Imran Explores

Imran Explores Imran Explores is a platform dedicated to inspiring change and fostering growth through insights on motivation, humanity, and technological advancements.

Here, we explore the intersections of human potential, innovation, and the future. I’m Easir Al Imran! I believe in kindness, spreading positivity, and making the world a better place one step at a time. Grateful for the little things and always here to lift others up. Let’s connect and inspire each other.

15/04/2026

আপনার কি একটাই ইনকাম সোর্স ?
তাহলে আপনি risk-এ আছেন ⚠️
শুধু চাকরি নিরাপদ না—
নিরাপদ হলো আপনার নিজের তৈরি side income source।

আজ ছোট করে শুরু করুন…
আগামীকাল নিজেকে ধন্যবাদ দিবেন।

20/03/2026

বাবা নেই, তাই ঈদের আনন্দও আজ কেমন নিঃশব্দ আর অসম্পূর্ণ—

10/11/2025

Don’t wait for the perfect moment. Take the moment and make it perfect.

সঠিক সময়ের জন্য অপেক্ষায় না থেকে বরং শুরু করে, সময়টাকেই নিজের তরে সঠিক করে তুলতে হবে।

14/07/2025

একটা প্রশ্ন আমাদের সবার কাছে:
যখন একজন মানুষকে প্রকাশ্যে খুন করা হয়, তখন আমরা কী করি?

আমরা কেউ চেয়ে চেয়ে দেখি।
কেউ ভিডিও করি।
কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করি।
কিন্তু কেউ এগিয়ে যাই না।

ঢাকার মিডফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড আমাদের মানবিকতার মুখে একটা চড়—একটা বড় প্রশ্নচিহ্ন।

আজ আমরা চুপ থাকি, কারণ মনে করি—"আমার তো কিছু হয়নি!"
কিন্তু কাল যখন এই বিপদ আমার বা আপনার ঘাড়ে আসবে, তখন?
তখন চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও কি এমনই চুপ করে তাকিয়ে থাকবে?

মানুষ যদি মানুষকে রক্ষা না করে, তবে আর কিসের সভ্যতা? কিসের মানবতা?

এই নীরবতা একেকটা হত্যাকে আরও উৎসাহ দেয়।
এই পাশ ফিরিয়ে নেওয়াই অপরাধীদের সাহসী করে তোলে।

চলুন, আর না।
মানবতা ফিরিয়ে আনি।
আবার মানুষ হই।

চলুন, চুপ না থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
ভয় নয়, বিবেক জাগুক।
ভিডিও নয়, মানবিকতা ও প্রতিরোধ হোক আমাদের হাতিয়ার।

#মিডফোর্ড #মানবতা_হোক_প্রথম

16/03/2025

আত্মবিশ্বাসের গল্পঃ
একদিন এক কাক নদীর পানিতে নিজের চেহারা দেখে খুবই হতাশ হয়ে পড়ল। সে ভাবলো "আমি কত কুৎসিত! আমার কালো রং, সুন্দর পালক নেই, আকর্ষণীয় কোনো গুণ নেই। অন্য পাখিদের দিকে তাকালে মনে হয়, আমার কোনো মূল্যই নেই।"

সে প্রথমে একটি হাঁসের কাছে গেল এবং বলল,
🦆 "বন্ধু হাঁস, তোমার গায়ের রং কত সুন্দর! তুমি কত সৌম্য দেখাও! আমি যদি তোমার মতো হতে পারতাম!"

হাঁস বলল, "সাদা রং থাকলেই কি সুখী হওয়া যায়? আমি তো জলাভূমিতে থাকি, কাদা-মাটি নিয়ে জীবন কাটাই। আমাকে পেলেই মানুষ ধরে জবাই করে খেয়ে ফেলে। আর আমি তো রঙ্গিন না, আমি যদি তোতার মতো রঙিন হতাম!"

এ কথা শুনে কাক গেল তোতার কাছে।
🦜 কাক তোতাকে বলল, "তোমার রঙ কত সুন্দর! আমি যদি তোমার মতো হতে পারতাম!"

