Byte Beat Box

Byte Beat Box Get empowered with high-quality insights, tutorials, and news on development, data engineering & more

ByteBeatBox.com is a cutting-edge technology blog site that caters to developers, data engineers, and tech enthusiasts alike. With a focus on providing high-quality and up-to-date content, ByteBeatBox.com offers in-depth articles, tutorials, and insights on various aspects of technology, development, and data engineering. As you explore ByteBeatBox.com, you'll find an extensive collection of artic

les covering a wide range of topics, including software development, coding best practices, data engineering techniques, cloud computing, machine learning, big data analytics, and much more. The site provides valuable resources for both beginners and experienced professionals, offering practical tips, real-world examples, and actionable insights to help readers stay ahead in the fast-paced world of technology. The content on ByteBeatBox.com is curated by a team of experienced technologists who are passionate about sharing their knowledge and expertise with the community. The articles are written in a concise and approachable manner, making complex concepts easy to understand for readers of all levels of expertise. Whether you're looking for step-by-step tutorials, thought-provoking opinion pieces, or industry news and trends, ByteBeatBox.com has something for everyone interested in technology, development, and data engineering. In addition to its informative and educational content, ByteBeatBox.com also fosters a vibrant and inclusive community of like-minded individuals who are passionate about technology. The site encourages engagement, discussion, and knowledge sharing through comments, forums, and social media, creating a dynamic and collaborative space for tech enthusiasts to connect, learn, and grow. With its comprehensive and up-to-date content, engaging community, and commitment to excellence, ByteBeatBox.com is a go-to resource for developers, data engineers, and technology enthusiasts looking to stay informed, inspired, and empowered in the ever-evolving world of technology.

New paid app are available !!!1. UNICON[it's for root user only it helps u to use the 2nd app.....other app can be used ...
25/10/2015

New paid app are available !!!

1. UNICON
[it's for root user only it helps u to use the 2nd app.....other app can be used but root user can get more privilege by it]

2. WATER UI
[icon changer]

3. XPOSED INSTALLER
[actually it's not a paid app but u can't find it on play store so it's only for root user]

4. BUSY BOX PRO
[it's a must have app for root user only]

we are using sir Isaac Newton's photo as our profile pic.so to day we are going to learn about him. that's not  a bad id...
30/11/2013

we are using sir Isaac Newton's photo as our profile pic.so to day we are going to learn about him. that's not a bad idea, is it?
আইজাক নিউটন- ০১
স্যার আইজ্যাক নিউটন (ইংরেজি: Sir Isaac Newton) (জন্মঃ জানুয়ারি ৪, ১৬৪৩ – মৃত্যুঃ মার্চ ৩১, ১৭২৭) প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট। অনেকের মতে, নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী।

গবেষণা কর্ম ও আবিষ্কার

1.গণিত

বর্তমানকালের গণিতজ্ঞ ও ইতিহাসবিদদের মতে নিউটন এবং লাইবনিজ প্রায় একই সাথে গণিতের একটি নতুন শাখার উন্নয়ন ঘটিয়েছিলেন যা ক্যালকুলাস নামে পরিচিতি লাভ করে। এটি গণিত এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসে একটি বিপ্লবের জন্ম দিতে সক্ষম হয়েছিল। অবশ্য ক্যালকুলাসের প্রকৃত উদ্ভাবক কে তা নিয়ে অনেক সংশয় ও বিরোধ রয়েছে। বিজ্ঞানী স্টিফেন হকিং তার আ ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থে নিউটনকে ধুরন্ধর ও মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। এই বিষয়টি নিয়ে একটি প্রবল বিতর্কের জন্ম হয়েছিল যা নিউটন বনাম লাইবনিজ ক্যালকুলাস বিতর্ক নামে বহুল পরিচিত। এ নিয়ে সমালোচনা অনুচ্ছেদে বিস্তারিত লেখা হয়েছে।

