডার করে। কিন্তু React সরাসরি DOM মডিফাই না করে, ভার্চুয়াল একটি কপি তৈরি করে, সেখানে সব পরিবর্তন ঘটায়, এবং শেষে কেবল প্রয়োজনীয় অংশগুলো আসল DOM-এ আপডেট করে। এতে করে পারফরম্যান্স অনেকগুণ বেড়ে যায়।

React তার গতিশীলতা, পুনঃব্যবহারযোগ্যতা, এবং উন্নত পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে ডেভেলপারদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। নিচে React-এর কিছু জনপ্রিয় দিক তুলে ধরা হলো:

✅ Declarative UI – React-এ আপনি বলে দিতে পারেন কী চান, কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতে হয় না।
✅ Reusable Components – একই Component বারবার ব্যবহার করা যায়।
✅ Fast Rendering with Virtual DOM – রেন্ডারিং অনেক দ্রুত ও স্মার্ট হয়।
✅ Strong Community & Ecosystem – বিশাল ইউজারবেস ও লাইব্রেরি সাপোর্ট।
✅ React Native Support – একবার শিখলে, মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করা সম্ভব।

🔍 React শেখার মূল বিষয়গুলো
React শিখতে হলে নিচের বিষয়গুলোতে দখল থাকা দরকার:

JSX – HTML আর JavaScript মিশিয়ে কোড লেখার স্টাইল

Components – UI এর ছোট ছোট অংশ

Props – বাইরের ডেটা component-এ পাঠানোর উপায়

State – component এর ভিতরের ডেটা ম্যানেজমেন্ট

Hooks (useState, useEffect) – Functional component-এ logic ব্যবস্থাপনা

Routing – React Router দিয়ে SPA তৈরি করা

API Integration – REST API থেকে ডেটা আনয়ন

React বর্তমানে শত শত বিখ্যাত কোম্পানির প্রধান টেকনোলজি স্ট্যাকের অংশ। যেমন:

Facebook

Instagram

Netflix

Airbnb

Uber

Khan Academy

Dropbox

এগুলো শুধু উদাহরণ মাত্র—React এমন এক টুল যা ছোট স্টার্টআপ থেকে শুরু করে বড় কোম্পানি, সবার পছন্দ।

🚀 কিভাবে শুরু করবেন?
React শেখা খুব কঠিন নয়, তবে একটি সুসংগঠিত রোডম্যাপ দরকার। আপনি চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

HTML, CSS ও JavaScript ভালোভাবে রিভাইস করুন

JSX ও Components দিয়ে শুরু করুন

Props ও State বোঝার চেষ্টা করুন

React Router ও API Call নিয়ে কাজ করুন

Hooks ও Custom Components নিয়ে প্র্যাকটিস করুন

প্র্যাকটিক্যাল প্রজেক্ট বানাতে শুরু করুন
React একটি আধুনিক, দ্রুত ও দক্ষ ওয়েব ডেভেলপমেন্ট লাইব্রেরি। এটি এমন এক প্রযুক্তি যা শেখার মাধ্যমে আপনি নিজের ক্যারিয়ারে এক বিশাল পরিবর্তন আনতে পারবেন। আপনি যদি একজন ফ্রন্টএন্ড ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডিজাইনার হয়ে উঠতে চান—তাহলে React শেখা আপনার জন্য একেবারে পারফেক্ট সিদ্ধান্ত।

"Learn once, write anywhere."
এই স্লোগান নিয়েই React শুরু হয়েছিল, এবং এখনো তা লাখো ডেভেলপারের প্রিয় অস্ত্র।

যারা রিয়েক্ট শিখতে আগ্রহী , Beginner বা Advanced আপনি যে লেভেলই থাকেন না কেন , তুলতুল প্রোগ্রামার এর পক্ষ থেকে আপনার জন্য জন্য রয়েছে একটি দুর্দান্ত রিসোর্স । আমাদের কাছে রয়েছে রিয়েক্ট এর দুইটি বই ।
30 Days of React ( For Beginner ) level : beginner to intermediate
React Explained (For Intermediate and advanced ) level : intermediate to advanced to professional

