EM Building Planning & Design

  • Home
  • EM Building Planning & Design

EM Building Planning & Design Engr.Md.Eunus Al Fariz
Founder & CEO
B.Sc.in Civil Engg.(Structural Engineer)
IEB Registered
What's app/imo : 01727801721

🏢 নান্দনিক নকশা আর আধুনিক প্রকৌশলের অপূর্ব মিলন! 🏡✨গ্রাউন্ড ফ্লোর: * ১টি বড় ড্রয়িং রুম * ১টি গেস্ট বেডরুম * ১টি ওয়াশরুম ...
06/09/2026

🏢 নান্দনিক নকশা আর আধুনিক প্রকৌশলের অপূর্ব মিলন! 🏡✨
গ্রাউন্ড ফ্লোর:
* ১টি বড় ড্রয়িং রুম
* ১টি গেস্ট বেডরুম
* ১টি ওয়াশরুম
* ১টি কিচেন ও ১টি ডাইনিং
* স্মুথ ৩-স্টেপ সিঁড়ি (Stair)
১ম তলা (1st Floor):
* ৩টি বেডরুম (প্রতিটির সাথে ওয়াশরুম)
* সামনে ১টি ও পেছনে ১টি বারান্দা
* ১টি ফয়ার (Foyer)
* ১টি ড্রায় কিচেন (Dry Kitchen)
২য় তলা (2nd Floor):
* ১টি বড় ড্রয়িং-কাম-বেডরুম
* ১টি ড্রায় কিচেন
* ড্রেস চেঞ্জ এরিয়াসহ বাথরুম
* পেছন সাইডে চমৎকার ওপেন স্কাই (Open Sky) স্পেস
📐 Planning | Architectural Design | Structural Design | 3D Visualization
আপনার স্বপ্নের বাড়িটি #নিরাপদ ও #দৃষ্টিনন্দন ডিজাইনে সাজাতে আমরা আছি আপনার পাশে। আধুনিক আর্কিটেকচারাল প্ল্যানিং ও ডিজাইনের জন্য আজই #যোগাযোগ করুন।
#শুভেচ্ছান্তে—
মো: ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
#আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
ফাউন্ডার অ্যান্ড সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং অ্যান্ড ডিজাইন
📞 যোগাযোগ (WhatsApp/Imo): 01727-801721

আলহামদুলিল্লাহ 🤲কতগুলো আমানত (প্লান পাস) বুঝিয়ে দিলাম ❤️আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কমার...
29/08/2026

আলহামদুলিল্লাহ 🤲
কতগুলো আমানত (প্লান পাস) বুঝিয়ে দিলাম ❤️

আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কমার্শিয়াল মার্কেট ডিজাইন ও প্ল্যান অনুমোদন নিয়ে সুদীর্ঘ বছর ধরে আমরা কাজ করে আসছি

#যোগাযোগ:
ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

&Design

🏢 আধুনিক স্থাপত্য ও পরিকল্পিত নকশার সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন আবাসিক ভবন।সৌন্দর্য, কার্যকারিতা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয...
28/08/2026

🏢 আধুনিক স্থাপত্য ও পরিকল্পিত নকশার সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন আবাসিক ভবন।
সৌন্দর্য, কার্যকারিতা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তৈরি এই ডিজাইন হতে পারে আপনার স্বপ্নের ভবনের আদর্শ রূপ।

📐 Planning | Architectural Design | Structural Design | 3D Visualization

আপনার স্বপ্নের ভবনকে পরিকল্পনা থেকে বাস্তব রূপ দিতে যোগাযোগ করুন।

#শুভেচ্ছান্তে-
ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

আধুনিক নকশা, নান্দনিকতা ও কার্যকারিতার সমন্বয়ে একটি সুন্দর Residential Building Design Exterior façade-এ brick texture,...
26/08/2026

