CyberSpace By Tasrif

CyberSpace By Tasrif Join the fight against cyber crime! As a cyber crime investigator, I'm here to demystify the process and empower you with the knowledge to protect yourself.

Let's build a safer digital community together. Follow for insights into the world_cyber security.

06/11/2025

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই জানে না কিভাবে নিজের তথ্য সুরক্ষিত রাখতে হয় বা অনলাইনে কারো পরিচয় যাচাই করতে হয়।
এই কারণেই আমি শুরু করেছি আমার নতুন সার্ভিস —
“Cyber Crime & OSINT Investigation Service” 💻🔍

আমি ethical এবং legal পদ্ধতিতে কাজ করি —
যেখানে আমি Facebook ID, social media activity, background check, digital footprint analysis সহ নানা তথ্য open-source intelligence (OSINT) পদ্ধতিতে বিশ্লেষণ করি।

👉 তুমি যদি জানতে চাও —

কোনো আইডি fake না আসল

কেউ online scam করছে কিনা

কারো সম্পর্কে basic background check

অথবা তোমার নিজের profile কতটা exposed

তাহলে আমি তোমাকে একদম confidential এবং accurate report দিতে পারব।

💠 Why Choose Me:
✅ Ethical & Legal Investigation
✅ Fast Delivery
✅ 24/7 Support
✅ 100% Confidential

Call now to connect with business.

30/10/2025

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহারও বেড়ে চলেছে ভয়াবহ হারে। বিশেষ করে নারীরা আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী “সাইবার স্টকিং” বা অনলাইন হয়রানির মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল, মেসেঞ্জার, কিংবা ভিডিও শেয়ারিং অ্যাপ—সব জায়গাতেই কিছু অসাধু ব্যক্তি নারীদের ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল, হুমকি ও মানসিক নির্যাতন চালাচ্ছে।
বাংলাদেশে প্রতিদিন অসংখ্য তরুণী এসব অপরাধের শিকার হচ্ছেন। অনেকেই লজ্জা বা সামাজিক ভাবমূর্তির কারণে অভিযোগ করতে চান না, ফলে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। একাধিক ঘটনায় দেখা গেছে, সম্পর্কের পর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও গোপনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়, যার পরিণতিতে ভুক্তভোগীরা মানসিকভাবে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নেন।
পুলিশ জানিয়েছে, দেশের সাইবার পুলিশ সেন্টারে প্রতি মাসে হাজারো অভিযোগ আসে, যার বেশিরভাগই নারী হয়রানি সম্পর্কিত। এই পরিস্থিতি মোকাবিলায় “Police Cyber Support for Women” নামে একটি বিশেষ ইউনিট কাজ করছে, যেখানে নারীরা গোপন পরিচয়ে অভিযোগ জানাতে পারেন।
📞
ইমেইল: [email protected]
ফোন: 01320-000888 / 999
ফেসবুক পেজ: Police Cyber Support for Women - PCSW
https://www.facebook.com/PCSW.PHQ
আমাদের করণীয়:
অপরিচিত লিংক বা সন্দেহজনক অ্যাকাউন্টে কখনোই ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করবেন না।
কোনো ধরনের অনলাইন হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ করুন।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করুন।
মনে রাখবেন—নীরবতা অপরাধীদের শক্তিশালী করে, আর সচেতনতা ও প্রতিবাদ তাদের দুর্বল করে। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি।

27/10/2025

যদি কারো ফেসবুক আইডি/পেইজে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ কইরেন - আমরা সমাধান করে দিব, ইনশাআল্লাহ

18/10/2025

আপত্তিকর ছবি-ভিডিও তৈরী করে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ চাইলে হতে পারে ৩-৫ বছর পর্যন্ত জেল !!!

12/10/2025

নিঃস্ব করে দিচ্ছে অনলাইন জুয়া,
লোভে পুড়ছে সম্পর্ক, রক্তে ভাসছে পরিবার।

Cyber-Enabled Crimes :-সাইবার-সক্ষম অপরাধ হলো প্রচলিত অপরাধ, যা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে দ্রুত এবং বড় পরিসরে স...
02/10/2025

Cyber-Enabled Crimes :-

সাইবার-সক্ষম অপরাধ হলো প্রচলিত অপরাধ, যা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে দ্রুত এবং বড় পরিসরে সংঘটিত করা যায়। এখানে প্রযুক্তি অপরাধের মূল কারণ নয়, বরং এটি অপরাধকে আরও কার্যকর ও লক্ষ্যনিষ্ঠভাবে ঘটাতে সাহায্য করে।

এর অন্তর্ভুক্ত কিছু অপরাধের ধরন
অনলাইন প্রতারণা, মিথ্যা বার্তা, বৌদ্ধিক সম্পত্তি লঙ্ঘন।
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা, সাইবার বুলিং, ভার্চুয়াল হুমকি।
নারীর প্রতি সাইবার সহিংসতা, ব্যক্তিগত ছবি প্রকাশ, অনলাইন হ্যরাসমেন্ট।
অনলাইন গ্রুমিং, নিষিদ্ধ ছবি বা যৌন বিষয়বস্তু বিতরণ।
অনলাইনে সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা অর্জন।

Case Study:
একটি টেলিকম কোম্পানির গ্রাহকরা ইমেইল পান, যেখানে অর্ডারের সমস্যা আছে বলে জানানো হয়। ইমেইলের লিঙ্কে গিয়ে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য বলা হয়—কিন্তু ইমেইল ও ওয়েবসাইট দুটিই নকল। Spear phishing-এর কৌশল হলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু গ্রুপকে টার্গেট করা এবং বিশ্বাসযোগ্য ইমেইলের ছদ্মবেশ ব্যবহার করা।

সাইবার-সক্ষম অপরাধীরা মূলত ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করে অর্থনৈতিক সুবিধা অর্জন করে। হ্যাকিং, কী-লগিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং ইমেইল ইত্যাদি কৌশল ব্যবহার করে তারা লক্ষ্যমাত্রাকে প্রতারণার ফাঁদে ফেলে।

অনলাইনে নিরাপদ থাকা, ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা এবং সাইবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when CyberSpace By Tasrif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share