Wave Engineering Service

  • Home
  • Wave Engineering Service

Wave Engineering Service We are always prepared to provide all kinds of engineering service.

22/01/2019

Sub :- Design of structure
১. টাইড কলামের কভারিং কত?
★ ৩.৭৫ সেমি
২. ৪ টি রডের বেশী হলে টাই এর কোন কত ডিগ্রী হবে?
★ ১৩৫ ডিগ্রী
৩. টাইড বা স্পাইরাল কলামে Pg এর মান কত হবে?
★ ০.১ হতে ০.০৮
৪. Rcc কলামে স্টিল জয়েস্ট ব্যাবহার করাকে কি বলে?
★ কম্পোজিট
৫. ইন্ডিয়ান কোড অনুযায়ী ট্রেড x রাইজার সমান কত?
★ ৪০০- ৪১০ বর্গসেন্টিমিটার
৬. ডগ লেগ সিঁড়ি দিক পরিবর্তন করে?
★ ১৮০ ডিগ্রী তে
৭. সিঁড়ি কত প্রকার?
★ ৬ প্রকার
৮. টু ওয়ে স্লাবের নূন্যতম পূরুত্ব কত?
★ ৯ সেমি
৯. সর্বোচ্চ স্টিল রেশিও Pmax= কত?
★ 0.75Pb
১০. টু ওয়ে স্লাবের লোড শর্ট স্প্যানের সূত্র কি?
★ Ws/3 kg- m

20/01/2019

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:..............................................................
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।

20/01/2019

বিষয়: সার্ভেয়িং
১. যুদ্ধ কৌশল নির্ধারনে কোন জরিপ
করা হয়?
★ সামরিক জরিপ।
২. কোন বস্তুর পরম অবস্থা জানার জন্য কোন জরিপ করা হয়?
★ জ্যোতিষীয় জরিপ
৩.ভূমি জরিপ কত প্রকার?
★ ৪ প্রকার
৪.কোন জরিপে দৈর্ঘ্য ও কৌণিক মাপ নেয়া হয়?
★ ভূ- সংস্থানিক জরিপ
৫. নগরের রাস্তাঘাট পানি সরবরাহ কোন জরিপে দেখানো হয়?
★ নগর জরিপ
৬. M.S.L মানে কি?
★ Mean Sea Level
৭. কোন জরিপে পৃথিবীর বক্রতা বিবেচনা করা হয়?
★ ভূমন্ডলীয় জরিপে
৮. ভূ মন্ডলীয় জরিপে ওলন রেখা ধরা হয়?
★ লম্বভাবে
৯. ছোট স্কেলে অংকিত চিত্র কে বলে?
★ মানচিত্র
১০. বড় স্কেলে অংকন করা হয়?
★ নকশা
১১. ২৬০ বর্গকিমি এর কম পরিসরের জন্য কোন জরিপ করা হয়?
★ সমতলীয় জরিপ।

20/01/2019

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল ইঞ্জিনিয়ারিং)
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি . বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

13/09/2017

আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারদের ফার সম্পর্কে জানার প্রয়োজনীতা :

ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন । টাকা- পয়সা নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ? আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী । কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে সেটব্যাক বলে ।

Floor area ratio (FAR) is the ratio of a building's total floor area (zoning floor area) to the size of the piece of land upon which it is built. The terms can also refer to limits imposed on such a ratio.

As a formula: Floor area ratio = (total amount of usable floor area that a building has, zoning floor area) / (area of the plot)

ফার কেন খুব দরকার ?

১. ফার জানলে যেকোনো ভালো অফিসে চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যায় ।

২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব করতে পারবেন অংক করে ।

ফার এর হিসাব কিভাবে বের করবেন?

মনে করি,

ভূমি- ৫ কাঠা,

রোড- ২০ ফুট,

ফার- ৩.৫ ( ইঞ্জিনিয়ারিং বইগুলোতে শুধুমাত্র ফার লিখে কত কাঠার জন্য কত ফার সেটা উল্লেখ থাকে কিন্তু হিসাব থাকে না । অনেক বড় বড় পণ্ডিত মার্কা ইঞ্জিনিয়াররাও ফারের হিসাব পারে না। তাই আপনি যদি ফারের হিসাব শিখে রাখেন তাহলে বুক চাপড়ে নিজেকে নিয়ে গর্বকরতেই পারেন । কারন ফারের হিসাব জানা অনেকটা আর্থিক বিষয়ে জড়িত । যেহেতু, ভালো চাকরি করতে চাইলে ফার জানতেই হবে।)

Maximum Build Area (M.B.A)= Land x Far

= 5 katha x 3.5 (far 3.5)

= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)

= 3600x3.5

=12600 sqft

Maximum Ground Coverage(M.G.C)- 62.5% ( এটাও লেখা থাকে বইতে কিন্তু যারা পারে না তারা এইসব লেখাকেঅনর্থক ভেবে বসে থাকে। হেহেহে )

= 5 katha x 62.5%

= (5x 720) x 62.5%

= 2250 sqft.

Number of Floor (N.O.F)= MBA / MGC

= 12600 / 2250

= 5.6 Floor

Total Floor = Ground floor + 5.6 floor

= 1+ 5.6 floor

= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।
...কখনো কাঠার পরিমান কম বেশি হলে এই হিসাবে দশমিক দিয়ে কোন সংখ্যা নাও আসতে পারে সেক্ষেত্রে যা এসেছে তাই ব্যবহার করুন।

Address


Telephone

+8801740407997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wave Engineering Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wave Engineering Service:

  • Want your business to be the top-listed Engineering Company?

Share