Engr. MD.Naim Hossain

Engr. MD.Naim Hossain I am Engr.Md Naim Hossain.Founder of "Naeem unique academy "

12/03/2026

#বাংলাদেশের_অজানা_মিসাইল_টেকনোলজি
বর্তমান ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে প্রচুর মিসাইল, ড্রোন ব্যবহার হচ্ছে সেগুলো দেখে আমাদের দেশের কিছু ইউটিউবার ট্রাকের উপর গাছের গুড়ির ছবি দিয়ে বলছে এটা বাংলাদেশের মিসাইল,আবার কাঠের তৈরী ফ্রেমে মিসাইল বানিয়ে মিম বানাচ্ছে । কিন্তু আপনারা কি জানেন আমাদের দেশেও মিসাইল প্রগ্রামের কথা শোনা যায় তা হলো বজ্র-১' (Bojro-01) বাংলাদেশের একটি আলোচিত, সম্ভাব্য দেশীয় স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রকল্প, যা নিয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে তথ্য ছড়িয়েছে। তবে, এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরোপুরি নিশ্চিতকৃত কোনো অস্ত্র ব্যবস্থা নয়, বরং প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়ায় এটি একটি সম্ভাবনাময় প্রকল্প হিসেবে আলোচিত। এটি একটি ভূমিতে আঘাতকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা এন্টিশিপ মিসাইল হিসেবে গণ্য করার কথা বলা হয়।আমরা দেখেছি প্রাচিনকালে আমাদের দেশে যেসব সুলতান, রাজা,বাদশাহরা আমাদের দেশ শাসন করতো তাদের মধ্যে একটা জিনিস কমন ছিলো আর তা হলো সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা তারা জ্ঞান বিজ্ঞানে এতো আগ্রহ ছিলো না সেই অভ্যাস আমাদের আজও রয়ে গেছে। একজন বাংলাদেশী হিসাবে আমিও চাই আমার দেশ উন্নত মিসাইল,ড্রোন,এয়ার ডিফেন্স, ফাইটার জেট, মহাকাশ প্রযুক্তি থাকুক। কিন্তু এগুলো থাকার জন্য প্রয়োজন প্রচুর অর্থনৈতিক সক্ষমতা এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আমাদের যখনই এগুলোতে মনযোগী হবে তখনই পরাশক্তি গুলোর মাথাব্যথার কারণ হবে তখনই পরাশক্তির দেশগুলো অর্থনৈতিক অবরোধ দিবে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে যার উৎকৃষ্ট উদাহরণ ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ। তুবুও স্বপ্ন দেখি একদিন আমার দেশ একদিন অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং প্রযুক্তিসম্পন্ন দেশ হবে।( #নাঈম_হোসেন)

21/02/2026
27/01/2026

যে ব্যক্তির নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই সে ব্যক্তি বড় অসহায়। মার্ক টয়েন এর এই উক্তিটা আমার জন্য খুবিই কার্যকর। দিন দিন মোবাইল ব্যবহারের এর প্রতি আসক্তি বেড়েই চলেছে এর থেকে মন সরানো বড় কঠিন। সোস্যাল সাইট গুলোর এআই টেকনোলজি ভালোলাগার কনটেন্টগুলো বার বার সামনে নিয়ে আসতে থাকে যা দেখে আমাদের মস্তিষ্কের ডোপামিন ক্ষরণ হয় এবং আরও ভালোলাগা কাজ করে। কিন্তু এই মোবাইল ভালো কাজে ব্যবহার করা যায় কিন্তু সোস্যালমিডিয়া ব্যবহারের ব্যাধি আফিমের নেশার মত একবার ধরলে ছাড়ানো কঠিন। আসলে ব্যাধিই সংক্রামক স্বাস্থ্য নই। মোবাইলের অপ্রয়োজনিয় ব্যবহার ক্ষতিকর মোবাইল ক্ষতিকর নয়।

30/12/2025

"তুমি চলে গেছ বহু দূরে, যেখানে আকাশ মেশে নীলিমায়।
রয়ে গেছ শুধু আমাদের নিভৃত প্রার্থনায়।"
​"বিদায় বেলা বলে কিছু নেই, তুমি আছ আমাদের হৃদয়ের স্পন্দনে, প্রতিটি নিশ্বাসে।"
​"একটি তারা খসে পড়ল আজ পৃথিবীর আঙিনা থেকে, জ্বলে উঠল ওপারের কোনো এক অজানা আকাশে।"
(ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)

16/12/2025

বিজয় দিবসে সামরিক বাহিনীর কুচকাওয়াজটা খুব মিস করি। আজ দুই বছর কুচকাওয়াজ দেখিনা। বিজয় দিবস প্যারেডে ম্যাকানাইজ্ড ইনফেনট্রি কন্টিনজেন্ট, প্যারাট্রুপারদের প্যারা জাম্প,এয়ার ফোর্সের অ্যারোবেটিক মুভ গুলো দেখে আমার খুব ভালো লাগে ছোট বেলা থেকে। ছোটবেলা থেকে টিভিতে বিজয় দিবস প্যারেড দেখে নিজেকে সামরিক বাহিনীর একজন সদস্য হওয়ার স্বপ্ন নিজের অন্তরে লালন করতাম। হয়ত আমি সামরিক বাহিনীর একজন সদস্য হতে পারিনি ঠিকই কিন্তু সামরিক বাহিনীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালবাসা অবিরাম। সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন সেনাসদস্য আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।

