Din Islam Showrov

  • Home
  • Din Islam Showrov

Din Islam Showrov Learning, building & sharing practical web solutions and AI automations

18/03/2026

Client service কিংবা template product হোক, Webflow-র project-এ অবশ্যই এবং অবশশশ্যই unused styles, animations DELETE করবেন।

17/03/2026

নির্দিষ্ট একটি Skill শেখার সময় অন্তত এই ১ হালি জিনিস এড়িয়ে যাবেন না। আমি জীবনে যা মারা খেয়েছি!!

- Free resource পেলে কিন্তু হুটহাট একটা থেকে আরেকটাতে লাফ দিবেন না। একটি ধরে শেষ করুন।

- টাকা দিয়ে course কিনেও না দেখলে সেটা লস। কিনলে শেষ পর্যন্ত শিখুন।

- কমপক্ষে ৩ মাস মরিয়া হয়ে শিখবেন। সব মিলিয়ে অন্তত ১ বছর শেখা ও portfolio বানানোর পেছনে শক্ত মানসিকতা রাখবেন। এর আগে income start হয়ে গেলে মা শা আল্লাহ।

- senior কারও touch এ থেকে regular update নিন নিজের growth এর।

13/03/2026

বলা হয়, money is the biggest motivation.

খুব শীঘ্রই নিজের portfolio list এ marketplace approved Webflow template এর double digit হতে চলছে ইন শা আল্লাহ। না হলেও প্যারা নেই। কত template ই rejected!

কারেন্ট এসেছে বলে একটু বয়ান দিলাম। লাইন ধরে শুনলে কাজে দিলেও দিতে পারে!

10/03/2026

একটা কথা ছোট থাকতে শুনতাম, টাকা পেতে হলে টাকা খরচ করতে হবে।

বড় হতে হতে দেখছি এটিই বাস্তবতা।

09/03/2026

হাপিত্যেশ করলে আফসোস করা লাগতে পারে...

08/03/2026

নিজের তেলে চলুন, অর্থাৎ self motivated থাকুন।

1 yr ago! Posted on my FB ID!Task for improving website performance is not so simple. But challenging.Btw, interesting.
26/02/2026

1 yr ago! Posted on my FB ID!

Task for improving website performance is not so simple. But challenging.

Btw, interesting.

23/02/2026

কদিন আগে এক ভাই তাঁর e-commerce business এর জন্য লোকবল, investor নেয়ার ব্যাপারে পরামর্শ করছিলেন।

তাঁর থেকে তথ্য নিয়ে আমার জায়গা থেকে বুঝানোর চেষ্টা করলাম যে, support এর জন্য মানুষ না নিয়ে AI Chatbot নিতে।

বললাম আমার product নেয়ার দরকার নেই; market research করে যার কাছ থেকে ভালো মনে হয় তাঁর কাছ থেকেই কিনে নিতে।

আসলে website, Facebook, Instagram, WhatsApp ইত্যাদি জায়গায় chatbot লাগিয়ে নিলে সেটা আসলেই আপনার উপকারে আসতে পারে। উপকারে আসছে।

শুধু টাকাপয়সার ব্যাপারেই নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে hassle-free থাকতে try করুন।

Business investor নেয়ার ব্যাপারেও তাঁকে কিছু বাস্তবতা জানালাম। সেই core বিষয় নিয়ে প্রয়োজন হলে অন্য একদিন বলবো ইন শা আল্লাহ।

এই রমজানে online এ shopping এর প্রবণতা আমার মধ্যে সম্ভবত বেড়ে গিয়েছে অন্য সময়ের তুলনায়।কিছু কিছু fb page এর response এ আ...
22/02/2026

এই রমজানে online এ shopping এর প্রবণতা আমার মধ্যে সম্ভবত বেড়ে গিয়েছে অন্য সময়ের তুলনায়।

কিছু কিছু fb page এর response এ আমি আসলেই বেশ হতাশ হচ্ছিলাম। দিন শেষে order সেখানেই confirm করেছি, যেখানের overall response ভালো পেয়েছি।

শেষমেশ যখন দেরীতে reply করছিলো তখন এঁদের কয়েক page কে cancellation এর সাথে একটা নসিহত দিয়ে শেষ করলাম।

20/02/2026

নতুন শব্দ শিখে post দেওয়া সহজ।
কিন্তু বাস্তবে কোনো কাজ automate করা কঠিন।
কথা নয়, কাজের ফলই আসল পরিচয়।

17/02/2026

প্রঃ সিলেটে কিছু offline coaching center নিয়ে অভিযোগ আছে। এ বিষয়ে আপনার মতামত?

উঃ কারও বিরুদ্ধে শুনে শুনে সিদ্ধান্ত দেয়া ঠিক না।

কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব আছে যাচাই করার।

পুরোনো জায়গায় ভর্তি হওয়ার আগে দেখুনঃ
তাদের আগের ছাত্ররা কী বলছে, কাজের sample আছে কি না, শেখানোর পদ্ধতি clear কি না।

শুধু ad দেখে সিদ্ধান্ত নেবেন না।

সময় আর টাকা দুটোই মূল্যবান।

-----------------------------------------------

প্রঃ WordPress ছেড়ে কেন Webflow এর দিকে গেলেন?

