Engr. Mohammed Sharif

Engr. Mohammed Sharif Technical Director at 'PROFESSIONAL ENGINEERING'|B.Sc in EEE|Electrical and Fire Safety Consultant

Jummah Mubarak!!
10/04/2026

Jummah Mubarak!!

10/04/2026

প্রথমবার মানুষের চোখে ধরা দিল আড়ালে থাকা চাঁদের 'ওরিয়েন্টাল বেসিন'।

‎ছবিতে যে সুবিশাল খাদ দৃশ্যমান, সেটি ওরিয়েন্টাল বেসিন। পুকুরে ইট ছুঁড়লে যেমন বৃত্তাকার গর্ত তৈরি হয়, তেমনই চাঁদের মাটিতেও বড় বড় গ্রহাণু বা ধুমকেতুর আঘাতে সৃষ্টি হয় এসব খাদ বা গর্ত। বড়গুলোকে বলে বেসিন আর ছোটগুলোকে 'ক্র্যাটার'। ওরিয়েন্টাল বেসিন চাঁদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত খাদ। এর ব্যাস ৯০০ থেকে ৯৩০ কিলোমিটারের মধ্যে।

‎ওরিয়েন্টাল বেসিনের একাংশ চাঁদের নিকট পৃষ্ঠে এবং বাকী অংশ দূর পৃষ্ঠে অবস্থিত। তাই পৃথিবী থেকে এটি পুরোপুরি দেখা যায় না। সম্প্রতি আর্টেমিস ২ মিশনের নভোচারীরা প্রথমবারের মতো এই প্রকাণ্ড বেসিন নিজ চোখে দেখতে সক্ষম হয়েছেন।।


04/04/2026

রূপপুর প্রকল্প:

শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা :
​৭ই এপ্রিলের মূল ইভেন্টটি পিছিয়ে গেলেও গ্রাউন্ডে কাজ থেমে নেই। আজ থেকে রাশিয়ার বিশেষজ্ঞরা দ্বিতীয় ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থাপনের কাজ শুরু করেছেন। ফুয়েল লোডিংয়ের জন্য 'বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি'র গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।

#বিদ্যুৎসংবাদ

 #বিজ্ঞপ্তি
03/04/2026

#বিজ্ঞপ্তি

01/04/2026

আজকাল অনেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে কিব্তু ব্যার্থতার সংখ্যাই বেশি , কারণ আমরা যতই সৃজনশীলতা ও উদ্ভাবনীর কথা কিন্তু বলি না কেন, পর্যাপ্ত ক্যাশ মূলধন ছাড়া কোন কিছু করা যায় না। হতে পারে আপনার মাথায় দারুন কোন আইডিয়া আছে কিন্তু টাকা ছাড়া বাস্তবায়ন করবেন কিভাবে! একটা পানের দোকান খুলতেও বিনিয়োগ লাগে।

আগেকার সময়ে ছোট থেকে বড় হওয়ার দৃষ্টান্ত ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনার সাফল্য নির্ভর করে আপনার বিনিয়োগের সক্ষমতার উপর। আপনি একটা ভালো কিছু বিক্রি করবেন, আপনি সুন্দর করে একটা পোস্ট দিলেন, কিন্তু কয়জনে পড়বে ! আপনার ম্যাসেজ প্রকৃত ক্রেতার কাছে পৌঁছাতে হলে পয়সা বিজ্ঞাপন/ স্পনসর করা লাগে। একজন আরেকজনের কাছে নিজেদের মধ্যে লাইক খুঁজে তো আর হয় না।

