23/02/2026
দেখেন, ডিসি মাসুদ হয়তো কালকে সকালেই লীগের কাউকে অন্যায়ভাবে মেরে রক্তাক্ত করতে পারে। তারপরও বলতেছি, ঢাবির যে ছেলেকে মাসুদ জেরা করেছিল, ওর এপ্রোচ ছিল পুরোদস্তুর বেয়াদবি। আপনি যা-ই হোন না কেন, পুলিশের চেকপয়েন্টে রেসপনসিবল বিহেভ করা উচিত। আপনি কে এবং কেন এই পথ দিয়ে যাচ্ছেন—মেইন প্রশ্ন তো এই দুইটাই ছিল, তাই না? তো প্রথমেই যদি বলত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজ শেষে এই পথ দিয়ে হলে যাচ্ছি। তাহলেই তো ঝামেলা শেষ। কিন্তু ছেলেটা কী করেছে? সেটা তো ভিডিওতেই দেখেছেন।
এই ছেলের মূলত সমস্যা হচ্ছে, এর শরীরে এখনও জুলাই রায়টের সেই বিপ্লবী জজবা রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষ মনে করছে না। নিজেকে এখনও ‘মুই কী হনু রে’ ভেবে বসে আছে। যে নুইসেন্স এই বেয়াদবগুলো গত দেড় বছর ধরে করে আসছিল বেয়াদব ইউনুসের আশ্রয় প্রশ্রয়ে। এইসব তো থামাতে হবে, তাই না? এদের যদি এখনও না থামানো হয়, তাহলে এই দেশের বাকি পতনও কেউ ঠেকাতে পারবে না।