Ruprekha Engineering Service BD

Ruprekha Engineering Service BD “সব সমস্যার একটাই ঠিকানা – রূপরেখা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিডি

07/01/2026

"কংক্রিট মিক্সিং এর গুণগত মানই ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে!🏗️

31/12/2025

ইটের গাথুনিতে ফাটল কেন ধরে?
• কিউরিং না করা
• নিম্নমানের ইট
• মর্টার রেশিও ভুল
• অসম সাপোর্ট
• কলাম–বিমের সাথে মুভমেন্ট ডিফারেন্স

জি.আই পাইপের কাজের সময় করণীয় :৫০-৬০ পি.এস.আই প্রেসার নিয়ে ১ঘন্টা রেখে পাইপে কোন দিক আছে কিনা তা চেক করতে হবে।কোন লিক ...
29/12/2025

জি.আই পাইপের কাজের সময় করণীয় :
৫০-৬০ পি.এস.আই প্রেসার নিয়ে ১ঘন্টা রেখে পাইপে কোন দিক আছে কিনা তা চেক করতে হবে।
কোন লিক পাওয়া গেলে সেই পাইপ পরিবর্তন করতে হবে।

Bed Design Beautiful.Ruprekha Engineering Service BD
28/12/2025

Bed Design Beautiful.
Ruprekha Engineering Service BD

28/12/2025

🏠 ঘর যদি হয় স্বপ্নের, ডিজাইন হোক নিখুঁত পরিকল্পনায়।

রডের করশন (Corrosion) বা মরিচাকেন এটাকে বলা হয় “Cancer of Concrete”?নির্মাণ কাজে ব্যবহৃত রডে মরিচা ধরা একটি মারাত্মক সমস...
28/12/2025

রডের করশন (Corrosion) বা মরিচা

কেন এটাকে বলা হয় “Cancer of Concrete”?

নির্মাণ কাজে ব্যবহৃত রডে মরিচা ধরা একটি মারাত্মক সমস্যা, যা চোখে ধরা না পড়লেও ধীরে ধীরে পুরো স্ট্রাকচারকে দুর্বল করে দেয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এজন্যই করশনকে “Concrete-এর ক্যান্সার” বলা হয়—কারণ এটি ভেতর থেকে কাঠামোর শক্তি নষ্ট করে দেয় এবং একসময় বড় ধরনের স্ট্রাকচারাল ফেইলিওরের কারণ হয়।

চলুন সহজভাবে বুঝে নেই—করশন কী, কেন হয়, কী ক্ষতি করে এবং কীভাবে প্রতিরোধ করা যায়।

১️⃣ রডের করশন আসলে কী?

সাধারণত কংক্রিটের ভেতরের পরিবেশ অত্যন্ত ক্ষারীয় (pH প্রায় ১২–১৩)। এই ক্ষারীয় পরিবেশ রডের চারপাশে একটি সুরক্ষামূলক আবরণ (Passive Film) তৈরি করে, যা রডকে মরিচা থেকে রক্ষা করে।

কিন্তু কোনো কারণে যখন এই সুরক্ষা নষ্ট হয় এবং রড পানি ও অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন একটি ইলেক্ট্রো-কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে রডে মরিচা ধরতে শুরু করে—এটাই করশন।

২️⃣ কংক্রিটের ভেতরে করশন শুরু হয় কেন?

রডে মরিচা ধরার প্রধান কারণ দুটি—

🔹 Carbonation
বাতাসের CO₂ কংক্রিটের ভেতরে প্রবেশ করে কংক্রিটের ক্ষারীয়তা কমিয়ে দেয়। pH যখন কমে যায়, তখন রডের প্রাকৃতিক সুরক্ষা স্তর ভেঙে যায় এবং করশন শুরু হয়।

🔹 Chloride Attack (সবচেয়ে ভয়ংকর)
লবণযুক্ত পানি, সমুদ্রের লোনা বাতাস বা নিম্নমানের মিক্সিংয়ের কারণে ক্লোরাইড আয়ন রডের গায়ে পৌঁছে যায়। এটি সরাসরি রডে আঘাত করে এবং গভীর গর্ত তৈরি করে, যাকে বলা হয় Pitting Corrosion।

৩️⃣ করশনের প্রভাব কেন এত ভয়াবহ?