আপনার একেবারেই মূলধন না থাকলে তবুও মন্দের ভালো , অন্ততঃ লোকসান হবে না। অল্প পুঁজি আরো খারাপ। একটা উদাহরণ দিয়ে বলি । ধরেন একটা নতুন ধরণের খাবারের দোকান দিলেন, আপনার যা ছিল বিনিয়োগ করলেন। কিন্তু আপনার ব্যবসা চালু হতে তো সময় লাগে , ওই সময় পর্যন্ত খরচ খরচা দিয়ে তো চলতে হবে। চালু হওয়া পর্যন্ত চালাতে না পারলে শুরুর আগেই শেষ হবে, আপনার যা পুঁজি ছিল তাও গেলো। ব্যাপারটা অনেকটা অকাল বীর্যস্খলনের মতো , সঙ্গমের আসল আনন্দের আগেই বীর্যপাত হলে ব্যাপারটা কেমন হয়!। অল্প পুঁজি থাকলে অকাল সমাপ্তির ঝুঁকি বেশি। যা ছিল সেটাই লোকসান হয়

নিজে কিছু করাটা ভালো। কিন্তু তার জন্য পর্যাপ্ত পুঁজি আছে কিনা কিংবা পুঁজির কোন উৎস আছে কিনা ভালো ভাবে চিন্তাভাবনা করতে হয়।

#উদ্যোক্তা #ব্যবসা

20/02/2026

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক, "প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছ তুমি?"

-হত্যাকারী জবাব দিয়েছিল, "কারণ সে সেক্যুলার ছিল।"

বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, "সেক্যুলার মানে কী?"

-হত্যাকারী জানালো, "আমি জানি না।"

প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা-চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক, "নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন?"

-জবাবে সন্ত্রাসী বলেছিলো, "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে।"

বিচারক আগ্রহ দেখালেন, "উপন্যাসটি পড়েছ তুমি?"

-অপরাধী জবাব দিয়েছিলো, "না।"

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকে হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন, "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেন?"

-হত্যাকারী জবাব দিয়েছিল, "কারণ তার ঈমান নাই।"

বিচারক জানতে কৌতূহলী হলেন, "তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই?"

-সন্ত্রাসীর জবাব ছিল, "তার বইগুলা পড়লেই সব বোঝা যায়।"

বিচারকের কৌতূহল বেড়ে গেলো,"তাঁর কোন্‌ বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে?"

-হত্যাকারী স্বীকার করলো, "বইয়ের নাম আমি জানি না। আমি পড়িনি ওসব।" বিচারক বিস্মিত হলেন, "কেন পড়োনি?"

-খুনীটি বলেছিলো, "আমি লিখতে-পড়তে জানি না।"

ঘৃণা, কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না। ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সমাজ অজ্ঞতার খেসারত এবং অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয়।

সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, "তুমি আদৌ বিষয়টি পরিস্কারভাবে, প্রমাণসহকারে জানো কিনা?"

©
─সংগৃহিত

20/02/2026

আধুনিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির। সেমিকন্ডাক্টর ছাড়া উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব হতো না। কিন্তু অনেকেরই সেমিকন্ডাক্টর আসলে কী তা সম্পর্কে অস্পষ্ট ধারণা রয়েছে। পরিবাহী (Conductor) হল এমন একটি জিনিস যার মাধ্যমে ইলেকট্রনগুলি অবাধে এক ধরণের উপাদান থেকে অন্য ধরণের উপাদানের পদার্থে চলে যায়। শীতকালে দরজার হাতল স্পর্শ করার সময় কি আপনি কখনও শক পেয়েছেন? কারণ ধাতু বিদ্যুতের একটি দুর্দান্ত পরিবাহী। (আসলে, মানবদেহও তাই, যে কারণে আপনি কখনও কখনও অন্য কারও কাছে শক পেতে পারেন।) পরিবাহীর বিপরীত হল একটি অন্তরক, যা এক উপাদান থেকে অন্য উপাদানে ইলেকট্রনের প্রবাহকে বাধাগ্রস্ত করে। রাবার একটি দুর্দান্ত অন্তরক, যে কারণে বৈদুতিক তারের উপর রাবারের প্রলেপ দিয়ে ঢেকে দেয়া হয়।
সেমিকন্ডাক্টর হলো এমন এক ধরণের উপকরণ যার অবস্থান পরিবাহী (Conductor) এবং অন্তরকের (Insulator) মাঝামাঝি। নির্মাতারা (Electronics Manufacturer) সিলিকন (Silicon) এবং অন্যান্য উপকরণগুলিকে ওয়েফারে (Wafer) প্রক্রিয়াজাত করে, যা পরে বিভিন্ন কার্যকারিতা সহ লিথোগ্রাফিকভাবে (Lithography) মুদ্রিত (Fabricate) হয়। এরপর ওয়েফারটিতে থাকা চিপগুলিকে কেটে নেয়া হয় যা দিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে।

