জুলফিকার -Julfikar

জুলফিকার -Julfikar দুর্গম গন্তব্যের নির্ভীক যাত্রী.....

06/01/2024
25/06/2020

সবধরনের মাথাব্যথা কমাতে, চুলপড়া বন্ধ করতে ও নতুন করে চুল গজাতে হিজামা করুন। এতে হিজামা খুবই উপকারী। ইনশাআল্লাহ

20/06/2020

আল্লামা নূর হুসাইন ক্বাসেমী সাহেবের কওমি অঙ্গনের একক নেতৃত্ব দিতে পারবেন না যেসব সমস্যার কারণে তার কয়েকটা হলো:

১. নূর হুসাইন কাসেমি সাহেব মুখলিস আমির নিঃসন্দেহে। তবে একদম শীর্ষনেতা হওয়ার জন্যে যেই ক্যারেশমাটিক ব্যক্তিত্ব লাগে, তা হুজুরের নেই। তিনি মাদানি রহ. বা থানভি রহ. এর খলিফা নন। উম্মুল মাদারিসের প্রিন্সিপ্যাল নন। ময়দান কাপানো তুফানি বক্তব্য দিতে পারেন না। বা একদল সাঙ্গ-পাঙ্গকে নিয়মিত সঙ্গে রাখার মতো আর্থিক স্বচ্ছলতা নেই।

২. অতীতে তেমন জেল-জুলুম-জরিমানা ভোগ করে আসেননি। বাতিলের তখত উপড়ে ফেলার মতো, বা দিল্লির লালকেল্লায় হিলালি নিশান কায়েম করার মতো আলটিমেটাম দেননি। কাজেই আবেগী বাঙালির কাছে তাঁর ইখলাসের তেমন আবেদন থাকবে না।

৩. তাঁর চেয়েও বড় মাদরাসার মুহতামিম, বা তাঁরচেয়েও বড় পোস্টের ক্ষমতাসীন আলেমও কিন্তু এখন বাংলাদেশে আছেন। তারা কিছুতেই তাকে অগ্রসর হতে দেবে না। এ আমি কাগজে লিখে দিলাম।

৪. তিনি এখন পর্যন্ত বিএনপির সঙ্গে আছেন। বাবুনগরী সাহেবকে যেখানে লীগ সহ্য করেনি, সেখানে তাকে সহ্য করার প্রশ্নই আসে না।

৫. তাঁর আশপাশে যে বলয় আছে, তাদের জাতীয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। খুবই সংকীর্ণ মানসিকতার লোক তারা। কাসেমি সাহেবকে জাতীয় শীর্ষনেতা হতে হলে এই বলয়ের বাইরে আসতে হবে। এই বৃদ্ধবয়সে তিনি সেটা পারবেন না।

৬. মানুষ হিসেবে কাসেমি সাহেবের সীমাবদ্ধতা হলো, তিনি লোক ধরে রাখতে পারেন না। এই জীবনে তিনি অনেক বড় ব্যক্তিত্বকে কাছে পেয়েছেন; কিন্তু ধরে রাখতে পারেননি। পরামর্শক হিসেবে তারা যদি কাছে থাকতো, তাহলে এতদিনে কাসেমি সাহেব আরো অনেক দূর এগিয়ে যেতে পারতেন।

৭. বিনা প্রতিদ্বন্দিতায় তিনি বর্তমানে ঢাকার একক নেতা। কিন্তু এই দেশের ধর্ম এবং ঐতিহ্য অনুসারে যখনই কেউ বড় হতে থাকেন, তার আশেপাশে একটা বলয় গড়ে ওঠে এবং তার জগৎটাকে সংকুচিত করে দেয়া হয়। ঠিক যেমনটা তার আশেপাশে গত পাঁচ থেকে ছয় বছরে হয়ে গেছে। এটা নিতান্ত দুর্ভাগ্যজনক ও কষ্টদায়ক যে, তার এবং মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের পথ দু'দিকে বেঁকে গেছে। নতুবা এখন নিঃসন্দেহে জাতীয়ভাবে একক নেতৃত্ব তাঁর কাছেই থাকতো। তারপরেও আমরা কামনা করব আল্লাহ রাব্বুল আলামীন যথাযথ ব্যক্তির হাতে নেতৃত্ব প্রদান করেন।

৮. হযরতে আশপাশে কিছু ভাসমান ব্যক্তি জড়ো হয়ে আছে, যারা সুবিধাবাদী, পল্টিবাজ, এছাড়াও তিনি মুফতি ওয়াক্কাস সাহেবের সাথে বিবাদ মিটিয়ে নিলে জাতির আগামীর সম্ভাবনা আরো উজ্জ্বল ৷ কিন্তু হায়! এমনটি কী হবে! শেষের শুরু অনেক সময় আগেই উপলব্ধি হয়।

01/11/2018

সংলাপের ফলাফল---------------
ওয়াবায়দুল কাদের গণভবনের গেটে সাংবাদিকদের যা জানালেন।
১. সভা-সমাবেশ রাস্তা বাদ দিয়ে করলে বাধা দেওয়া হবে না।
২. বিদেশী পর্য বেক্ষক থাকতে পারবে কোন সমস্যা নেই
৩. ইভিএম সীমিত আকারে ব্যবহার হবে
৪. সংসদ বহাল থাকবে।
৫. কোন মামলাগুলো রাজনৈতিক তার তালিকা দিলে তদন্ত করে কি করা যায় তিনি দেখবেন।
৬. খালেদা জিয়ার রায় আদালত দিয়েছে কিছু করার নেই।
৭. নিরপেক্ষ সরকার সংবিধান বিরোধী তা আলোচনারই সুযোগ নাই।

আর আলোচনার দরজা খোলা থাকবে। গণভবনের ছিটকিনি লাগানো হবে না।

Address

Bagerkhal, Horipur, Jointapur
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when জুলফিকার -Julfikar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share