Khaldun Been Hasan

Khaldun Been Hasan Civil Engineering is like a drug, it gives me an adrenaline
rush! It's my passion, my love, my addiction.

নতুন আইনে যেভাবে মাত্র তিন মাসেই ফেরত পাবেন বেদখল জমি!বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরে জমির দখল ফেরত পাওয়ার সেই দীর্ঘ অপ...
31/10/2025

নতুন আইনে যেভাবে মাত্র তিন মাসেই ফেরত পাবেন বেদখল জমি!

বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরে জমির দখল ফেরত পাওয়ার সেই দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং এর আওতায় প্রণীত ২০২৪ সালের বিধিমালা কার্যকর হওয়ায় এখন মাত্র তিন মাসেই বেদখল জমি ফেরত পাওয়া সম্ভব হবে।

সরকার বলছে, এই আইন বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত মামলার জট, দালালচক্রের দৌরাত্ম্য এবং প্রশাসনিক দুর্নীতি কমে আসবে। একইসঙ্গে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ন্যায্য অধিকার ফিরে পাবেন।

নতুন আইনে বলা হয়েছে, জমি জোরপূর্বক দখল হয়ে গেলে জজ কোর্টে মামলা করার প্রয়োজন হবে না। এখন থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট প্রাথমিক তদন্ত করে প্রয়োজনে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিতে পারবেন। পুরো প্রক্রিয়া তিন মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে, এমন বাধ্যবাধকতাও বিধিমালায় স্পষ্ট করা হয়েছে।

বিধিমালার ৬ নম্বর ধারা অনুযায়ী, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি নির্ধারিত ফর্মে আবেদন জমা দেবেন, যেখানে জমির তফসিল, খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি খতিয়ান, করের তথ্য, জরিপ নথি এবং ছবি বা ভিডিও প্রমাণ সংযুক্ত করতে হবে।

আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নোটিশ দেবেন। এরপর মাঠপর্যায়ের তদন্ত ও শুনানির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে একতরফা আদেশ দিয়েও জমির দখল ফেরত দেওয়া সম্ভব হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দখল ফিরিয়ে না দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জোরপূর্বক দখল পুনরুদ্ধার করা হবে।

দখল হস্তান্তরে বাধা দিলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। আইন অনুযায়ী, প্রতিটি আবেদন সর্বোচ্চ তিন মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে যদি একই বিষয়ে কোনো মামলা দেওয়ানি আদালতে চলমান থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে না। তবে আদালত চাইলে সেই মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারবেন দ্রুত নিষ্পত্তির জন্য।

এই নতুন আইনি ব্যবস্থায় ভূমি মালিকদের জন্য খুলে যাচ্ছে ন্যায়বিচারের নতুন দিগন্ত—যেখানে আর বছরের পর বছর অপেক্ষা নয়, মাত্র তিন মাসেই মিলবে নিজের জমির ন্যায্য দখল।

শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিন।

চাকুরীর ইন্টারভিউ'র জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেবেন কিভাবে?বর্তমানে যে কোন চাকুরীর ইন্টারভিউতে গেলেই বেশ কিছু কমন প্রশ্ন ...
19/08/2025

চাকুরীর ইন্টারভিউ'র জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেবেন কিভাবে?

বর্তমানে যে কোন চাকুরীর ইন্টারভিউতে গেলেই বেশ কিছু কমন প্রশ্ন প্রায় সবাইকেই করা হয়। এছাড়া ইংরেজিতে প্রার্থীর বেসিক জ্ঞান আছে কিনা সেটাও দেখা হয়। তাই আগ্রহীরা যেন স্বল্প সময়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেজন্য কিছু বিষয় এখানে উল্লেখ করলাম।

--------------------------->

1. কোম্পানি সম্পর্কে দ্রুত রিসার্চ করুন:

