Mohammad shah alam Akash

Mohammad shah alam Akash �একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করোন�

সত্য বলার কারণে যদি আপনার চারপাশ'টা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন এতদিন আপনি কিছু আবর্জনা'কে আগলে রেখেছিলেন.!! 🙂💯
22/07/2025

সত্য বলার কারণে যদি আপনার চারপাশ'টা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন এতদিন আপনি কিছু আবর্জনা'কে আগলে রেখেছিলেন.!! 🙂💯

"বেয়াদব সন্তানকে মানুষ করা যায় ! কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব ! তাদের সন্তানকে মানুষ করা যায় না।
18/07/2025

"বেয়াদব সন্তানকে মানুষ করা যায় ! কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব ! তাদের সন্তানকে মানুষ করা যায় না।

মন ভাঙ্গা মানুষ আর ডানা ভাঙ্গা পাখি জানে,,,                       আগের মতো উড়ে বেড়ানো কতোটা কষ্টকর....😥💔
05/07/2025

মন ভাঙ্গা মানুষ আর ডানা ভাঙ্গা পাখি জানে,,,
আগের মতো উড়ে বেড়ানো কতোটা কষ্টকর....😥💔

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষাএকটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণ...
22/06/2025

নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয়!এটা এক ধরনের আত্মরক্ষা, আত্মসম্মানের ভাষা
একটা সময় ছিল, যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি।
মনে হতো, যার সঙ্গে সম্পর্ক—বন্ধুত্ব, আত্মীয়তা বা ভালোবাসা—তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা।তাই চুপ করে সহ্য করতাম, গুরুত্ব না পেলেও পাশে থাকতাম, বুঝেও না বোঝার ভান করতাম।
ভাবতাম, হয়তো একদিন বুঝবে—আমার দেওয়া সময়, ভালোবাসা, উপস্থিতির মূল্য।

কিন্তু সময় শিখিয়েছে, কেউ যদি তোমাকে সত্যিই চায়, তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে।যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না, সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না।

আমি আজকাল বুঝি, চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা।
সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না, অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কারণ, গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই,
ভুল হলো—নিজেকে এমন জায়গায় ধরে রাখা, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না।

অনেক সম্পর্কেই আমরা শুধু “অভ্যস্ত” হয়ে পড়ি।তাদের সঙ্গে মনের বন্ধন নয়, শুধুমাত্র অভ্যাসের শিকল।তারা ভুলে যায়—তুমি কতটা সময় দিয়েছো, কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছো,
আর তুমিও একসময় ভুলে যাও—তুমি নিজেও গুরুত্বপূর্ণ।আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না।বরং নীরবে সরে আসি।কারণ, মুখ দেখিয়ে থাকাটা, ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা!আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে।

কেউ কেউ ভাবে—চলে আসা মানে দূর্বলতা।কিন্তু তারা বোঝে না, এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা,
কত নিজেকে প্রশ্ন করা, কত অশ্রু, কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে।এখন আমি যদি কাউকে ছেড়ে আসি, সেটা অপমান নয়,বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না।
কারণ তখন তুমি জানো, কে তোমার জন্য, আর কার জন্য তুমি শুধু অপশন।
এই সরে আসা, এই চুপ করে চলে যাওয়া—এটা কোনো নাটক নয়।এটা অনেক অভিজ্ঞতার ফল, অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি,এক এক করে স্বপ্ন গুলো ভাঙ্গার পর তৈরি হওয়া এক শক্তি, মন ভেঙ্গে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি
সেই শক্তি দিয়ে মন কে বেঁধে রেখেছি 💔

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানু...
19/06/2025

ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই, মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয়। মানুষ চায়, তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসুক। অন্তরে ভালোবাসা ধারণ করে কোনো মানুষই বেশিদিন ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না।

অপ্রকাশিত ভালোবাসা দামী হলেও সে চায় প্রকাশ হতে। অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন সাজায়, তখন সেও চায়, তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দিক।

তবে খুব আশ্চর্যজনক ভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুব কমই পাওয়া যায়! ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা, অসম্মান, অপূর্ণতা। যে ভালোবাসা হৃদয়ের গহীনে খুব যত্নে থাকে, সেই ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলেই প্রত্যাখ্যানের শিকার হয়! বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতার হাহাকার নিয়ে বেঁচে থাকে।

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতেই হবে! নিঃস্বার্থ ভাবে যদিও ভালোবাসা যায়, তবে অপ্রকাশিত ভাবে ভালোবাসা বেশিদিন হৃদয়ে ধারণ করা যায় না। ব্যবহার, আচরণ কিংবা স্বভাবেই তা প্রকাশ হতে বাধ্য।

যার ভালোবাসার মতো মানুষ আছে, তারাই কারো ভালোবাসার অবমূল্যায়ন করে। আর যাকে ভালোবাসার মতো কেউ নেই, তার দিকে কেউ ফিরেও তাকায় না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে। দিনশেষে সেই মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় বারবার মূর্ছা যায়! কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার আশা করে বলেই মানুষ নিরাশার অতলে ডুবে ম রে! সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেয়া যায় না!

ভালোবাসার অনুভূতি অদ্ভুত! সবার প্রতিই আসে না, আর যার প্রতি আসে, সে বোঝে না আর নয়তো অবহেলা করে–অবজ্ঞা করে।

18/06/2025

🥀🥀নিজের সম্মান বিসর্জন দিয়ে কারো সাথে সম্পর্ক রাখার কোন মানেই হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো🥀❤

17/06/2025

"ব্লক করা যায়, কিন্তু মায়া মুছে ফেলা যায় না!"
চাইলে নম্বর ব্লক করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায়, এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায়… কিন্তু মনের ভেতর যে মায়ার গভীর বন্ধন, সেটা কি এত সহজে ছেঁড়া যায়?

কখনো কখনো সম্পর্কের নাম মুছে যায়, কিন্তু অনুভূতিগুলো? তারা ঠিক আগের মতোই থেকে যায়—একটু ধুলো জমে, একটু ক্ষত বাড়ে, কিন্তু হারিয়ে যায় না। স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে, কোনো একলা রাতে, কিংবা কোনো চেনা গানের সুরে।

যে মানুষটাকে একসময় নিজের সবকিছু ভেবেছিলাম, তাকেই আজ দেখেও না দেখার ভান করতে হয়। অথচ হৃদয়ের গভীরে কোথাও এখনও জমে থাকে কিছু না বলা কথা, কিছু না ফেলা চোখের জল… কিছু অপরাধবোধ, কিছু অভিমান।

কিছু সম্পর্ক হয়তো কাগজ-কলমে শেষ হয়ে যায়, কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না… সেটা হয়তো হারিয়ে যায় কালের অতলে, কিন্তু পুরোপুরি মুছে যায় না!

"কিছু অনুভূতি শব্দের চেয়েও শক্তিশালী, কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর

10/06/2025

Address

Brahmanbaria

Telephone

+8801660000931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad shah alam Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share