10/05/2026
📢 বিটাক (BITAC) সেপা ফেজ-২ প্রকল্পে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি - ২১তম ব্যাচ জুলাই ২০২৬
বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়ে এলো বিভিন্ন ট্রেডে সম্পূর্ণ সরকারি খরচে কারিগরি প্রশিক্ষণের সুযোগ! 🛠️
ফর্ম ডাউনলোড লিংক: https://drive.google.com/uc?export=download&id=1GvtX_7zTmg73HCcZgR6jLXpx8MabFUes
অংশগ্রহণকারী কেন্দ্রসমূহ:
👉ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া এবং চাঁদপুর।
প্রশিক্ষণের বিষয়সমূহ:
👉ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স
👉রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন (AC)
👉মোবাইল সার্ভিসিং/মেইনটেন্যান্স
👉অটোক্যাড (AutoCAD)
👉মেশিন শপ, ওয়েল্ডিং, গ্রাফিক্স ও প্লাস্টিক প্রসেসিং সহ আরও অনেক কিছু!
সুযোগ-সুবিধাসমূহ:
✅ কোর্স ফি সম্পূর্ণ ফ্রি।
✅ প্রশিক্ষণকালীন থাকা-খাওয়া এবং যাতায়াত ভাতা সরকারিভাবে প্রদান করা হবে।
✅ হাতে-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ।
আবেদনের যোগ্যতা:
🗓️বয়স: ১৮ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণী পাস।
দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
🗓️ কোর্সের সময়কাল: ১ জুলাই, ২০২৬ থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।
📍 আবেদনের শেষ সময় ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://bitac.gov.bd
নিচের ছবিতে কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য এবং আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। আজই আবেদন করুন এবং নিজেকে দক্ষ করে তুলুন!