- যে কোম্পানীতে ইন্টারভিউ দেবেন, সেই কোম্পানীর ওয়েবসাইটের About Us, Mission & Vision, Recent News সেকশন পড়ে নিন।
- কোম্পানীর ২–৩টি সাম্প্রতিক অর্জন বা প্রজেক্ট মুখস্থ রাখুন, যাতে ইন্টারভিউতে উল্লেখ করতে পারেন।

2. নিজের প্রোফাইল রিভিউ করুন:

- নিজের সিভি দেখে নিজের কাজের অভিজ্ঞতা, অর্জন, স্কিল—সব ইংরেজিতে স্পষ্টভাবে বলার প্র্যাকটিস করুন।
- আপনার সিভিতে উল্লেখ করা আপনার প্রতিটি জব বা প্রজেক্টের জন্য ২–৩টি মূল পয়েন্ট প্রস্তুত রাখুন।

3. কমন ইন্টারভিউ প্রশ্নের উত্তর প্র্যাকটিস করুন:

- “Tell me about yourself.”
- “Why should we hire you?”
- “What are your strengths and weaknesses?”
- “Where do you see yourself in 5 years?”

উত্তর সংক্ষিপ্ত, পজিটিভ ও উদাহরণসহ বলুন। (এই পোস্টের নিচের দিকে এগুলোর স্যাম্পল উত্তর দেয়া হয়েছে)

4. STAR মেথড ব্যবহার করুন (Situation–Task–Action–Result):

যখন অভিজ্ঞতার উদাহরণ দেবেন, এই ফরম্যাটে বললে উত্তর পরিষ্কার হবে।

5. শরীরের ভাষা ও ভয়েস কন্ট্রোল করুন:

- চোখে চোখ রেখে কথা বলুন।
- মুখে হালকা হাসি রাখুন।
- শব্দ স্পষ্ট করে উচ্চারণ করুন, খুব দ্রুত নয়।

6. ইংরেজি অনুশীলনের জন্য তাৎক্ষণিক প্রস্তুতি:

- একা একা আয়নার সামনে ৫ মিনিট ইংরেজিতে নিজের পরিচয় দিন।
- ৩–৪টি কমন প্রশ্নের উত্তর জোরে জোরে প্র্যাকটিস করুন।
- ৫–১০টি প্রফেশনাল ইংরেজি শব্দ বা বাক্য মুখস্থ করুন (যেমন collaborative, resultsdriven, adaptable, value addition, growthoriented)।

7. শেষ মুহূর্তের মানসিক প্রস্তুতি:

- ইন্টারভিউয়ের আগে ৫ মিনিট গভীর শ্বাস নিন, মনে করুন আপনি প্রস্তুত।
- মনে রাখবেন: প্রশ্নের উত্তর না জানলেও শান্তভাবে বলুন, “That’s an interesting question, I’ll try to answer from my experience.”

--------------------------->

এবার আপনার জন্য বাংলা অর্থসহ ইন্টারভিউ এর জন্য ইংরেজিতে কিছু স্যাম্পল প্রশ্ন-উত্তর দিলাম। এগুলো সহজে মুখস্থ করার জন্য সংক্ষিপ্ত পয়েন্ট আকারে দিলাম। এভাবে পড়লে ইন্টারভিউ'র আগের দিন একবার রিভিউ করলেই মনে থাকবে।

# # 1. Self Introduction (নিজের পরিচয়)

English:
"Good morning, thank you for giving me the opportunity. My name is \[Your Name]. I have \[X years] of experience in \[your field], specializing in \[key skill]. In my previous role at \[Company Name], I was responsible for \[key responsibility] and achieved \[achievement]."

বাংলায়:
সুপ্রভাত, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম \[নাম]। আমার \[ক্ষেত্রে] \[X বছর] অভিজ্ঞতা আছে, বিশেষ দক্ষতা \[মূল স্কিল]। পূর্ববর্তী চাকরিতে \[দায়িত্ব] পালন করেছি এবং \[অর্জন] করেছি।

# # 2. Why should we hire you? (কেন আপনাকে নেবো)

English:
"My skills and experience match the job requirements. I am results driven, adaptable and a good team player. I can bring value and contribute to the company’s success."