নিউটন দ্বিপদী উপপাদ্যের একটি সাধারণ রুপ উদ্ভাবনের জন্য বিখ্যাত। এই রুপটি যেকোন ঘাতের জন্য প্রযোজ্য হয়। এছাড়াও নিউটন আবিষ্কার করেন: নিউটনের আইডেনটিটি, নিউটনের পদ্ধতি, শ্রেণীবিন্যাসকৃত ঘনতলীয় বক্র (দ্বিচলবিশিষ্ট তিন মাত্রার বহুপদী)। তিনি সসীম পার্থক্যের তত্ত্বের উপর গুরুত্বপূর্ণ অবদান রাখেন, প্রথম ব্যক্তি হিসেবে fractional indice ব্যবহার করেন এবং দিওফান্তিন সমীকরণ প্রমাণ করার জন্য স্থানাংক জ্যামিতি প্রয়োগ করেন। নিউটন লগারিদমের মাধ্যমে হারমোনিক ধারার আংশিক সমষ্টির আনুমানিক মান নির্ণয় করেন যা অয়লারের যোগফল সূত্রের পূর্বসূরী হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তিনিই প্রথম আত্মবিশ্বাসের সাথে power series ব্যবহার করেন এবং একে revert করেন। এছাড়া পাই-এর জন্য একটি নতুন সূত্র আবিষ্কার করেন।

2.আলোক বিজ্ঞান

১৬৭০ থেকে ১৬৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত নিউটন আলোক বিজ্ঞানের উপর লেকচার প্রদান করেন। এ সময় তিনি আলোর প্রতিসরণ আবিষ্কার করেন। প্রিজম পরীক্ষার মাধ্যমে তিনি এ আবিষ্কার করেছিলেন। তিনি পরীক্ষা করে দেখেন, একটি ত্রিভুজাকার প্রিজমের মধ্য দিয়ে অতিক্রান্ত সাদা আলোকে একটি পর্দার উপর ফেললে তা আলোকীয় বর্ণালীতে বিশ্লিষ্ট হয়। আবার একটি লেন্স এবং দ্বিতীয় আরেকটি প্রিজমের মাধ্যমে এ বহুবর্ণী আলোকে সংশ্লিষ্ট করে সাদা আলোতে পরিণত করা সম্ভব। তিনি দেখান বর্ণীল আলো থেকে একটি বর্ণের রশ্মিকে পৃথক করে বিভিন্ন বস্তুর উপর ফেললেও এর ধর্মের কোন পরিবর্তন হয় না। তিনি দেখতে পান প্রতিসরিত, বিক্ষিপ্ত বা সঞ্চালিত যা-ই হোক না কেন আলোর বর্ণ সব সময় একই থাকে। সুতরাং, আমরা যে বর্ণ পর্যবেক্ষণ করি তা আপতিত বর্ণীল আলোর সাথে বস্তুর মিথস্ক্রিয়ার ফলাফল; বস্তু কখনই বর্ণ তৈরি করতে পারে না।

তার এ সকল গবেষণা কর্ম থেকে তিনি মন্তব্য করেন, যে কোন প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার সমস্যায় ভুগবে। এ সমস্যাকে অতিক্রম করার জন্য তিনি একটি প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন যা বর্তমানে নিউটনীয় দূরবীক্ষণ যন্ত্র নামে পরিচিত। নিউটনের বলয় ব্যবহার করে নিজের দূরবীনে ব্যবহৃত দর্পণে শান দেয়ার মাধ্যমে তিনি তার দূরবীক্ষণ যন্ত্রটির আলোকীয় কর্মক্ষমতার মান সম্বন্ধে ধারণা লাভে সক্ষম হয়েছিলেন। এভাবে তিনি প্রতিসরণ দূরবীনের চেয়ে কর্মক্ষম ও উঁচু দরের দূরবীন তৈরি করেন যাতে দর্পণের ব্যাস ছিল আগের চেয়ে বেশী। ১৬৭১ খ্রিস্টাব্দে রয়েল সোসাইটি তার প্রতিসরণ দূরবীনের একটি প্রদর্শনী দেয়ার আহ্বান জানায়। এদের উৎসাহেই তিনি তার আলোক বিজ্ঞান বিষয়ক গবেষণা "অন কালার" নামক একটি গবেষণা পত্র প্রকাশ করেন যা পরবর্তীতে তার বিখ্যাত গ্রন্থ অপটিক্‌স-এর অন্তর্ভুক্ত হয়। রবার্ট হুক নিউটনের কিছু চিন্তাধারা সমালোচনা করায় নিউটন সকল ধরণের গণ বিতর্ক থেকে ইস্তফা দেন। হুকের মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা পরষ্পরের শত্রু ছিলেন।

