Hammer Bricks

Hammer Bricks The type of builders that you enlist for a venture has a significant effect. Whatever the size of th

02/12/2024
18/05/2024

🟥 FAR কী?

উত্তরঃ একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে সেটব্যাক বলে । শুধুমাত্র ভবনটি কত তলা হবে তা 'FAR' এর মাধ্যমে জানা যায় তাই আজ 'FAR' নিয়ে কিছু ধারণা দিতে চাই।
▶️FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যাবে
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব করতে পারবেন অংক করে ।
▶️FAR এর ক্যালকুলেশনঃ
মনে করি, আপনার জায়গার পরিমান- ৫ কাঠা,
জায়গা ঘেষে সামনে দিয়ে Continues Road গেছে - ২০ ফুট,
▶️FAR- 3.5 ( BNBC তে পাবেন কত কাঠার জন্য কত ফার)
এখন, Maximum Build Area (M.B.A)= Area of Land x Far
= 5 katha x 3.5 (Here, FAR= 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720 sft)
= 3600x3.5
=12600 sft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5% (BNBC তে পাবেন)
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sft.
Now, Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground Floor + 5.6 Floor
= 1+ 5.6 Floor
= 6.6 Floor
সুতরাং আপনার ৫ কাঠা জায়গায় উপরের শর্তাবলী অনুযায়ী আপনি ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা নির্মাণ করতে পারবেন এবং তা প্রায় ৭ তলা পর্যন্ত বর্ধিত করতে পারবেন কিন্তু ভবনটি ভুমিকম্প সহনীয় করতে তা না করাই শ্রেয় ও বুদ্ধিমানের কাজ হবে, বাকিটা আপনার ইচ্ছা।

(সংগৃহিত)

আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান?কিভাবে কি করবেন বুঝতে পারছেন না?আমরা আছি আপনার পাশে, আপনার স্বপ্ন পুরনের দৃঢ় প্রত...
05/04/2024

আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান?
কিভাবে কি করবেন বুঝতে পারছেন না?
আমরা আছি আপনার পাশে, আপনার স্বপ্ন পুরনের দৃঢ় প্রত্যয়ে আমরাও আপনার সাথে অঙ্গীকারবদ্ধ।
আপনার বাড়ি তৈরিতে যে কোন ধরনের পরামর্শ বা সাহায্য আমরা আছি আপনার সাথে।
আমাদের সাথে রয়েছেন সুদক্ষ আর্কিটেক্ট, ষ্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ,,
আমাদের সেবা সমূহঃ
🔘 আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ডিজাইন
🔘 বিল্ডিং প্ল্যান এন্ড ডিজাইন
🔘 3D বিল্ডিং মডেল
🔘 ইন্টেরিয়র ডিজাইন
🔘 ইস্টিমেট এবং ভ্যালুয়েশন
🔘 সয়েল টেস্ট
🔘 পাইলিং
🔘 কন্সালটেন্সি এবং সুপারভিশন
🔘 সিভিল কনস্ট্রাকশন
🔘 ডিজিটাল ল্যান্ড সার্ভে

বিঃ দ্রঃ পুরাতন বিল্ডিং এর রিমডেলিং সহ নতুন বিল্ডিং এর সকল কাজ করা হয়।

ভবন নির্মান সংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং
ফ্রি কনসাল্টেন্সির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৫৭-০৩৪৭২৭,০১৫৭৫১৩০৪৭৬

➤ সিড়িঁ (Stair) নিয়ে কিছু প্রশ্নোত্তর নিচে দেয়া হলোঃ ☞ সিড়িঁ কাকে বলে?উওরঃ দালানের এক তলা হতে অন্য তলা যাতায়াত বা চলাচলে...
10/11/2023

