RoboSpark Tech Club Pirganj,Thakurgaon

RoboSpark Tech Club Pirganj,Thakurgaon � Build • Learn • Innovate
� Robotics & Electronics Club
� Pirganj
� Start Your Tech Journey Today

আলহামদুলিল্লাহ! 🏆রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা প্রজেক্টগুলোর মধ্যে আমাদের প্রজেক্টটাই হলো CHAMPION. 🏆—এই অ...
30/08/2026

আলহামদুলিল্লাহ! 🏆

রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা প্রজেক্টগুলোর মধ্যে আমাদের প্রজেক্টটাই হলো CHAMPION. 🏆—এই অর্জনটা আমার জন্য শুধু একটা পুরস্কার নয়, বরং অনেক রাত জাগা, অসংখ্যবার চেষ্টা করা, ভুল থেকে আবার শুরু করা এবং নিজের একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ফল।

আমাদের প্রজেক্টটি ছিল এঅাই পাওয়ার্ড স্মার্ট ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম (AI-Powered Smart Face Recognition Attendance System) তাই আমাদের সাথে একটি কম্পিউটার ছিল তো আমাদের স্টলে অনেকেই এসে প্রজেক্টটা দেখে বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন, “শুধু একটা কম্পিউটার নিয়ে এসে এটাকে কীভাবে একটা প্রজেক্ট বলা যায়?” আবার অনেকেই প্রজেক্টের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা বলেছেন। সবার মতামতই আমাদের জন্য কোনো না কোনোভাবে শেখার সুযোগ ছিল।

তবে দিনশেষে সবচেয়ে বড় উত্তরটা এসেছে ফলাফলের মাধ্যমে। ❤️‍🔥

এই প্রজেক্টের পেছনে আমি অনেক রাত জেগে কাজ করেছি। কখনো কোড কাজ করেনি, কখনো নতুন সমস্যা এসেছে, আবার কখনো মনে হয়েছে হয়তো সময়ের মধ্যে শেষই করতে পারব না। তারপরও থামিনি। আজকের এই অর্জন তাই আমার কাছে সেই পরিশ্রমের একটা সুন্দর স্বীকৃতি।

অনেকেই হয়তো জানেন, কিছুদিন আগে আমি RoboSpark Tech Club Pirganj,Thakurgaon শুরু করেছি। ক্লাবটা এখনও একেবারে নতুন, কিন্তু এটাকে নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। যেহেতু আমি এই ক্লাবের Founder, তাই RoboSpark-এর প্রতি আমার আলাদা একটা দায়িত্ব ও ভালোবাসা রয়েছে।

তাই আজকের এই অর্জনটা আমি RoboSpark Tech Club-এর জন্য উৎসর্গ করছি। 🤖🏆

এটা শুধু আমার ব্যক্তিগত achievement নয়—আমি চাই এটাকে RoboSpark-এর প্রথম বড় মাইলফলক হিসেবে মনে রাখতে।
ইনশাআল্লাহ, এটা কেবল শুরু। সামনে আমরা আরও অনেক ভালো কিছু করার চেষ্টা করব।
সবশেষে ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই Md Ayman Murshalin Chowdhury কে। ❤️
প্রজেক্টের একদম শেষ মুহূর্তে একদিন সে আমাকে জিজ্ঞাসা করেছিল, “তুই এত চাপের মধ্যে একা একা রাত জেগে কীভাবে কাজ করিস?” আমি তখন শুধু বলেছিলাম, “কি আর করব বল, অন্তত রাত জেগে কাজ করে যদি কিছু একটা অর্জন যায়।”

সেদিন রাতে সে আমার বাসায় থেকে গিয়েছিল। হয়তো সে প্রজেক্টের কাজে আমাকে সরাসরি সেভাবে সাহায্য করতে পারেনি, কিন্তু আমার সেই একাকীত্ব আর মানসিক চাপটা বুঝে নিজে রাত জেগে আমার সাথে ছিল, প্রজেক্ট নিয়ে আলোচনা করেছে,কিভাবে কি করলে ভালো হবে না হবে তার সাথে আমি আলাপ করেছিলাম এবং সে আমাকে মানসিকভাবে সাহস দিয়েছে।

