Al Mina Engineering and Construction

Al Mina Engineering and Construction আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করি।
আপনার জমির পরিমান, চাহিদা এবং বাজেট এর প্রতি লক্ষ রেখে সকল ধরনের ইঞ্জিনিয়ারিং সেবা প্রদান করা হয়।

Md.

Ashraful Islam Zawad
BSc in Engineering, RUET
Whatsapp: 01756790557

চার কাঠা পরিমান জায়গায় চার বেড রুম + তিন বেড রুম বিশিষ্ট দুটি ইউনিটের একটি এপার্টমেন্ট এর 3D Floor Plan.
06/09/2025

চার কাঠা পরিমান জায়গায় চার বেড রুম + তিন বেড রুম বিশিষ্ট দুটি ইউনিটের একটি এপার্টমেন্ট এর 3D Floor Plan.

বাংলাদেশের জাতীয় ডিজাইন বলা যেতে পারে , সবচেয়ে বাজে একটা ডিজাইন যেখানে নাই কোনো জোনিং , নাই কোনো ফাংশনাল ব্যাপার সেপার। ...
30/08/2025

বাংলাদেশের জাতীয় ডিজাইন বলা যেতে পারে , সবচেয়ে বাজে একটা ডিজাইন যেখানে নাই কোনো জোনিং , নাই কোনো ফাংশনাল ব্যাপার সেপার।
মাঝখানে সিড়ি, দুই পাশে সমান সমান বারান্দা , রুম।
নীচু সিড়ির চৌকির তলা দিয়ে ঢুকেই সামনে ডাইনিং টেবিল। চারদিকে রুম টয়লেট কিচেন, কোন আলো বাতাস নাই। স্থাপত্যের ভাষায় এটা কখনও ভালো বাসা হতে পারে না ।
আমরা যে জাতিগত ভাবে অশিক্ষিত, নকলবাজ, রুচিহীন , বুদ্ধিহীন , জ্ঞানহীন, অযথা আবেগপ্রবণ তার জলজ্যান্ত উদাহরণ এই প্রচন্ড বাজে অথচ জনপ্রিয় এই সিস্টেমের বাড়ির ডিজাইন।
সারা দেশে লাখ লাখ বাড়ি এই ডিজাইনে বানানো।
কোন সৃসৃজনশীলতা নাই এই ডিজাইনে, বাসার ভিতরে প্রাইভেসী নাই, আলো বাতাস নাই, নীচু , চিপা প্রবেশপথ, অসুন্দর প্ল্যান ডিজাইন, সুন্দর করার জন্য ফুল লতা নকশা, মার্বেল টাইলস দিয়ে বাড়ির সামনের মুখ মুড়ে দেয়া হয় যা একেবারেই অপ্রয়োজনীয় ,

শরীর স্বাস্থের ঠিক নাই মেকাপ মেরে সাদা চামড়া-মানে একটা বাড়ির যা যা আজেবাজে দোষ থাকা সম্ভব -সবই এই ডিজাইনে আছে।

এমন যদি হইত এটাতে খরচ কম-তাও না, গ্রীড মিলানোর জন্য নূন্যতম ১১ কলামে এই বাড়ি করতে হয় তা সে যত ছোট বাড়িই হোক।

অথচ দেশে আর্কিটেক্ট , ইঞ্জিনিয়ার' রা আরো সুন্দর, আরামদায়ক , এক্সক্লুসিভ ডিজাইনে সক্ষম। কেন আপনাকে পাশের আরেকটি বাড়ির ডিজাইন কপি করতে হবে?

আমি কখনোই বুঝতে পারিনা এই ডিজাইন টা কেন এত জনপ্রিয়। আপনারা কি একটু বুঝিয়ে বলবেন কেন এই ফ্লোর প্ল্যান ডিজাইনটা আপনাদের এত প্রিয়?

একজন স্থপতি হিসেবে আমি বলবো ,
যারা বাড়ি বানাইতে চাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে চাই সুন্দর ডিজাইন পরিবেশন করতে চাই , আমি ও চাই আপনারা ভালো থাকেন । কিন্তু আপনারা কেনো থাকতে চান না এটার উত্তর আমার জানা নাই ।

1. Structure = 35%2. Brick work = 6%3. Wood work = 5%4. Metal work = 2%5. Plambing and Sanitary = 6%6. Electrical w...
26/08/2025

1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)
✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)
✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
Collected.

