06/02/2024
নির্মাণ কাজ শুরু আগে যেসব কাজ করা জরুরি এর মধ্য আজকে আমরা আলোচনা করবো ল্যান্ড সার্ভে নিয়ে। ধারাবাহিক ভাবে একটি ভবনের সমস্ত কার্যাবলি নিয়ে আমরা আলোচনা করব।
২/ ল্যান্ড সার্ভে:
সয়েল টেস্ট হয়ে গেলে এবার বাড়ি নির্মাণের আগে ল্যান্ড সার্ভে করা জরুরি। বিশেষ করে ডিজিটাল ল্যান্ড সার্ভে। এই সার্ভের মাধ্যমে জমির সঠিক পরিমাপ পাওয়া যায় এবং পরিমাপে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সার্ভের মাধ্যমে বাড়ি কিংবা ভবন নির্মাণ কাজের শুরুতে ভবনের লে-আউট এর কাজও খুব সহজেই করা যায়।
ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির লেভেলিং এর পরিমাপ পাওয়া যায়। যা জমি ভরাট এর ক্ষেত্রে খুবই জরুরি। ডিজিটাল সার্ভের করে খুব সহজেই হিসাব করে বলে দেওয়া যায়— জমি ভরাটের ক্ষেত্রে কি পরিমাণ মাটি বা বালি লাগবে। তাছাড়া এই সার্ভে করার পেছনে প্রথম উদ্দেশ্য থাকে জমির সঠিক পরিমাপটা বের করা। বিশেষ করে যেসমস্ত জমি পুরোপুরি চারকোণা নয়, সেগুলো হাতে মেপে কখনোই সঠিক মাপ পাওয়া যম্ভব না অথবা অনেক জটিল হয়ে যায়। সেক্ষেত্রে টোটাল স্টেশন অথবা থিওডোলাইট ব্যবহার করে এই কাজটি করা হয়। আর সার্ভে ড্রইং ছাড়া কোন আর্কিটেক্টই বাড়ির কাজ শুরু করবেন না।
For Design Contract
Builders Clutch
Chittagong Town
Hotline: 01822819447, 01734533152