বাংলায়:
আমার দক্ষতা ও অভিজ্ঞতা এই পদের সাথে মেলে। আমি ফলাফলে বিশ্বাসী, পরিবর্তনে মানিয়ে নিতে পারি, এবং দলগতভাবে কাজ করতে পারি। আমি কোম্পানির সাফল্যে অবদান রাখতে পারবো।

# # 3. Strengths (সক্ষমতা)

English:
"My strengths is adaptability, communication, and problem solving. I stay calm under pressure and focus on solutions."

বাংলায়:
আমার যে কোন পরিবর্তনে মানিয়ে নেওয়া, যোগাযোগ রক্ষা করা এবং সমস্যা সমাধানের দক্ষতা রয়েছে। আমি চাপের মধ্যেও শান্ত থাকতে পারি এবং সমাধানে মনোযোগ দেই।

# # 4. Weakness (দুর্বলতা)

English:
"I sometimes focus too much on details, but I am working on balancing quality with efficiency."

বাংলায়:
কখনো কখনো আমি অতিরিক্ত বিস্তারিত বিষয়ে মন দিই, তবে আমি গুণগত মান ও গতির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি।

# # 5. 5 Years Goal (৫ বছরের পরিকল্পনা)

English:
"I see myself in a role with more responsibility, leading projects, and contributing to strategic decisions."

বাংলায়:
আমি নিজেকে আরও বেশি দায়িত্বপূর্ণ পদে দেখতে চাই, প্রজেক্ট পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্তে অবদান রাখতে চাই।

# # 6. ProblemSolving Example (সমস্যা সমাধানের উদাহরণ)

English:
"In my previous job, we faced \[Situation]. My responsibility was \[Task]. I took \[Action] and as a result, we achieved \[Result]."

বাংলায়:
আমার আগের চাকরিতে \[পরিস্থিতি] হয়েছিল। আমার দায়িত্ব ছিল \[কাজ]। আমি \[পদক্ষেপ] নিয়েছিলাম এবং ফলস্বরূপ \[ফলাফল] এসেছে।

# # 7. Closing Statement (শেষ কথা)

English:
"Thank you for the opportunity. I am excited about joining your team and confident I can make a positive impact."

বাংলায়:
সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার টিমে যোগ দেওয়ার ব্যাপারে আমি উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী যে ইতিবাচক অবদান রাখতে পারবো।

------------------>

প্রয়োজনে এই পোস্টটি শেয়ার বা সেভ করে রেখে দিতে পারেন, যাতে যে কোন ইন্টারভিউতে তাৎক্ষণিক প্রস্তুতি হিসেবে এগুলো কাজে আসে।

এইভাবে পিলার কেটে চৌকাঠ ফিটিং করবেন না। এটা বিশাল বড় একটি ভুল সিদ্ধান্ত। যদি পারেন ৫ ইঞ্চি পিলার থেকে ফাঁকা রেখে দিবেন।...
01/04/2024

এইভাবে পিলার কেটে চৌকাঠ ফিটিং করবেন না। এটা বিশাল বড় একটি ভুল সিদ্ধান্ত। যদি পারেন ৫ ইঞ্চি পিলার থেকে ফাঁকা রেখে দিবেন। চৌকাঠ ফিটিং করার পর ইট দিয়ে গাঁথুনি করে দেবেন। আরো পদ্ধতি আছে পিলারের পাশে ক্লাম আলাদা হার্ডওয়ার্কের দোকানে কিনতে পাওয়া যায়। আপনার জন্য এবং আপনার বাড়ির জন্য খুব ভালো হবে। বিষয়টা ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন।

বদ নজর থেকে বাঁচার দোয়া..উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আ...
18/12/2023

বদ নজর থেকে বাঁচার দোয়া..

উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। [মুসলিম, হাদিস : ৫৫১২]

★জমি রেজিস্ট্রির আগে এই বিষয়গুলো জানা খুব জরুরী,সারা জীবনের সঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে এক খন্ড জমি কিনে যাতে মৃত...
12/11/2023

★জমি রেজিস্ট্রির আগে এই বিষয়গুলো জানা খুব জরুরী,
সারা জীবনের সঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে এক খন্ড জমি কিনে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথা গুজার একটু জায়গা থাকে। কিন্তু জমি কিনেই ঝামেলায় পড়েছেন অনেকে। কেউ আবার হয়েছেন সর্বশান্ত।

মূলত জমি সংক্রান্ত বিষয়ে স্বল্প জ্ঞান ও অসতর্কতার কারণেই মানুষ এই ঝামেলায় পড়ে। তাই জমি কেনার আগে অবশ্যই সতর্ক হতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো জানা জরুরি-

★অবশ্যই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে জরিপের মাধ্যমে প্রণিত রেকর্ড। খতিয়ান ও নকশা যাচাই করে নিতে হবে।

★ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত দাগে জমির মোট পরিমাণ দেখে নিতে হবে।

★ জমি কেনার আগে উক্ত জমির সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড এবং মাঠ পর্চাগুলো ভালোভাবে দেখে নিতে হবে।
★ বিক্রেতা যদি জমিটির মালিক ক্রয়সূত্রে হয়ে থাকেন তাহলে তার কেনার দলিল রেকর্ডের সঙ্গে মিল করে যিনি বেচবেন তার মালিকানা সঠিক আছে কিনা তা নিশ্চিত হতে হবে।

★ জমির বিক্রিকারী উত্তরাধিকারসূত্রে জমিটি পেয়ে থাকলে সর্বশেষ জরিপের খতিয়ানে তার নাম আছে কিনা তা ভালো ভাবে খতিয়ে দেখতে হবে। যদি সর্বশেষ খতিয়ানে বিক্রেতার নাম না থাকে, তাহলে তিনি যার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে জমিটি পেয়েছেন তার মূল মালিকের সংঙ্গে বিক্রেতার নামের যোগসূত্র কিংবা রক্তের সস্পর্ক আছে কিনা বিষয়টি ভালো ভাবে যাচাই করে নিতে হবে।

যদি মাঠ পর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন (AD) তাহলে বুঝতে হবে উক্ত খতিয়ানের বিরুদ্ধে সত্যায়ন বা শুদ্ধতার পর্যায়ে আপত্তি রয়েছে, সেক্ষেত্রে জমি ক্রয়ের আগে জরিপ অফিসে জমিটির সর্বশেষ অবস্থা জেনে নিতে হবে।

★ তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রিকারীর শরিকদের সঙ্গে জমি বিক্রিকারীর সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা বা ফারায়েজ দেখে নিতে হবে।

★ জমি বিক্রিকারীর নিকট থেকে সংগৃহীত দলিল, বায়না দলিল, খতিয়ান, মাঠ পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তলবকারী বা স্বত্বলিপি রেজিস্ট্রারের কাছে গিয়ে কাগজপত্রের সঠিকতা যাচাই করে নিতে হবে।

★ জমি কেনার ক্ষেত্রে যিনি জমি কিনবেন তাকে মনে রাখতে হবে যে ১৯১৩ সালের সরকারি পাওনা/দাবি আদায় আইনের ৭ ধারায় বলা আছে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়।
©

19/04/2023

২০২২ সালের BCS-এ চাঁদপুরের এক ভাইকে অন্যান্য প্রশ্নের সাথে চাঁদপুর সম্পর্কিত যেসব প্রশ্ন করা হয়েছিল। জেনে রাখা প্রয়োজন:

এক্সটার্নাল-১ : আপনার বাড়ি তো চাঁদপুর। একে কী নামে ডাকে?