আধুনিক নকশা, নান্দনিকতা ও কার্যকারিতার সমন্বয়ে একটি সুন্দর Residential Building Design
Exterior façade-এ brick texture, greenery, balcony ও architectural lighting-এর সুন্দর সমন্বয় ভবনটিকে দিয়েছে একটি আধুনিক ও প্রিমিয়াম লুক। ✨

📐 Planning | Architectural Design | Structural Design | 3D Visualization

আপনার স্বপ্নের ভবনকে পরিকল্পনা থেকে বাস্তব রূপ দিতে যোগাযোগ করুন।

#শুভেচ্ছান্তে-
ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

14/08/2026

Site Visit

27.10.2025G+7 এর জন্য ল্যান্ড শেয়ার  বিক্রি করা হবে । আর্কিটেকচারাল ফ্লোর প্লান করে গ্রাউন্ড ফ্লোর এর গ্যারেজ পার্কিং ও...
09/08/2026

27.10.2025

G+7 এর জন্য ল্যান্ড শেয়ার বিক্রি করা হবে ।
আর্কিটেকচারাল ফ্লোর প্লান করে গ্রাউন্ড ফ্লোর এর গ্যারেজ পার্কিং ও কমার্সিয়াল স্পেস ব্যতীত অন্যান্য ফ্লোর গুলোর ইউনিট সংখ্যা হিসেব করে টোটাল শেয়ার বিক্রি করা হবে। রুফটপে শেয়ার হোল্ডারদের এক্সট্রা ইউটিলিটি সহ গ্যারেজ পার্কিং,লিফট, সিকিউরিটি সহ অন্যান্য সুবিধা থাকবে।

বি: দ্র: যেহেতু এই অঞ্চলটি অত্যন্ত বাণিজ্যিক ও সার্বিক বিষয় বিবেচনা করে স্ট্যান্ডার্ড মানের ছোট পরিসরে ইউনিট সাজানো হবে যা অত্যন্ত সীমিত বাজেট এর মধ্যেই হবে ।

এ প্রজেক্ট ভিজিট করতে আনুমানিক ২০২৪ সালে প্রথম যাওয়া হয় আমার। আসলে কনস্ট্রাকশন কাজ বাস্তবায়ন করতে গেলে অনেক সময় নিয়েই ভেবে চিন্তে করা উচিত।

#শুভেচ্ছান্তে- (বিস্তারিত জানতে)
মোঃ ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

#𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐭𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧

🎤🎤🚰 Building Plumbing System ,একটি ভবনের নীরব কিন্তু অপরিহার্য অবকাঠামোবিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কা...
04/08/2026

🎤🎤🚰 Building Plumbing System ,একটি ভবনের নীরব কিন্তু অপরিহার্য অবকাঠামো

বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশনের সমন্বিত ব্যবস্থাই হলো একটি কার্যকর প্লাম্বিং সিস্টেম।

প্লাম্বিং কাজ শুরুর আগে অবশ্যই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে অবহিত করুন এবং অনুমোদিত ড্রয়িং অনুযায়ী কাজ সম্পন্ন করুন। সঠিক পরিকল্পনাই ভবিষ্যতের অপ্রয়োজনীয় খরচ, লিকেজ ও জটিলতা এড়ায়।

আপনার সঠিক সিদ্ধান্ত ও আমাদের নিখুঁত বিশ্লেষণ এ আপনার বাড়ির ডিজাইন টি হয়ে উঠবে আকর্ষণীয়, #নান্দনিক, #ইকোনমিক, #ভূমিকম্প সহনীয় ও #টেকসই কাঠামো ।

🎤🎤🎤 আপনি কেন আমাদের দিয়ে বাড়ির ডিজাইন টি করাবেন .... কারণ......