করশন ধাপে ধাপে স্ট্রাকচারকে ধ্বংস করে—

▪ আয়তন বৃদ্ধি
মরিচা ধরলে রডের আয়তন মূল রডের তুলনায় প্রায় ৬–১০ গুণ বেড়ে যায়।

▪ কংক্রিটে ফাটল
এই বাড়তি আয়তনের চাপ কংক্রিটে ভেতর থেকে চাপ সৃষ্টি করে, ফলে ক্র্যাক দেখা দেয়।

▪ স্পলিং
ফাটল বাড়তে বাড়তে একসময় রডের ওপরের কভার কংক্রিট খুলে পড়ে।

▪ Bond Failure
রড ও কংক্রিটের মধ্যকার বন্ধন নষ্ট হয়ে যায়, ফলে কাঠামো লোড বহন করার ক্ষমতা হারায়।

৪️⃣ করশন প্রতিরোধে কী কী বিষয় মানা জরুরি?

একজন সচেতন ইঞ্জিনিয়ার বা ঠিকাদার হিসেবে এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে—

✅ সঠিক ক্লিয়ার কভার
রডকে আর্দ্রতা ও বাতাস থেকে রক্ষা করতে নির্ধারিত ক্লিয়ার কভার বজায় রাখা (কলাম, বিম, ফুটিং অনুযায়ী)।

✅ ভালো মানের কংক্রিট
কম Water–Cement Ratio, সঠিক মিক্স ডিজাইন এবং ভালো কম্প্যাকশন কংক্রিটকে ডেন্স করে, যা করশন কমায়।

✅ পরিষ্কার পানি ব্যবহার
মিক্সিং ও কিউরিংয়ের জন্য অবশ্যই লবণমুক্ত ও পানযোগ্য পানি ব্যবহার করা উচিত।

✅ করশন-রেজিস্ট্যান্ট রড
প্রয়োজনে Epoxy Coated, Galvanized বা উন্নত মানের TMT রড ব্যবহার করা যেতে পারে।

✅ Admixture ব্যবহার
উপকূলীয় বা ঝুঁকিপূর্ণ এলাকায় Corrosion Inhibitor ব্যবহার করা দীর্ঘমেয়াদে নিরাপদ সমাধান।

🧠 মনে রাখবেন

👉 কংক্রিট শক্ত হলেও, ভেতরের রড দুর্বল হলে পুরো স্ট্রাকচারই ঝুঁকিতে পড়ে।
👉 করশন দেখা দেওয়ার আগেই প্রতিরোধই হলো সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।
Ruprekha Engineering Service BD

আমাদের ইন্টেরিয়র প্রজেক্ট.আপনার ঘর বা অফিসের ইন্টেরিয়র কাজ করতে চাইলেবিশ্বাসের সাথে আমাদের উপর ভরসা রাখতে পারেন।📞 যোগা...
26/12/2025

আমাদের ইন্টেরিয়র প্রজেক্ট.

আপনার ঘর বা অফিসের ইন্টেরিয়র কাজ করতে চাইলে
বিশ্বাসের সাথে আমাদের উপর ভরসা রাখতে পারেন।
📞 যোগাযোগ করুন আজই
Ruprekha Engineering Service BD
আপনার স্বপ্নের ঘর, আমাদের যত্নে

🏗️ সিভিল কনস্ট্রাকশনে আস্থার নাম Ruprekha Engineering Service BD নির্মাণ যখন আস্থার, তখন আপোষহীন মানই আমাদের অঙ্গীকার। ছ...
18/12/2025

