হুমায়রা বিল্ডিং কনসালটেন্সি&ইঞ্জিনিয়ারিং এজেন্সী

  • Home
  • Bangladesh
  • Banani Model Town
  • হুমায়রা বিল্ডিং কনসালটেন্সি&ইঞ্জিনিয়ারিং এজেন্সী

হুমায়রা বিল্ডিং কনসালটেন্সি&ইঞ্জিনিয়ারিং এজেন্সী Our service:Quantity survey outsourcing & proper BOQ making as per drawing.

01/05/2023
21/04/2023
ঈদ মোবারক- সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা!
21/04/2023

ঈদ মোবারক- সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা!

Safety first🙄🙄
21/04/2023

Safety first🙄🙄

14/08/2022
14/08/2022
14/08/2022
14/08/2022
14/09/2021

Amazing technology in construction work!!

13/09/2021

#রি_ইনফোর্স_বার_চেইক_করার_বিষয়গুলি

একজন সিভিল ইন্জিনিয়ার হিসেবে রি-ইনফোর্সমেন্ট চেক করার বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী।বাস্তবে কাজ করতে গেলে যেসকল বিষয়গুলো জানা থাকলে একজন ইন্জিনিয়ার অতি সহজেই রি-ইনফোর্স বার চেক করতে পারবে সেই বিষয়গুলো ধারাবাহিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সকলের কাজে আসবে।

1. ড্রয়িং এর নাম্বার ও তারিখ ঠিক আছে কিনা চেক করতে হবে।
2. বার বেন্ডিং শিডিউল করা আছে কিনা দেখতে হবে।
3. বর্তমান রডের সাথে নতুন রডের এলাইনমেন্ট ঠিক থাকতে হবে।
4. বারের সাইজ ও স্পেসিং ড্রয়িং অনুসারে থাকতে হবে।
5. ল্যাপিং লেন্থ ও পজিশন ঠিক আছে কিনা তা দেখতে হবে।
6. বার ও সাটারিং পরিস্কার আছে কিনা?
7. চেয়ার দেয়া আছে কিনা ঠিক মত?
8. রি-ইনফোর্সমেন্ট এর ক্লিয়ার কভার ঠিক আছে কিনা দেখতে হবে।
9. ক্লিয়ার কভারের জন্য ব্লক তৈরি আছে কিনা?
10.ব্লক ঠিকমত দেয়া হয়েছে কিনা?
11. অতিরিক্ত রি-ইনফোর্সমেন্ট দেয়া হলে তার রেকর্ড রাখতে হবে এবং সাইন নিতে হবে।
12. কন্সট্রাকশন জয়েন্ট ঠিক আছে কিনা রড বসানোর পুর্বেই তা চেক করে নিতে হবে।
13.বারের ডায়া যেখানে হবে, ড্রয়িং অনুসারে সেখানে থাকতে হবে।
14. রিবারের টেষ্ট রেজাল্ট থাকতে হবে।
15. 24 গেজ তার দিয়ে ঠিকমত রড বাধা হয়েছে কিনা তা ভালমত চেইক করতে হবে।
16. কোন পরিবর্তন থাকলে সেটা করা হযেছে কিনা দেখে নিতে হবে।

বুঝতে সমস্যা হলে প্রাসঙ্গিক ও গঠনমূলক মন্তব্য করুন।

13/09/2021



মাইল্ড স্টীল:
এর গায়ে কোন ক্র্যাক থাকবে না
মরিচা থাকবে না
ওজন প্রতি ঘনমিটারে ৭৮৫০ কেজি এর কম হবে না
একে ৯০ ডিগ্রি বাঁকিয়ে আবার সোজা করলে এর কোন প্রভাব পড়বে না বা ক্র্যাক তৈরি হবে না

সিমেন্ট:
ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে
এর মধ্যে কোন শক্ত পিন্ড থাকবে না, অন্য কোন কিছু মেশানো থাকবে না
ব্যাগের মধ্যে হাত দিলে ঠান্ডা অনুভব হবে
সামান্য পরিমান সিমেন্ট নিয়ে পানি ভর্তি বালতির পাণির উপরছেড়ে দিলে কিছুক্ষন পানির উপর সিমেন্ট থাকবে। ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না
দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খষখসে হবে না, পিচ্ছিল হবে।
প্রতি ঘণমিটারে ওজন ১৪৪০ কেজির কম হবে না।
ইনিশিয়াল সেটিং বা সাধারণ জমাট বাধার সময় ৪৫ মিনিটের কম হবে না। শক্ত বা কঠিন হওয়ার সময় ১০ ঘন্টার বেশি হবে না
স্টোন চিপস বা পাথর
নন-প্লাস্টিক হবে। অর্থাৎ একে চ্যাপটা বা টেনে লম্বা করা যাবে না
অর্গানিক বা অন্যান্য বাহিরের কোনকিছু মিশ্রণ থাকবে না
ভাল গ্রেডের হতে হবে
প্রতি ঘনমিটারে ওজন ১৬১০ কেজির কম হতে পারবে না
৩% এর বেশি ময়লা হতে পারবে না
বালি:
কোন জিবাস্ম মিশ্রিত থাকবে না
অন্যান্য অপ্রযোজনীয় কোনকিছু মিশ্রন থাকবে না
হাতের মুঠে কিছু বালি নিয়ে মুঠের মধ্যে নাড়াতে হবে। এবার মুঠ খুলে বালি ফেলে দিতে হবে। যদি হাতে ময়লা লেগে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভাল বালি না
গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে বালি মেশাতে হবে। এবার কিছুক্ষন রেখে দিতে হবে। যদি কিছুক্ষন পার বালি তলানিতে যায় এবং পানির উপরিভাগে কোন ময়লা না থাকে, তাহলে বুঝতে হবে বালি ভাল। পানি যদি ঘোলা থাকে তাহলে বুঝতে হবে কাদা বা অন্য কিছু আছে, এবং সেটা ভাল বালি না।
ইট বা ব্রিকস

রং সুন্দর হবে এবং খুব ভালভাবে সমভাবে পুড়তে হবে
উপরিভাগে কোন ক্র্যাক থাকতে পারবে না
একই ধরণের সাইজ ও আকার হতে হবে
ধারগুলি সার্প বা ধারালো বা সুন্দর হতে হবে
দুইটা ইট পরষ্পরের সাথে বাড়ি দিলে টংটং শব্দ দিবে
ভাঙা ইটের পার্শ্বে কোন ছিদ্র থাকবে না। উজ্জ্বল হবে এবং রং বাইরের মতই হবে
কোনকিছু দিয়ে আচড় দিলে আচড় পড়বে না
প্রতি ঘণমিটারে ওজন ১৮৫৬ কেজির কম হবে না
পানি শোষণ ক্ষমতা ২০% এর বেশি হবে না
এক মিটার উচ্চতা থেকে শক্ত কোন কিছুর উপর ফেলে দিলে ভেঙে যাবে না
পানিতে ২৪ ঘন্টা চুবিয়ে রেখে তারপর উঠিয়ে কোন ছায়ার মধ্যে শুকাতে দিলে এর গায়ে লবনাক্ততা বা সাদা ছাপ ভেসে উঠবে না।

Address

Banani Model Town

Opening Hours

Monday 10:00 - 18:30
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801790371551

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়রা বিল্ডিং কনসালটেন্সি&ইঞ্জিনিয়ারিং এজেন্সী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হুমায়রা বিল্ডিং কনসালটেন্সি&ইঞ্জিনিয়ারিং এজেন্সী:

Share