আলো কণা দিয়ে তৈরি এবং ঘনতর মাধ্যমে ত্বরণ সহকারে চলার সময় আলোর প্রতিসরণ ঘটে, এ ধারণা নিউটন প্রথমটায় বিশ্বাস করতেন না। অবশ্য পরে তিনি আলোকে তরঙ্গ এবং কণা উভয়টি দ্বারা গঠিত হিসেবে কল্পনা করে আলোর অপবর্তন ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলেন। পরবর্তীতে পদার্থবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, আলোকে একেবারে বিশুদ্ধ তরঙ্গ হিসেবে ধরে না নিলে এর অপবর্তণ কোনভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। বর্তমানকালের কোয়ান্টাম বলবিজ্ঞান, ফোটন এবং তরঙ্গ-কলা দ্বিত্ব নিউটন আলোকে যেভাবে বুঝেছিলেন তারই এক ক্ষুদ্র সাদৃশ্যমাত্র।

১৬৭৫ খ্রিস্টাব্দে আলোকীয় প্রকল্প প্রদানের সময় নিউটন দুটি কণার মধ্যে বলের আদান-প্রদাণ ঘটানোর মাধ্যম হিসেবে ইথারের অস্তিত্ব থাকতে পারে বলে ঘোষণা করেন। ধর্মতাত্ত্বিক সোফিবাদে বিশ্বাসী হেনরি মুরের সাথে যোগাযোগ থাকার সুবাদে নিউটন এ সময় আলকেমি নিয়ে আগ্রহী হয়ে উঠেন। হার্মেটীয়রা কণাসমূহের মধ্যবর্তী আকর্ষণ-বিকর্ষণের কারণ হিসেবে এক ধরণের অতিলৌকিক বলের কল্পনা করতো। নিউটন তার ইথার তত্ত্বকে এই অতিলৌকিক বলের ধারণা দ্বারা প্রতিস্থাপিত করেন। জন মেনার্ড কেইনস, যিনি নিউটনের আলকেমি বিষয়ক অনেক লেখা সংগ্রহ করেছেন, তিনি একবার এ বিষয়ে বলেছিলেন, "নিউটন কারণ অনুসন্ধানের যুগের প্রথম নন, বরং জাদুকরদের যুগের শেষ ব্যক্তি।" অবশ্য নিউটনের আলকেমি বিষয়ক উৎসাহকে তার বিজ্ঞানের প্রতি অবদান থেকে আলাদা করে দেখার কোন উপায় নেই। তখন আলকেমি এবং বিজ্ঞানের মধ্যে কোন সুস্পষ্ট পার্থক্য রেখা টানা ছিল না। শূন্যস্থানের মধ্য দিয়ে এক অতিলৌকিক ক্রিয়া দূরত্ব থাকা সত্ত্বেও কাজ করে, এ ধারণা যদি নিউটন না করতেন, তাহলে হয়তো তার অভিকর্ষ বিষয়ক তত্ত্ব আবিষ্কারই সম্ভব হতো না।

