RAC Care

RAC Care Senior Technician (AC, Fridge, HVAC & Air Dryer Maintenance) ACI Godrej Bangladesh.

“Ensure your personal safety before beginning any work.
16/02/2026

“Ensure your personal safety before beginning any work.

  ensure perfect and precise AC settings with our skilled team.
17/08/2025

ensure perfect and precise AC settings with our skilled team.

12/08/2025
23/07/2025

সেন্ট্রাল এসির ড্রাক্ট লাইনের ইনসুলেশনের গুরুত্ব।

১. তাপ হ্রাস/বৃদ্ধি প্রতিরোধ (Thermal Loss/Gain Prevention):
ইনসুলেশন না থাকলে ঠান্ডা বাতাস পরিবাহনের সময় বাইরের গরম পরিবেশের তাপ ডাক্ট লাইনের মাধ্যমে ভিতরে চলে আসে।
ফলে এসি কম্প্রেসরকে বেশি সময় চালাতে হয়, যা বিদ্যুৎ খরচ বাড়ায়।
ইনসুলেশন ডাকে তাপ স্থানান্তর (Heat Transfer) কমিয়ে দেয় এবং ঠান্ডা বাতাসকে সঠিক তাপমাত্রায় রাখতে সহায়তা করে।

২. ঘনত্ব ও পানি জমা প্রতিরোধ (Condensation Prevention):
ঠান্ডা ডাকে বাইরের আর্দ্রতা সংস্পর্শে আসলে পানি জমে “Sweating” হয়।

এটি ছাদের ভেতর পানি চুঁইয়ে পড়া, ছাঁচ (mold) জন্মানো, এবং ছাঁদের ড্যামেজের কারণ হয়।
ইনসুলেশন সেই ঘনত্ব প্রতিরোধ করে।

৩. এনার্জি সাশ্রয় ও কম বিদ্যুৎ বিল:
ইনসুলেটেড ডাকে তাপ কম ঢোকে বা বের হয়, তাই কনডিশনার কম পরিশ্রম করে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়, প্রায় ১৫–২০% এনার্জি সেভ হয় যদি ডাকে প্রপার ইনসুলেশন থাকে।

৪. শব্দ নিয়ন্ত্রণ (Noise Reduction):
ডাক্ট দিয়ে যখন বাতাস প্রবাহিত হয়, তখন কিছু শব্দ হয়।
ইনসুলেশন সেই শব্দ শোষণ করে এবং রুমে শব্দ কম শোনা যায় – বিশেষ করে অফিস, হাসপাতাল বা হোটেলের জন্য গুরুত্বপূর্ণ।

৫. সিস্টেমের আয়ু বৃদ্ধি:
ইনসুলেশন থাকলে ডাকে ঘাম জমে না, রাস্ট পড়ে না।
ফলে ডাক্ট সিস্টেম অনেক বছর ভালো থাকে এবং রক্ষণাবেক্ষণ খরচ কমে।

৬. ফায়ার সেফটি ও বিল্ডিং কোড:
ইনসুলেশন সঠিক ক্লাস (Class-O বা Class-1) হলে আগুন ছড়ানো রোধ করে।এটা অনেক দেশের বিল্ডিং কোডেও বাধ্যতামূলক।

৭. কমফোর্ট ও টেম্পারেচার ব্যালান্স:
ইনসুলেটেড ডাকে হাওয়ার তাপমাত্রা ইউনিফর্ম থাকে, ফলে প্রত্যেক রুমে একই মাত্রার কুলিং পাওয়া যায়।

উপসংহার:
ডাক্ট ইনসুলেশন হলো সেন্ট্রাল এসির হার্টের জন্য Thermal Shield।, এটা শুধু বিল্ডিংকে ঠান্ডা রাখে না, বরং বিল্ডিংকে টেকসই, সাশ্রয়ী, এবং নিরাপদ করে তোলে।

HVAC System Servicing and Controller Repairing
22/07/2025

HVAC System Servicing and Controller Repairing

ইঁদুরের আক্রমণ থেকে Samsung ফ্রিজকে সুরক্ষিত রাখতে পিছনের সাইটে মজবুত একটি সিট লাগানো হয়েছে। এখন ফ্রিজ সম্পূর্ণ নিরাপদ।...
21/07/2025

ইঁদুরের আক্রমণ থেকে Samsung ফ্রিজকে সুরক্ষিত রাখতে পিছনের সাইটে মজবুত একটি সিট লাগানো হয়েছে। এখন ফ্রিজ সম্পূর্ণ নিরাপদ।
✔️ Trusted service
✔️ Smart protection

20/07/2025

ইনভার্টার এসির প্রধান কিছু অসুবিধা ।

১. মাদারবোর্ড বা পিসিবি নষ্ট হওয়ার প্রবণতা বেশি
ইনভার্টার এসির সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে পিসিবি (Printed Circuit Board)। এই বোর্ড পুরো সিস্টেমের ব্রেইনের মতো কাজ করে।
বাংলাদেশের মতো জায়গায় ভোল্টেজ ফ্লাকচুয়েশন, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, লাইটনিং (বজ্রপাত), কিংবা লাইন ফেজ মিসম্যাচের কারণে খুব সহজে পিসিবি জলে যেতে পারে।
পিসিবি রিপেয়ার খরচ বেশি, আর অনেক মডেলে রিপেয়ার না হয়ে সরাসরি পিসিবি রেপ্লেস করতে হয়।

২. কম্প্রেসর ইনভার্টার টাইপ
ইনভার্টার কম্প্রেসর সাধারনত BLDC (Brushless DC) মটর দিয়ে চলে, যার দাম অনেক বেশি।
এটা সাধারণ লোকাল টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করা সম্ভব না। অথচ নন-ইনভার্টার এসিতে লোকাল টেকনিশিয়ান সহজে মেরামত করতে পারে।