আমি: স্যার, ‘ইলিশের বাড়ি’ চাঁদপুর।

এক্সটার্নাল-১ : এই নামের প্রেক্ষাপট কী?

আমি : স্যার, দেশ-বিদেশে চাঁদপুরকে উপস্থাপনের জন্য ২০১৫ সালে থেকে জেলা ব্র্যান্ডিংয়ের কাজ শুরু হয়। যেহেতু চাঁদপুরের ব্র্যান্ডিং পণ্য ইলিশ, তাই ইলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ব্র্যান্ডিং নাম করা হয় ‘ইলিশের বাড়ি’।

এক্সটার্নাল-১ : আপনার কথা চাঁদপুরের ভাষার সঙ্গে মিলে না। চাঁদপুরের ভাষায় কথা বলেন তো।

আমি : স্যার, চাঁদপুরের নিজস্ব কোনো ভাষা নেই। কিছুটা নোয়াখালীর, কিছুটা কুমিল্লার ও কিছুটা শরীয়তপুরের। (এরপর দু-তিন লাইন চাঁদপুরের ভাষায় বলে শুনিয়ে দিলাম।)

চেয়ারম্যান : বর্তমান শিক্ষামন্ত্রী কে?

আমি : স্যার, মাননীয় মন্ত্রী ডা. দিপু মনি।

চেয়ারম্যান : আচ্ছা পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন উনার সফলতা কী?

আমি : ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয়, সম্পর্ক উন্নয়ন।

চেয়ারম্যান : উনার পিতার নাম কী?

আমি : ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।

চেয়ারম্যান : (পেপারসের দিকে তাকিয়ে বললেন) আপনার জন্মদিন তো ৩ মার্চ। বিখ্যাত দিন! এ দিন কিসের জন্য বিখ্যাত?

আমি: অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ইশতেহার, জাতির জনক উপাধি প্রভৃতির জন্য বিখ্যাত।

এক্সটার্নাল-১: আপনার জন্মদিন কী বার ছিল?

আমি: রবিবার।

এক্সটার্নাল-১ : এটাও জেনে এসেছেন! ভালো।

চেয়ারম্যান : আপনার জেলার কুখ্যাত কিছু ব্যক্তির নাম বলুন।

আমি: বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি লে. কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী, রাজাকার কমান্ডার বাচ্চু রাজাকার।

চেয়ারম্যান : আচ্ছা, এবার তাহলে আপনি আসুন।

(আমি চেয়ার থেকে উঠে চলে আসার সময় চেয়ারম্যান স্যার বললেন, চাঁদপুরের মানুষ তো বেশি ব্যবসা করে জানি, আপনি ব্যবসা না করে বিসিএস দিচ্ছেন কেন? আমি বললাম—ব্যবসা করার মতো পুঁজি নেই, স্যার।)

চেয়ারম্যান : আচ্ছা, আপনার জন্য শুভ কামনা, আসুন তাহলে।

18/03/2023
17/01/2023

যেসব ছেলে-মেয়ে গুলো ডিপ্লোমা শেষ করে হতাশামূলক পোস্ট দিচ্ছেন। কিছুদিন পর ওদের আইডিতেই ট্যাগ থাকবে....

~ Work at Sub-Assistent Engineers, LGED

~ Work at Sub-Assistent Engineers, PWD

~ Work at Sub-Assistent Engineer, RHD

~Work at Sub-Assistent Engineers, DPHE

~ Work at BWDB, Sub-Assistent Engineers

~ Work at RAJUK, Sub-Assistent Engineer

~ Work at Junior Instructor, BTEB

" শুধু সময়ের অপেক্ষা " অন্ধকারছন্ন রাত্রের পরেই কিন্তু সফলতার সূর্যের আলো ছড়ায়"
ডিপার্টমেন্টে ভালো জ্ঞান অর্জন করুন। ❤️

