মজিবুর রহমান

মজিবুর রহমান Life isn’t about finding yourself. Life is about creating yourself.

"Every successful person has a painful story and
Every painful story has a successful ending.... "

শেরপুরের কোন দালাল নাই তাই শেরপুর হিসাবের খাতায় নাই!সারা বিশ্বের অসংখ্য মানুষ যেমন বাংলাদেশকে চিনে না তেমনি সারা বাংলাদে...
07/10/2024

শেরপুরের কোন দালাল নাই তাই শেরপুর হিসাবের খাতায় নাই!

সারা বিশ্বের অসংখ্য মানুষ যেমন বাংলাদেশকে চিনে না তেমনি সারা বাংলাদেশের অসংখ্য মানুষও শেরপুরকে চিনে না! শেরপুর বললেই মানুষ মনে করে বগুড়ার একটা থানা শেরপুর! অথচ শেরপুর একটা স্বতন্ত্র জেলা।

ভারতের মেঘালয় এবং বাংলাদেশের জামালপুরের প্রতিবেশী শেরপুর। শেরপুর থেকে ভারত দেখা যায়। হেঁটে ভারতে যাওয়াও যায়।

বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেমন বাংলাদেশ বললে চিনে না, জিজ্ঞেস করে এটা কি ভারতে? তেমনি আমাদের শেরপুরের কথা কাউকে বললে মানুষ বলে, এটা কি বগুড়া শেরপুর?

শেরপুর আড়ালে থাকার কারণ আছে, শেরপুরকে নিয়ে মাতামাতি না করার কারণ আছে, শেরপুর মিডিয়া কাভারেজ না পাওয়ার কারণ আছে, শেরপুর সম্পর্কে না জানার কারণ আছে, শেরপুর নিয়ে আগ্রহ না থাকার কারণ আছে।

অসংখ্য কারণ আছে। কিছু কারণ বলতেছি সংক্ষেপে। মন খুব খারাপ তাই বিস্তারিত লেখতেছি না।

আমাদের সুমনের দালাল নাই। সোলায়মানের মতো শকুন নাই, আফ্রিদি, ফারাজ করিম, রাফসান দ্য ছোট ভাই, হিরো আলমের মতো ইউটিউবার নাই।

আমাদের শেরপুরে কোন কুখ্যাত বড় দুর্নীতিবাজ নেতা নাই। ছোট খাটো কয়েকজন আছে তাদের নাম কেউ জানে না! তারা উট পাখির মতো মুখ লুকিয়ে থাকে। ওয়াসার এমডির মতো উচ্চপদস্থ কোন কর্মকর্তা নাই। হারুনের মতো কোনো পুলিশ কর্মকর্তা নাই। সাকলাইনের মতো সাকার নাই!

পরিমনির মতো নরম মাংসের ডিব্বা নাই! মমতাজের মতো বিদ্যুৎ নাই ! গারো পাহাড় আছে কিন্তু সানাইয়ের মতো এত বড় না! দূর থেকে দেখা যায় না কিন্তু মাঝে মাঝে বন্য হাতি বের হয়!

জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চাল আছে কিন্তু আমাদের ভালোবাসার মালা পড়ানোর মতো বন্ধু নাই। কুমিল্লার রসমালাইয়ের চেয়েও সুস্বাদু ছানার পায়েস আছে। কিন্তু আমরা বেশি তেল দেই না বলে স্বাদ কম!