➤ সিড়িঁ (Stair) নিয়ে কিছু প্রশ্নোত্তর নিচে দেয়া হলোঃ
☞ সিড়িঁ কাকে বলে?
উওরঃ দালানের এক তলা হতে অন্য তলা যাতায়াত বা চলাচলের জন্য যে পথ নিমার্ণ করা হয়, তাকে সিড়িঁ বলে।
☞ কয়েক প্রকার সিড়িঁর নাম বলুন?
উওরঃ
⊕ ডগ-লেগড সিড়িঁর।
⊕ কোয়ার্টার -টান সিড়িঁ।
⊕ একমুখী সিড়িঁ।
স্পাইরাল সিড়িঁ।
☞ আবাসিক ও পাবলিক দালানে সিড়িঁর অবস্হান কোথায় হওয়া উচিত?
উওরঃ আবাসিক দালানে সিড়িঁর অবস্হান দালানের কেন্দ্র বা দুই ইউনিটের মাঝে।
☞ পাবলিক দালানে সিড়িঁর সব সময় রাস্তার দিকে হবে।
☞ পায়ে চলাচলে অক্ষম বা প্রতিবন্ধীর জন্য সিড়িঁর বিকল্প হিসাবে কি তৈরী করা হয়?
উওরঃ র‍্যাম্প (ramp)
☞ সিড়িঁর ট্রেড ও রাইজ সচরাচর কত ধরা হয়?
উওরঃ ট্রেড-২৫ সেমি
রাইজ-১৫ সেমি
☞ সিড়িঁর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হয়?
উওরঃ লিফট (Lift or Escalotor)
☞ সিড়িঁঘর ও লিফট কোর কি?
উওরঃ সিড়িঁর জন্য যে কক্ষ ব্যবহার করা হয়, তাকে সিড়িঁঘর বলে এবং লিফট যে পথে বা দালানে খাড়া সুড়ঙ্গ বরাবর চলাচল করানো হয়, তাকে লিফট কোর বলে।
☞ সচরাচর র‍্যাম্প এর (Ramp) আরামদায়ক ঢাল কত?
উওরঃ ১:১০

☞ সিড়িঁর ব্যবহৃত কয়েকটি শব্দের নাম বলুন?
উওরঃ
⊕ ট্রেড
⊕ রাইজ
⊕ ল্যান্ডিং
⊕ প্যাসেজ
⊕ নোজিং
⊕ হ্যান্ড-রেইল
☞ সিড়িঁর ডিজাইনের সময় ট্রেডের চেয়ে রাইজ কতটি বেশি রাখতে হয়?
উওরঃ ১টি
☞ একটি কক্ষের দৈর্ঘ্য ১২' এবং উচ্চতা ১২ ফুট হলে সিড়িঁটি ট্রেড ও রাইজের সংখ্যা নির্ণয় কর?
উওরঃ ধরি,ট্রেড=২৫ সেমি
রাইজ=১৫ সেমি
কক্ষের উচ্চতা=১২÷২=৬ ফুট
রাইজের সংখ্যা=৬÷০.৫০=১২ টি
ট্রেডের সংখ্যা =১২-১= ১১ টি
☞ ল্যান্ডিং দিনের আলোতে আলোকিত হওয়ার জন্য ল্যান্ডিং কি ব্যবহার করা হয়?
উওরঃ সানলাইট (Sunlight)
☞ সিড়িঁর ঢাল কত রাখা হয়?
উওরঃ ৩০-৪৫ ডিগ্রি।

☞ নোজিং টাইলস কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ সিড়িঁর নোজিং দ্বারপ্রান্তে। যেন সিড়িঁর নোজিং ভেঙ্গে না যায়।
☞ বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সিড়িঁর নাম কি?
উত্তরঃ ডগ লেগড সিঁড়ি।
☞ সিড়িঁর ওয়ার্কিং লাইন বলতে কি বুঝায়?
উত্তরঃ নোজিং লাইন এবং হ্যান্ড রেইলের মধ্যবর্তী যে কাল্পনিক রেখা দিয়ে মানুষ চলাচল করে তাকে ওয়ার্কিং লাইন বলে।
☞ নিউয়েল কোর্য়াটার টান ও ডগ-লেগড সিড়িঁর ফ্লাইটে কত ডিগ্রিতে দিক পরির্বতন করে?
উত্তরঃ নিউয়েল কোয়ার্টার টান ৯০° ও ডগ লেগড ১৮০° তে দিক পরিবর্তন করে।
#সংগৃহীত