প্রায় ১.৬৫ কাঠা জমি তে চার বেড রুম এর সুন্দর একটি 3D ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন।Functions:- চার বেডরুম- তিন বাথরু...
22/08/2025

প্রায় ১.৬৫ কাঠা জমি তে চার বেড রুম এর সুন্দর একটি 3D ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন।

Functions:
- চার বেডরুম
- তিন বাথরুম
- দুইটি বারান্দা
- ডাইনিং কাম ড্রইং
- রান্নাঘর

10/08/2025

একটি সয়েল টেস্টিং সেটে কোন কোন পরীক্ষাগুলো সাধারণত পাওয়া যায় ও কিভাবে করা হয়?
• সয়েল ক্লাসিফিকেশন
• পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন
• ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন
• স্পেসিফিক গ্র্যাভিটি
• লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট টেস্ট
• ময়েশ্চার কন্টেন্ট
• পার্টিকেল সাইজ আর স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট
সাধারণত সয়েল টেস্টিং করার জন্য আলাদা কোম্পানি থাকে। অনেক ক্ষেত্রে জমির সার্ভে কোম্পানি লাইসেন্স থাকা সাপেক্ষে এটি করতে পারে। আপনি আপনার জমির নকশায় নিযুক্ত স্থপতি ও প্রকৌশলীর কাছ থেকে এরকম দক্ষ কোম্পানির সন্ধান পেতে পারেন। বাংলাদেশে জমির মাটি পরীক্ষায় সবচেয়ে বেশি যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম 'ওয়াশ বোরিং' পদ্ধতি। এখানে যা যা করা হয় তা অনেকটা এরকম:-

পানির সাহায্যে দুই ইঞ্চি ব্যাসের একটি নলকে চাপ প্রয়োগ করে মাটিতে প্রবেশ করানো হয়।
• প্রতি পাঁচ ফুট বা দেড় মিটার পর পর ঘাত সংখ্যা ও মাটির নমুনা সংগ্রহ করা হয়।
• প্রতি পাঁচ ফুট পর পরবর্তী দেড় ফুট পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করাতে যে পরিমাণ আঘাত করতে হয়, তা সাধারণত বিবেচনায় নেয়া হয়
না। এর পরের ১২ ইঞ্চি মাটির ভিতরে পাইপ প্রবেশ করাতে প্রয়োজনীয়
আঘাতের সংখ্যাকেই বলা হয় N এর সাধারণত N এর মান ১৫ এর কম হয়ে থাকে। তবে ১৫ এর বেশি হলে মাটি শক্ত বলে বিবেচনা করা হয়। N এর মান অনুসারে মাটির ভার বহন ক্ষমতা অনেকটা এরকম:

N এর মান মাটি সম্পর্কে মন্তব্য ২ বা কম খুবই নরম
৫-৯
মাঝারি ৯-১৭ শক্ত মাটি ১৭-৩৩ খুবই শক্ত মাটি ৩৩ বা উপরে কঠিন মাটি।
মাটির ভার বহন ক্ষমতা
২-৫ টন/প্রতি বর্গ মিটারে
৫-১০ টন/প্রতি বর্গ মিটারে
১০-২০ টন/প্রতি বর্গ মিটারে
২০-৪০ টন/প্রতি বর্গ মিটারে
৪০ টন/প্রতি বর্গ মিটারে বা বেশি।

জমির মালিক হিসাবে সচেতন থাকা উচিৎ যেন জমির মাপ অনুসারে সুষমভাবে সঠিক সংখ্যায় বোরিং হোল করার মাধ্যমে সয়েল টেস্ট এর মান নিয়ন্ত্রণ করা হয়। জমির মাপ অনুসারে বোরিং হোলের সংখ্যা হবে:
জমির মাপ

বোরিং হোলের সংখ্যা ৩টি তিন কাঠা পর্যন্ত।
তিন থেকে পাঁচ কাঠার মধ্যে ৫টি পাঁচ থেকে ১০ কাঠার মধ্যে
১০ কাঠার উপরে ৮টি ১২টি