৩. সার্ভিসিং জটিলতা
ইনভার্টার এসির সার্ভিসিং করতে হলে ট্রেনিংপ্রাপ্ত টেকনিশিয়ান দরকার।
লোকাল মেকানিকরা ইনভার্টার এসি ঠিকঠাক বুঝতে পারে না, ভুল করলে আরও বড় ক্ষতি হতে পারে।

৪. প্রথম দিকে সাশ্রয় মনে হলেও বড় মেরামতের খরচ বেশি
ইনভার্টার এসি বিদ্যুৎ কম খায় ঠিকই, কিন্তু একবার বড় কোন পার্ট নষ্ট হলে সেটার খরচ আপনার কয়েক বছরের সাশ্রয়ও তুলে নিতে পারে।
একেকটা মাদারবোর্ড বা কম্প্রেসর কিনতে অনেক টাকা লেগে যায়।

✅ Air Conditioner Drainage Line Maintenance
19/07/2025

✅ Air Conditioner Drainage Line Maintenance

18/07/2025

এসি ঠান্ডা হচ্ছে না? না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে।

অনেক সময় দেখা যায়, বাসার এসির ইনডোর ইউনিট চলছে ঠিকই, কিন্তু রুমে একদম ঠান্ডা হচ্ছে না। এর অন্যতম বড় কারণ হলো — সিস্টেমে গ্যাস লিকেজ, যেখানে গ্যাস বেরিয়ে গিয়ে এসি ঠান্ডা করতে পারে না।

আপনি যদি এমন সমস্যায় পড়েন, প্রথমেই একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনার এসিটি লিক টেস্ট করান।
এরপর অবশ্যই: পুরো সিস্টেম ফ্লাশ করতে বলুন,
ভালোভাবে ভ্যাকুম করতে বলুন,
এবং নির্দিষ্ট মডেলের হিসেব অনুযায়ী গ্যাস চার্জ করান।

👉 এসব না করলে, এসি চালানোর ফলে বড় ক্ষতির আশঙ্কা থাকে — বিশেষ করে কম্প্রেসার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।সময়মতো লিক টেস্ট ও সার্ভিসিং করিয়ে আপনার এসির পারফরম্যান্স ঠিক রাখুন এবং বড় খরচের ঝামেলা এড়িয়ে চলুন।

✅ সংক্ষিপ্ত উপদেশ:
লিকেজ ঠিক না করে গ্যাস ভরানো = অর্থ নষ্ট + এসির মৃত্যুর দিকে এগোনো + পরিবেশ দূষণ।
সঠিক পদ্ধতিতে লিক ফিক্স করে, ফ্লাশিং, ভ্যাকুম করে সঠিক পরিমাণ গ্যাস চার্জ করুন — এসির জীবন দীর্ঘ হবে, বিদ্যুৎ কম খরচ হবে, পরিবেশও ভালো থাকবে।

17/07/2025

আপনার অতি প্রয়োজনীয় A/C ইনডোর অথবা আউটডোর ইউনিটে অতিরিক্ত শব্দ হলে যে সমস্যাগুলো হতে পারে।

১. অতিরিক্ত শব্দ (Noise):
বেয়ারিং খারাপ হলে ফ্যান ঘুরার সময় ঘর্ষণের শব্দ হবে। এই শব্দটা সাধারণত ঘোঁত ঘোঁত, খটখট বা ঘষা ঘষা ধরনের হয়।কিছু সময় পর এই শব্দ আরও বেড়ে যায় এবং স্পষ্টভাবে দূর থেকে শোনা যায়।

২. ফ্যান সঠিকভাবে ঘুরবে না বা ঘুরবে না:
বেয়ারিং ক্ষতিগ্রস্ত হলে ফ্যান সহজে ঘুরতে পারে না বা পুরোপুরি আটকে যেতে পারে।
এতে কম্প্রেসার প্রচুর গরম হয়ে যায় কারণ হিট ডিসিপেশন ঠিকমতো হয় না।

৩. কন্ডেনসিং সমস্যা (Overheating):
আউটডোর ফ্যান ঠিকমতো না ঘুরলে কনডেনসার ঠিকমতো ঠান্ডা হতে পারে না,ফলে কমপ্রেসার ও গ্যাস অতিরিক্ত গরম হয়ে সিস্টেমে প্রেসার বেড়ে যায় এবং কমপ্রেসার ট্রিপ করতে পারে।

৪. উচ্চ প্রেসার কাট-অফ (High Pressure Cutoff):
অনেক সময় আউটডোর ফ্যান বন্ধ থাকলে বা ধীর গতিতে চললে সিস্টেমের হাই প্রেসার সেফটি কাটা পড়ে, ফলে এসি বারবার বন্ধ হয়ে যায়।

৫. এসি ভালো ঠান্ডা করবে না:
ফ্যানের কারণে কন্ডেনসার ঠান্ডা না হলে গ্যাস ঠিকমতো লিকুইফাই হবে না, ফলাফল: রুমে ঠান্ডা কম হবে অথবা একদমই হবে না।

৬. মোটর বার্ন হওয়ার সম্ভাবনা:
বেয়ারিং বেশি খারাপ হলে ফ্যান মোটরের মধ্যে অতিরিক্ত লোড পড়ে এবং মোটরও পুড়ে যেতে পারে।

সমাধান:
ছোট্ট শব্দ বা ঝামেলা শুরুতেই বেয়ারিং চেক করা, প্রয়োজনে বেয়ারিং পরিবর্তন।
দীর্ঘদিন ব্যবহার করা হলে পুরো ফ্যান মোটর রিপ্লেস করা ভলো।

Address

Sirajgonj
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAC Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share