22/04/2023

প্রচন্ড গরমের হাত থেকে একতলার কিংবা যেকোনো পাকার বাড়িতে শান্তিতে থাকবার একটা অত্যন্ত সহজ উপায়।
AC ব্যবহার করে নিজের এবং পরিবেশের বিপদ নাই বা বাড়ালেন।
কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল।
পাথুরে চুন পরিমাণমত কিনে নিতে হবে। পাথুরে চুন সারারাত ভিজিয়ে রেখে (ভূষিমাল দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন) পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন এবং অতঃপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা দিয়ে দিতে হবে (ঠিক যেমনটি করে ধান ঝাড়াইয়ের পূর্বে গোবরজল দিয়ে উঠানে ঘোলা মারা হয়)। ব্যবহার করেছি প্রায় তিন বছর। দারুন উপকার পেয়েছি।
11/13 একটা রুমের জন্য 5 কেজি পাথুরে চুন + 1.5 কেজি হোয়াইট সিমেন্ট + 2 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়) + 1 কেজি জিঙ্ক অক্সাইড। এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে এবং কেল্লাফতে।
তবে এটার বৈধতা এক বছর। বর্ষার টানা বৃষ্টি খেলে কিন্তু ওটা আস্তে আস্তে ধুয়ে যাবে।
** একটা রুমের জন্য মাত্র প্রায় 500 টাকার মত খরচ হবে।
** ছাদের কোনোরকম ক্ষতি হবে না।

Types of ArchesHammer Bricks
27/01/2023

Types of Arches

Hammer Bricks

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শত...
16/01/2023

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

( #লেখা_সংগৃহীত)

স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্টঃপাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার ...
04/01/2023

স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্টঃ

পাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার জন্য স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্ট করা হয়।
ধরুন পাইলের সাইজ ১৬" * ১৬"।
#বিবরণ
১। পাইল ড্রাইভ করার পর পাইলের উপর থেকে ১ ফিট পর্যন্ত ভেঙে নতুন করে মাথা লেভেল করে ঢালাই করুন।
২। এবার পাইলের উপর হাইড্রলিক জ্যাক বসান।
৩। চিত্র অনুযায়ী জ্যাকের উপরে আই জয়েস্টের মাধ্যমে প্লাটফর্ম তৈরি করুন এবং বালুর বস্তা দিয়ে লোড চাপান।
৪। পাইলের যে পরিমাণ লোড বহন করার কথা তার ৩ গুন লোড বালির বস্তার মাধ্যমে দেন।
৫। ধরুন পাইলকে 700 KN লোড বহন করতে হবে তাহলে 2100 KN লোড দেন অর্থ্যাত ২১৪ টন লোড দেন।
৬। এবার জ্যাকের দুইপাশে ম্যাগনেট বসানোর জন্য স্টিল চ্যানেল দিয়ে ম্যাগনেটিক বেজ রেডি করুন।
৭। ম্যাগনেটিক বেজ দুটি অবস্যই ওয়াটার লেভেলে থাকবে।
৮। এবার ম্যাগনেট দুইটির সাথে দুইটি ডায়াল গেজ যুক্ত করুন।( ডায়াল গেজের সাহায্যে পাইলের বসনের পরিমাণ জানা যায়)
৯। এবার যে মেশিন দিয়ে হাওয়া দিয়ে হাইড্রলিক জ্যাক উঠা নামান করা হবে সেই পাম্প দেওয়া মেশিনের সাথে প্রেসার গেজ লাগান।
১০। প্রেসার গেজের সাহায্যে কি পরিমান প্রেসার আপনি পাইলে দিচ্ছেন এবং এই প্রেসারে কি পরিমান লোড পাইলে পড়ছে তা জানা যায়।
১১। এবার প্রেসার গেজের সাহায্যে ডিজাইন লোডের ২৫% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন এবং ১০ মিনিট পর পর পাইলের কি পরিমাণ বসন হচ্ছে তা ডায়াল গেজ দিয়ে দেখে লিপিবদ্ধ করুন।
১২। ৩০ মিনিট পর আবার ডিজাইন লোডের ৫০% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন এবং ১০ মিনিট পর পর রিডিং নিন।
১৩। ৩০ মিনিট পর এবার ৭৫% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন।
১৪। ৩০ মিনিট পর এবার ডিজাইন লোডের ১০০% লোড দিন এবং ১ ঘণ্টা রাখুন এবং ১০ মিনিট পর পর রিডিং নিন।
১৫। ১ ঘণ্টা পর এবার লোড কমাতে হবে, মানে
পুনরায় ৭৫% লোড ৩০ মিনিট, ৫০% লোড ৩০ মিনিট, ২৫% লোড ৩০ মিনিট, ০% লোডে ৩০ মিনিট রেখে ১০ মিনিট পরপর রিডিং নিতে হবে।
১৬। লোড বারানোর ফলে পাইলের বসন হবে। যেমনঃ ২,২.৫,৩....৬ মিলি।
ঠিক তেমনি লোড কমাতে থাকলে মাটির ইলাস্টিসিটি গুনের কারনে পাইল পুনরায় উপরের দিকে উঠে আসবে।যেমনঃ ৬,৫....৩ মিলি।
১৭। এবার আবার লোড বারান,আবার ৫০%, ১০০%, ১২৫%, ১৫০%, ১৭৫%,২০০%, ২২৫% লোড দিয়ে যথাক্রমে ৩০ মিনিট করে রাখুন এবং ১০ মিনিট পরপর রিডিং নিয়ে তা লিপিবদ্ধ করুন।
১৮। এবার ডিজাইন লোডের ২৫০% লোড দিন এবং ১২ ঘণ্টা এই লোডে রাখুন। এই ১২ ঘন্টার ২ ঘন্টা ১০ মিনিট পর পর রিডিং নিবেন এবং বাকি ১০ ঘন্টা ৬০ মিনিট পরপর রিডিং নিন।
১৯। ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর পুনরায় লোড রিলিজ করুন।অর্থ্যাত,
১৭৫%, ১৫০%, ১২৫%, ১০০%, ৫০% লোডে ৩০ মিনিট করে রাখুন এবং ১০ মিনিট পরপর পাঠ নিন।
২০। এবার ০% লোডে ২ ঘন্টা রাখুন এবং ১০ মিনিট পরপর রিডিং নিন।
ফলাফলঃ এই পরীক্ষায় প্রাপ্ত রিডিং থেকে আমরা জানতে পারব আমাদের পাইল নিরাপদ আছে কিনা।
তবে ২৫০% লোডে পাইলের বসন ২০ মিলি পর্যন্ত গ্রহণীয় এবং ০% লোডে মাটির ইলাস্টিসিটির জন্য পাইলের পুনরায় ৩ মিলি এর জায়গায় ফিরে আসা গ্রহণীয়।