স্বাভাবিকভাবে কিছু বিষয় সয়েল টেস্টার বা সার্ভেয়ার খেয়াল ?
স্বাভাবিকভাবে কিছু বিষয় সয়েল টেস্টার বা সার্ভেয়ার খেয়াল রাখছেন কিনা তাও নিশ্চিত হয়ে নিন।
• চাপ প্রয়োগকারী হাতুড়ির ওজন ৬৩.৫ কেজি হতে হবে।
• কমপক্ষে ৩০ ইঞ্চি উচ্চতা থেকে এটিকে আঘাতের সময় নামিয়ে আনতে হবে।
• প্রতি ৫ ফুট পর পর আলাদা নমুনা সংগ্রহ করতে হবে এবং তাদের আলাদা আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে।
• প্রতিটি ক্ষেত্রে N এর মান আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে।
• মাটি ভালো থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত নমুনা সংগ্রহ করতে হবে।
Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি?
হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।

প্রায় ১ কাঠা জমি তে তিন বেড রুম এর সুন্দর একটি 3D ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন।
09/08/2025

প্রায় ১ কাঠা জমি তে তিন বেড রুম এর সুন্দর একটি 3D ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন।

প্রায় ১ কাঠা জমি তে তিন বেড রুম এর সুন্দর একটি ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন। আপনি যদি আপনার জমির জন্য এরকম একটি ডিজ...
08/08/2025

প্রায় ১ কাঠা জমি তে তিন বেড রুম এর সুন্দর একটি ফ্লোর প্ল্যান (Floor Plan) ডিজাইন।

আপনি যদি আপনার জমির জন্য এরকম একটি ডিজাইন তৈরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে সরাসরি যোগাযোগ করুন আমাদের Whatsapp নম্বরে। আপনার সকল চাহিদা বিবেচনা করে আপনার জমির পজিশন অনুযায়ী ডিজাইন তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

ইসলাম এর সকল সকল বিধি বিধান মেনে আল্লাহর আইন এবং রাসুল ﷺ এর আদর্শ কে মেনে নেওয়ার পরেই একজন মুসলিম হওয়া যায়।মুসলিন পাপী হ...
26/08/2024

ইসলাম এর সকল সকল বিধি বিধান মেনে আল্লাহর আইন এবং রাসুল ﷺ এর আদর্শ কে মেনে নেওয়ার পরেই একজন মুসলিম হওয়া যায়।
মুসলিন পাপী হইতে পারে কিন্তু আল্লাহর বিধান শরীয়ত কে অস্বীকার করতে পারে না। কারন যে আল্লাহর বিধানকে মেনে নেয় না বা অন্তর দিয়ে অস্বীকার করে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কেউ এমন করে থাকলে তাকে আবার তওবা করে পুনরার আল্লাহর পথে ফিরে আসতে হবে।

নির্মাণ সাইটে রড সংরক্ষন এবং ব্যবহার কালীন সময় নিম্নোদ্ধৃত বিষয়েগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিৎ।►সাইটে রড সংরক্ষণের সময় ম...
31/12/2023

নির্মাণ সাইটে রড সংরক্ষন এবং ব্যবহার কালীন সময় নিম্নোদ্ধৃত বিষয়েগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিৎ।

►সাইটে রড সংরক্ষণের সময় মাচা তৈরি করে অপেক্ষাকৃত আবদ্ধস্থানে রড রাখতে হবে, কোনভাবেই সরাসরি মাটির উপরে রাখা যাবে না। রড কোনভাবে কাদা মাটির সংস্পর্শ পেলে রডে মরিচা তৈরি হবে যা রডের আয়ু বিনষ্টের জন্য অন্যতম দায়ী।
►অবশ্যই রডকে পলিথিন পেচিয়ে ঢেকে রাখতে হবে, নয়তো বৃষ্টির পানি এবং বাতাসের আদ্রতার সংস্পর্শে রডে মরিচা তৈরি হতে পারে।
►আরসিসি কংক্রিটে স্ট্রাকচার ভেদে সঠিক পরিমাণ এবং নিয়ম অনুযায়ী ক্লিয়ার কভার প্রদান করতে হবে। ক্লিয়ার কভার প্রয়োজনের তুলনায় কম দেওয়া হলে রডে আদ্রতা ঢুকে রডে মরিচা ধরার সম্ভাবনা তৈরি হয়।
►প্রতিটি আর সি সি ঢালাইয়ের সময় ক্লিয়ার কভার সঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে।
►ইটের আধলা বা ভাংগা ইটের টুকরাকে কখোনোই ক্লিয়ার কভারের জন্য ব্লক হিসেবে ব্যবহার করা যাবে না,কারন ইটে পানি চুয়ানোর যতেষ্ট প্রবনতা রয়েছে। তাছাড়া শক্তির দিক থেকেও ভিন্নতা রয়েছে।
►ছাদের উপরের কলাম অনেক দিন গ্যাপ দিয়ে করা হলে কলামের রড ২০-২৪ ইঞ্চি উচ্চতায় কেটে অপেক্ষাকৃত দূর্বল কংক্রিট দিয়ে ঢালাই করে রাখা উচিৎ, নয়তো রডে মরিচা তৈরি হবে।
►রড ব্যবহারের পূর্বে রডে কাদামাটি লেগে থাকলে তা পরিস্কার করে ব্যবহার করা উত্তম।