উঃ আমি পুরোপুরি ছাড়িনি। তবে কিছু প্রজেক্টে Webflow বেছে নিচ্ছি।

1টা কারণ: design control super mature

সব কাজের জন্য এক টুল না। কাজ অনুযায়ী টুল বেছে নেয়াই বুদ্ধিমানের।

-----------------------------------------------

প্রঃ Shopify শেখা উচিত?

উঃ Ecom নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই শিখতে পারেন।

কিন্তু যেটাই শিখবেন, মন দিয়ে শিখবেন। শুধু trend দেখে শুরু করে মাঝপথে ছেড়ে দিলে ফল আসবে না।

একটা skill সময় চায়।ধৈর্য চায়।

-----------------------------------------------

প্রঃ Digital Marketing শেখা উচিত?

উঃ আপনি এই sector নিয়ে passionate হলে শিখতে পারেন।

কিন্তু বাংলাদেশে Digital Marketing বললে আমাদের চোখের সামনে ‘গৎবাঁধা’ যে ক’টি জিনিস ভেসে উঠে আপনি এগুলো থেকে একটু ভিন্ন হবার চেষ্টা করুন।

-----------------------------------------------

প্রঃ no-code AI automation শিখতে চাই। কী করবো?

উঃ আগে বুঝুন, automation মানে কী। কোন কাজগুলো বারবার হয়?

তারপর n8n, Make, Zapier - এগুলো দেখে নিন।

প্রতিটির pros-cons লিখে রাখুন।

অন্যের কথায় tool বেছে নিলে চলবে না। নিজে বুঝে সিদ্ধান্ত নিন।

কেউ জিজ্ঞেস করলে যেন বলতে পারেন, কেন এটা বেছে নিয়েছি।

16/02/2026

প্রঃ আমি খুব তাড়াতাড়ি এক জিনিস থেকে অন্য জিনিসে চলে যাই। ঠিকমতো শেখা হয় না। কী করবো?

উঃ এটা খুবই common একটি সমস্যা। আপনি একা না।

আমরা নতুন কিছু দেখলেই মনে হয় এটাতেই মনে হয় ভবিষ্যৎ। এটাতেই টাকা।
তারপর আরেকটা দেখি, আবার মনে হয় যে, নাহ, এটা ভালো।

এভাবে দিক বদলাতে বদলাতে time ও চলে যায়।

সমাধান কী?

১. একবার কোনো কিছু শুরু করলে নিজেকে অন্তত ২-৩ মাস সময় দিন।
২. এই সময়ের মধ্যে অন্য কিছুর দিকে তাকাবেন না।
৩. নিজের অগ্রগতি লিখে রাখুন।

অন্তরে গেঁথে রাখুনঃ

অন্যের সাফল্য দেখে পথ বদলানো সহজ। কিন্তু নিজের পথ ধরে রাখা কঠিন।

আপনি সঠিক পথ ধরে হাঁটুন। ইন শা আল্লাহ একসময় অন্যের জন্য অনুসরণীয় হবেন।

---------------------------------------

প্রঃ coding না জেনেও কি Web Development বা AI Automation শেখা সম্ভব?

উঃ সম্ভব। এখন অনেক platform আছে যেখানে code না লিখেও কাজ করা যায়।

কিন্তু একটা বিষয় বুঝতে হবে . code না লিখলেও logic বুঝতে হবে।

মানে কোন কাজ আগে হবে, কোন data কোথায় যাবে, কোন শর্তে কী ঘটবে।

আগামী দিনে AI যত দৌড়াবে ততই no code platform এর চাহিদা বাড়বে।
কিন্তু যারা ভিতরের কাঠামো বোঝে তাদের মূল্য সবসময় থাকা স্বাভাবিক।

তাই কোড জানতেই হবে এমন না। কিন্তু চিন্তা করার ক্ষমতা থাকতে হবে।

Coding isn't equal to critical thinking

---------------------------------------

প্রঃ আমি একটি digital skill শিখতে চাই। আপনি কীভাবে সাহায্য করবেন?

উঃ খুব সুন্দর প্রশ্ন।

প্রথমেই বলি, আমি সবার জন্য সবকিছু হতে পারবো না। সীমাবদ্ধতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।

যেটুকু জানি, অভিজ্ঞতা থেকে যতটুকু শেয়ার করা সম্ভব আর ততটুকুই করবো ইন শা আল্লাহ।

কোনো skill শেখার আগে নিজে কিছু গবেষণা করুন। YT দেখুন, article পড়ুন, note নিন।
তারপর নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসুন।

তখন আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার query থেকেও আমি অনেক চিন্তার খোরাক পেতে পারি!

আর একটি কথা, সময়ের মূল্য সবার জন্যই সমান।

যেখানে গভীরভাবে সময় দিতে হয়, সেখানে মূল্য বিনিময় স্বাভাবিক বিষয়।

শেখা হালকা বিষয় না।
সময়, মনোযোগ আর সম্মান তিনটিই লাগে।

Education should be free. But it isn't possible in the real world all the time.

Address

Sylhet

3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Islam Showrov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Engineering Company?

Share