⚠️ আমাদের #বৈশিষ্ট্য:
👉 সুদীর্ঘ প্রায় ১৫ বছর ধরে #প্র্যাকটিক্যাল ফিল্ডে প্র্যাকটিস করার অভিজ্ঞতা
👉 ডিজাইন প্রোভাইড করার পর থেকে প্রতিটি কাজের সঠিক তদারকি ও বাস্তবায়ন ও #গুণগতমান নিশ্চিতকরণ
👉 অভিজ্ঞ ডিজাইন টিম ও শক্ত #ম্যানেজমেন্ট
👉 বাড়ির ডিজাইন এর পাশাপাশি বিল্ডিং নির্মাণে রড সিমেন্ট, বালি, খোয়া ইত্যাদি এর সম্ভাব্য #হিসেব প্রদান।
👉 নিরবিচ্ছিন্ন #সাপোর্ট ও #পরামর্শ প্রদান

👉 প্ল্যান পাশে সহযোগিতা (উপজেলা, পৌরসভা, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক)

👉 সর্বোপরি #সততা ও #নিষ্ঠার সাথে দায়িত্ব পালন

👉👉 বাংলাদেশ ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের সদস্য

#শুভেচ্ছান্তে-
মোঃ ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

আলহামদুলিল্লাহ মাত্র দেড় কাঠা(১.৫) জমির উপর নির্মিত হবে থ্রিডি মডেলকৃত এই ডিজাইনটি।আপনার সঠিক সিদ্ধান্ত ও আমাদের নিখুঁত...
02/08/2026

আলহামদুলিল্লাহ
মাত্র দেড় কাঠা(১.৫) জমির উপর নির্মিত হবে থ্রিডি মডেলকৃত এই ডিজাইনটি।

আপনার সঠিক সিদ্ধান্ত ও আমাদের নিখুঁত বিশ্লেষণ এ আপনার বাড়ির ডিজাইন টি হয়ে উঠবে আকর্ষণীয়, #নান্দনিক, #ইকোনমিক, #ভূমিকম্প প্রতিরোধী ও #টেকসই কাঠামো ।

🎤🎤🎤 আপনি কেন আমাদের দিয়ে বাড়ির ডিজাইন টি করাবেন .... কারণ......

⚠️ আমাদের #বৈশিষ্ট্য:
👉 সুদীর্ঘ প্রায় ১৫ বছর ধরে #প্র্যাকটিক্যাল ফিল্ডে প্র্যাকটিস করার অভিজ্ঞতা
👉 ডিজাইন প্রোভাইড করার পর থেকে প্রতিটি কাজের সঠিক তদারকি ও বাস্তবায়ন ও #গুণগতমান নিশ্চিতকরণ
👉 অভিজ্ঞ ডিজাইন টিম ও শক্ত #ম্যানেজমেন্ট
👉 বাড়ির ডিজাইন এর পাশাপাশি বিল্ডিং নির্মাণে রড সিমেন্ট, বালি, খোয়া ইত্যাদি এর সম্ভাব্য #হিসেব প্রদান।
👉 নিরবিচ্ছিন্ন #সাপোর্ট ও #পরামর্শ প্রদান

👉 প্ল্যান পাশে সহযোগিতা (উপজেলা, পৌরসভা, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক)

👉 সর্বোপরি #সততা ও #নিষ্ঠার সাথে দায়িত্ব পালন

👉👉 বাংলাদেশ ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটের সদস্য

#শুভেচ্ছান্তে-
মোঃ ইউনুস আল ফারিজ
বি.এসসি. ইন সিভিল ইঞ্জি. (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার)
আইইবি #রেজিস্টার্ড (মেম্বার অব আইইবি)
#ফাউন্ডার এন্ড #সিইও
ইএম বিল্ডিং প্ল্যানিং এন্ড ডিজাইন
#যোগাযোগ:
Whatsapp/imo: 01727-801721

Site Visit
01/08/2026

Site Visit

31/07/2026

⚠️⚠️⚠️ সময় থাকলে একটু দেখে নিয়েন আশাকরি যারা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন কাজে লাগতে পারে