Retaining WallPicture :Collected
27/12/2022

Retaining Wall
Picture :Collected

Ancient construction
26/09/2022

Ancient construction

30/05/2022

কলাম কত প্রকার ও কি কি?
রেডিয়াস অব জাইরেশনের উপর ভিত্তি করে কলাম সাধারণত ২ প্রকার-।

১) লং কলাম
২) শর্ট কলাম।

রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে কলাম ৪ প্রকার।যথা-।

১) টাইড কলাম

২) স্পাইরাল কলাম

৩) কম্পোজিট কলাম

৪) কম্বিনেশন কলাম।
(সংগৃহীত)

24/05/2022

#জমি ক্রয়ের পুর্বে নিম্নলিখিত বিষয়গুলো #যাচাই করুনঃ

১। বিক্রেতার সঠিক মালিকানা ও হস্তান্তরের বৈধ অধিকার আছে কি-না।

২। প্রস্তাবিত সম্পত্তির সর্বশেষ #খতিয়ান দাতার নিজ নামে কিংবা পুর্ব পুরুষের সম্পত্তি হলে প্রস্তাবিত সম্পত্তির সর্বশেষ খতিয়ান পুর্ব পুরুষের নামে আছে কি-না।

৩। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কি-না।

৪। প্রস্তাবিত সম্পত্তির বিক্রেতার দখলে আছে কি-না।

৫। সম্পত্তিটি খাস কিংবা সরকারি নয়।

৬। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা নাই।

৭। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্টানের নিকট দায়বদ্ধ নয়।

৮। নাবালকের সম্পত্তি হলে বৈধ অভিভাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের বিক্রয়ের ক্ষমতা আছে কি-না

৯। হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) আদেশ ১৯৭২এর অধীন ক্রোকের আওতাধীন নয়।

১০। বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন,ব্যবস্হাপনা ও নিষ্পত্তি) আদেশ ১৯৭২,এর অর্থানুযায়ী পরিত্যক্ত নয়।

১১। হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি সরকারেরঅনুকুলে বাজেয়াপ্ত নয়।

১২। প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবত অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নয়।

১৩। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্ণি নিয়োগ করা আছে কি-না।

(সংগৃহীত)

Address

Nayabazar Moushumi R/A, Pahartali
Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when Hammer Bricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hammer Bricks:

Share