30/12/2025
সতর্কতা: নতুন বছরের শুভেচ্ছার নামে ডিজিটাল প্রতারণা!
𝘼𝙡𝙚𝙧𝙩: 𝘿𝙞𝙜𝙞𝙩𝙖𝙡 𝙎𝙘𝙖𝙢𝙨 𝘿𝙞𝙨𝙜𝙪𝙞𝙨𝙚𝙙 𝙖𝙨 𝙉𝙚𝙬 𝙔𝙚𝙖𝙧 𝙂𝙧𝙚𝙚𝙩𝙞𝙣𝙜𝙨!
আসন্ন নতুন বছর উপলক্ষে আমরা সকলেই শুভেচ্ছা বিনিময় করব। তবে এ সময় সাইবার অপরাধীরাও সক্রিয় হয়ে ওঠে। তারা আপনাকে "𝗛𝗮𝗽𝗽𝘆 𝗡𝗲𝘄 𝗬𝗲𝗮𝗿" শিরোনামে মেসেজ, ইমেল বা সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে আকর্ষণীয় 𝗟𝗶𝗻𝗸 পাঠাতে পারে।
এই লিংকে ক্লিক করলে যে বিপদ ঘটতে পারে:
· আপনার ফোন বা ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস ইনস্টল হয়ে যেতে পারে।
· এটি আপনার ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ স্ক্যামারদের হাতে তুলে দিতে পারে।
*ফলস্বরূপ*
· আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) চুরি হয়ে যাবে।
· আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও ও ফাইল তাদের দখলে চলে যাবে।
· আপনার সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাবেন।
সুরক্ষিত থাকার উপায়:
১. অপরিচিত বা অস্বাভাবিক লিংকে ক্লিক করবেন না: এমনকি লিংকটি পরিচিত কারো কাছ থেকে আসলেও সতর্ক হোন। তাদের অ্যাকাউন্ট হ্যাকড হয়ে থাকতে পারে।
২.প্রেরকের বিষয়ে নিশ্চিত হোন: কোনো শুভেচ্ছা লিঙ্ক পেলে সরাসরি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করুন।
৩.URL চেক করুন: লিংকের ঠিকানা দেখে নিন। বিকৃত বা অদ্ভুত দেখালে (যেমন: 𝗵𝗮𝗽𝗽𝘆-𝗻𝗲𝘄𝘆𝗲𝗮𝗿-𝟮𝟬𝟮𝟱.𝗰𝗹𝗶𝗰𝗸, 𝗴𝟬𝟬𝗱-𝘄𝗶𝘀𝗵𝗲𝘀.𝗰𝗼𝗺 ইত্যাদি) এড়িয়ে চলুন।
৪.সতর্ক বার্তা বিশ্বাস করুন: আপনার ব্রাউজার বা সিকিউরিটি সফটওয়্যার যদি কোনো সাইটকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে, তবে তা ভিজিট করবেন না।
সরাসরি কল, ভয়েস মেসেজ বা টেক্সটের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করা নিরাপদ।
© 𝐌𝐃. 𝐌𝐀𝐍𝐉𝐔𝐑𝐔𝐋 𝐊𝐀𝐑𝐈𝐌
নতুন বছর আনন্দের হোক, ভয়ের নয়। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।