আমাদের সমন্বয়ক নাই, আমাদের উপদেষ্টা নাই, আমাদের সাংবাদিক নাই, কারো কাছে আমাদের সংবাদও নাই কিন্তু আমাদের সম্মান আছে। শেরপুররের মানুষ ত্রাণ চায় না, দোয়া চায় যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়, পানি দ্রুত নেমে যায়।

যাতে আবার তারা নিজেদের যা আছে, বাপ-দাদার রেখে যাওয়া যা আছে তাতেই খেটে খেতে পারে। শেরপুরের মানুষ চেটে খায় না, খেটে খায়। আবার যেন তারা মাঠে-ঘাটে খেটে খেতে খেতে পারে সেজন্য সবাই দোয়া করবেন শুধু।

   (Civil)   অংশের প্রস্তুতি গত বছরে  অনুষ্ঠিত Assistant Engineer (Civil) এর পরীক্ষা এর পদ্ধতির সূত্র ধরে এ বছরে পরীক্ষা...
24/10/2023


(Civil)
অংশের প্রস্তুতি
গত বছরে অনুষ্ঠিত Assistant Engineer (Civil) এর পরীক্ষা এর পদ্ধতির সূত্র ধরে এ বছরে পরীক্ষার প্রস্তুতি কেমন হতে পারে সে বিষয়ে ধারনা দেওয়ার চেষ্টা করবো।
গত বছরের প্রশ্ন অনুসারে মার্ক ডিস্ট্রিবিউশনঃ
★ WRE - 4 Question = 20 Marks
★ Engineering Materials = 5 Marks
★ Geotech = 5 Marks
★ RCC = 5 Marks
★ Structural Engineering = 5 Marks
টেকনিক্যাল অংশের ক্ষেত্রে WATER RESOURCE এর অংশে বেশি গুরুত্ব দিতে হবে। গত বছরের প্রশ্ন অনুসারে WATER RESOURCE অংশে মোট ৫০% প্রশ্ন ছিলো। অর্থাৎ মোট নম্বরের অর্ধেকই ছিলো WRE তে। তাই এই অংশ ভাল ভাবে পড়ার চেষ্টা করতে হবে। WRE অংশ ছাড়া অন্যান্য অংশে ছিলো ২০ নম্বর।

   Question_2023Assistant Engineer(Civil)
09/09/2023

Question_2023
Assistant Engineer(Civil)

৩৫ হাজার টাকা বেতনে একটা ছেলে/মেয়ে ৩০ বছরের পরিশ্রমে যখন বিসিএস ক্যাডার হয় তখন সে অভিনন্দন পাবার অবশ্যই যোগ্য।তার চেয়েও ...
14/08/2023

৩৫ হাজার টাকা বেতনে একটা ছেলে/মেয়ে ৩০ বছরের পরিশ্রমে যখন বিসিএস ক্যাডার হয় তখন সে অভিনন্দন পাবার অবশ্যই যোগ্য।
তার চেয়েও বেশি অভিনন্দন পাবার যোগ্য হচ্ছে যে বা যারা এই ৩০ বছরের মধ্যে নিজের কোন প্রতিষ্ঠান দাড় করিয়েছে। নিজের পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে অথচ আমরা তাদের প্রমোট করিনা, তাদেরকে নিয়ে প্রাউড ফিল করিনা!
যদি কোন ক্যাডার ১০০% হালাল ইনকাম করে জীবন পরিচালনা করতে চায় তাহলে পরিবার নিয়ে এই সময়ে ৩৫ হাজার টাকা দিয়ে কিভাবে চলবে?
অথচ বছর ঘুরতেই তাদের বাড়ী হয়, গাড়ী হয়, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়। তাদের কেউ প্রশ্ন করার নেই। পরিবারও প্রশ্ন করেনা ৩৫ হাজার বেতনে এতো কিছু কিভাবে সম্ভব? পরিবার সমাজ রাষ্ট্র সবাই বৈধতা দেয় তাদের উপরি ইনকাম আছে বলে।
অথচ একজন উদ্যোক্তা? পরিবার, সমাজ,রাষ্ট্রের কোন জায়গায় সাপোর্ট ঠিকঠাক পায়না। বছরের পর বছর হালালভাবে আয় করতে কষ্ট করে যায়। তাদের এই শ্রমের গল্পে কজন প্রাউড ফিল করে? কজন প্রমোট করে?