১৭০৪ খ্রিস্টাব্দে নিউটন অপটিক্‌স নামক একটি গ্রন্থ লিখেন যাতে তিনি আলোর কণা তত্ত্ব বিষয়ে তার অভিমত বিস্তারিতভাবে বর্ণনা করেন। তার মত ছিল, আলো অসংখ্য অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত এবং সাধারণ পদার্থগুলোর গাঠনিক উপাদান হচ্ছে অপেক্ষাকৃত স্থুল কণা। তিনি নিজেকেই প্রশ্ন করেন, "এক ধরণের আলকেমিজাত ট্রান্সম্যুটেশনের মাধ্যমে কি সাধারণ পদার্থের স্থুল কণার সাথে আলোর মধ্যকার সূক্ষ্ণ কণাসমূহের পারষ্পরিক রুপান্তর ঘটানো সম্ভব নয়, এবং যে আলো কোন বস্তুর মধ্যে প্রবেশ করে সে আলোর মধ্যবর্তী কণাসমূহের কারণে কি বস্তুটি তার অনেকগুলো ক্রিয়া করতে সক্ষম হয়না?" এছাড়াও নিউটন কাঁচের গ্লোব ব্যবহার করে একটি আদি প্রকারের ঘর্ষণ স্থির-বৈদ্যুতিক জেনারেটর তৈরি করতে সক্ষম হন।

জেনে নিন স্মার্টফোনের গোপন সংকেতঅ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো...
29/11/2013

জেনে নিন স্মার্টফোনের গোপন সংকেত


অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো ব্যবহার করে জানা যাবে যন্ত্রের কার্যক্ষমতা এবং পরিবর্তন করা যাবে বিভিন্ন সেটিংস। অ্যান্ড্রোয়েড প্রায় সব স্মার্টফোনে এগুলো ব্যবহার করা যাবে। ফোনের কিপ্যাড ব্যবহার করে সংকেত লিখলে নির্দিষ্ট কাজের বিষয়ে জানা যাবে।

* #06 # ফোনের IMEI নম্বর দেখাবে।

* #7465625 # ফোন লক অবস্থান দেখাবে।

* #* #8255 #* #* জি-টক সেবার পর্দা দেখাবে।

* #* #1472365 #* #* জিপিএস পরীক্ষা করবে।

* #* #34971539 #* #* ক্যামেরা সম্পর্কে জানাবে।

* #* #197328640 #* #* সব সেবা পরীক্ষা করবে।

* #* #232339 #* #* Wireless LAN পরীক্ষা করবে।

* #* #232337 #* # ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে।

* #* #3264 #* #* র‌্যামের সংস্করণ দেখাবে।

* #* #2664 #* #* টাচস্ক্রিন পরীক্ষা করবে।

* #* #232338 #* #* ওয়াই-ফাই ম্যাক ঠিকানা দেখাবে।

* #* #1234 #* #* পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে।

* #12580*369 # সফটওয়্যার এবং যন্ত্রাংশের সম্পর্কে তথ্যদেবে।

* #301279 # HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রণ তালিকা দেখাবে।

* #0* # পরিষেবা মেন্যু সেট করা যাবে (গ্যালাক্সি এস৩ ফোনের জন্য)

* #* #0842 #* #* পর্দার আলো এবং কম্পন (ভাইব্রেশন) পরীক্ষা করার জন্য।

* #* #4636 #* #* ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান, ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে।

* #* #7780 #* #* ফ্যাক্টরি রিস্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সব সিস্টেম ডেটা মুছে যাবে।

* #* #197328640 #* #* সেবার ধরন (সার্ভিস মোড) চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য।

* #* #273282*255*663282* #* #* অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষণ (ব্যাকআপ) করবে।

*2767*3855 # সব অভ্যন্তরীণ (ইন্টারনাল) এবং বহিরাগত (এক্সটারনাল) তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Byte Beat Box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Byte Beat Box:

Share