12/04/2023
#স্লাব চেক
#বিমের রডের ঝালি নামানোর পর স্লাবের রড বাইন্ডিং করতে হয় আমরা বিমে যেসব চেক করবো তা হলোঃ
১/ ডিজাইন অনুযায়ী আমাদের রডের ডায়া ঠিক আছে কি না
২/ বিমের রডের লেপিং ঠিক আছে কি না।বিমের লেপিং কোথায় দিতে হয় তা নিয়ে এই গ্রুপে আমার একটি ভিডিও আছে চাইলে তা দেখতে পারেন।
৩/ stirrup এর হুক গুলো 6d যেটি 10mm রডের জন্য 3",, যেটি ১৩৫° তে দেওয়া হয় তা ঠিক আছে কি না।
৪/ বিমের সেপারেটর হিসাবে ২৫ মিমি রডের টুকরা ব্যবহার হয়েছে কি না।
৫/ বিমের মাটাম বা হুক ১০d পর্যন্ত বা ৬" এর রাখা হয়েছে কি না।
৬/ বিমের কাভারিং ১.৫" ঠিক আছে কি না।
৭/ বিমের গভীরতা প্রস্থ চেক দিতে হবে।ডিজাইন মতে আছে কি না।
৮/ stirrup গুলো হুক একটির একদিকে দিয়ে placement করা হয়েছে কি না।
৯/ বিমের সাটার লিক মুক্ত হয়েছে কি না তা নিশ্চিত হতে হবে।
১০/ বিমের রড কলামের রডের ভিতর দিয়ে দিয়েছে কি না তা চেক দিতে হবে।