Collected Post.
Timeline : Morshed Adnan

তুমি যতই ভালো হও না কেন,যদি তুমি ভুল জায়গায় থাকোতাহলে তুমি মূল্যহীন 🙂
07/07/2023

তুমি যতই ভালো হও না কেন,
যদি তুমি ভুল জায়গায় থাকো
তাহলে তুমি মূল্যহীন 🙂

BNBC 2020 তে খুব ক্লিয়ার করে বিল্ডিং এর ক্লাসিফিকেশন করা আছে এবং বিল্ডিং ডিজাইন সাইন করার জন্য কত বছরের অভিজ্ঞ আর্কিটেক্...
31/05/2023

BNBC 2020 তে খুব ক্লিয়ার করে বিল্ডিং এর ক্লাসিফিকেশন করা আছে এবং বিল্ডিং ডিজাইন সাইন করার জন্য কত বছরের অভিজ্ঞ আর্কিটেক্ট ও প্রকৌশলী বা সার্ভেয়ায় বা সয়েল টেস্ট করার জন্য কত তলা বিল্ডিং এ কত বছরের অভিজ্ঞ প্রকৌশলী থাকতে হবে সবই দেওয়া আছে টেবিল নং ২.৩.৩ এবং ২.৩.৪ এ।

Building Category 1 : দুই তলা পর্যন্ত যেসব বিল্ডিং সিটি করপোরেশন, পৌরসভা আওতাধীন নয় । সোজা বলতে গেলে গ্রামে , যেটা এখন পর্যন্ত চেয়ারম্যানের অনুমতি লাগতে পারে কোন ক্ষেত্রে কিছুই লাগে না । ( 2700 স্কয়ার ফিট) এক্ষেত্রে ইঞ্জিনিয়ার , আর্কিটেক্ট কারোর ই তেমন অভিজ্ঞতা লাগে না । ডিগ্রি থাকলেই সাইন করতে পারবে ।

Building Category 2: পাচঁ তলা পর্যন্ত ( সর্বোচ্চ ১০,০০০ স্কয়ার ফিট) , এটা গ্রাম , শহর যে কোন জায়গায় হতে পারে । ডিপ্লোমা আর্কিটেক্ট যদি আর্কিটেচারাল ডিজাইনে সাইন করতে চায় তবে তার -০৫ বছরের অভিজ্ঞতা লাগবে । স্ট্রাকচারাল ডিজাইনে সাইন করতে বি এসসি ডিগ্রিধারী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে ।

Building Category 3: ১০ তলা পর্যন্ত । এক্ষেত্রে সয়েল টেস্ট, সার্ভে থেকে শুরু আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন সুপার ভিশন সব কিছুতেই প্রফেশনালদের অভিজ্ঞতা থাকতে হবে টেবিল ২.৩.৪ অনুযায়ী । স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ইঞ্জিনিয়ারের নুন্যতম ০৪ বছর এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে । ডিপ্লোমা আর্কিটেক্টরা এ ধরনের ডিজাইন সাইন করার সুযোগ নেই । আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রি ধারীরা ২ বছর অভিজ্ঞ হলে সাইন করতে পারবে।

Building Category -04 : ১০ তলার উপরে যে কোন উচ্চাতার বিল্ডিং । স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার , আর্কিটেক্ট বা অন্যান্য সকল প্রফেশনের অবশ্যই নুন্যতম ০৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

বি:দ্র:
1. এখানে Diploma Architect এবং Diploma Engineer বলতে যার Diploma In Architecture/Engineering ডিগ্রি থাকবে যে কোন পলিটেকনিক থেকে এবং যিনি অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রফেশনাল প্রতিষ্ঠান IDEB একজন মেম্বার ।
2. Engineer বলতে ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি আছে সাথে তিনি অবশ্যই প্রকৌশলীদের প্রফেশনাল প্রফেশনাল প্রতিষ্ঠান IEB এর একজন মেম্বার ।
3. Architect বলতে যার আর্কিটেকচার থেকে ব্যচেলর ডিগ্রি আছে এবং আর্কিটেক্টদের প্রফেশনাল প্রতিষ্ঠান IAB এর মেম্বার ।
4. Planner বলতে যার প্লানিং এর উপর ব্যাচেলর বা পোস্টগ্রেড