আপনার যদি 30 days of react লাগে , তাহলে পেজের কমেন্ট বক্স এ কমেন্ট করুন 'react 30' লিখে, আর যদি React Explained লাগে তাহলে কমেন্ট করুন 'react full' লিখে ।

পরবর্তীতে আমরা রিয়েক্ট নিয়ে একটি মাস্টারি লেভেল বই নিয়ে আসবো , যা প্রফেশনাল লেভেল থেকে মাস্টারি লেভেল পর্যন্ত কভার করবে , বেশি দিন লাগবে না , এক সপ্তাহের মতো লাগবে । প্রত্যেকটা বই -ই প্রিমিয়াম কোয়ালিটির বই ।

🎉 Celebrating 1st Year Anniversary of Tultul Programmer 🚀আজ একটা বছর পার হলো…ঠিক এক বছর আগে, খুব নিরবে একটা ছোট্ট সিদ্ধা...
13/07/2025

🎉 Celebrating 1st Year Anniversary of Tultul Programmer 🚀

আজ একটা বছর পার হলো…
ঠিক এক বছর আগে, খুব নিরবে একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছিলাম—আমি আমার কথা বলবো।
না, কণ্ঠস্বর দিয়ে না—কোড দিয়ে, চিন্তা দিয়ে, অনুভূতি দিয়ে।

তুলতুল প্রোগ্রামার ছিল আমার মনের একান্ত একটা কোণ, যেটা আমি দিনের আলোয় নিয়ে আসতে চেয়েছিলাম।
তখন অনেক ভয় ছিল—নিজেকে প্রকাশ করতে ভয়, ভুল করতে ভয়, পথ হারানোর ভয়।
কিন্তু একটা জিনিস ছিল, যেটা ভয়কেও হার মানিয়েছিল—ভেতরের একটা আগুন।
যে আগুন বলেছিল, "চেষ্টা কর। যদি পড়ে যাও, তাও নিজের মতো উঠে দাঁড়াও।"

এই এক বছরে আমি শুধু ভিডিও বানাইনি। আমি আমার ভেতরের কণ্ঠকে খুঁজেছি, নিজের চিন্তাগুলোকে গুছিয়েছি।
আর তার পাশাপাশি শেয়ার করেছি অনেক প্রিমিয়াম প্রোগ্রামিং বই—একদম বিনামূল্যে।
কারণ আমি বিশ্বাস করি, জ্ঞান আটকে রাখার নয়—জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য।
যদি একজনও পড়ে, শেখে, নিজের জীবন বদলায়—তাহলেই এই প্রয়াস সফল।

তবুও… আমি জানি, আমি আমার কমিউনিটিকে ঠিক যতটা সময় দেওয়া উচিত ছিল, তা দিতে পারিনি।
চেয়েছিলাম আরও অনেক বেশি দিতে, আরও গভীরভাবে পাশে থাকতে—কিন্তু অনেক সীমাবদ্ধতা, অনেক বাস্তবতা বারবার থামিয়ে দিয়েছে।
তবু থেমে যাইনি, থামতেও চাই না।

তুলতুল প্রোগ্রামার আমার কাছে একটা চ্যানেল না—এটা আমার আত্মজ।
একটা যন্ত্রণা, একটা স্বপ্ন, একটা অসম্পূর্ণ গল্প—যেটা আমি প্রতিদিন একটু একটু করে লিখে চলেছি।

আমাদের কমিউনিটির প্রত্যেক সদস্যের অবদান আমার কাছে অনন্য।

SH AY AN (Co-Founder & COO of Tultul Programmer)
Sabrina Tahsin (CPO of Tultul Programmer)
MU H IN (Group Admin)
Aithiya Barua (CPO of Tultul The Space Queen)