একজন মানুষ হয়তো সবসময় হাতে-কলমে সাহায্য করতে পারে না, কিন্তু কঠিন সময়ে পাশে থেকে যাওয়াটাও অনেক বড় একটা support। আর সেই সময় Ayman'র পাশে থাকাটা আমার জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ছিল।

অায়মানের পাশাপাশি আমি আমার ক্লাবের আরো অন্যান্য সদস্যদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

এবং তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ক্লাবের পক্ষে ছিল এবং আমাদেরকে সেই শুরু থেকেই সাহায্য করে এসেছে।

RoboSpark-এর পথচলা মাত্র শুরু।
ইনশাআল্লাহ, সামনে আরও অনেক অর্জন অপেক্ষা করছে। 🚀🤖

-Md Abdul Rahad
Founder, RoboSpark Tech Club Pirganj

08/08/2026

“Big things start small 🚀
Orientation Class – The first step towards building robots!”

আজকের Orientation Class-এ আমরা hands-on demo এর মাধ্যমে Robotics এবং Electronics এর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছি।

RoboSpark Tech Club Pirganj,Thakurgaon

Send a message to learn more

💡 Robotics শিখতে চাও, কিন্তু দামী যন্ত্রপাতির জন্য শুরু করতে পারছো না?আমরা নিয়ে এসেছি RoboSpark Tech Club, Pirganj —একটা...
24/07/2026

💡 Robotics শিখতে চাও, কিন্তু দামী যন্ত্রপাতির জন্য শুরু করতে পারছো না?

আমরা নিয়ে এসেছি RoboSpark Tech Club, Pirganj —
একটা learning community যেখানে আমরা একসাথে শিখি, বানাই এবং grow করি 🤖✨

এখানে তুমি শিখতে পারবে:
🔹 Basic Electronics
🔹 Robotics Basics
🔹 Hands-on Projects

👉 সবচেয়ে ভালো ব্যাপার হলো —
সবাইকে আলাদা করে দামী robotics components কিনতে হবে না।

📩 Interested? Inbox us now to join! or Call: 01831538782
📍 Location: College Bazar,Pirganj, Thakurgaon.

18/07/2026

🧠 সবকিছু জানা লাগে না, শুরু করাটাই বড় কথা।
আমরা expert না।
আমরা teacher না।
আমরা কয়েকজন young মানুষ—
যারা নতুন কিছু শিখতে ভালোবাসি 💡
আর আমরা ভাবলাম—
👉 একা একা শেখার চেয়ে সবাই মিলে শেখা ভালো
তাই RoboSpark 💛
🤖 আমরা শিখবো
🤝 একে অপরকে সাহায্য করবো
🚀 একসাথে grow করবো
📍 Pirganj,Thakurgaon

🚀 Welcome to RoboSpark Tech Club Pirganj!আমরা শুরু করেছি একটি নতুন যাত্রা—যেখানে ভবিষ্যতের প্রযুক্তিবিদ, ইনোভেটর আর সমস্...
18/07/2026

🚀 Welcome to RoboSpark Tech Club Pirganj!
আমরা শুরু করেছি একটি নতুন যাত্রা—
যেখানে ভবিষ্যতের প্রযুক্তিবিদ, ইনোভেটর আর সমস্যা সমাধানকারীরা তৈরি হবে 💡
🤖 এখানে তুমি শিখতে পারবে:
✔️ Robotics (Basic to Advanced)
✔️ Electronics Fundamentals
✔️ Arduino & Sensor Projects
✔️ Real-life Tech Projects
💥 আমাদের লক্ষ্য শুধু শেখানো না—
তোমার ভেতরের আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া!
🎯 যদি তুমি নতুন কিছু শিখতে চাও, নিজে কিছু বানাতে চাও,
তাহলে RoboSpark তোমার জন্যই!
📍 Location: Pirganj
📅 Registration Open Now!
👉 Join now & start your tech journey
⚡ We ignite the spark of technology in young minds

Address

Pirganj
Thakurgaon
5110

Opening Hours

Friday 16:00 - 18:30
Saturday 16:00 - 18:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when RoboSpark Tech Club Pirganj,Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share