সমগ্র পৃথিবীতে প্রতিবছর যে সংখ্যক বিল্ডিং কলাপ্স হয় বা ভেঙে পড়ে তার মধ্যে প্রায় ৬০ শতাংশ বিল্ডিং ভেঙে পড়ে শুধুমাত্র কংক্রিট অভ্যন্তরে রেইনফর্সমেন্ট করোশন বা রডে মরিচা ধরার কারণে।

~Collected

✴️ লে-আউট ড্রয়িং সিটে যে ড্রয়িং দেয়া থাকে তাই হুবহু মাঠে সেট করাই হলো লে-আউট।  লে-আউট কিভাবে দিতে পারি....১||  প্রথমত এট...
29/12/2023

✴️ লে-আউট ড্রয়িং সিটে যে ড্রয়িং দেয়া থাকে তাই হুবহু মাঠে সেট করাই হলো লে-আউট। লে-আউট কিভাবে দিতে পারি....

১|| প্রথমত এটা জানতে হবে যে আপনাকে কতটুকু জায়গা ছেড়ে দিয়ে লে-আউট দিতে হবে। পৌরসভা ,রাজউক এর নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। বিল্ডিংয়ের সেটব্যাক সম্পর্কে জানতে হবে।
২|| প্রথমত আউটার সীমানা নির্ধারণ করতে হবে।তারপর লে-আউটের মূল সূতা নির্ধারণ করতে হবে।
৩|| ভালো করে ডায়াগোনাল মাপ দিয়ে কর্ণার ভাংতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা পীথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ৩ ফিট বাই ৪ ফিট ধরে কর্ণ ৫ ফিট আছে কিনা তা দেখতে হবে।
৪|| অবশ্যই কর্ণারের এই মাপটা নিতে হবে নয়তো বিন্ডিং বাকা হতে পারে। জমি বাঁকা থাকলেও ভবন বাকা না রাখাই ভালো।
৫|| গ্রীড লাইনের সুতা বিছানো হলে অবশ্যই কলামের ক্ষেত্রে কর্ণ মাপ দিয়ে চেক করে নিতে হবে।
৬|| সূতা ক্রস মেলাতে হবে, ড্রইয়িং অনুসারে কলামের সেন্টার এ সূতা এর ক্রস মিলবে। আর কর্ণারের মাফ একেবারে সঠিক ভাবেই নিতে হবে ১,২ ইঞ্ছি ছাড়লেও সেটা পরবর্তিতে বড় সমস্যা দাঁড় করাতে পারে। তাই একেবারে সঠিক মাপটাই দিতে হবে।
৭|| রুম এর মাপ গুলো সঠিক আছে কিনা তা চেক করতে হবে এবং ডায়াগোনাল চেক করে নিতে হবে।

➡️ বিঃদ্রঃ জমির অনেক কন্ডিশনের উপর ভিত্তি করে লে-আউট দেয়ার ক্ষেত্রে আরো কিছু স্টেপ ব্যবহার করা হতে পারে। সঠিক ভাবে লে-আউট দেয়াটা জরুরি।

✴️ লে-আউট ড্রয়িং শীটে যে ড্রয়িং দেয়া থাকে তাই হুবহু মাঠে সেট করাই হলো লে-আউট।

ডায়াগনাল চেক কি?
ডায়াগনাল চেক হলো একটি চতুর্ভুজের দুইটি কর্ন পরস্পর সমান আছে কিনা তা মাপ দিয়ে চেক করা। অর্থাৎ প্রতি রুমের দুই কর্ন পরস্পর সমান হবে। যদি তা সমান না হয় তবে লে-আউট সেট ঠিক ভাবে সেট হয়নি।

লে-আউট,সাইট পরিদর্শন, ড্রয়িং, ডিজাইন

~Collected

Dimensions in a RCC Beam Design.
29/12/2023

Dimensions in a RCC Beam Design.

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mina Engineering and Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share