06/01/2026
প্রজেক্ট এর নাম:- হাজীবাড়ি। (পুনঃসংস্কার প্রকল্প)
ঠিকানা:- আতাকরা,তারাশাইল,চৌদ্দগ্রাম,কুমিল্লা।
আয়তন:- নিচ তলায় ৪৯০ স্কয়ারফিট, দ্বিতীয় তলায় ১৫৪০ স্কয়ারফিট,ছাদে ৪৩০ স্কয়ারফিট। টোটাল ২৪৬০ স্কয়ারফিট।
খরচ:- ৯৫ লক্ষ টাকা (আউটডোর কিচেন, ল্যান্ডস্কেপ, ইন্টেরিয়র সহ)।
এই বাড়িটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামে নির্মিত হচ্ছে। এটি একটি পুনঃসংস্কার প্রকল্প। এই বাড়িটি তৈরি হয়েছে ৮ বছর আগে। তখন এটি ২ তলা ফাউন্ডেশন দিয়েই তৈরি করা। বর্তমানে পরিবারের সদস্য বেড়ে যাওয়াতে বাড়ির মালিক বাড়িটির দ্বিতীয় তলার কাজ করতে চাচ্ছিলেন। ইতিমধ্যে তিনি ফেইসবুকে আমাদের সম্পর্কে জানতে পারেন।পূর্বে বাড়িটি প্রফেশনাল ডিজাইন ছাড়াই মিস্ত্রি দিয়ে তৈরি করা হয়েছিল। উনার ইচ্ছা ছিল বাড়িটি তিন তলা করার (মিস্ত্রি বলেছিল তিন তলা করা যাবে) কিন্তু আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাই এটি ২ তলার বেশি করা যাবে না।
তখন উনি আমাদের প্রস্তাব দিলেন আমরা যেন ২ তলাই ডিজাইন করি,তবে বাড়িটি দেখতে যেন ডুপ্লেক্স এর মত লাগে।উনার ইচ্ছা এবং চাহিদাকে প্রাধান্য দিয়েই আমরা এই বাড়িটির সকল ড্রইং এবং ডিজাইন এর কাজ সম্পন্ন করেছি।
বর্তমানে বাড়িটির কাজ শেষ।
উল্লেখ্য এই বাড়িটির কাজের কন্ট্রাকও আমরা নিয়েছি।
আলহামদুলিল্লাহ 3D অনুযায়ী আমরা উনাদের এই বাড়িটি বুঝিয়ে দিয়েছি।
ভবনটির ডিটেইলসঃ-
দ্বিতীয় তলাতে আছেঃ
১) একটি ড্রয়িং রুম।
২) একটি ডাইনিং রুম।
৩) একটি কিচেন ।
৪) একটি গেস্ট বেডরুম।
৫) একটি কমন টয়লেট।
৬) দুইটি মাস্টার বেডরুম,এটাচ টয়লেট এবং বারান্দা।
এছারাও ছাদে ল্যান্ডস্ক্যাপিং করে ছাদের সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি ।
ডিজাইন টিম
আর্কিটেক্টঃ ইসতিয়াক আহমেদ, মোহাম্মদ সোহেল রানা,তন্ময় হাসান।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ মোঃ জিলানি।
থ্রিডি ডিজাইনারঃ তাবিথ সরোয়ার।
এস্টিমেটরঃ সজিব আহমেদ।
ক্যাড ডিটেইলসঃ মেহবোবা মিসু।
ডিজাইন ও যেকোনো পরামর্শের জন্য আমাদের page এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
আমাদের মেইল করতেপারেনঃ
[email protected] এ।
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুনঃ 01640-644331
Whatsapp : 01640-644331