তোমাদের সহযোগিতা আর ভালোবাসাই এই যাত্রাকে শক্তি দিয়েছে।
তোমাদের সবাইকে ধন্যবাদ।

আজ, এক বছর পূর্ণ হলো সেই গল্পের।
কিছু না চাই, শুধু বলি—যারা বোঝো, পাশে থেকো। কারণ এই পথচলা থেমে যাবে না।

Keep Smiling & Just Do It.
– Mubtasim Ahsan Taha
Founder & CEO Of Tultul Programmer

React Redux....(React Redux এর Advance বই নিতে কমেন্ট করুন "Redux" লিখে ।)যখন React অ্যাপ বড় হতে থাকে, তখন শুধু useState...
12/07/2025

React Redux....
(React Redux এর Advance বই নিতে কমেন্ট করুন "Redux" লিখে ।)

যখন React অ্যাপ বড় হতে থাকে, তখন শুধু useState বা props দিয়ে সব কিছু সামলানো কঠিন হয়ে পড়ে। ডেটা আসে, যায়, বদলায়—আর তার পিছনে রাখা নিয়ম হারিয়ে যেতে থাকে। ঠিক তখনই দরকার হয় এমন একটি ব্যবস্থা, যেখানে সব তথ্য থাকবে এক জায়গায়, গুছিয়ে রাখা, নিয়ন্ত্রণযোগ্য। এই ব্যবস্থার নামই React Redux—একটি শক্তিশালী সিস্টেম যা বড় অ্যাপ্লিকেশনকে দেয় স্থিরতা, নিয়ন্ত্রণ আর স্বস্তি।

React দিয়ে কাজ শুরু করলে প্রথমদিকে জীবন বেশ মসৃণ লাগে। নিজে নিজেই কম্পোনেন্ট বানানো যায়, useState দিয়ে ছোটখাটো ডেটা সামলানো যায়, আর props দিয়ে এক কম্পোনেন্ট থেকে আরেকটায় ডেটা পাঠানো যায়। কিন্তু সময় যত এগোয়, অ্যাপের পরিধি যত বাড়ে—ততই যেন একেকটা ফিচার একেকদিকে ছুটতে থাকে। কে কোথা থেকে কোন ডেটা নিচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে, কার প্রভাব পড়ছে কোথায়—সব একধরনের জটিল গোলকধাঁধায় পরিণত হয়। তখনই মনে হয়, ইশ! যদি সব ডেটা এক জায়গায় থাকত, আর আমি যখন যেটা দরকার, শুধু বলে দিলেই পেয়ে যেতাম!

এই কথাটাই যেন Redux এসে বলে—"তুই চিন্তা করিস না, ডেটার ভার আমি নিলাম।"

Redux আসলে এক ধরনের স্মার্ট স্টোররুম। একটা অ্যাপের সব জরুরি ডেটা সে এক জায়গায় সাজিয়ে রাখে। কেউ কিছু চায়? ঠিকঠাক দরজা খুলে সেই ডেটা দিয়ে দেয়। কেউ কিছু আপডেট করতে চায়? সেটাও একটা নিয়ম মেনে করায়—যেন কেউ হঠাৎ এসে কিছু পাল্টে না দেয়। তাই বলা যায়, Redux শুধু স্টোর না, এটা একটা নিয়মতান্ত্রিক স্টোর।

React Redux সেই ব্রিজ, যেটা Redux আর React এর মধ্যে সংযোগ তৈরি করে। যাতে React এর প্রতিটা কম্পোনেন্ট সহজে Redux এর স্টোর থেকে ডেটা নিতে পারে, আবার চাইলে নতুন কোনো ডেটা পাঠিয়েও দিতে পারে। একে ধরো যেন কম্পোনেন্টগুলোর হাতে একটা মাইক্রোফোন আছে, আর Redux এক বিশাল রেকর্ডার—সব কিছু শোনে, বোঝে, এবং ঠিকমতো সংরক্ষণ করে রাখে।