Jummah Mubarak!!
24/10/2025

Jummah Mubarak!!

কখন আমাদের Industrialists দের বুঝার সক্ষমতা আসবে? আর কত স্বপ্ন ধ্বংস হলে, আর কত ভয়াবহতা দেখার পর আমাদের Industrialists দ...
17/10/2025

কখন আমাদের Industrialists দের বুঝার সক্ষমতা আসবে? আর কত স্বপ্ন ধ্বংস হলে, আর কত ভয়াবহতা দেখার পর আমাদের Industrialists দের সম্পর্কে বুঝ আসবে?

রাব্বুল আলামীন হেফাজতের মালিক!

4 ACB ইন্টারলকিং সিস্টেম।  ACB ইন্টারলক মানে কী?ইন্টারলক মানে হচ্ছে – এক ব্রেকার অন থাকলে অন্যটা একই সময়ে অন হতে পারবে ...
08/10/2025

4 ACB ইন্টারলকিং সিস্টেম।

ACB ইন্টারলক মানে কী?
ইন্টারলক মানে হচ্ছে – এক ব্রেকার অন থাকলে অন্যটা একই সময়ে অন হতে পারবে না।
এটা হতে পারে:

Electrical interlock (Control wiring দিয়ে)

Mechanical interlock (Physical lever/bar দিয়ে)

৪টা ACB সাধারণত যে সিস্টেমে থাকে?

ধরুন একটা মেইন – বাস-বার – জেনারেটর সিস্টেম:

1. ACB-1 → Utility (গ্রিড) Main Incoming
2. ACB-2 → Generator Incoming
3. ACB-3 → Bus Coupler (অন্য সেকশন লিংক করার জন্য)
4. ACB-4 → আরেকটা Source (Grid-2 / Transformer-2)/ জেনারেটর -2

Interlock এর লজিক (উদাহরণ)

৪টা ACB এরকম কানেক্টেড

Interlock Rules হবে:

1. ACB-1 (Grid) এবং ACB-2 (Generator) → একসাথে অন হবে না

কারণ জেনারেটর-গ্রিড ডাইরেক্ট প্যারালাল হলে মারাত্মক ক্ষতি হতে পারে।

ATS/AMF বা Synchronization সিস্টেম থাকলে কন্ট্রোল হবে।

2. ACB-1 (Grid-1) এবং ACB-4 (Grid-2) → Normally একসাথে অন হয় না

যাতে দুটি ভিন্ন Utility Grid শর্ট না হয়ে যায়।

3. ACB-3 (Bus Coupler) → Interlocked থাকে দুই পাশের ACB এর সাথে

যেমন যদি Bus-A তে ACB-1 অন থাকে, আর Bus-B তে ACB-4 অন থাকে, তখন Bus Coupler ACB-3 চালু করা যাবে না (না হলে Grid-1 আর Grid-2 শর্ট হয়ে যাবে)।

4. Priority System

প্রথমে Main Grid (ACB-1) অন থাকবে

Grid চলে গেলে Auto Interlock → Generator ACB-2 অন হবে

দুই Grid থাকলে Bus Coupler ACB-3 কেবল ট্রান্সফার/লোড শেয়ারিং কন্ডিশনে কাজ করবে

Interlock কিভাবে করা হয়?