পুরুষ কখনো সফল হতে চায় মা-বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য,কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন...
05/03/2023

পুরুষ কখনো সফল হতে চায় মা-বাবার জন্য,
কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য,কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য।
যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না।

পুরুষ বাঁচে অন্যের জন্য……
এইটাই বাস্তবতা….॥

ডিসিগণ কর্তৃক উত্থাপিত উন্নয়ন প্রকল্পের এস্টিমেট, ডিজাইন ও তদারকি সহ আর্থিক ব্যয়ের ক্ষমতা চাওয়ার অযৌক্তিক দাবির তীব্র প্...
27/01/2023

ডিসিগণ কর্তৃক উত্থাপিত উন্নয়ন প্রকল্পের এস্টিমেট, ডিজাইন ও তদারকি সহ আর্থিক ব্যয়ের ক্ষমতা চাওয়ার অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাই।
অবস্থা এমন যে আমাদের দেশের ২০ কোটি জনগণের মধ্যে ২০ কোটি ডাক্তার আর ২০ কোটি ইঞ্জিনিয়ার । সিভিল ওয়ার্কস এর উপর লোভাতুর দৃষ্টি এই প্রথম না।ন্যূনতম ইঞ্জিনিয়ারিং নলেজ, পাবলিক প্রকিউরমেন্ট রুলস এর জ্ঞান না থাকা সত্বেও এডমিন ক্যাডাররা অনেক আগে থেকেই প্রকল্প পরিচালক হওয়া থেকে শুরু করে তাদারকি করার ইচ্ছা পোষণ করে আসতেছেন।শুধুমাত্র রডের স্প্যাসিং কত সেটা রিড করতে পেরেই তারা নিজেদের প্রকৌশলী ভাবা শুরু করে দিয়েছেন।এগুলা রীতিমতো হাস্যকর।রডের স্পেসিং এর নলেজ মিস্ত্রীর ও তো আছে।তাহলে এই যুক্তিতে সেও প্রজেক্ট ডিরেক্টর, ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখে। এভাবে চললে কিছুদিন বাদে মেডিসিন প্রেসক্রাইব করার ক্ষমতাও চেয়ে বসলে অবাক হবো না।যুক্তিতে আসবে গুগল করলেই ওষুধের নাম পাওয়া যায়।
প্রতিটি স্পেসিফিক টেকনিক্যাল ডিপার্টমেন্ট তৈরি হয়েছে তাদের নিজস্ব ম্যানডেট অনুযায়ী টেকনিকাল বিষয়ে ডিগ্রীপ্রাপ্ত,ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ লোকবল দ্বারা।সেখানে শুধুমাত্র ক্ষমতার জোড়ে এসব অযৌক্তিক দাবি পেশ করলে সেটার উদ্দেশ্য যে সৎ না সেটা যে কেউ বুঝতে পারে।পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ অনুযায়ী শুধুমাত্র টেন্ডার আহবানকারী(প্রকিউরিং এনটিটি) আর্থিক ক্ষমতা রাখেন অর্থাৎ তিনি একমাত্র কাজের বিল দিতে পারেন।এবং এই পিপি আর আনুষংগিক অন্য সকল আইনের উর্ধে। নিজেদের কাজের দূর্বলতা গুলো কাটিয়ে না উঠে, তাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার অযৌক্তিক দীর্ঘসূত্রিতা, ভূমি অফিসের নানা অব্যবস্থাপনা সমাধান না করে উলটো প্রকৌশলীদের হেয় করার এমন অযৌক্তিক দাবির নিন্দা জানানোর জন্য আই ই বি, বাংলাদেশকে ধন্যবাদ জানাই।
বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে, প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতেই আজ দেশে এত এত উন্নয়ন কাজ নিজ চোখের সামনে। যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ তাকে সে সেক্টরের কাজ করতে দিতে হবে।অবস্থা এমন যে একজন চায়ের দোকানদার জানে মেসির কিভাবে ফ্রি কিক দেওয়া উচিচ, সাকিবের কিভাবে বলিং করা উচিত, অথচ সে জানে না দুধ চিনি ঠিকঠাক দিয়ে,পরিস্কার কাপে এককাপ ভালো চা কিভাবে করতে হয়।But that was his only job...
ডিসিগণের এমন অযৌক্তিক দাবি এবং প্রকৌশলীদের কটাক্ষ করার জন্য তাদের অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে।কোন ব্যক্তি,কোন সংস্থা,কোন সরকারী কর্মকর্তা আইনের উর্ধে নয়।ক্ষমতার জন্য এমন হেয় চেষ্টা না করে নিজ নিজ ম্যানডেট অনুযায়ী জনগণের সেবা করার মনমানসিকতায় ফিরে আসতে হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস- ঠক ঠক!!- কে???- স্যার, একটু বাইরে আসুন কথা আছে।তারপর -ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃডঃ ...
13/12/2022