To those who look at me without hate and jealousy, love you. ♥️
09/11/2022

To those who look at me without hate and jealousy, love you. ♥️

14/09/2022

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

08/08/2022

বঙ্গবন্ধু সম্পর্কে ১৮৪টি প্রশ্নোত্তর ✔️
(১) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(২) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(৩) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৪) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(৭) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৯) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১০) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি – ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪ এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
(১১) বঙ্গবন্ধু উপাধি – ২৩ফেব্রু ১৯৬৯সালে । তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে ।
(১২) জাতির জনক – ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে
(১৩) রাজনীতির কবি(Poet of politics) – ৫ এপ্রিল ১৯৭১ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
(১৪) আওয়ামী মুসলিম লীগ গঠন – ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
(১৫) শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন – ১৯৬৬।
(১৬) বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
(১৭) পাকিস্তানি কারাগার থেকে মুক্তি – ৮জানু, ১৯৭২।
(১৮) স্বদেশ প্রত্যাবর্তন – ১০ জানুয়ারি ১৯৭২।
(১৯) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার – ২২ ফেব্রু ১৯৬৯।
(২০) বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। – ৫-৬ফেব্রু ১৯৬৬।
(২১) ছয় দফা দিবস – ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(৩১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(৩২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(৩৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(৩৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(৩৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(৩৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(৩৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(৩৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(৩৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(৪০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(৪১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(৪২) বাংলাদেশ -এর নামকরণ করেন – ৫ডি: ১৯৬৯।
(৪৩) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৪৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(৪৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৪৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৪৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৪৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৪৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(৫০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(৫১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৫২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে এ পর্যন্ত ফাঁসি দেওযা হয়?
উত্তর: ৬জন। সর্বশেষ তথ্য-আগস্ট ২০২০
(৫৩) প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘে ভাষণদেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৫৪) বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০০৪ সালে)।
(৫৫) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম লেখা কী?
উ : ‘অসাপ্ত আত্মজীবনী’।
(৫৬) শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে কবে?
উ : ১৭ মার্চ ১৯২০ সালে।
(৫৭) শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করে কবে?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
(৫৮) বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
উ : খোকা।
(৫৯) বঙ্গবন্ধুর উপাধি কী ছিল?
উ : শেখ সাহেব, শেখ মুজিব, মিয়া ভাই।
(৬০) বঙ্গবন্ধুর ভাই বোন কতজন ছিল?
উ : ৪ বোন ২ ভাই তিনিসহ।
(৬১) বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়?
উ : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
(৬২) বঙ্গবন্ধুর পিতার নাম কী ছিল?
উ : শেখ লুৎফর রহমান।
(৬৩) বঙ্গবন্ধুর মাতার নাম কী ছিল?
উ : সায়েরা খাতুন।
(৬৪) বঙ্গবন্ধু প্রথম শিক্ষা জীবন শুরু করে কোথায়?
উ : গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ।
(৬৫) বঙ্গবন্ধু এসএসসি পাশ করে কত সালে?
উ : ১৯৪২ সালে (মিশনারি স্কুল, গোপালগঞ্জ)।
(৬৬) বঙ্গবন্ধু বিএ পাশ করে কত সালে?
উ : ১৯৪৭ সালে (ইসলামিয়া কলেজ, কলকাতা)।
(৬৭) বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোথায় থাকতেন?
উ : বেকার হোস্টেল (২৪নং কক্ষ), কলকাতা।
(৬৮) বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করে কত সালে?
উ : ১৯৩৯ সালে।
(৬৯) বঙ্গবন্ধু রাজনীতি কখন শুরু করে?
উ : ছাত্র জীবনে।
(৭০) বঙ্গবন্ধু ‘আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
উ : ২৩ জুন ১৯৪৯ সালে।
(৭১) বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করে কবে?
উ ; ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