এখন প্রশ্ন হতে পারে—সবসময় কি Redux দরকার? মোটেই না। যেমন ছোট বাসায় থাকলে ফাইল রাখার জন্য আলমারি, টেবিলই যথেষ্ট। কিন্তু অফিস বানালে তো একটা ফাইল ক্যাবিনেট লাগে, তাই না? তেমনি যখন তোমার অ্যাপ অনেক কম্পোনেন্ট নিয়ে তৈরি, যাদের মধ্যে অনেক ডেটা ভাগাভাগি হয়—তখন একটা Centralized Data Store না থাকলে, তুমি একসময় নিজের তৈরি অ্যাপের মধ্যেই হারিয়ে যাবে।

আরেকটা দারুণ জিনিস হলো Redux DevTools। একটা সময় ছিলো যখন কোন বাটনে ক্লিক করলে কী হয়, কেন হয়—তা বুঝতে গিয়ে ডেভেলপাররা গলদঘর্ম হয়ে যেত। কিন্তু এখন Redux DevTools দিয়ে একদম চোখের সামনে দেখা যায়—কোন অ্যাকশন কখন ঘটেছে, কীভাবে ডেটা বদলেছে, পুরোনো অবস্থা ফিরিয়ে আনা যায়, আবার সামনে এগোনো যায়। যেন টাইম মেশিন বসানো আছে তোমার কোডে।

অবশ্য Redux এর কিছু কঠিন দিকও আছে। শেখার শুরুতে একটু কাঠখোট্টা লাগে। ‘action’, ‘reducer’, ‘dispatch’—এসব শব্দ শুনে মনে হয় যেন আইন-আদালতের ভাষা শিখছি। কিন্তু যখন ধৈর্য ধরে এগোনো যায়, তখন দেখা যায়, এর পেছনে যে দারুণ একটা দার্শনিকতা আছে—সবকিছু নির্দিষ্ট নিয়মে হবে, যেন অ্যাপ কোনো এক বেয়াড়া ছেলেতে পরিণত না হয়।

ভাগ্য ভালো, এখন Redux Toolkit আছে। এটা যেন সেই বড় ভাই, যে এসে বলে—"ভাইরে, এত কোড লেখার দরকার নাই, আমি কিছু শর্টকাট বানায়া রাখছি, তুই এগুলা ব্যাবহার কর।" ফলে Redux শেখা আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

শেষ কথা হলো, React Redux কেবল একটা টেকনোলজি না। এটা একটা অনুশাসন, একটা শৃঙ্খলা—যেটা শেখে তারা, যারা অ্যাপটাকে শুধু চলমান রাখতে চায় না, বরং বুঝতে চায় সে কীভাবে চলে। Redux সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হাতিয়ার, যারা বড় করে ভাবতে জানে।

আপনি যদি React Redux এর একটি Advance বই নিতে চান অথবা React Redux সম্পর্কে একটা Advance নলেজ নিতে চান , আমাদের পোস্ট এর কমেন্ট বক্সে কমেন্ট করুন "Redux" লিখে , তাহলে আপনার ইনবক্স এ চলে যাবে React Redux Toolkit একটি Basic to Advance একটা বই । সুযোগটি মিস করবেন না ।

12/07/2025

SSC ICT - 2026 & 2027
Lecture 2 : Chapter 6 --> সমস্যা সমাধানে প্রোগ্রামিং ।
Topics Covered : Input() Function , Arithmetic Operator , Relational Operator , Conditional Statement (if, elif ,else), Basic Problem Solving(Feet to meter & meter to feet)

11/07/2025

SSC ICT Chapter - 6 : সমস্যা সমাধানে প্রোগ্রামিং (SSC-2026 and 2027)
Lecture 1: Page 110 to 119-(Half Of 119 Page)
Topics Covered : Basic Knowledge About Interpreter And Compiler Program (System Software), Python Environment Setup, Variable, Datatype, Typecasting ....etc..