১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবি দিবস

- ঠক ঠক!!
- কে???
- স্যার, একটু বাইরে আসুন কথা আছে।

তারপর -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ

ডঃ গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)।
ডঃ মুনির চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)।
ডঃ আবুল খায়ের (ইতিহাস)।
ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)।
ডঃ সিরাজুল হক খান (শিক্ষা)।
ডঃ এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)।
হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)।
রাশিদুল হাসান (ইংরেজি সাহিত্য)।
সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)।
ফজলুর রহমান খান (মৃত্তিকা বিজ্ঞান)।
এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)।
এ মুকতাদির (ভূ-বিদ্যা)।
শরাফত আলী (গণিত)।
এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)।
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (ফলিত পদার্থবিদ্যা)।
এম এ সাদেক (শিক্ষা)।
এম সাদত আলী (শিক্ষা)।
সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস)।
গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস)।
রাশীদুল হাসান (ইংরেজি)।
এম মর্তুজা (চিকিৎসক)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ

ডঃ হবিবুর রহমান (গণিত বিভাগ)।
ডঃ শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)।
মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)।

চিকিৎসকঃ

অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ শামসুদ্দীন আহমেদ।
অধ্যাপক ডাঃ আব্দুল আলিম চৌধুরী
ডাঃ হুমায়ুন কবীর।
ডাঃ আজহারুল হক।
ডাঃ সোলায়মান খান।
ডাঃ আয়েশা বদেরা চৌধুরী।
ডাঃ কসির উদ্দিন তালুকদার।
ডাঃ মনসুর আলী।
ডাঃ মোহাম্মদ মোর্তজা।
ডাঃ মফিজউদ্দীন খান।
ডাঃ জাহাঙ্গীর।
ডাঃ নুরুল ইমাম।
ডাঃ এস কে লালা।
ডাঃ হেমচন্দ্র বসাক।
ডাঃ ওবায়দুল হক।
ডাঃ আসাদুল হক।
ডাঃ মোসাব্বের আহমেদ।
ডাঃ আজহারুল হক (সহকারী সার্জন)
ডাঃ মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক)

অন্যান্যঃ

শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)।
নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)।
সেলিনা পারভীন (সাংবাদিক)
সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)।
আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)।
আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)।
ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)।
রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)।
যোগেশ চন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ূর্বেদিক চিকিৎসক)।
মেহেরুন্নেসা (কবি)।
ডঃ আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)।
নজমুল হক সরকার (আইনজীবী)।
নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ূর্বেদিক চিকিৎসক)

বাংলাদেশের জন্য এমন সহস্র সন্তানের আত্নত্যাগ জাতি মনে রাখবে চিরকাল।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

Uttarati
1230

Telephone

+8801711175563

Website

Alerts

Be the first to know and let us send you an email when মজিবুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মজিবুর রহমান:

Share