🏗️ সিভিল কনস্ট্রাকশনে আস্থার নাম
Ruprekha Engineering Service BD
নির্মাণ যখন আস্থার, তখন আপোষহীন মানই আমাদের অঙ্গীকার। ছোট বাড়ি থেকে বহুতল ভবন—যেকোনো সিভিল কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা দিচ্ছি শতভাগ কোয়ালিটি এবং সেফটি মেইনটেইন করার নিশ্চয়তা।
আমাদের সেবাসমূহ: 🔹 সিভিল কনস্ট্রাকশন (Civil Construction) 🔹 স্ট্রাকচারাল ডিজাইন ও প্ল্যানিং 🔹 হোম সার্ভিস সলিউশন 🔹 সুপারভিশন ও কনসালটেন্সি
আপনার প্রজেক্টের দায়িত্ব দিন অভিজ্ঞদের হাতে। বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন।
📞 হটলাইন: +8801783894406

09/12/2025

মাটি পরীক্ষা (Soil Test) সঠিকভাবে না করা হলে
🔻ভুল বোরলগ তৈরি
🔻N-value ভুল তৈরি করা বা পড়া
🔻সঠিক লেয়ার নির্ধারণ না করা
➡ এর ফল: অপর্যাপ্ত পাইল লেন্থ, দুর্বল গ্রাউটিং, লোড বহন ক্ষমতায় ঘাটতি সাথে খরচ বাড়বে ভবন হতে পারে ঝুকিপূর্ণ।

🌆 Ruprekha Engineering Service BD🏗️ আমরা দিচ্ছি আপনার বাসা, অফিস ও বিল্ডিং-এর জন্য সর্বোচ্চ মানসম্পন্ন সার্ভিসসমূহ:🧱 Civ...
09/12/2025

🌆 Ruprekha Engineering Service BD
🏗️ আমরা দিচ্ছি আপনার বাসা, অফিস ও বিল্ডিং-এর জন্য সর্বোচ্চ মানসম্পন্ন সার্ভিসসমূহ:

🧱 Civil Construction

আপনার স্বপ্নের বাড়ি বা প্রজেক্ট নির্মাণে অভিজ্ঞ টিমের নির্ভরযোগ্য কাজ।

🏡 Interior Work

মডার্ন, ক্রিয়েটিভ ও ক্লাসি ইন্টেরিয়র ডিজাইন ও এক্সিকিউশন।

🚰 Water Line Problem Solving

পানি লাইন লিকেজ, ব্লক ও নতুন লাইন সেটআপের সম্পূর্ণ সমাধান।

⚡ Electric Line Service

ইলেকট্রিক লাইন সেটআপ, রিপেয়ার, সার্কিট ব্রেকার, প্যানেল ও সকল ইলেকট্রিক কাজ।

🔥 Gas Line Service

গ্যাস লাইন ইন্সটলেশন, মেরামত এবং লিকেজ সমাধান।

🧱 Tiles Fitting & Repair

ফ্লোর, ওয়াল, বাথরুম টাইলস ফিটিং ও রিপেয়ার কাজ প্রফেশনালভাবে।

🎨 Painting & Coloring Work

দেয়াল, বিল্ডিং ও ইন্টেরিয়রের উচ্চমানের পেইন্টিং ও রঙের কাজ।

❄️ AC Service

AC ইন্সটলেশন, সার্ভিসিং, গ্যাস চার্জ ও মেরামত।

🛗 Lift Service

লিফট ইন্সটলেশন, মেইনটেন্যান্স ও সার্ভিসিং।

⚙️ Generator Service

জেনারেটর মেইনটেন্যান্স, রিপেয়ার ও ইন্সটলেশন সার্ভিস।

আমাদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত
আমাদের প্রতিটি কাজ ইঞ্জিনিয়ার দ্বারা কাজের কোয়ালিটি চেক করা হয়।

📞 HOTLINE: +8801783894406

💬 ইনবক্স বা কল করুন — আমরা দ্রুত সেবা পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায়!

Address

Rajshahi
Rajshahi
6207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruprekha Engineering Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share