(৭২) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উ : ১৯৫৩ সালে।
(৭৩) যুক্তফ্রন্ট কত সালে গঠন হয়?
উ : ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।💯
(৭৪) বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসন থেকে বিজয়ী হন?
উ : গোপালগঞ্জ আসন।💯
(৭৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উ ; যুক্তফ্রন্ট (১৯৫৪ সালে)।
(৭৬) বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলটির নাম কী?
উ : কম্বাইন্ড অপজিশন পার্টি (১৯৬৪ সালে)।
(৭৭) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় কত সালে।
উ : ১৯৬৬ সালে।💯
(৭৮) বঙ্গদেশে অসহযোগের ডাক দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৭৯) বাঙালির মুক্তির সনদ কী?
উ : ছয়দফা আন্দোলন (১৯৬৬ সালে)।
(৮০) বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয় কোথায়?
উ : রেসকোর্স ময়দান, ঢাকা।
(৮১) ‘বঙ্গবন্ধু’ জাতির জনক উপাধি লাভ করে কত সালে।
উ : ১৯৭১ সালে।
(৮২) ৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক ভাষণ দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৩) ছয়দফা দাবি উত্থাপন করেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৪) ছয়দফা দাবি কোথায় উত্থাপন করেন?
উ : লাহোর, পাকিস্তান।
(৮৫) বঙ্গবন্ধু ছয়দফা প্রথম কবে ঘোষণা করে?
উ : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
(৮৬) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বশেষ লেখা কী?
উ : ‘আমার দেখা নয়া চীন’।
(৮৭) ‘আমার দেখা নয়াচীন’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উ : শেখ হাসিনা।
(৮৮) ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণকাহিনী রচিত হয় কত সালে?
উ : ১৯৫৪ সালে।
(৮৯) ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০২০ সালে।
(৯০) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহিত হয় কবে?
উ : ১৮ মার্চ ১৯৬৬ সালে।
(৯১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে “ছয়দফা’ কবে ঘোষণা করে?
উ : ২৩ মার্চ ১৯৬৬ সালে।
(৯২) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ : লাহোর প্রস্তাব।
(৯৩) ছদফার প্রথম দফা কী ছিল?
উ : স্বায়ত্বশাসন।
(৯৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের হয়?
উ : ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
(৯৫) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন?
উ : ৩৫ জন।
(৯৬) আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৯৭) আগরতলা ষড়ন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়?
উ : রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(৯৮) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে।
উ : ২২ ফ্রেবুুয়ারি ১৯৬৯ সালে।
(৯৯) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরণ করে কবে?
উ : ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে ।
(১০০) শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কবে।
উ : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
(১০১) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণদেন কোথায়?
উ : রেসকোর্স ময়দান।
(১০২) ‘অসাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উ : ২০১২ সালে।
(১০৩) বঙ্গবন্ধুর নামে চেয়ারস্থাপন করে কোন বিশ্ববিদ্যালয়?
উ : ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইনস্টিটিউট থ্যাইল্যান্ড।
(১০৪) বঙ্গবন্ধুর রচিত বইসমূহের নাম কী?
উ : অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনমোচা, আমার দেখা নয়াচীন।
(১০৫) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১০৬) বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে প্রথম প্রহরে।
(১০৭) মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু গ্রেফতার হয় কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর।
(১০৮) মুজিবনগর সরকার গঠন হয় কবে?
উ : ১০ এপ্রিল ১৯৭১ সালে।
(১০৯) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১০) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১১) বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?
উ : ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১২) বঙ্গবন্ধু মুক্তির পর কোন দুটি দেশ হেেয় দেশে ফেরেন?
উ : যুক্তরাজ্য ও ভারত।
(১১৩) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৪) বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৫) বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণদেন কবে?
উ : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
(১১৬) বঙ্গবন্ধু শান্তির জন্য ‘জুলিওকুরি পদক’ লাভ করে কবে?
উ : ১০ অক্টোবর ১৯৭২ সালে (ফ্রান্স)।
(১১৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয় কখন?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে (ভোরের প্রহরে)।
(১১৮) বঙ্গবন্ধুর স্বপরিবারে কারা হামলা করে?
উ : সেনাবাহিনীর এক দল ঘাতক।
(১১৯) বঙ্গবন্ধুর স্বপরিবার কোথায় নিহত হয়?
উ : ৩২ নম্বর বাসভবন, ধানমন্ডি, ঢাকা।
(১২০) বঙ্গবন্ধু স্বপরিবারের বেঁচে যাওয়া ২জনের নাম কী?
উ : শেখ হাসিনা ও শেখ রেহেনা।
(১২১) শেখ হাসিনা ও শেখ রেহেনা তখন কোথায় ছিলেন?
উ : পশ্চিম জার্মানি।
(১২২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে আদালত মৃত্যুদÐাদেশ দেন?
উ : ১২ জন।