1. Mechanical Interlock →

ACB এর সাথে key interlock বা bar interlock ব্যবহার হয়।
যেমন ACB-1 অন থাকলে key রিলিজ হবে না → তাই ACB-2 অন করা যাবে না

2. Electrical Interlock →

Control wiring + Auxiliary contact ব্যবহার করে।

যেমন ACB-1 এর Aux NO contact → ACB-2 এর closing circuit কেটে দেয়।

ফলে ACB-1 অন থাকলে ACB-2 অন হবে না।

৪টা ACB সাধারণত Grid-1, Generator, Grid-2, আর Bus Coupler এর জন্য ব্যবহার হয়। এগুলোকে Interlock করা হয় যাতে একসাথে দুইটা সোর্স লোডে না যায়। Interlock হতে পারে Mechanical (Key/Bar) বা Electrical (Auxiliary contact + Logic) দিয়ে।

🔧 ACB (Air Circuit Breaker) সম্পর্কে বিস্তারিত জানুন – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ টপিক!প্রিয় বন্ধুর...
07/10/2025

🔧 ACB (Air Circuit Breaker) সম্পর্কে বিস্তারিত জানুন – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ টপিক!

প্রিয় বন্ধুরা,
আজ আমরা জানবো ACB বা Air Circuit Breaker সম্পর্কে — যা একটি Low Voltage Main Protection Device, সিস্টেমকে Overload, Short Circuit এবং Earth Fault থেকে রক্ষা করে।

👉 ACB ব্যবহারের স্থান:
🔹 Main Distribution Board (MDB)
🔹 Generator ও Transformer এর মধ্যে
🔹 Industrial Control Panel

👉 ACB এর কাজ করার প্রক্রিয়া:
Fault হলে ACB-এর Electronic Trip Unit (ETU) তা সেন্স করে স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে পুরো সিস্টেম নিরাপদ থাকে।

👉 প্রধান Protection সেটিংস:
⚙️ Long Time (Overload)
⚙️ Short Time (Short Circuit)
⚙️ Instantaneous (Severe Fault)
⚙️ Ground Fault (Earth Leakage)

👉 ACB ব্যবহারের সুবিধা:
✅ Adjustable Protection Setting
✅ Remote Operation (Motorized Control)
✅ High Current Capacity (800A – 6300A)
✅ Easy Maintenance ও Fault Indication Display

🔹 ACB এর প্রধান অংশসমূহ (Construction)

1. Frame / Body: সমস্ত মেকানিক্যাল পার্টস ধরে রাখে।

2. Contacts: Current Flow করার অংশ — Main, Arcing, ও Auxiliary Contacts থাকে।

3. Arc Chute: Arc কে বিভক্ত করে ঠান্ডা করে ফেলে।

4. Trip Unit: (যেমন ETU37WT) — Overload, Short Circuit, Earth Fault ইত্যাদির সেটিং কন্ট্রোল করে।

5. Spring Charging Mechanism: Manually বা Electrically চার্জ করা যায় (Spring Charged → CLOSE করতে READY)।

6. Operating Handle বা Motor Drive: ON/OFF করার জন্য।

🔹 ACB সেটিং কিভাবে করা হয় (Protection Setting)

ACB তে সাধারণত নিচের Protection গুলো থাকে, যেগুলো Trip Unit (ETU) তে সেট করা যায়:

Protection Type Symbol Function Typical Range

Long Time Delay L Overload Protection 0.4 – 1.0 × In
Short Time Delay S Short Circuit Protection 1.5 – 10 × In
Instantaneous I Instant Trip (Severe Fault) 2 – 15 × In
Ground Fault G Earth Leakage Protection 0.2 – 1 × In

🔧 Example Setting:

L = 0.8 × In (Continuous load protection)