তোতা হেসে বলল, "হ্যাঁ, আমি রঙিন, কিন্তু মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি তো স্বাধীন নয়। আমি যদি ময়ূরের মতো হতাম, তাহলে কেউ আমাকে খাঁচায় ধরতে চাইত না!"

এবার কাক গেল ময়ূরের কাছে।
🦚 সে ময়ূরকে বলল, "তোমার মতো যদি সুন্দর হতে পারতাম!"

ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল, "আমার রং সুন্দর বলেই মানুষ আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখে। কিন্তু তুমি? তুমি স্বাধীন আকাশে উড়তে পারো, যেখানে খুশি যেতে পারো! আমি যদি তোমার মতো স্বাধীন হতাম!"

এ কথা শুনে কাকের চোখ খুলে গেল। সে বুঝলো সৌন্দর্য নয়, স্বাধীনতাই সবচেয়ে বড় সম্পদ! সে নিজেকে গ্রহণ করল এবং আনন্দের সঙ্গে মুক্ত আকাশে উড়ে গেল।

গল্পের শিক্ষা:
✅ নিজের অবস্থা, বৈশিষ্ট্য ও গুণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
✅ অন্যের সাথে তুলনা না করে নিজেকে ভালোবাসতে হবে।
✅ স্বাধীনতাই সবচেয়ে বড় সুখ।

এই গল্পটি আমাদের শেখায়, আমরা যেমন আছি, তাতেই আনন্দ খুঁজে নিতে হবে।

08/03/2025

ভালোবাসা এবং সম্মান কোনো স্বতঃসিদ্ধ অধিকার নয়, এগুলো অর্জনের জন্য সংগ্রাম করতে হয়।
নারী, শিশু এবং কুকুর-বিড়ালের প্রতি ভালোবাসা সহজাত।
কিন্তু একজন পুরুষের জন্য সম্মান এবং ভালোবাসা কোনো ফ্রি ডেলিভারি নয়। এটা অর্জন করতে হয় প্রতিদিনের কাজ, দায়িত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে।

24/02/2025
24/02/2025

একটা ফুটবল টিমের উদ্দেশ্য কি? জেতা।
একজন স্ট্রাইকারের কাজ কি শুধু গোল দেওয়া নাকি জেতা? জেতা।
একজন ডিফেন্ডারের কাজ কি শুধু গোল ঠেকানো নাকি জেতা? জেতা।

সবাই যদি শুধু নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে টিম হিসেবে জেতা সম্ভব নয়। গল্পটা মনে পড়ে যায়, একবার এক ফুটবল টিমে একজন স্ট্রাইকার ছিল যে শুধু গোল দেওয়ার চিন্তা করত। সে নিজেকে সেরা প্রমাণ করতে চাইত, কিন্তু টিমের জয়ের কথা ভাবত না। অন্যদিকে, ডিফেন্ডাররা শুধু গোল ঠেকানোর চেষ্টায় ব্যস্ত থাকত। কিন্তু তারা কেউই একে অপরের সাথে ঠিকভাবে যোগাযোগ করত না। ফলাফল? টিম হারতে থাকল।

শেষ পর্যন্ত কোচ তাদের বুঝালেন, "ফুটবল শুধু ব্যক্তিগত পারফরমেন্সের খেলা নয়, এটা টিমওয়ার্কের খেলা। তোমরা যদি শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কখনোই জিততে পারবে না। জেতার জন্য সবাইকে একই লক্ষ্যে কাজ করতে হবে।"

শিক্ষা:
জীবনে অনেক সময় আমরা শুধু নিজের সাফল্য নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সত্যিকারের সাফল্য আসে তখনই, যখন আমরা সম্মিলিতভাবে একটি লক্ষ্যে কাজ করি। ব্যক্তিগত সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু টিমের সাফল্য তার চেয়েও বড়। কারণ, টিমের জয়েই আসল সন্তুষ্টি।

#টিমওয়ার্ক #সাফল্য

Address

Sirajganj Sadar
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Imran Explores posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Explores:

Share