বাড়ি করার সময় কতটুকু জায়গা ছাড়তে হয়, আইনে কী আছে
বাড়ি নির্মাণ শুধু ইট-পাথরের কাজ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনুমোদন প্রক্রিয়া, আইনি বাধ্যবাধকতা, নিরাপত্তা ও পরিবেশের বিষয়ও। বাড়ি নির্মাণের সময় জমি থেকে কতটুকু জায়গা ছাড়তে হয়, না ছাড়লে কী হয়—এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নাও থাকতে পারে।
বাড়ি করার সময় কতটুকু জায়গা ছাড়তে হয়, না ছাড়লে কী হয়, এই বিষয়ে আইনে কী আছে এবং বাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান।
১. বাড়ি করার সময় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ যা বিবেচনায় রাখা উচিত

আইনজীবী ইশরাত হাসান বলেন, বাড়ি নির্মাণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জমির আইনগত অবস্থা যাচাই করা, দলিল, খতিয়ান, নামজারি ও খাজনা দাখিলা সব কিছু সঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এরপর ভবনের নকশা অনুমোদনের প্রয়োজন হয়। ভবনের কাঠামো তৈরি করতে একজন অনুমোদিত স্থপতি বা প্রকৌশলীর সহায়তা নেওয়া উচিত, যাতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি ২০২০) নিরাপত্তা, আলো-বাতাস, বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নি প্রতিরোধ ও ভূমিকম্প সহনশীলতার নিয়মগুলো মানা হয়। এ ছাড়া পানি, বিদ্যুৎ, গ্যাস, ড্রেনেজ ও সেপটিক ট্যাংকের পরিকল্পনাও আগে থেকেই ঠিক করা জরুরি।

২. গ্রাম ও শহরে কি একই নিয়ম প্রযোজ্য?

না, পুরোপুরি একই নয়। রাজধানীতে রাজউক, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রাজশাহীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এরকম অন্যান্য শহরাঞ্চলে পৌরসভা কঠোরভাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণের অনুমতি দেয়। সেখানে নির্দিষ্ট সেটব্যাক, ওপেন স্পেস, উচ্চতা, রাস্তা বরাবর দূরত্ব ও নিরাপত্তা বিধান বাধ্যতামূলক। অন্যদিকে, গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণ করার জন্য ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হয়। এ ছাড়া ন্যূনতম খোলা জায়গা রাখা, প্রতিবেশীর জমিতে অনধিকার প্রবেশ না করা, পানি ও নিকাশ ব্যবস্থার সুষ্ঠু পরিকল্পনা করা আবশ্যক। শহরে নিয়ম ভাঙলে জরিমানা বা ভবন ভেঙে ফেলার মতো শাস্তির বিধান রয়েছে।

৩. বাড়ি করার সময় কতটুকু জায়গা ছাড়তে হয়, আইন কী বলে?
আইনজীবী ইশরাত হাসান বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) অনুযায়ী বাড়ি নির্মাণের সময় নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা বা 'সেটব্যাক' রাখা বাধ্যতামূলক। সাধারণত সামনের রাস্তার দিকে ৫ থেকে ১০ ফুট পর্যন্ত জায়গা ফাঁকা রাখতে হয়, পেছনে ৪ থেকে ৬ ফুট এবং দুই পাশে ৩ থেকে ৫ ফুট খোলা জায়গা থাকতে হবে।

বহুতল ভবনের ক্ষেত্রে এই দূরত্ব আরও বেশি হতে পারে। মোট জমির অন্তত ৩০ শতাংশ খোলা জায়গা রাখতে হয়, যাতে আলো-বাতাস চলাচল, ড্রেনেজ ও অগ্নি নিরাপত্তা বজায় থাকে। এই নিয়ম শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও প্রযোজ্য, যদিও তদারকি তুলনামূলক কম।

৪. জায়গা না ছেড়ে বাড়ি করলে কী সমস্যা হতে পারে?