S = 5 × In (Short circuit protection)

G = 0.3 × In (Earth fault protection)

👉 Power Connection পদ্ধতি:
🔸 Incoming Side → Transformer/Generator থেকে Supply
🔸 Outgoing Side → Load বা Distribution Busbar

ACB সঠিকভাবে সেটিং করা থাকলে, এটি আপনার সম্পূর্ণ সিস্টেমকে নিরাপদ রাখবে এবং ট্রিপ হলে সহজেই ফাল্টের ধরন জানা যাবে।
সঠিক ইনস্টলেশন ও রেগুলার টেস্টিং করুন — তাহলে ইলেকট্রিক্যাল ঝুঁকি থাকবে না ইনশাআল্লাহ ⚡

— Rasel Mahmud 2.0
(Electrical Problem Solve)

ACB (Air Circuit Breaker) হলো এক ধরনের সার্কিট ব্রেকার যা লো ভোল্টেজ (LV) সিস্টেমে ব্যবহার করা হয়। সাধারণত 415V – 440V ...
29/09/2025

ACB (Air Circuit Breaker) হলো এক ধরনের সার্কিট ব্রেকার যা লো ভোল্টেজ (LV) সিস্টেমে ব্যবহার করা হয়। সাধারণত 415V – 440V বা 690V পর্যন্ত পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে ACB ব্যবহৃত হয়।

👉 ACB এর কাজ/ফাংশনগুলো হলো:

1. Overload Protection (অতিরিক্ত লোড থেকে সুরক্ষা):
লোড নির্দিষ্ট সীমার বেশি হলে সার্কিট ব্রেক করে দেয়।

2. Short Circuit Protection (শর্ট সার্কিট থেকে সুরক্ষা):
শর্ট সার্কিট হলে খুব দ্রুত ট্রিপ করে সিস্টেমকে বড় ক্ষতি থেকে রক্ষা করে।

3. Earth Fault Protection (অর্থ ফল্ট থেকে সুরক্ষা):
মাটির সাথে কোনো শর্ট হলে সেটিও শনাক্ত করে সার্কিট কেটে দেয়।

4. Switching Device (সুইচিং হিসাবে ব্যবহার):
বড় ক্যাপাসিটি লোড বা ট্রান্সফরমারকে মেইন সাপ্লাই থেকে আলাদা করতে সুইচ হিসাবে কাজ করে।

5. System Isolation (সিস্টেম আলাদা করা):
কোনো ফাল্ট হলে সিস্টেমের নির্দিষ্ট অংশকে আলাদা করে বাকি অংশ চালু রাখতে সাহায্য করে।

6. Synchronization & Load Transfer (লোড ট্রান্সফার ও সিঙ্ক্রোনাইজেশনে):
জেনারেটর বা অন্য সোর্সের সাথে সিঙ্ক্রোনাইজ করতে এবং লোড ট্রান্সফার করতে ACB ব্যবহার করা যায়।

7. Under Voltage / Over Voltage Protection (ভোল্টেজ সমস্যা থেকে সুরক্ষা):
ভোল্টেজ বেশি বা কম হলে সেটিও ট্রিপ করার ব্যবস্থা রাখা যায়।

8. Remote Control Operation (দূর থেকে নিয়ন্ত্রণ):
ACB সাধারণত মোটরাইজড থাকে, তাই SCADA বা কন্ট্রোল রুম থেকে অপারেট করা যায়।

সংক্ষেপে:
ACB মূলত একটি লো ভোল্টেজ পাওয়ার সিস্টেমের মেইন প্রটেকশন ডিভাইস, যা ওভারলোড, শর্ট সার্কিট, আর্থ ফল্ট ইত্যাদি থেকে সিস্টেমকে সুরক্ষা দেয় এবং সাথে সাথে মেইন সুইচ হিসাবেও কাজ করে।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Mohammed Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Mohammed Sharif:

Share