10/12/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়—এই দুই ধাপের পরীক্ষা সংক্রান্ত নোটিশ - ০২/০১
পরীক্ষার তারিখঃ ২ জানুয়ারি ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়—এই দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে।

03/12/2025

#আমারও_কিছু_দাবি_আছে_মানতে_হবে
প্রতিনিয়ত দেখছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দাবিতে সমাবেশ হতেই আছে তাই এটা নিয়ে কিছু লেখার প্রয়াসমাত্র। এসব দাবিদাবা দেখে আমার দুইজন বিশ্বনেতাদের কথা মনে পড়ে একজন চীনের মাওসেতুং এবং অপরজন সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচভের কথা। তারা জনগণের বাক-স্বাধীনতার কথা চিন্তা করে দুটি নীতি দিয়ে ছিলেন "গ্লাসনস্ট এবং শত ফুল ফুটতে দাও, শত চিন্তা স্রোত বইতে দাও" ফলস্বরূপ জনগণ অতিরিক্ত স্বাধীনতা পেয়ে যায় এবং যে যার মত মতপ্রকাশ করতে থাকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে ১৫ টি স্বাধীন দেশ হয় আর চীনে শুরু হয় ব্যপক বিক্ষোভ। এই বিক্ষোভ দমন করতে অ্যান্টি-রাইটিস্ট ক্যাম্পেইন চালানো হয়। দেশ ভাঙ্গনের হাত থেকে চীন বেঁচেগেলেও সোভিয়েত ইউনিয়ন কিন্তু বঁাচেনি। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে একটা জিনিস কমন দেশের সার্থের চেয়ে ব্যক্তি সার্থের প্রাধান্য বেশি। আমরা সবায় বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মত দেখতে চাই কিন্তু ইউরোপ আমেরিকার মত নাগরিক হতে চাই না। তাই আমারও কিছু দাবি তাহলো মানুষের জীবনযাত্রা বিঘ্ন ঘটে এমন কর্মসূচী পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করা। রাষ্ট্রের সম্পদের ক্ষতি না করা। রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মসূচি পরিহার করে দেশ ও জাতীর বৃহৎ সার্থে কাজ করা। বিভিন্ন আন্দোলনের কারণে ভুক্তভুগী হয়ে লেখাটা লিখলাম। এটি আমার জনগণের কাছে দেশপ্রেম এবং মূল্যবোধকে উজ্জীবিত করার প্রয়াসমাত্র।(নাঈম_হোসেন)

07/08/2024

#কেমন_দেশ_চাই_?
দেশে সরকার পতনের পরই একটা কমন প্রশ্ন কেমন দেশ চান? অনেকেই অনেক রকম মতামত দিয়েছেন তাই আমিও প্রিয় বাংলাদেশের নাগরিক হিসেবে কিছু একটা লেখার প্রয়াস মাত্র।১। প্রথমেই আমি চাই দেশে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তির যথাযথ উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। ২।অবশ্যই দেশের বিজ্ঞানী ও গুণীদের প্রকৃত সম্মান দিতে হবে এবং গবেষণার উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র সৃষ্টি করতে হবে। ৩। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আন্তনির্ভরশীল করে তোলার চেষ্টা করবে। ৪।রোহিঙ্গা সমস্যার চিরস্থায়ী সমাধান হওয়া দরকার। ৫।দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। ৬।দেশের স্বর্থ বিরোধী সকল চুক্তি বাতিল করা দরকার। ৭।দেশে যেকোন মেগা প্রযেক্টে দেশি ৫০% কর্মকর্তা কর্মচারি রেখে চুক্তি করতে হবে। ৮।নিরপেক্ষ বিচার বিভাগ এবং দুর্নিতি দমন কমিশন পুনর্গঠনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ৯। দেশের যে মন্ত্রালয় যে মন্ত্রী কে দায়িত্ব দেওয়া হবে উনি যেন সেই বিষয়ে অভিজ্ঞ হন। ১০।ছোট মন্ত্রী সভা হওয়া চাই।

13/07/2024

একাধিক পরমাণু সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে অথবা তড়িৎযোজী বন্ধনে বিপরীত বৈদ্যুতিক আয়নরূপে আবদ্ধ হয়ে পদার্থের অণু গঠন করে। বিপুল সংখ্যক পরমাণু ও অণু একত্রিত হলে দৈনন্দিন জীবনে ইন্দ্রিয়গ্রাহ্য বিভিন্ন স্থূল মৌলিক ও যৌগিক পদার্থ গঠিত হয়। ইলেকট্রন কণাগুলির কোন নির্দিষ্ট অবস্থান নেই।
যে পদার্থকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতিত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।
যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলা হয়।
পদার্থের গঠন অনুযায়ী, মৌল অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙা হলে শুধু মৌলিক পদার্থটাই পাওয়া যায়। যেমন: স্বর্ণ ভাঙলে স্বর্ণ ব্যতিত আর কিছুই পাওয়া যায় না। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি , তন্মধ্যে 98টি মৌল প্রকৃতিতেই বিদ্যমান। অবশিষ্ট মৌলগুলি গবেষণাগারে উৎপন্ন করা হয় বলে তাদের কৃত্রিম মৌল বলা হয়। মানবদেহে 26টি ভিন্ন ভিন্ন মৌল বিদ্যমান।

Address

Dhaka
Sharifabad
7230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. MD.Naim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. MD.Naim Hossain:

Share