জায়গা না ছেড়ে বা অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণ করলে সেটি আইনের দৃষ্টিতে 'অবৈধ নির্মাণ' হিসেবে গণ্য হয়। এতে রাজউক, পৌরসভা বা সিটি করপোরেশন ভবনটির বর্ধিত ভেঙে দিতে পারে, এমনকি মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা বা বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপও নেওয়া হয়। প্রতিবেশীর জমিতে অনধিকার প্রবেশ বা আলো-বাতাস বাধাগ্রস্ত হলে প্রতিবেশী আদালতে মামলা করতে পারে। তা ছাড়া অগ্নি বা ভূমিকম্পের সময় পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এবং মানুষের জীবনের ঝুঁকি বাড়ে। ফলে, জায়গা ছেড়ে আইন মেনে নির্মাণ করাই নিরাপদ, স্থায়ী ও ঝামেলামুক্ত উপায়।

৫. অনুমোদন ছাড়া বাড়ি করলে কি বৈধ করা যায়?

হ্যাঁ, কিছু ক্ষেত্রে পরে রেগুলারাইজেশন প্রক্রিয়ায় বৈধ করা সম্ভব, তবে এটি খুব সীমিত পরিসরে। এজন্য জরিমানা দিয়ে এবং স্থপতি বা প্রকৌশলীর মাধ্যমে নকশা পুনরায় জমা দিতে হয়। কিন্তু যদি ভবনটি রাস্তার ওপর, সরকারি জমিতে বা সেটব্যাক না রেখে তৈরি হয়, তবে রেগুলারাইজ করা যায় না, বরং ধ্বংস করা হয়।

৬. বাড়ির উচ্চতা বা তলা সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা আছে কী?

হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী এলাকার ধরন, রাস্তার প্রস্থ ও জমির আকার অনুসারে ভবনের উচ্চতা নির্ধারিত হয়, যেমন:

সরু রাস্তায় সাধারণত চারতলার বেশি নয়।

বড় রাস্তার পাশে বা বাণিজ্যিক এলাকায় ১০-তলা বা তার বেশি হতে পারে।

তবে প্রতিটি ভবনের জন্য রাজউক বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) অনুযায়ী তলা নির্ধারণ হয়।

৭. পানি ও নিকাশ ব্যবস্থার আইনগত বাধ্যবাধকতা কী?

আইনজীবী ইশরাত হাসান বলেন, নগর বা শহর এলাকায় প্রতিটি ভবনে সেপটিক ট্যাঙ্ক, সোক ওয়েল ও রেইন ওয়াটার ড্রেনেজ সিস্টেম বাধ্যতামূলক। শহরে ওয়াসা বা পৌর ড্রেনের সঙ্গে সংযোগ নিতে হয়। এসব না থাকলে ভবনের অনুমতি বাতিল বা পরিবেশ অধিদপ্তর জরিমানা করতে পারে।

৮. ভবন নির্মাণের সময় কোন কোন নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়?

শ্রমিকদের জন্য সেফটি হেলমেট, জুতা, বেল্ট ব্যবহার নিশ্চিত করতে হবে।

ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র, ফায়ার এক্সিট, ও জরুরি সিঁড়ি রাখতে হয়।

কাজের সময় আশপাশের মানুষের নিরাপত্তা ও রাস্তা অবরুদ্ধ না করা নিশ্চিত করতে হবে।

নিয়ম ভঙ্গ করলে শ্রম আইন ও বিল্ডিং কোড অনুযায়ী মামলা হতে পারে।

৯. পরিবেশগত দিক থেকে কী বিষয় খেয়াল রাখা উচিত?

বাড়ির ডিজাইনে পর্যাপ্ত আলো-বাতাসের প্রবেশ, সবুজ জায়গা, রেইন ওয়াটার হারভেস্টিং এবং সোলার সিস্টেম রাখলে ভবনটি পরিবেশবান্ধব হয়। বিএনবিসি ও পরিবেশ অধিদপ্তর এখন টেকসই ভবন নির্মাণকে উৎসাহিত করে, যা ভবিষ্যতে বিদ্যুৎ বিল কমানো ও শীতল পরিবেশ রক্ষায় সহায়ক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when EM Building Planning & Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed engineering company?

Share