19/11/2025
নেতার ছেলে নেতাই হবে।
বিদেশে যাবে পড়তে
তুমি আমি শুধু মিছিল করবো
নেতার জীবন গর্তে
নেতার মাথা নষ্টরে ভাই
কামায় শুধু টাকা
ঐ দিকে কর্মির ঘরে চাল থাকেনা
সংসারে বাদায় লেটা
বাপে দিন রাত কষ্ট করে
খেত খামারে খাটে
ছেলে নেতার পিছনে ঘুরে
আর নেতার দুপা চাটে
ভাই রাজনীতি কর সমস্যা নাই
ঐ পাও চাটা বাদ দাও
রাজনীতি পিছনে সন্মান রেখে
ভালো কিছু করে খাও।