মেশিন লার্নিং (Machine Learning) কি , কেনো , কিভাবে?বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। আমরা প্রতিনিয়ত প্রযুক্তির নানা দি...
06/07/2025

মেশিন লার্নিং (Machine Learning) কি , কেনো , কিভাবে?

বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। আমরা প্রতিনিয়ত প্রযুক্তির নানা দিক দেখে বিস্মিত হই—স্মার্টফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইউটিউবে কাস্টম ভিডিও সাজেশন, ফেসবুকে মুখ চিনে ট্যাগ সাজেশন, কিংবা স্বয়ংচালিত গাড়ি। এ সবকিছুর মূলে কাজ করে যে প্রযুক্তি, তার নাম মেশিন লার্নিং।

মেশিন লার্নিং কী?
মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) একটি উপশাখা, যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র কোন কিছুর নির্দিষ্টভাবে কোডিং ছাড়াই নিজে নিজে ডেটা থেকে শিখে নেয় এবং সিদ্ধান্ত নিতে পারে।
সহজ ভাষায়, মেশিন লার্নিং এমন এক পদ্ধতি, যেখানে কম্পিউটার ডেটা বিশ্লেষণ করে অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতে নতুন ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় বা কাজ করে।

মেশিন লার্নিং কিভাবে কাজ করে?
মেশিন লার্নিং মূলত কিছু ধাপে কাজ করে:

১. ডেটা সংগ্রহ
যেকোনো মেশিন লার্নিং মডেলের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ডেটা সংগ্রহ। যেমন: বিড়াল ও কুকুরের হাজার হাজার ছবি।

২. ডেটা পরিষ্করণ
সংগ্রহ করা ডেটা-তে ভুল, অনুপস্থিত বা অপ্রাসঙ্গিক তথ্য থাকতে পারে। এগুলো বাদ দিয়ে ডেটাকে মডেল শেখার উপযোগী করা হয়।

৩. মডেল তৈরি
কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগরিদম ব্যবহার করে একটি Model তৈরি করা হয়, যা ডেটার ভিতরকার সম্পর্ক খুঁজে বের করে।

৪. মডেল ট্রেইনিং
মডেলকে ট্রেইনিং ডেটা দিয়ে শেখানো হয়। বারবার বিভিন্ন ইনপুট দিয়ে মডেলকে সংশোধন করতে শেখানো হয়।

৫. মডেল টেস্টিং
মডেল সঠিকভাবে শিখেছে কিনা তা যাচাই করা হয় নতুন ও অজানা ডেটা দিয়ে।

৬. প্রেডিকশন/ডিসিশন মেকিং
শিখে যাওয়ার পর মডেল এখন নতুন ডেটার উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত বা ভবিষ্যদ্বাণী করতে পারে।

মেশিন লার্নিং-এর ধরণ
মেশিন লার্নিং প্রধানত তিনটি ভাগে বিভক্ত:

১. Supervised Learning (পর্যবেক্ষণ সহ শিক্ষা)
এই পদ্ধতিতে ডেটাগুলো লেবেলসহ থাকে। উদাহরণস্বরূপ, ছবির নিচে লেখা থাকে: "বিড়াল", "কুকুর" ইত্যাদি। মডেল শেখে, এবং ভবিষ্যতে নতুন ছবির ধরন বুঝে ফেলে।

উদাহরণ: ইমেইলে Spam চিহ্নিত করা, হাউজ প্রাইস প্রেডিকশন ইত্যাদি।

২. Unsupervised Learning (পর্যবেক্ষণ ছাড়া শিক্ষা)
এই পদ্ধতিতে ডেটা লেবেল ছাড়া থাকে। মডেল নিজে নিজে ডেটার প্যাটার্ন খুঁজে বের করে।

উদাহরণ: গ্রাহককে শ্রেণীভুক্ত করা (Clustering), Market Segmentation।

৩. Reinforcement Learning (পুরস্কার-ভিত্তিক শিক্ষা)
এখানে মডেল ট্রায়াল-এন্ড-এরর পদ্ধতিতে শেখে। সঠিক সিদ্ধান্ত নিলে পুরস্কার, ভুল সিদ্ধান্ত নিলে শাস্তি।

উদাহরণ: গেম খেলা, রোবট নিয়ন্ত্রণ, স্বয়ংচালিত গাড়ি।

মেশিন লার্নিং কোথায় কোথায় ব্যবহার হয়?

