07/11/2024
মানুষের সংসার জীবনটা একটা নাট্যশালা এখানে প্রতিনিয়ত অভিনীত হচ্ছে এক একটা গল্প । এই সংসার মঞ্চে আমরা একেকজন কলা কুশলী । এর প্রধান কলা কুশলি হলো স্বামী স্ত্রী আর সন্তান। আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নকে সার্থক করতে নানা ভাবে কল্পনা করি চিত্রনাট্যের । সাজানো গোছানো প্লট ধরেই এগিয়ে যেতে চেষ্টা করি কিন্তু সেই কল্প কাহিনী অনুসারেই যে জীবন এগিয়ে যাবে তা কি সম্ভব হয়?
হ্যা একটা ধাক্কা আসে , প্রতিটি মানুষের স্বপ্ন , স্বাদ, সাধ , স্বত্বা আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা। সন্তান বড় হয় তৈরী হয় একান্ত তার নিজস্ব এক জগৎ সেখানে নানা রঙ এর মানুষের অনুপ্রবেশ ঘটে তখন সে তার বাবা মাকে নিয়ে পুরোপুরি সুখি হতে পারেনা অন্য মানুষকে তার প্রয়োজন হয়ে ওঠে, এটা মহান আল্লাহ তালার সৃষ্টি , আমাদের এখানে কিছুই করার নেই।
আমরা বুড়োরা কি করবো? স্বামী স্ত্রীতে ঝগড়া বাড়িয়ে দিবো নাকি প্রেম? কফির কাপে চুমুক দিবো আর বড় বড় নিশ্বাস ফেলবো? হতে পারে যাদের টাকা পয়শা আছে তারা একটি নেক্সাস ক্লাব বানিয়ে ফেলবো যেমনটি আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা চিন্তা করছে। তবে হ্যাঁ এটা কিন্তু একটি সার্কেল।