(১২৩) বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক হয় কখন?
উ : ১৯৪৪ সালে (ছাত্রলীগের সম্মেলনে কুষ্টিয়া)।
(১২৪) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উ : আইন বিভাগ।
(১২৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয় কত সালে?
উ : ১৯৪৯ সালে।
(১২৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন কেন?
উ : চতুর্থ শেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ।
(১২৭)মুজিব শব্দের অর্থ কি?
উত্তর: উত্তরদাতা।
(১২৮)বঙ্গবন্ধুর পিতার নাম কি?
উত্তর: শেখ লুৎফর রহমান
(১২৯)বঙ্গবন্ধুর মাতার নাম কি?
উত্তর: মোসাম্মৎ সায়েরা খাতুন।
(১৩০)বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।
(১৩১)শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল?
উত্তর: খোকা।
(১৩২)‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১৩৩)বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১৩৪)বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(১৩৫)বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(১৩৬)বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(১৩৭)বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(১৩৮)বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(১৩৯)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১৪০)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১৪১)বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১৪২)১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৪৩)১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪৪)যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(১৪৫)বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(১৪৬)১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৪৭)বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৪৮)আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৪৯)বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(১৫০)কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(১৫১)ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(১৫২)‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(১৫৩)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(১৫৪)আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(১৫৫)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(১৫৬)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎ​কালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(১৫৭)কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(১৫৮)বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(১৫৯)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।
(১৬০)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১৬১)বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ​ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(১৬২)১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(১৬৩)বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(১৬৪)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(১৬৫)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(১৬৬)বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(১৬৭)বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর:১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(১৬৮)বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(১৬৯)বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(১৭০)মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তরঃ ১০ই এপ্রিল ১৯৭১।
(১৭১)মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কর তারিখে?
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১।
(১৭২)ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের কোন মাসে?
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে।
(১৭৩)বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
(১৭৪)২১ ফেব্রুয়ারি ১৯৫২ বঙ্গবন্ধু কোন কারাগারে বন্ধি ছিলেন?
উত্তরঃ ফরিদপুর কারাগার।
(১৭৫)২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি?
উত্তরঃ অপারেশন বিগ বার্ড।
(১৭৬)বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়া হয় কত তারিখে?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১
(১৭৭)কে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়?
উত্তরঃ আ স ম আবদুর রব।
(১৭৮)বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ ভারত, ৬-৭ ফেব্রুয়ারি ১৯৭২।
(১৭৯)বঙ্গবন্ধু সর্বশেষ কোন দেশ সফর করেন?
উত্তরঃ জ্যামাইকা; ১৯৭৫।
(১৮০)বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর ২০০৯।
(১৮১)বঙ্গবন্ধু কবে সংবিধান স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২।
(১৮২)বঙ্গবন্ধু ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।
(১৮৩)বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম তফসিলে
(১৮৪)স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তরঃ সপ্তম তফসিলে
— সংগৃহীত........

Address

Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Khaldun Been Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaldun Been Hasan:

Share