বিনোদন : ইউটিউব, নেটফ্লিক্স সাজেশন
ই-কমার্স : Amazon এ প্রোডাক্ট সাজেশন
ইমেইল : Spam ফিল্টারিং
এছাড়াও,
স্বাস্থ্যরোগ শনাক্তকরণ, মেডিকেল ইমেজ বিশ্লেষণ
অটোমোবাইল Self-driving car
মোবাইল অ্যাপভয়েস রিকগনিশন, ফেস রিকগনিশন ইত্যাদি ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যাপক ব্যাবহার রয়েছে।

মেশিন লার্নিং শেখার জন্য প্রাথমিক চাহিদা
যদি আপনি মেশিন লার্নিং শিখতো চান, তবে নিচের বিষয়গুলোর উপর ভালো দখল থাকা জরুরি:

Python Programming (সর্বাধিক ব্যবহৃত ভাষা্যাঁ
গণিত – বিশেষ করে Linear Algebra, Statistics, ও Probabil
Data Structure & Algorithm
Libraries: Numpy, Pandas, Scikit-learn, TensorFlow, PyTorch
Problem Solving & Logical Thinking

মেশিন লার্নিং এর ভবিষ্যৎ
বিশ্বজুড়ে প্রযুক্তির প্রতিটি খাতে Machine Learning এক নতুন বিপ্লব আনছে। ভবিষ্যতের বেশিরভাগ চাকরি, পণ্য, ও প্রযুক্তি এই Machine Learning ভিত্তিক হবে।
👉 AI Engineers, Data Scientists, ML Researchers – এদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

মেশিন লার্নিং হচ্ছে এমন এক প্রযুক্তি, যা মানুষের চিন্তাধারার ক্ষমতাকে অনুকরণ করে এবং ভবিষ্যতের প্রযুক্তির ভিত গড়ে তোলে। যারা এখনই শেখা শুরু করবে, তারা ভবিষ্যতের সবচেয়ে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করবে।

আপনি যদি মেশিন লার্নিং এ আগ্রহী হয়ে থাকেন , এবং মেশিন লার্নিং শিখতে চান , তবে কমেন্ট করুন "ML Book" লিখে । তাহলে আপনার ইনবক্স এ মেশিন লার্নিং প্রিমিয়াম বুক চলে যাবে । প্রিমিয়াম বুক ফ্রি তে নেওয়ার সুযোগটি মিস করবেন না।

26/06/2025

✨ Hey everyone, what is up?
📢 There’s good news! 🥳

Tultul Programmer আর কেবল Software Engineering, Machine Learning কিংবা AI Engineering-এ সীমাবদ্ধ থাকছে না।
ইনশাআল্লাহ, আমরা খুব শীঘ্রই যাত্রা শুরু করছি চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি Internet of Things (IoT) প্রযুক্তি নিয়ে — 🤖🌐

এর মাধ্যমে আমাদের দক্ষতা ও কাজের পরিসর আরও প্রসারিত হচ্ছে, এবং আমাদের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি IoT–ভিত্তিক স্মার্ট ডিভাইস, অটোমেশন ও রিয়েল-ওয়ার্ল্ড ডেটা প্রসেসিং-এর মতো বাস্তবমুখী প্রযুক্তি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ও এআই-এর গণ্ডি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি IoT–এর দিকে।

Stay connected — something exciting is on the way! 🚀

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Tultul NeuroStack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share